মৌলভীবাজারের সাবেক এসপি জিল্লুর রহমান বাধ্যতামূলক অবসরে
বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য অতিরিক্ত কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
১৯:০৬ ২১ নভেম্বর ২০২২
নিপুণের জয়কে সত্যের জয় বলছেন সাইমন
নিপুণ আক্তারকে সাধুবাদ জানিয়ে এই চিত্রনায়ক বলেন, 'আইনের প্রতি শ্রদ্ধা। আজ সত্যের বিজয় হলো। আমাদের বিশ্বাস ছিল এ রায় আমাদের পক্ষেই আসবে। মাঝখানে শুধু শুধু সময়গুলি নষ্ট করলেন। অনেক অসম্পূর্ণ কাজ বাকি রয়েছে। সেই কাজগুলি করতে চাই।'
১৮:৫৪ ২১ নভেম্বর ২০২২
মৌলভীবাজারের মেজর জিয়ার ছকে ঘটে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা
আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের মিশনে অংশ নেয় ১৮ জঙ্গি। তাদের ছয়জন সরাসরি ও বাকি ১০ থেকে ১২ জন আদালত এলাকায় রেকি করে। ছিনতাইয়ের মূল পরিকল্পনায় ছিলেন সংগঠনটির সামরিক শাখার নেতা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া।
১৮:৩৭ ২১ নভেম্বর ২০২২
জঙ্গি ছিনতাই : সারাদেশে রেড এলার্ট জারি
আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের মিশনে অংশ নেয় ১৮ জঙ্গি। তাদের ছয়জন সরাসরি ও বাকি ১০ থেকে ১২ জন আদালত এলাকায় রেকি করে। ছিনতাইয়ের মূল পরিকল্পনায় ছিলেন সংগঠনটির সামরিক শাখার নেতা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া।
১৮:১৫ ২১ নভেম্বর ২০২২
দিনাজপুরের খানসামায় জিনের বাদশা আটক
কথিত এই জিনের বাদশা ৪/৫ বছর ধরে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গত ৮ আগস্ট ২০২১ তারিখে খানসামা থানায় ৪০৬ ও ৪২০ ধারায় ৬ লক্ষ ৭০ হাজার টাকার মামলা করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।
১৬:৪৮ ২১ নভেম্বর ২০২২
সিলেটে মোবাইল ফোনে "উপবৃত্তির ম্যাসেজ", ফাঁদে পা দিচ্ছেন অনেকেই
প্রতারক চক্রটি অমূলক ক্ষুদে বার্তায় দুটি মোবাইল ফোন নাম্বার পাঠিয়ে সেগুলোকে শিক্ষাবোর্ডের নাম্বার উল্লেখ করে যোগাযোগ করার জন্য বলে। ভয়ঙ্কর এ প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে ইতিমধ্যেই সিলেটের অনেকেজন তাদের টাকা হারিয়েছেন।
১৬:১৮ ২১ নভেম্বর ২০২২
তাহিরপুরে পুলিশের উদ্যোগে “ওপেন হাউস ডে”
“জনতাই পুলিশ, পুলিশই জনতা” এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
১৬:০১ ২১ নভেম্বর ২০২২
বিশ্বকাপ জিততে পারলে ১৫৩ কোটি টাকা পাবে ইংল্যান্ডের খেলোয়াড়রা
ইংল্যান্ড ফুটবল দল বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে। ওই একবারই বিশ্বকাপ ছুঁয়ে দেখেছিলো বৃটিশরা। এরপরে ৫৬ বছর কেটে গেছে। গত বিশ্বকাপে আশা জাগিয়েও তারা শেষ পর্যন্ত ফাইনালের দৌড়ে ওঠতে পারেনি। ক্রোয়োশিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়ে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে।
১৫:৪৯ ২১ নভেম্বর ২০২২
জবি উপাচার্যের সাথে সমাজকর্ম এলামনাই এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
উপাচার্য ড. ইমদাদুল হক তাদেরকে বলেন, সমাজকর্মের সাবেক যে ছাত্ররা রয়েছে তাদেরকে এক হয়ে নতুন ছাত্রদের কল্যাণে কাজ করতে হবে। এছাড়া একটি ফান্ড গঠন করে যারা দুস্থ শিক্ষার্থী রয়েছে তাদেরকে সাহায্য করা, লাইব্রেরি তৈরীসহ বিভাগে যেসব বেকার যুবক রয়েছে তাদের চাকরি পেতে সহায়তা করা যেতে পারে।
১৫:৩০ ২১ নভেম্বর ২০২২
আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পলাতক, ৫ পুলিশ বরখাস্ত
দুই আসামিকে (জঙ্গি) ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার প্রেক্ষিতে প্রশাসনিক কারণে ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত পাঁচ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৫:১৭ ২১ নভেম্বর ২০২২
মৌলভীবাজারে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন
দিবসটি উপলক্ষে আজ সোমবার (২১ নভেম্বর) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪:৫০ ২১ নভেম্বর ২০২২
ফুটবলের বিশ্বমঞ্চে দেশের দুরবস্থার কথা জানালেন ইরানি অধিনায়ক
গ্রুপ বি’র প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে এহসানের নেতৃত্বাধীন ইরান। বাংলাদেশ সময় সন্ধ্যায় সাতটায় শুরু হবে ম্যাচটি। এর আগে সংবাদ সম্মেলন করেন ইরানের ৩২ বছর বয়সী অভিজ্ঞ রক্ষণভাগের খেলোয়াড় ও অধিনায়ক এহসান হজসাফি।
