পর্দা নামল ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের
করোনা মহামারির মধ্যেই সফলভাবেই শেষ হলো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক। জাপানের রাজধানী টোকিওতে বসেছিল ১১ হাজারেরও বেশি অ্যাথলেটের এই মিলনমেলা। এছাড়া আয়োজক, সম্প্রচারক, স্বেচ্ছাসেবক থেকে শুরু করে অন্তত ২৫ থেকে ৩০ হাজার মানুষের কর্মযজ্ঞ। ১৬ দিনের বিশাল এই আয়োজনের পর্দা নামলো আজ।
২১:১৯ ৮ আগস্ট ২০২১
এমন বিদায়ের জন্য প্রস্তুত ছিলাম না: মেসি
আনুষ্ঠানিকভাবে শেষ হলো লিওনেল মেসি ও বার্সেলোনার সম্পর্ক। রোববার ক্লাবের হয়ে শেষবারের মতো সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। একই সঙ্গে কান্নাজড়িত কণ্ঠে তিনি জানিয়েছেন, এমন বিদায়ের জন্য প্রস্তুত ছিলেন না।
২১:০১ ৮ আগস্ট ২০২১
লকডাউন অমান্য করায় মৌলভীবাজারে আরও ৭৫ মামলা
সারাদেশে চলছে লকডাউন। মৌলভীবাজারে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলেই পড়তে হচ্ছে প্রশাসনের জেরার মুখে। দ্বিতীয় ধাপে চলমান লকডাউনের ৩য় দিনে সরকারি নির্দেশনা অমান্য করায় মৌলভীবাজারে ৭৫টি মামলায় জরিমানা করা হয়েছে।
২০:৩২ ৮ আগস্ট ২০২১
এইচডি থেকে ইউএইচডি: টেলিভিশন প্রযুক্তির বিকাশ
ইতিহাসের পাতায় প্রথম সফলভাবে টেলিভিশন প্রদর্শিত হওয়ার গল্প লেখা হয় ৭ সেপ্টেম্বর ১৯২৭ সালে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। এরও কয়েক দশক পূর্বে, ১৮৬২ সালে অ্যাবে জিওভান্না ক্যাসেলি মানব সভ্যতার ইতিহাসে প্রথম ইলেকট্রনিকভাবে স্থির ছবি প্রেরণ করার যন্ত্র প্যান্টেলেগ্রাফ আবিষ্কার করেন। প্যান্টেলেগ্রাফে ধারণ করা প্রথম ছবিটি ছিল একটি সাধারণ লাইন, যা আধুনিক টেলিভিশনের পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয়।
১৯:৫৩ ৮ আগস্ট ২০২১
জুড়ীতে গণটিকাদান কার্যক্রম
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথম দিনে সফলভাবে সম্পন্ন হয়েছে টিকাদান কার্যক্রম। সকাল ৯টা থেকে একযোগে ৬টি কেন্দ্রে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলার কথা ছিলো এই কার্যক্রম। তবে কোনও কেন্দ্রে বেলা ১টায় শেষ হয়, কোনও কেন্দ্রে চলে দুপুর ২টা পর্যন্ত। সম্পন্ন হয়ে যায় কেন্দ্রের বরাদ্দ। তবুও ছিলো টিকা নিতে আসা মানুষের ভিড়। অনেকেই হতাশ হয়ে ফিরে গেছেন টিকা না নিয়ে।
১৯:৩৪ ৮ আগস্ট ২০২১
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেন্ট্রেটর দিলো হীড বাংলাদেশ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা দুর্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ দিয়েছে ১টি অক্সিজেন কনসেন্ট্রেটর, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।
১৯:২৬ ৮ আগস্ট ২০২১
কমলগঞ্জে বঙ্গমাতার জন্মদিন পালন
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১ তম জন্মদিন পালন করা হয়েছে।
১৯:০৬ ৮ আগস্ট ২০২১
‘এসএমএস না পেলে টিকাকেন্দ্রে ভিড় করবেন না’
সারাদেশে গতকাল শনিবার (৭ আগস্ট) শুরু হয়েছে গণটিকাদান কার্যক্রম। তবে কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত হচ্ছে। এমন অবস্থায় করোনার টিকা নিতে সুরক্ষা অ্যাপে যারা নিবন্ধন করেছেন তাদের এসএমএস না পেলে কেন্দ্রে অহেতুক ভিড় না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১৮:৫৪ ৮ আগস্ট ২০২১
দেশে একদিনে আরও ২৪১ মৃত্যু, শনাক্ত ১০ হাজারের বেশি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১০ হাজার ২৯৯ জনকে।
১৮:২০ ৮ আগস্ট ২০২১
আলেমদের ভীতি দূর করতেই করোনার টিকা নিলেন বাবুনগরী
আলেম সমাজের মাঝে করোনা টিকা গ্রহণের বিষয়ে যে ভীতি ও দ্বিধা রয়েছে তা দূর করতেই করোনাভাইরাসের টিকা নিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।
১৮:০০ ৮ আগস্ট ২০২১
সরকারি বিধিনিষেধ অমান্য করায় নবীগঞ্জে ২০ হাজার টাকা জরিমানা
নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য এবং স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১২টি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
