মির্জা ফখরুল-আব্বাসের জামিন আবেদন
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার সময় তাদের আটকের পর গত শুক্রবার (৯ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক তরিকুল ইসলাম।
১১:৫৬ ১১ ডিসেম্বর ২০২২
প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে মরক্কো, পর্তুগালের বিদায়
এরপর ম্যাচে লিড নিয়ে নেয় মরক্কো। ৪২তম মিনিটে বাঁ দিক থেকে ভেসে আসা ক্রস ঠেকাতে গোললাইন ছেড়ে বেরিয়ে আসেন পর্তুগিজ গোলরক্ষক। তবে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। আর লাফিয়ে উঠে সেই বল হেড করে জালে জড়ান এন নেসরি। এতেই মরক্কো এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।
২৩:২২ ১০ ডিসেম্বর ২০২২
ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা
তার স্বদেশ আগমন উপলক্ষে "বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থা" শেরপুর মৌলভীবাজার উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।
২২:৪১ ১০ ডিসেম্বর ২০২২
এফিডেভিট
যা নোটারী পাবলিকের (রেজি: নং-৩৫৪ (B), তারিখ ২৪/১০/২০২২ ইং) এর মাধ্যমে সংশোধন করা হলো।
২২:২২ ১০ ডিসেম্বর ২০২২
বাঁশের তৈরি আসবাবেই স্বাবলম্বী সিরাজুলের পরিবার
সিরাজুলের কারখানায় কাজ করে তারই ছেলে এবং নাতিরা। তার তিন ছেলে ও নাতিরা মিলে কারখানায় কাজ করেন। প্রতিমাসে তাদের আয় হয় অন্তত লক্ষাধিক টাকা। কারখানায় উৎপাদিত দোলনা খানসামা উপজেলার পাশাপাশি দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুর বগুড়াসহ কয়েকটি জেলা ও উপজেলায় পাইকারি দরে বাজারজাত করেন তিনি।
২০:১২ ১০ ডিসেম্বর ২০২২
হঠাৎ লাগা আগুনে কমলগঞ্জে ৫টি ঘর পুড়ে ছাই
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বিক্রমকলস গ্রামের কৃষক হোসেন আলীর রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান থেকে আগুন বৈদ্যুতিক লাইনে গেলে আগুন মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে।
১৯:৫১ ১০ ডিসেম্বর ২০২২
শেষ ম্যাচে হারলেও ভারতের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ
সিরিজ জিতলেও ২২৭ রানের এই হার নিজেদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে পরাজয়। ২০০০ সালে পাকিস্তানের কাছে ২৩৩ রানে হার রয়েছে শীর্ষে। অন্যদিকে এটি ওয়ানডেতে ভারতের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।
১৯:২৮ ১০ ডিসেম্বর ২০২২
খ্রিশ্চিয়ানো রোনালদোর সাথে নাচতে চান নোরা
সাক্ষাৎকারে নোরা ফাতেহির কাছে জানতে চাওয়া হয় তার পছন্দের ফুটবলার কে ও সঙ্গে নাচতে চান। জবাবে নোরা বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পায়ের কাজ আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল। যে দক্ষতায় রোনাল্ডো খেলেছিলেন, মনে হয়েছিল তিনি একজন দুর্দান্ত নৃত্যশিল্পীও হতে পারেন।
১৯:১৩ ১০ ডিসেম্বর ২০২২
বিএনপির কেউ পদত্যাগ করলে সরকারের কিছু যায় আসে না : হানিফ