১৪:৪০ ২১ নভেম্বর ২০২২
এসএসসি পরীক্ষার ফলাফল ২৮ নভেম্বর
প্রতি বছর প্রধানমন্ত্রী পাবলিক পরীক্ষার ফল প্রকাশের কাজটি উদ্বোধন করেন। এ বছর ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিতে পারবেন বলে ওই দিন ধার্য করা হয়।
১৪:২৩ ২১ নভেম্বর ২০২২
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরগুলোকে সতর্ক সংকেত
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
১২:৩৬ ২১ নভেম্বর ২০২২
জায়েদ নয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ : আপিল বিভাগ
অবশেষে দীর্ঘদিনের আইনি লড়াই শেষে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে বাধা মুক্ত হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। শিল্পী সমিতি বিগত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।
১১:৫৬ ২১ নভেম্বর ২০২২
সৌদি আরবের বিপক্ষে খেলবেন মেসি
মেসির সমস্যার শুরু ক্লাবের হয়ে খেলার সময়। পিএসজির হয়ে খেলার সময় ‘একিলিস টেন্ডনে’ সমস্যার কারণে এ মাসেই এক ম্যাচে মাঠের বাইরে ছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। তাই মেসি অনুশীলনে না থাকায় আর্জেন্টিনার সমর্থকদের কপালে ভাঁজ পড়াটাই স্বাভাবিক।
১১:২৮ ২১ নভেম্বর ২০২২
সশস্ত্র বাহিনী দিবস আজ
৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন।
১১:১৫ ২১ নভেম্বর ২০২২
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলেই অসংখ্য রেকর্ড
কাতার বিশ্বকাপের ২২তম আসরে উদ্বোধনী ম্যাচে নেমেছিল স্বাগতিক কাতারের বিপক্ষে নেমেছিলো ভ্যালেন্সিয়ার নেতৃত্বাধীন ইকুয়েডর। বিশ্বকাপের ৯২ বছরের রেকর্ড ভেঙে এবারই স্বাগতিক দেশকে হারিয়েছে লাতিন আমেরিকা অঞ্চলের দেশ ইকুয়েডর।
১০:৪৫ ২১ নভেম্বর ২০২২
জকিগঞ্জে ছু রি কা ঘা তে ভাই খু ন
পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে মৃত তেরা মিয়ার ছেলে আশিকুর রহমান (১৫)-এর সঙ্গে মনসুরের বিরোধ দেখা দেয়। ঘটনার সূত্র ধরে রোববার সন্ধ্যার পরে মাজবন্দ মসজিদের পাশে আশিক ও মনসুরের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আশিক উপর্যুপরি ছু রি কা ঘা ত মনসুরকে।
১০:১৮ ২১ নভেম্বর ২০২২
কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ কখন?
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়। আল বায়াত স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক এ অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন। অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে সাজ সাজ রব দোহায়।
২০:৫০ ২০ নভেম্বর ২০২২
মৌলভীবাজার : শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে বাণিজ্যিক উৎপাদন শুরু
মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষ (বেজা)। এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে সরকারি উদ্যোগে। এখানে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে বলে জানা গেছে।
১৯:০৫ ২০ নভেম্বর ২০২২
‘মৌলভীবাজার পৌরসভা শিক্ষাবৃত্তি’ পেলেন দরিদ্র শিক্ষার্থীরা (ভিডিও)
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে প্রথমবারের মতো শিক্ষাবৃত্তি চালু করা হয়। আজ প্রায় ৭০ জন শিক্ষার্থীকে নগদ চার হাজার টাকা করে অর্থবৃত্তি এবং ২০০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও অভিনন্দনপত্র দেওয়া হয়।
১৯:৩৫ ১৯ নভেম্বর ২০২২
বিএনপি একটা মিছিলও করতে পারে না : ওবায়দুল কাদের
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ নেই। দুনিয়ার সব দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে হবে।
১৮:১০ ১৯ নভেম্বর ২০২২
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল
মির্জা ফখরুল বলেন, ‘সাধারন মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক শ্রমিক কিন্তু এখন শান্তিতে নেই। গতকালও চিনির দাম, তেলের দাম বেড়েছে। সবকিছুর দাম বেড়েছে। মানুষ এখন খেতে পারে না। তিন কোটি মানুষ বেকার। অথচ তারা ১০ টাকা দামে চাল খাওয়াবে বলেছিলো।
১৭:৩৮ ১৯ নভেম্বর ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   583  
-   584  
-   585  
-   586  
-   587  
-   588  
-   589      
- পরবর্তী >    
- শেষ >>    









































