আর্জেন্টিনা আর কাউকে ছাড় দেবে না : মেসি
সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজিত হবার পর আর্জেন্টাইন অধিনায়ক মেসি বলেন, ‘ এটি একটি বড় ধাক্কা। কষ্টদায়ক একটি হার। তবে আমাদের নিজেদের উপর আস্থা আছে। আমাদের দলটি আর কাউকে ছাড় দিবে না। আমরা অবশ্যই পরের ম্যাচে মেক্সিকোকে হারাবো।’
১১:১৬ ২৩ নভেম্বর ২০২২
অস্ট্রেলিয়াকে হারিয়ে শুভ সূচনা করল এমবাপ্পের ফ্রান্স
কাতারের আল-ওয়াকরাহ’র আল-জানুব স্টেডিয়ামে অনুষ্ঠিত ডি’ গ্রুপের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও অভিজ্ঞ অলিভার গিরুদের জোড়া গোলে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে পরাজিত করেছে লেস ব্লুজরা।
১০:৫০ ২৩ নভেম্বর ২০২২
আর্জেন্টিনাকে হারানোয় বুধবার ছুটির দিন ঘোষণা দিল সৌদি আরব
জাতীয় দলের জয় উদযাপনের জন্য যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি পরামর্শ অনুমোদন করেছেন বাদশাহ সালমান। বিজয় উদযাপন করতে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। এমন জয় উদযাপনে যাতে কোনো ঘাটতি না থাকে সে লক্ষ্যেই সৌদি রাজপরিবার দেশবাসীকে একদিনের ছুটি দিলো।
১০:২৫ ২৩ নভেম্বর ২০২২
বড়লেখায় কিশোরকে নির্যাতনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
ত ২০ নভেম্বর রাত সাড়ে ৭টায় বিদ্যুতের কাজে সহযোগিতা করার কথা বলে কয়ছর আহমদ ওই কিশোরকে (১৬) দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের রাসেল আহমদের কাছে নিয়ে যায়। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাসেল আহমদ ওই কিশোরকে ভয়ভীতি দেখিয়ে স্থানীয় আল্লাদাদ চা বাগানস্থ লংকা টিলায় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধ র্ষ ণ করে।
২০:০৫ ২২ নভেম্বর ২০২২
কমলগঞ্জে ১৫ দিনে ৩ মোটরসাইকেল চুরি
গত সপ্তাহে শমশেরনগর বাজারের একটি বাসা থেকে বিমান বাহিনীর সার্জেন্ট জহুরুল ইসলামের একটি পালসার মোটর সাইকেল চুরি হয়েছে। এর পাশের বাসার বারান্দা থেকে আরও একটি মোটর সাইকেল চুরি হয়েছে।
১৯:৪৪ ২২ নভেম্বর ২০২২
আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাই : ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
গত ২০ নভেম্বর ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ সন্ত্রাস বিরোধী আইনে সাজাপ্রাপ্ত আবু সিদ্দিক ওরফে সোহেল ওরফে সাকিব ও মাইনুল হাসান শামীম ওরফে ইমরানকে (ব্লগার দীপন এবং অভিজিৎ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি) দুষ্কৃতকারীরা ছিনিয়ে নেয়।
১৯:২০ ২২ নভেম্বর ২০২২
হতাশ মৌলভীবাজারের আর্জেন্টিনা সমর্থকরা
বড়পর্দায় খেলা দেখতে ভিড় জমান আর্জেন্টিনার ডাইহার্ট সমর্থকেরা। ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলিয়ান সমর্থকেরা। ব্রাজিলিয়ান সমর্থকেরা ‘শত্রুর শত্রুর বন্ধু’ সূত্রে সৌদি আরবের সমর্থকে পরিণত হন। প্রথমেই আর্জেন্টিনার পেনাল্টি গোলে সমর্থকেরা উল্লাসে মেতে উঠেন।
১৯:০৪ ২২ নভেম্বর ২০২২
সৌদি আরবের কাছে হারল আর্জেন্টিনা
