এশিয়ার দল ইরানের রোমাঞ্চকর জয়
তবে খেলার ৯০ মিনিট ছিলো গোলশূন্য। গোলের দেখা পায়নি কোনো দল। খেলার অতিরিক্ত সময়ে পরপর দুই গোলে জয় নিশ্চিত করেছে ইরান।
১৮:৩৮ ২৫ নভেম্বর ২০২২
ইজতেমায় ঘুমের মধ্যে বৃদ্ধের মৃত্যু
জেলা তাবলীগ জামাতের আমীর ও নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম জানান, “বুধবার বিকেলে ইজতেমায় এসেছিলেন তিনি। রাতে ঘুমানো অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার ফজরের নামাজের পর ইজতেমা প্রাঙ্গণে জানাযা শেষে তার লাশ বাড়িতে পাঠানো হয়। ”
১৯:৩৯ ২৪ নভেম্বর ২০২২
বিএনপি নেতা হ ত্যা র ১৭ দিনেও গ্রেপ্তার হননি প্রধান আসামী
সিলেটের জিন্দাবাজারে বিএনপি নেতা আ ফ ম কামালকে ছু রি কা ঘা ত করে হ ত্যা র ১৭ দিন পেরিয়ে গেলেও এ ঘটনার প্রধান আসামি আজিজুর রহমান সম্রাট এখনো গ্রেপ্তার হননি।
১৯:১৫ ২৪ নভেম্বর ২০২২
চুলের নতুন চমক নিয়ে আজ মাঠে নামবেন নেইমার
দলের সাথে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবেন এই সময়ের তরুণ তারকা নেইমার জুনিয়র। নেইমার মানেই চুলের নতুন নতুন সব স্টাইল। বিশ্বকাপ ফুটবলের জন্যও নতুন স্টাইল ইতিমধ্যে ঠিক করে নিয়েছেন নেইমার।
১৭:৫৪ ২৪ নভেম্বর ২০২২
প্রচণ্ড রোদে শিক্ষা অফিসারের বক্তৃতা শুনে ১৮ শিক্ষার্থী অসুস্থ
রোদে দাঁড়িয়ে জেলা শিক্ষা কর্মকর্তার ৪০ মিনিটের বক্তব্য শোনার সময় একে একে ১৮ জন ছাত্রী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারা শ্বাসকষ্টে ভুগতে থাকে। তাদেরকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
১৭:২৫ ২৪ নভেম্বর ২০২২
জয় ছাড়াও মন ছুঁয়েছে জাপানীদের পরিচ্ছন্নতা কাজ
ম্যাচ শেষে জার্মানির দর্শক-সমর্থকরা যখন গ্যালারি ত্যাগ করতে ব্যস্ত ঠিক তখনই কিছু জাপানী সমর্থকদের দেখা গেলো ব্যাগ হাতে গ্যালারি পরিষ্কার করছেন। ছবিটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশংসায় ভাসেন জাপানের ওই সমর্থকরা।
১৬:৫৯ ২৪ নভেম্বর ২০২২
আজ শপথ নেবেন মালয়েশিয়ার প্রবীণ প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মনোনীত করেন রাজা সুলতান আবদুল্লাহ। সপ্তাহখানেক আগে অনুষ্ঠিত ঐ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটি তার ইতিহাসে প্রথমবারের মতো নজিরবিহীনভাবে ঝুলন্ত সংসদের সাক্ষী হয়।
১৬:২৪ ২৪ নভেম্বর ২০২২
ঘটনার আগেই জঙ্গীদের হাতে টাকা দিয়েছিলেন আটক মেহেদী
সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতারকৃত মেহেদী হাসান ঘটনার দিন আদালতে আসেন মোটা অংকের টাকা নিয়ে। তিনি আগে থেকেই পরিকল্পনা করেছিলেন ছিনিয়ে নেয়ার পর জঙ্গিদের হাতে টাকা দেবেন।
১৬:০২ ২৪ নভেম্বর ২০২২
‘বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট গতিশীল’
তিনি বলেছেন, ‘আমি বলতে পারি যে, কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কারণে পুরো বিশ্ব অর্থনৈতিক মন্দা প্রত্যক্ষ করলেও আমাদের অর্থনীতি এখনও গতিশীল এবং নিরাপদ।’