বিএনপি সমাবেশ করছে। শুনলাম তাদের সাতজন এমনি নাকি পদত্যাগ করবেন। পদত্যাগ করার গণতান্ত্রিক অধিকার তাদের আছে। তবে পদত্যাগ স্পিকারের কাছে করতে হয়, মাঠে ভাষণ দিয়ে হয় না। এগুলো বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এতে সরকারের কিছু যায় আসে না।
১৮:৫২ ১০ ডিসেম্বর ২০২২
অতিরিক্ত কার্ড দেখানো রেফারিকে নিয়ে যা বললেন মেসি
বিশেষ করে দ্বিতীয়ার্ধে ১০ মিনিট ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে নেদারল্যান্ডকে ফ্রি-কিক উপহার দেয়ার বিষয়টিও ছিল বিতর্কিত। ঐ ফ্রি-কিক থেকেই বদলী স্ট্রাইকার ওট ওয়েহর্স্টের গোলে ডাচরা ২-২ গোলের সমতায় ফিরে। ম্যাচ শেষে রেফারির সমালোচনা করে মেসি বলেছেন, ‘তারা যখন সমতায় ফিরলো তখন আমার খুব রাগ হয়েছিল।
১৮:০৯ ১০ ডিসেম্বর ২০২২
৮০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে তিন উইকেটে ৭৩ রান। এর আগে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৪০৯ রান সংগ্রহ করেছে ভারত। যা ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড।
১৭:৪৫ ১০ ডিসেম্বর ২০২২
খান বাহাদুর সৈয়দ সিকন্দর আলী সড়কের পুনঃনামকরণ
উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রম্যলেখক সৈয়দ মুজতবা আলীর ভাতিজা এবং লেখক সৈয়দ মুর্তাজা আলীর ছেলে অবসরপ্রাপ্ত ব্যাংকার সৈয়দ রুহুল আমীন। তিনি এবং খান বাহাদুর সৈয়দ সিকন্দর আলী নাতি।
১৭:২৮ ১০ ডিসেম্বর ২০২২
১৩ ও ২৪ ডিসেম্বর সারাদেশে বিএনপির গণবিক্ষোভ কর্মসূচি
ঘোষণায় মোশাররফ বলেন, ‘১০ দফা আদায়ে আন্দোলন, বিক্ষোভ যুগপৎভাবে পালন করব। যুগপৎ আন্দোলনের জন্য যে যে দল রাজি হয়েছে, তাদের সঙ্গেও আমরা এই দফাগুলো নিয়ে আলোচনা করেছি। তারাও সম্মতি দিয়েছে।’
১৭:১৪ ১০ ডিসেম্বর ২০২২
যশোরে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন ৮ নারী
গতকাল ছিল নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪২তম জন্মবার্ষিকী ও ৯০ তম প্রয়াণ দিবস। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর এই মহীয়সী নারীর জন্ম। এবং ১৯৩২ সালের ৯ ডিসেম্বর বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন। শিক্ষা-দীক্ষা ও ক্ষমতায়নে নারী জাতিকে উদ্ধারে আমৃত্যু সংগ্রাম করেছেন তিনি।
১৬:২৬ ১০ ডিসেম্বর ২০২২
বাহুবলে খেলা নিয়ে ঝগড়ায় সমর্থকের বাবার মৃ ত্যু
হাসপাতাল ও নিহতের স্বজনেরা জানান, শুক্রবার দিবাগত রাতে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক আব্দুল শহিদের ছেলে রুখন মিয়ার মধ্যে রাতের খেলা নিয়ে সংঘর্ষ বাধে। এর জের ধরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রুকনের বাবা শহিদ হাওর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আতর আলী ও ফজর আলী সহ একদল লোক তাকে মারপিট করে।
১৬:১৬ ১০ ডিসেম্বর ২০২২
বিএনপির সন্ত্রাসের প্রতিবাদে মৌলভীবাজার আ.লীগের প্রতিবাদী অবস্থান (ভিডিও)
সমাবেশের নামে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ মৌলভীবাজারে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১৫:৫৬ ১০ ডিসেম্বর ২০২২
ব্রাজিল থেকে অবসরের ইঙ্গিত দিলেন নেইমার!