কাতার বিশ্বকাপ আসরের তৃতীয় দিনের ম্যাচে এক ব্যাতিক্রম দৃশ্য দেখলো গোটা ফুটবল বিশ্ব। শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে বিধ্বংসী রূপ ধারণ করে ২ গোল দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে আরবরা। আর্জেন্টিনার সমর্থকরা বিরতির আগেও যা কল্পনা করেন নি বিরতির পর যেন তাই দেখিয়েছেন সৌদি খেলোয়াড়রা।
১৮:১৬ ২২ নভেম্বর ২০২২
আর্জেন্টিনার জালে সৌদির ২ গোল
বিরতি থেকে ফিরেই যেন বিধ্বংসী হয়ে ওঠে সৌদি আরব। পাল্টে যেতে থাকে খেলার চিত্র। বিরতির পর খেলার ৪৮ মিনিটের মাথায় আর্জেন্টিনার রক্ষণভাগের দেয়াল টপকে গোল করেন সৌদি আরবের সালেহ আল শেহরি। এর ঠিক ৫ মিনিট পরেই সালিমের পা থেকে আসে চমৎকৃত দ্বিতীয় গোলটি।
১৭:২৩ ২২ নভেম্বর ২০২২
জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি : কাদের
আদালত থেকে দুই সাজাপ্রাপ্ত জঙ্গি ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে বিএনপি নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলা ভাই ও শেখ আবদুর রহমানের নেতৃত্বে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে বিএনপির সময়ে।
১৬:৫৮ ২২ নভেম্বর ২০২২
সৌদির বিপক্ষে প্রথম গোল করে যাত্রা শুরু মেসির
বিকাল চারটায় কাতারের লুসাইল স্টেডিয়ামের হাজারও সমর্থকদের সমারোহের মাঝে এবারের বিশ্বকাপ আসরে নিজেদের প্রথম ম্যাচ শুরু করেছে সৌদি আরব এবং আর্জেন্টিনা।
১৬:১৮ ২২ নভেম্বর ২০২২
দাম বেড়েছে ২৪ প্রকারের ওষুধের
কাঁচামালের দাম বাড়ার ফলে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লিবরা ইনফিউশন লিমিটেডের ২৪ প্রকারের ওষুধের দাম বাড়িয়েছে সরকারের ঔষধ প্রশাসন অধিদফতর। ওষুধের দাম প্রকারভেদে ৫ শতাংশ থেকে ১২ শতাংশ বাড়ানো হয়েছে।
১৫:২৬ ২২ নভেম্বর ২০২২
রাজনগরে একদিনে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহববধূ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক গৃহবধূ একই দিনে পরপর ৪ সন্তানের জন্ম দিয়েছেন। তাদের দুইজন ছেলে ও দুই জন মেয়ে শিশু।
১৫:০১ ২২ নভেম্বর ২০২২
"ধর্মগত কারণে" বাংলাদেশী সমর্থক কমেছে আর্জেন্টিনার
আসরেও ব্রাজিলের ঘোর সমর্থক ছিলেন শহীদ মিয়া। ব্রাজিল নিয়ে তর্কাতর্কি করে গ্রাম্য শালিসে পর্যন্ত বসতে হয়েছে। কিন্তু এবছর ধর্মগত কারণে শহীদও সৌদি আরব সমর্থন করেন। বাড়ির টিনের চালার ওপর লাগিয়েছেন কালিমাখচিত সৌদি আরবের পতাকা। তিনি বলেন, ব্রাজিলের নেইমার আমার পছন্দের খেলোয়াড়। কিন্তু সে খ্রিষ্টান। তাকে সমর্থন করা আমার উচিত না। আগে বুঝতাম না, এখন বুঝি।
১৪:৪০ ২২ নভেম্বর ২০২২
বিশ্বকাপে আসার আগে নাচের অনুশীলনও করেছেন নেইমাররা
ঐতিহ্যবাহী সাম্বা নাচের সঙ্গে ব্রাজিল ফুটবল অতোপ্রেতভাবে জড়িত। বিশ্বমঞ্চে ব্রাজিলের ফুটবলশৈলীকে সাম্বা নাচের সঙ্গে তুলনা করা হয়। ব্রাজিলের খেলোয়াড়রা জাতীয় দল বা ক্লাবে গোলের পর প্রায়ই নেচে উদযাপন করেন। কেউ কেউ আবার নাচের কারণে আলোচিত-সমালোচিতও হন।
১২:৩২ ২২ নভেম্বর ২০২২
বাংলাদেশে এসে এক অভিনেত্রীর চড় খেয়ে গেছেন নোরা!
