হাই ভোল্টেজ এক ফাইনালের অপেক্ষায় ফুটবল বিশ্ব
সৌদি আরবের কাছে হারের পর প্রতিটি ম্যাচই ফাইনালের মতো করে খেলেছেন লিওনেল মেসিরা। টুর্নামেন্ট যত এগিয়েছে, আর্জেন্টাইনদের খেলায় তত ধার বেড়েছে। ফাইনালে জায়গা করার পথে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস আর সেমিফাইনালে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার মতো প্রতিপক্ষকে হারিয়ে এসেছে তারা।
১২:৪৪ ১৫ ডিসেম্বর ২০২২
আমেরিকার ওপর ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনায় তিনি বলেন, ‘আমেরিকা ও কানাডা খুনিদের মানবাধিকার রক্ষায় ব্যস্ত। জাতির জনকের সাজাপ্রাপ্ত খুনিদের ফেরত দিতে বলি, তারা দেয় না। মানবাধিকার লঙ্ঘনকারীর মানবাধিকার রক্ষা করছে তারা।’
১২:২৩ ১৫ ডিসেম্বর ২০২২
আফগানিস্তানে তীব্র খাদ্য সঙ্কট, মেয়েদের বিক্রি করছেন বাবা!
হেরাতের বাইরে থাকা অভাবী লোকেদের ঘরে ঘরে তীব্র ক্ষুধার গল্প। কেউ কেউ ক্ষুধার তাড়নায় বিক্রি করে ফেলছেন নিজেদের মেয়ে সন্তানকে। কেউ আবার ঘুমের ট্যাবলেট খাইয়ে ক্ষুধার যন্ত্রণা ভুলাতে চাইছেন সন্তানদের।
১১:৪৩ ১৫ ডিসেম্বর ২০২২
মৌলভীবাজারে আরেক কিশোরের আ ত্ম হ ত্যা, নেপথ্যে প্রেম?
কিছুদিন আগে সুব্রত নামের তার আরেক বন্ধুও একইভাবে ফেসবুক স্টোরিতে কিছু লিখে আ ত্ম হ ত্যা করেন। তখন অবশ্য টিটু নিজেই বন্ধুর উদ্দেশ্যে লিখেছিলেন আ ত্ম হ ত্যা কোনো সমাধান নয়। কিন্তু অল্প দিনের ব্যবধানে টিটু নিজেও আ ত্ম হ ত্যা করায় হতবাক তার বন্ধুরাও।
১১:১৮ ১৫ ডিসেম্বর ২০২২
দারুণ খেলেও পারল না মরক্কো, ফাইনালে ফ্রান্স
তবে বর্তমান চ্যাম্পিয়ন দলের বিপক্ষে পিছিয়ে পড়ে দমে যায়নি মরক্কো। খেলায় ফিরে আসার চেষ্টা করেছে সর্বাত্মক। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে ম্যাচে ফিরে আসার সুযোগ হয়েছিল মরক্কোর। ফ্রান্সের বক্সে ব্যাকভলি করা শট গোলরক্ষক হুগো লরিস ফিরিয়ে দিলে সেই সুযোগও হাত ছাড়া হয় মরক্কোর। এই শটটিই ছিলো আজকের ম্যাচে দেখার মতো দৃশ্য।
১০:৩৩ ১৫ ডিসেম্বর ২০২২
বন্যা সয়েও সিলেটে আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে ধানবীজ আর সারের সহায়তা নিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সংস্থাটি জানাচ্ছে, চলতি মৌসুমে উফশি, হাইব্রিড ও স্থানীয় মিলিয়ে প্রায় ৮২ হাজার ২১৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। গত মৌসুমের তুলনায় এবার এক হাজার ১০২ হেক্টর জমিতে বেশি আমন ধান আবাদ হয়েছে।
২০:০২ ১৪ ডিসেম্বর ২০২২
চড় খেয়ে চেয়ার থেকে পড়ে গেল পাক আর্মি মেজর
১৯৭১ সালে মৌলভীবাজারের বীর শহীদ আব্দুল মুকিতের ওপর পাকিস্তানি ব র্ব র বাহিনীর অমানবিক নি র্যা ত ন ও বীরত্বগাঁথা নিয়ে আই নিউজের ভিডিও ডকুমেন্টারি।
১৯:২৫ ১৪ ডিসেম্বর ২০২২
আ ত্ম হ ত্যা করেছেন বুয়েট ছাত্র ফারদিন : ডিবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ আ ত্ম হ ত্যা করেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
১৯:২০ ১৪ ডিসেম্বর ২০২২
আজ মাঠে নামছে ফ্রান্স-মরক্কো, কে পাবে ফাইনালের টিকিট?
ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দল হয়ে সেমিতে খেলতে নামবে মরক্কো। বলা যায়, মরক্কোর সেমিফাইনালে হারানোর কিছু নেই। এরইমধ্যে স্পেনকে হারিয়ে এবং এখন পর্যন্ত তাদের জালে কোনো গোল ঢুকতে না দিয়ে শক্ত দল রূপেই আলোচনায় মরক্কো।
১৭:৫৯ ১৪ ডিসেম্বর ২০২২
রাজনগরে ডাকাত গ্রেফতার
মৌলভীবাজারের রাজনগরে পুলিশের অভিযানে এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ২০১৭ সালে ফেঞ্চুগঞ্জ উপজেলায় একটি ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা (জিআর-৬৩/১৭) হলে আদালত পলাতক ডাকাতদের গ্রেফতার করতে পরোয়ানা জারি করে।
১৬:৫৬ ১৪ ডিসেম্বর ২০২২
এসএসসি পরীক্ষা ২০২৩, ফরম পূরণের খরচ কতো?
এসএসসি পরীক্ষার ফরম পূরণে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২০ টাকা। ফরম পূরণ শুরু হবে ১৮ ডিসেম্বর। আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।
১৬:২৯ ১৪ ডিসেম্বর ২০২২
ঠাকুরগাঁওয়ে ২ দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব
কনভেনশনে সমতলের ক্ষুদ্র নৃতাাত্ত্বিক জনগোষ্ঠীর বিদ্যমান সংকট ও উত্তরণের পন্থা বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রুবায়েত ফেরদৌস।
১৬:১০ ১৪ ডিসেম্বর ২০২২
প্রকাশ হল প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে মোট ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মোবাইল নাম্বারে ফলাফলের এসএমএস পাবেন।
১৫:৫০ ১৪ ডিসেম্বর ২০২২
ভারতে অনুপ্রবেশের সময় ৮ রোহিঙ্গা আটক
জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কায়ুম বলেন, স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরাফেরা অবস্থায় ৮ রোহিঙ্গা ও ১ বাংলাদেশীসহ ৯জনকে আটক করে ইউনিয়ন পরিষদের নিয়ে আসা হয়।
১৫:২৮ ১৪ ডিসেম্বর ২০২২
সবকিছু ছাপিয়ে উন্নয়নের পথে বাংলাদেশ : পরিল্পনা মন্ত্রী
পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বসে আছেন, আপনারা বাস্তবধর্মী আইডিয়া দেন,তা বাস্তবায়নের পথ মসৃন করবে বঙ্গবন্ধু কন্যা। হাওরের টেকসই উন্নয়নে পরিবেশের ওপর সর্ব্বোচ্চ গুরুত্বারোপ করতে হবে। হাওরের সাথে খাদ্য উৎপাদন ও মৎস্য উৎপাদন রয়েছে যা সমগ্রিক রাষ্ট্রের উন্নয়নে অংশিদার।
১৫:২১ ১৪ ডিসেম্বর ২০২২
আশা দিয়েও দিঘীকে নিরাশ করছেন তরুণ পরিচালকরা
একসময়ের জনপ্রিয় শিশু অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সদ্যই নাম লিখিয়েছেন ঢাকাই সিনেমায়। কিন্তু এখনো পোক্ত কোনো অবস্থান গড়ে নিতে পারেন নি এই উদীয়মান দেশি অভিনেত্রী। এবার গণমাধ্যমকে জানালেন, সিনেমার কাজের আশা দিয়েও তাকে নিরাশ করছেন অনেক তরুণ পরিচালক। কাস্টিংয়ের ক্ষেত্রে নিয়ে নিচ্ছেন অন্য অভিনেত্রীকে।
১৩:৪৫ ১৪ ডিসেম্বর ২০২২
রাজনগরে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
এর আগে ২০১৯ সালের ৭ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মিছবাহুদ্দোজা ভেলাই মিয়াকে সভাপতি ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখতে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি দেয়া হয়েছিল।
