প্রকাশিত: ১১:৩৮, ২৬ জুলাই ২০১৯
আপডেট: ১১:৩৮, ২৬ জুলাই ২০১৯
আপডেট: ১১:৩৮, ২৬ জুলাই ২০১৯
চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি গ্রামে ভূমিধসের ঘটনায় শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ দুর্যোগের পর এখনো সেখানে ২৫ জন নিখোঁজ রয়েছে। গ্রামটির ২৩ বাড়ির ওপর পাহাড় ধসে পড়ার পর সেখান থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।আন্তনর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি গ্রামে ভূমিধসের ঘটনায় শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ দুর্যোগের পর এখনো সেখানে ২৫ জন নিখোঁজ রয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, উদ্ধার কর্মীরা গুইঝু প্রদেশের শুইচাং কাউন্টির ওই গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে দুই শিশু, সন্তানসহ এক মা’র এবং অপর এক নারীর লাশ উদ্ধার করেছে।
মঙ্গলবার রাতে গ্রামটির ২৩ বাড়ির ওপর পাহাড় ধসে পড়ার পর সেখান থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, চীনের প্রত্যন্ত ও পার্বত্য অঞ্চলে বিশেষ করে প্রবল বর্ষণের পর প্রায় ভয়াবহ ভূমি ধসের ঘটনা ঘটে থাকে।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