এইতো মাত্র চারদিন আগে বাংলাদেশ থেকে ঘুরে গেছেন বলিউডের হট গার্ল খ্যাত নোরা ফাতেহি। তার বাংলাদেশ ভ্রমণ নিয়ে বেশ আলোচনা-সমালোচনার পর বাংলাদেশে প্রবেশের সুযোগ পান নোরা। এবার শোনা গেলে বাংলাদেশে এসে এক সহ অভিনেত্রীর চড় খেয়েছেন নোরা ফাতেহি।
১২:১২ ২২ নভেম্বর ২০২২
আজ খেলতে নেমেই যে রেকর্ড করবেন মেসি
জানা গেছে আজকের ম্যাচে খেলার মধ্য দিয়ে মেসির ৫টি বিশ্বকাপের খেলা পূর্ণ হবে। ফলে তিনি চলে যাবেন ক্যারিয়ারে ৫টি বিশ্বকাপের আসরে খেলা খেলোয়াড়দের ক্লাবে। যেখানে আছেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক আন্তোনিও কারবাহাল, ডিফেন্ডার রাফায়েল মার্কেজ এবং জার্মানির মিডফিল্ডার লোথার ম্যাথিউস।
১১:৫১ ২২ নভেম্বর ২০২২
তেঁতুলিয়ায় আজ শীতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
এবছর অগ্রহায়ণের শুরু থেকেই বেশ ঝেঁকে বসেছে শীত। পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে সন্ধ্যার পর শীতের প্রকোপ বাড়লেও সকাল ১০টার পর তাপমাত্রা বাড়তে থাকে।
১১:২৯ ২২ নভেম্বর ২০২২
বিশ্বের সবচেয়ে দামি গাড়ি | Eye News
Bugatti কম্পানির ১১০ বছর পূর্তি উপলক্ষে এই ব্রান্ড Bugatti centodieci মডেলের গাড়ি বাজারে আনে। ৮ লিটার w16 ইঞ্জিন যেটা ১৫৭৮ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। যার ফলে এই গাড়ি ২৪০ মাইল বা ৩৮০ কি. মি. ঘণ্টায় চলতে পারে। ২০২২ সালে এটা নির্মাণ করা হয়। মাত্র ১০ পিস গাড়ি কোম্পানি বাজারজাত করে। এটির মাত্র দুইটি সিট। এর মধ্যে একটি গাড়ি কিনেছে ফুটবল তারকা ক্রিশ্চানো রোনালদো।
১০:৫৭ ২২ নভেম্বর ২০২২
জুড়ীতে ২৫ পিস ইয়াবাসহ কামরুল আটক
মঙ্গলবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মহসিন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সাগরনাল থেকে তাকে আটক করে।
১০:১৪ ২২ নভেম্বর ২০২২
হিজাববিরোধীদের সমর্থনে জাতীয় সংগীত গাননি ইরানি ফুটবলাররা
ইরানে চলমান বিক্ষোভে বিক্ষোভকারীদের সমর্থনে জাতীয় সংগীত গাওয়া থেকে বিরত থেকেছেন ফুটবলাররা।
২৩:১৪ ২১ নভেম্বর ২০২২
ইরানের জালে ইংল্যান্ডের ৬ গোল
৮ মিনিটের ব্যবধানে দুই গোল করে উড়তে থাকা ইংলিশরা তখন ফর্মের তুঙ্গে।
২১:৫৭ ২১ নভেম্বর ২০২২
তারেক রহমানের জন্মদিন, মৌলভীবাজারে অসহায়দের মধ্যে খাবার বিতরণ
মৌলভীবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক ও মৌলভীবাজার পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান এর আয়োজনে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পথ শিশু ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করে মৌলভীবাজার পৌর বিএনপি।
২০:০২ ২১ নভেম্বর ২০২২
ইংল্যান্ডের ৩ গোল হজম করে বিরতিতে গেল ইরান
ইংল্যান্ডের তিনটি গোলের মধ্যে প্রথম গোলটি আসে বিলিংহামের মাথা থেকে। এরপরের গোলটি করেন কিশোর খেলোয়াড় সাকা। আর তৃতীয় গোলটি আসে স্টার্লিং এর পা থেকে।
১৯:৫৩ ২১ নভেম্বর ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   582  
-   583  
-   584  
-   585  
-   586  
-   587  
-   588      
- পরবর্তী >    
- শেষ >>    









