১৩:৩২ ১৪ ডিসেম্বর ২০২২
সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী সম্মাননা পেল এমবি ক্লথ স্টোর
মৌলভীবাজার জেলায় ‘ব্যবসা’ খাতে ২০২০-২০২১ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট (মূল্য সংযোজন কর) প্রদানকারী সম্মাননা পেয়েছে এমবি ক্লথ স্টোর। সর্বোচ্চ ভ্যাট প্রদান করায় এ বছর জেলা শহরের ঐতিহ্যবাহী এ কাপড়ের দোকানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
১৩:২৫ ১৪ ডিসেম্বর ২০২২
বিএনপিকে চূড়ান্তভাবে বর্জনের সময় এসেছে : ইনু
ইনু বলেন, জিয়াউর রহমান যেভাবে রাজাকার ও খুনিদের পুনর্বাসন করেছিলেন, ঠিক একইভাবে বিএনপি রাজাকার ও খুনিদের মুক্তির দাবি জানিয়েছে। সুতরাং বিএনপিকে চূড়ান্তভাবে বর্জনের সময় এসেছে।
১৩:১৪ ১৪ ডিসেম্বর ২০২২
ফাইনালেই হবে লিওনেল মেসির শেষ ম্যাচ!
লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার দিবাগত রাতে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নিজে এক গোল করার পাশাপাশি জুলিয়ান আলভারেজকে দিয়েও গোল করান মেসি। দুর্দান্ত খেলে জয় তুলে নেয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলেন আর্জেন্টিনা অধিনায়ক।
১২:৪৬ ১৪ ডিসেম্বর ২০২২
শাহজালালে তেলবাহী গাড়িতে আগুন
১২:১৮ ১৪ ডিসেম্বর ২০২২
খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শহিদ বুদ্ধিজীবী দিবস আজ (১৪ ডিসেম্বর)। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালীর চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবী সন্তানদের নৃশংস করে হত্যা করে পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা। জাতিকে বিবেকহীন করার উদ্দেশ্যে চলানো এই নৃশংস হত্যাকাণ্ড যেদিন সংঘটিত হয় সেদিনটিকে দেশে বুদ্ধিজীবী হত্যা দিবস হিসেবে পালন করে সরকার।
১২:০৮ ১৪ ডিসেম্বর ২০২২
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
জাতিকে বিবেকহীন করার উদ্দেশ্যে চলানো এই নৃশংস হত্যাকাণ্ড যেদিন সংঘটিত হয় সেদিনটিকে দেশে বুদ্ধিজীবী হত্যা দিবস হিসেবে পালন করে সরকার। এবারও যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১১:৫৪ ১৪ ডিসেম্বর ২০২২
আবারও এক জাদুকর মেসিকে দেখল ফুটবল বিশ্ব
আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার ম্যাচে লিওনেল মেসির খেলাকে কেউ বলছেন চোখের সুন্দর আবার কেউ বাড়িয়ে বলছেন ভিনগ্রহের মেসির জাদুকরী খেলা। জুলিয়ান আলভারেজকে দিয়ে করানো গোলটা যেন ফুটবল সমর্থকের চোখে আটকে থাকবে আরও বহুদিন। এরকম এক মেসিকেই যেন প্রত্যাশা করছিলেন এতোদিন।
১১:৩৫ ১৪ ডিসেম্বর ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   569  
-   570  
-   571  
-   572  
-   573  
-   574  
-   575      
- পরবর্তী >    
- শেষ >>    








































