দেশে টিকার কোনো সংকট নেই: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে টিকার কোনো সংকট নেই। দেশের সব নাগরিক করোনার টিকা পাবেন। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
১৮:০৫ ৭ আগস্ট ২০২১
আরও ২১ মরদেহ হস্তান্তর, স্বজনদের কান্নায় ভারী মর্গের বাতাস
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া ২১ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় স্বজনদের কান্না, আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে ঢামেক মর্গ এলাকা।
১৭:৫০ ৭ আগস্ট ২০২১
নবীগঞ্জে কঠোর প্রশাসন, লকডাউন অমান্য করলেই অর্থদণ্ড
নবীগঞ্জ উপজেলায় চলছে কঠোর লকডাউন। স্বাস্থ্যবিধি, সরকারি বিধি নিষেধ অমান্য করলে দেওয়া হচ্ছে শাস্তি।
১৭:২৫ ৭ আগস্ট ২০২১
শরীয়তপুরে বৃষ্টি দমিয়ে রাখতে পারেনি টিকা কার্যক্রমে অংশগ্রহণ
সারাদেশের মতো শরীয়তপুরেও শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। ইউনিয়ন পর্যায়ের ৬৫টি কেন্দ্রে সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম চললেও বৃষ্টির কারণে ভোগান্তির শিকার হন টিকা প্রত্যাশীরা।
১৭:২৫ ৭ আগস্ট ২০২১
কুলাউড়ায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শাকির আহমেদ
মৌলভীবাজারের কুলাউড়ার তরুণ ও প্রতিভাবান গণমাধ্যমকর্মী শাকির আহমদের (৩৪) অকাল মৃত্যু হয়েছে। তাঁর এই অকাল মৃত্যুতে জেলার সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।
১৭:০৮ ৭ আগস্ট ২০২১
পরীমনি ও একার সদস্যপদ স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি
নায়িকা পরীমনি ও একার সাম্প্রতিক কর্মকাণ্ডে শিল্পীদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে দাবি করে তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি।
১৭:০৩ ৭ আগস্ট ২০২১
চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ সন্ধ্যা ৬টায় পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ খেলায় অসিদের মোকাবিলা করবে টাইগাররা।
১৬:৪৮ ৭ আগস্ট ২০২১
ভারতে অনুমোদন পেল জনসনের এক ডোজের টিকা
করোনাভাইরাস রোধে ভারতে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা ব্যবহারের জরুরি অনুমোদন দেওয়া হয়েছে।
১৬:৩০ ৭ আগস্ট ২০২১
চায়ের আড্ডা জমে উঠুক সাবুদানার পাকোড়াতে
বিকেলে চায়ের সঙ্গে কিছু একটা না হলে চলেই না। আর সেটা হোক মিষ্টি জাতীয় খাবার কিংবা ঝাল। তাই বাড়িতেই তৈরি করুন স্বাস্থ্যগুণ সম্পন্ন সাবুদানার পাকোড়া।
১৬:১৫ ৭ আগস্ট ২০২১
ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ই-পোস্টার প্রকাশ
শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৮ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির পক্ষ হতে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য দুটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।
১৬:০০ ৭ আগস্ট ২০২১
মৌলভীবাজার পৌরসভায় প্রথমদিনে সফলভাবে গণটিকাদান সম্পন্ন
মৌলভীবাজার পৌরসভায় প্রথম দিনে সফলভাবে সম্পন্ন হয়েছে টিকাদান কার্যক্রম। সকাল ৯টা থেকে একযোগে ৯টি কেন্দ্রে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলার কথা ছিলো এই কার্যক্রম। তবে এই কার্যক্রম কোনও কেন্দ্রে ১টায় শেষ হয়, কোনও কেন্দ্রে চলে দুপুর ২টা পর্যন্ত।
১৫:৫২ ৭ আগস্ট ২০২১
পরীমনির কস্টিউম জিজাইনার জিমি রিমান্ডে
মাদকদ্রব্য আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১৫:৪৭ ৭ আগস্ট ২০২১
করোনা টিকা নিতে দুই কোটি ১৬ লাখের বেশি নিবন্ধন
করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে ‘সুরক্ষা’ অ্যাপ ও ওয়েবসাইটে দেশের দুই কোটির বেশি মানুষ নিবন্ধন করেছেন।
১৫:৩৭ ৭ আগস্ট ২০২১
পরীমনির সঙ্গে প্রেম: ডিবি থেকে সাকলায়েনকে প্রত্যাহার
আলোচিত নায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলকে ডিবি থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তার সরকারি ফোনও জমা নেয়া হয়েছে।
১৫:১৮ ৭ আগস্ট ২০২১
হাসপাতালে আর বেড বাড়ানোর সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘হাসপাতালগুলোতে এখন করোনা চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসাও করতে হচ্ছে। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। তবে সংক্রমণ কমানোর সময় এসেছে। হাসপাতালে আর বেড বাড়ানোর সুযোগ নেই।’
১৪:৫৮ ৭ আগস্ট ২০২১
মামলা তদন্তকালে পরীমনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন ডিবি কর্মকর্তা!