১৫:২৮ ২৪ নভেম্বর ২০২২
একজন অত্যাচারী রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প
রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের ব্রহ্মচর্য বিদ্যালয় বন্ধ হওয়ার উপক্রম হলো। কোনোদিকেই কোনোকিছু করে আর টিকিয়ে রাখা যাচ্ছিলোনা বিদ্যালয়টিকে। অর্থসংকটে পড়ে কবি একটা মহা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। বলতে হয় এই প্রথম তিনি অত্যাচার করতে বাধ্য হবার সিদ্ধান্ত নিলেন।
১৩:০৭ ২৪ নভেম্বর ২০২২
চোয়ালের হাড় ভেঙে গিয়েছিল, এখন সুস্থ ইয়াসির শাহরানি
সৌদির এই খেলোয়াড়কে উন্নত চিকিৎসার জন্য রিয়াদে আনা হয়েছে। গ্রিন ফ্যালকন্সের টুইটারে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালে ইয়াসির শাহরানিকে দোহার হামাদ মেডিকেল সিটি থেকে রিয়াদের ন্যাশনাল গার্ড হাসপাতালে স্থানান্তর করে এখানেই তার অস্ত্রোপচার করা হয়।
১২:৩৬ ২৪ নভেম্বর ২০২২
আজ যশোরে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর এখানে এক জনসভায় ভাষণ দেন। ৫০ বছর পর তাঁর বড় মেয়ে শেখ হাসিনা একই স্থানে জনসভায় ভাষণ দেবেন।
১২:১১ ২৪ নভেম্বর ২০২২
সেং কুটস্নেম, খাসিয়াদের বর্ষ বিদায়ের এক বর্ণিল উৎসব
শহুরে নাগরিক জীবন থেকে দূরে অবস্থান করায় তাদের জীবনের অনেকাংশই মিশে থাকে পাহাড় আর টিলার মাঝেই। সেং কুটস্নেম উৎসবের মাধ্যমে তাই জীবনের দুঃখের সময়টুকুকেও হাসিমুখে বিদায় দেন খাসিয়ারা।
১১:৫৬ ২৪ নভেম্বর ২০২২
ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির বাগডাশ উদ্ধার
ধনিবস্তী গ্রামের দবিরুল ইসলামের ছেলে বদিরুল ইসলাম বুধবার দুপুরে সোনাকান্দর মাঠে ধান কাটতে যায়। ওইসময় প্রাণীটি তার পাশ দিয়ে যাওয়ার সময় উপস্থিত কয়েক জনের সহযোগিতায় এটিকে আটক করে ফেলে। তারা প্রথমে এটিকে মেছো বাগ ভেবে ভুল করেছিলেন।
১১:৩০ ২৪ নভেম্বর ২০২২
বাংলাদেশও একদিন বিশ্বকাপ ফুটবল খেলবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘যদিও বিশ্বকাপ ফুটবল চলছে, কিন্তু তাতে আমাদের কোন অবস্থানই নাই।’ এটা অনেক কষ্টদায়ক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি বিশ্বকাপের খেলা টেলিভিশনে দেখেন আর ভাবেন কবে, আমাদের ছেলে-মেয়েরা এই বিশ্ব আসরে খেলবে।
১১:১২ ২৪ নভেম্বর ২০২২
নতুন দল নিয়েই ৭ গোল দিল স্পেন
প্রথমার্ধেই ৩ গোলের লিড নিয়ে পেদ্রি-তোরেসরা দ্বিতীয়ার্ধে কোস্টারিকার জালে দেয় আরও ৪ গোল। আর তাতেই লস টিকোদের গোলবন্যায় ভাসিয়ে উড়ন্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু হলো স্প্যানিশদের। বিশ্বকাপে এটিই স্পেনের সবচেয়ে বড় জয়।
১০:৫০ ২৪ নভেম্বর ২০২২
সংযুক্ত আরব আমিরাতে চারদিনের ছুটি ঘোষণা
সংযুক্ত আরব আমিরাতের ৫১তম জাতীয় দিবস উপলক্ষে চারদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।
২২:৪২ ২৩ নভেম্বর ২০২২
