ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৮, ১৫ নভেম্বর ২০২০

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপ্তাব আলী (৫৫)নামের এক কৃষক মারা গেছেন। রোববার বিকালে নিহতের নিজ বাড়িতে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাড়াই করা পাকা ধানের খড়কুঁটা পরিষ্কার করতে ষ্ট্যান্ড ফ্যানের সংযোগ দিতে গিয়ে আপ্তাব আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে ছাতক হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার আপ্তাবকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনিউজ/এজেএল
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়