চিত্রনায়িকা পরীমনি কাণ্ডে নাম জড়িয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তা। মাদক মামলার জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন নায়িকা নিজেই।
১৪:৩৮ ৭ আগস্ট ২০২১
দেশে পৌঁছেছে ভারতের উপহারের ৩০ অ্যাম্বুলেন্স
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০৯টি অ্যাম্বুলেন্স (লাইফ সাপোর্টসহ) উপহার দিচ্ছে ভারত। উপহারের দ্বিতীয় চালানে ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে পৌঁছেছে।
১৪:২১ ৭ আগস্ট ২০২১
বিএসএমএমইউতে করোনা রোগীদের জন্য ফিল্ড হাসপাতাল উদ্বোধন
করোনা রোগীদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আইসিইউ এবং এইচডিইউসহ এক হাজার শয্যার একটি ফিল্ড হাসপাতাল উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৪:০৩ ৭ আগস্ট ২০২১
পরীমনির কস্টিউম জিজাইনার জিমির বিরুদ্ধে মাদক মামলা
আলোচিত নায়িকা পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
১৩:৫১ ৭ আগস্ট ২০২১
বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ ইরান
বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিদ্যমান সব সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, তার সরকারের আমলে দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
১২:৪৩ ৭ আগস্ট ২০২১
মরক্কো উপকূলে নৌকা ডুবে ৪২ জনের মৃত্যু
মরক্কো উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, ওই নৌকায় অন্তত ৩০ জন নারী, ৮ জন শিশু ও চারজন পুরুষ ছিলেন। তাদের সবার মৃত্যু হয়েছে।
১২:০৮ ৭ আগস্ট ২০২১
আজ ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-স্পেন
অলিম্পিকের ফুটবল ইভেন্টে নিজ নিজ যোগ্যতায় ইতোমধ্যেই ফাইনালের টিকেট নিশ্চিত করেছে সময়ের অন্যতম সেরা দুই দল ব্রাজিল এবং স্পেন।
১১:৫৯ ৭ আগস্ট ২০২১
সাংবাদিক শাকিরের মৃত্যুতে নয়া শতাব্দী পরিবারের শোক
না ফেরার দেশে চলে গেছেন আসন্ন দৈনিক নয়া শতাব্দী পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি শাকির আহমেদে। শুক্রবার (৬ আগস্ট) রাত পৌনে ১০ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। আজ শনিবার (৭ আগস্ট) বেলা ২ টা ১৫ মিনিটে কুলাউড়া বরমচাল উচ্চ বিদ্যালয় মাঠে শাকিরের জানাযা অনুষ্ঠিত হবে।
১১:৪৮ ৭ আগস্ট ২০২১
মৌলভীবাজারে টিকা কার্যক্রমের উদ্বোধন করলেন নেছার আহমদ এমপি
মৌলভীবাজারে সকল ইউনিয়ন ও পৌরসভায় ১১২টি কেন্দ্রে একযোগে টিকা কার্যক্রম শুরু হয়েছে । এ গণটিকা কার্যক্রম উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
১১:৪২ ৭ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1081  
-   1082  
-   1083  
-   1084  
-   1085  
-   1086  
-   1087      
- পরবর্তী >    
- শেষ >>    








