এবার ফুটবল জায়ান্ট জার্মান বধ করল এশিয়ার দল জাপান
বুধবার (২৩ নভেম্বর) নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে জার্মানকে ২-১ গোলে পরাজিত করে জাপান। যেমন করে সৌদি আরব আগের মঙ্গলবার (২২ নভেম্বর) ২-১ গোলে পরাজিত করেছিল আর্জেন্টিনাকে।
২১:২৭ ২৩ নভেম্বর ২০২২
জঙ্গি ছিনতাইয়ে অংশ নেওয়া সিলেটের রাফি গ্রেফতার
জানা গেছে, তার বাড়ি সিলেটে। ব্লগার নাজিমউদ্দীন সামাদ হত্যার মিশনেও অংশ নিয়েছিলেন তিনি। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে লেন, মেহেদী হাসান জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন। তিনি আনসার আল ইসলামের সামরিক শাখার সদস্য।
২০:৪৮ ২৩ নভেম্বর ২০২২
এবার ধর্ষণ মামলার অভিযুক্ত এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
ধর্ষণ মামলার অভিযোগে সাময়িক বরখাস্তকৃত উপসচিব এ কে এম রেজাউল করিমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
১৬:২১ ২৩ নভেম্বর ২০২২
এক ইমন দোষী, বিনাদোষে জেল খাটছেন আরেক ইমন
স্বজনদের পাশাপাশি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া এক আসামিও বলেছেন, ঘটনার সময় তাদের সঙ্গে ছিলেন ‘কালা ইমন’ নামের আরেক তরুণ। এদিকে মামলার বাদী বলেছেন, তিনি এখন একটু বেকায়দায় আছেন। তা না হলে আদালতে গিয়ে বলতেন, কলেজছাত্র ইমন আসামি নন।
১৫:৪৭ ২৩ নভেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট শপে গুলাগুলি, নিহত ১০
যুক্তরাষ্ট্রের সর্বশেষ বন্দুক হামলার ঘটনাকে ‘হৃদয়বিদারক’ হিসেবে উল্লেখ করেছেন ভার্জিনিয়া রাজ্যের সিনেটর লুইস লুকাস। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘দেশে এই বন্দুক সহিংসতার মতো মহামারি বন্ধ করার সমাধান না পাওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না।’
১৫:১৫ ২৩ নভেম্বর ২০২২
যেভাবে নক আউট পর্বে যেতে পারে আর্জেন্টিনা
২০১৯ সাল থেকে টানা ৩৬টি ম্যাচে অপরাজিত থাকা আর্জেন্টিনাকে হারায় সৌদি ম্যচের মাত্র ১০ মিনিটের মধ্যে গোল করে এগিয়ে থাকা আর্জেন্টিনাকে দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটের মধ্যে দুটি গোল দিয়ে খাদের কিনারায় ঠেলে দেয় সৌদি আরব।
১২:৪৭ ২৩ নভেম্বর ২০২২
প্রকৃতির ক্ষতি না করে প্রকল্প গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর
২৫৮০ কোটি টাকা ব্যয়ে ‘উপকূলীয় জলবায়ু সহিঞ্চু শহর’ প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকা সাধারণত ঝুঁকিপূর্ণ এলাকা। তাই, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না করে প্রকল্পটি সতর্কতার সাথে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের কাজ করতে হবে।
১১:৩৪ ২৩ নভেম্বর ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   581  
-   582  
-   583  
-   584  
-   585  
-   586  
-   587      
- পরবর্তী >    
- শেষ >>    









