১৭:৫০ ৮ আগস্ট ২০২১
বুধবার থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন করেছে সরকার। ফলে বুধবার (১১ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে।
১৭:৪১ ৮ আগস্ট ২০২১
আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে চলবে বাস-ট্রেন-লঞ্চ
বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে আসন সংখ্যার সমান সংখ্যক যাত্রী নিয়ে সারা দেশে চলবে বাস, ট্রেন ও লঞ্চ। তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে মোট গণপরিবহনের অর্ধেক চলাচল করতে পারবে।
১৭:২৬ ৮ আগস্ট ২০২১
দোকান-শপিংমল খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে,দোকান ও শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।
১৭:০৬ ৮ আগস্ট ২০২১
১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল, প্রজ্ঞাপন জারি
বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
১৬:৫৫ ৮ আগস্ট ২০২১
কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি ইকবাল, সম্পাদক জাফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
১৬:৫২ ৮ আগস্ট ২০২১
অশ্রুসিক্ত নয়নে বার্সাকে বিদায় জানালেন মেসি (ভিডিও)
মেসি মানেই বার্সেলোনা। সেই বার্সেলোনায় মেসি থাকবেন না। আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে লিওনেল মেসি ও বার্সেলোনার সম্পর্ক। এর আগে ক্লাবের হয়ে শেষবারের মতো সংবাদ সম্মেলনে এসেছেন ক্লাবের সবচেয়ে বড় তারকা মেসি।
১৬:৩৮ ৮ আগস্ট ২০২১
১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হবে
আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
১৬:১৬ ৮ আগস্ট ২০২১
‘সময়োচিত রাজনৈতিক সিদ্ধান্ত নিতে বঙ্গমাতার পরামর্শ আন্দোলনে গতির সঞ্চার করেছিল’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসার সামলানোর পাশাপাশি জাতির পিতার অনেক সময়োচিত রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বঙ্গমাতার পরামর্শ আন্দোলন সংগ্রামে গতির সঞ্চার করেছিল।
১৫:৪৮ ৮ আগস্ট ২০২১
করোনায় ক্ষতিগ্রস্ত হোটেল শ্রমিকদের মৌলভীবাজার জেলা প্রশাসনের সহায়তা
করোনা মহামারির আঘাতে বিপর্যয়ের মুখে কর্মহীন হয়ে পড়েছেন হোটেল শ্রমিকরা। এই অসহায় শ্রমজীবীদের সুরক্ষা দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীর দিনে পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
১৫:৩৬ ৮ আগস্ট ২০২১
নাটোরে পিকআপ উল্টে ৬ জন নিহত
নাটোরের গুরুদাসপুরে পিকআপ উল্টে নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। রোববার (৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে কাছিকাটা টোলপ্লাজার অদূরে বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
১৫:২৫ ৮ আগস্ট ২০২১
পর্যটকদের নিকট আকর্ষণীয় হতে পারে ‘বাম্বোতল লেক’
সুনীল আকাশ, গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো মনোরম চা বাগানের দৃশ্যে যে কেউ মনের গহিনে হারিয়ে যাবে আপন মনে। চারদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে অবস্থিত ‘বাম্বোতল‘ লেক। এটি পর্যটকদের নিকট হতে পারে আকর্ষণীয়।
১৫:০৪ ৮ আগস্ট ২০২১
স্ত্রীকে মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ, যা বললেন হানি সিং
ভারতের জনপ্রিয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতন ও মানসিক অত্যাচারের অভিযোগ এনেছেন তার স্ত্রী শালিনী তলওয়ার। দিল্লির আদালতে এ নিয়ে হানি সিংয়ের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি।
১৪:৪৫ ৮ আগস্ট ২০২১
এসএসসি পাসে ৩৫০ জনকে নিয়োগ দেবে আনসার-ভিডিপি
‘ব্যাটালিয়ন আনসার’ পদে ৩৫০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। আগ্রহীরা আগামী ২৬ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৪:২৭ ৮ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1079  
-   1080  
-   1081  
-   1082  
-   1083  
-   1084  
-   1085      
- পরবর্তী >    
- শেষ >>    








