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হারার পর এ সিদ্ধান্তের কথা জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শনিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ম্যাচের পর নেইমার বলেন, ‘আমি জাতীয় দলের জন্য দরজা বন্ধ করছি না, তবে শতভাগ গ্যারান্টি দিচ্ছি না যে আমি ফিরব।’
১৫:৩৮ ১০ ডিসেম্বর ২০২২
রুমিন ফারহানাসহ পদত্যাগ করলেন বিএনপির ৭ এমপি
পদত্যাগের ঘোষণা দেওয়া এমপিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত আসনের সদস্য রুমিন ফারহানা।
১৫:১৩ ১০ ডিসেম্বর ২০২২
ব্রাজিলের হারের জের ধরে সাভারে এক যুবক খু ন
তে বাসার সামনে শাখা সড়কের পাশে কিশোর ও যুবকরা একটি দোকানে খেলা দেখছিল। খেলায় ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিল হেরে যাওয়ায় দুই পক্ষের ছেলেপেলেদের মাঝে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে মারামারি শুরু হলে দুইজনকে ছু রি কা ঘা ত করে জ খ ম করা হয়।
১৩:২০ ১০ ডিসেম্বর ২০২২
গোপালবাগে বিএনপির সমাবেশ : র্যাবের সশস্ত্র পাহারা
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কেউ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াতে না পারে, সে জন্য র্যাব-পুলিশ ছাড়াও একাধিক গোয়েন্দা সংস্থার বিশেষজ্ঞ টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার প্যাট্রলিং (নজরদারি) শুরু করেছে।
১৩:০২ ১০ ডিসেম্বর ২০২২
টস হেরে ব্যাটিংয়ে ভারত, ১৫ রানেই উইকেট পতন
আগের ম্যাচে টস জিতে ব্যাট করতে নামলেও চট্টগ্রামের স্টেডিয়ামের টস জিতে আগে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ১ উইকেটে ১৫ রান সংগ্রহ করেছে ভারত। পঞ্চম ওভারে মেহেদী হাসান মেরাজের বলে এলবি ডভ্লিউর শিকার হয়ে ফিরে গেছেন শেখর ধাওয়ান। ৮ বলে ৩ রান করতে পেরেছেন এই ভারতীয় ব্যাটার।
১২:৩২ ১০ ডিসেম্বর ২০২২
যে ২৬ শর্তে গোপালবাগে সমাবেশের অনুমতি পেল বিএনপি
শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিএনপিকে গোপালবাগ মাঠে সমাবেশ করার অনুমতি দেয়। ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মো. তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত অনুমতিপত্রে দেখা গেছে, সমাবেশের জন্য ২৬টি শর্ত দেওয়া হয়েছে বিএনপিকে।
১২:০৮ ১০ ডিসেম্বর ২০২২
গোপালবাগ মাঠে শুরু হল বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ
নানা সংঘর্ষ, অবরোধ, তর্ক, বিতর্ক শেষে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিএনপির দ্বিতীয় পছন্দের স্থান গোপালবাগ মাঠে সমাবেশের মঞ্চে একে একে কেন্দ্রীয় নেতারা আসা শুরু করেছেন। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুকরা মঞ্চে এসে পৌঁছেছেন।
১১:৪৫ ১০ ডিসেম্বর ২০২২
১০ রকমের নৃত্যের চর্চা শিখে এসে কেঁদে আসর ছাড়লেন নেইমাররা
কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ক্রোয়েশিয়াকে হারানোর পথেই ছিল। তবে দুঃস্বপ্ন হয়ে এলো ক্রোয়েশিয়ার ১১৭ মিনিটে করা গোলটি। এরপর টাইব্রেকারে ব্রাজিলকে রুখেই দিল ক্রোয়াটরা। হয়তো ট্রাইবেকারে নিজেদের গোল কিপারকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিল ক্রোয়েশিয়া দল। কিপার লিভাকোভিচ সেই বিশ্বাসের দারুণ প্রতিদান দিয়েছেন।
১১:২০ ১০ ডিসেম্বর ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   572  
-   573  
-   574  
-   575  
-   576  
-   577  
-   578      
- পরবর্তী >    
- শেষ >>    








































