২০২২–২৩ অর্থবছরের বাজেট পাস
অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ এবং মহামারির দুই বছর পেরিয়ে উন্নয়নের হারানো গতি ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে নতুন অর্থবছর। বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই কণ্ঠভোটে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে।
২২:৫৯ ৩০ জুন ২০২২
অনুমতি ছাড়া হজ করলে আড়াই লাখ টাকা জরিমানা
সৌদি আরবে অনুমতি ছাড়া হজ্ব আদায়ের চেষ্টা করলেই ২ হাজার ৬৬৫ মার্কিন ডলার বা ১০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় আড়াই লাখ) জরিমানা করার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।
২১:১৬ ৩০ জুন ২০২২
ওমর সানী-জায়েদের ছবির মাধ্যমেই কাজে ফিরলেন মৌসুমী
জায়েদ খান ইস্যুতে এখন আলোচনায় জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। সমালোচনা-বিতর্ক কিছুটা ঝিমিয়ে আসতেই কাজে ফিরলেন তিনি। ২৯ জুন এফডিসিতে ‘সোনার চর’ সিনেমার ডাবিং দিয়ে দীর্ঘদিনের বিরতি ভাঙলেন তিনি। যে সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন সানী-মৌসুমী ও জায়েদ খান! সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন।
২১:০৪ ৩০ জুন ২০২২
চলন্ত ট্রেনে আগুন: এতোদিন পরও তদন্তে গতি নেই
সিনিয়র মন্ত্রীদের এমন বক্তব্যের পর তদন্ত কমিটির সদস্যরা মূল বিষয়ের পরিবর্তে আশপাশের বাজারে কারা কারা খোলা তেলের (পেট্রোল, ডিজেল, অকটেন ও কেরোসিন) ব্যবসা করেন এই তথ্যও সংগ্রহ করতে দেখা যায়।
২১:০০ ৩০ জুন ২০২২
মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ
৫ম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ৬ মাসের জন্য সাময়িক বরখাস্ত হওয়াসহ নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে প্রতিষ্ঠান রক্ষা করতে অধ্যক্ষ মাওলানা আ. হালিমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনেরও সুপারিশ করা হয়।
২০:৫৫ ৩০ জুন ২০২২
শাবনূরের নামে বন্যার্তদের জন্য সাহায্য চেয়ে প্রতারণা
বন্যার্তদের সাহায্য চাওয়া হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের নাম ব্যবহার করে। বিষয়টি নিয়ে যারপরনাই বিস্মিত হয়েছেন অভিনেত্রী। সুদূর অস্ট্রেলিয়ায় বসে এমন কর্মকাণ্ড দেখে আশ্চর্য হয়েছেন। বাধ্য হয়ে ফেসবুকে ভক্তদের সতর্ক থাকতে বললেন।
২০:৫৩ ৩০ জুন ২০২২
পরিবার পরিকল্পনার আওতায় আনা হচ্ছে রোহিঙ্গাদের
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে থাকা বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের পরিবার পরিকল্পনা সেবার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ সচিব মো. কামরুল হাসান।
২০:৪৪ ৩০ জুন ২০২২
পরীক্ষার খাতায় ছাত্র লিখলেন ‘মাসুদ ভালো হয়ে যাও’
কক্সবাজার সিটি কলেজের পরীক্ষার উত্তরপত্রের খাতায় এক ছাত্র লিখেছেন, আজকে আমার মন ভালো নেই, মাসুদ ভালো হয়ে যাও। সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কয়েকটি আলোচিত মন্তব্যও উত্তরপত্রে লিখেন ওই ছাত্র।
২০:৩১ ৩০ জুন ২০২২
হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার ব্যাংক খোলা
হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার (২ জুলাই) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
২০:২৭ ৩০ জুন ২০২২
রোহিত শর্মার স্থানে ভারতের অধিনায়ক হলেন জাসপ্রীত বুমরাহ
ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক রোহিত শর্মা। তার পরিবর্তে ভারতের হয়ে পঞ্চম টেস্টে নেতৃত্ব দেবেন জাসপ্রীত বুমরাহ। করোনার কারণে ম্যাচটিতে খেলতে পারবেন না রোহিত শর্মা। এমনটাই জানানো হয়েছে বিসিসিআইয়ের বিবৃতিতে।
২০:২৪ ৩০ জুন ২০২২
ঈদুল আজহা ১০ জুলাই
ঢাকা-দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ১০ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
২০:১৮ ৩০ জুন ২০২২
বাবু ফকিরের আশ্রম, গান শিখলে ফাউ মিলে মুড়ি, শিঙারা
কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক ধরে নতিডাঙা হয়ে গোরভাঙা মোড়। সেখান থেকে একটা রাস্তা গ্রামের ভিতরে ঢুকে গিয়েছে। রাস্তার দু’ধারে বাঁশবাগান আর পুকুর। গ্রামের একেবারে শেষপ্রান্তে ‘দাতাবাবা লালন আশ্রম’।
১৯:৩০ ৩০ জুন ২০২২
হজে কুড়িয়ে পাওয়া ৭ লাখ ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি
হজে গিয়ে কুড়িয়ে পাওয়া ৭ লাখ সিএফএ ফ্রাঙ্ক (আফ্রিকান মুদ্রা) ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এক বাংলাদেশি। সৌদি আরবের মদিনায় এ ঘটনা ঘটে। অর্থফেরত দেওয়া ওই বাংলাদেশি আবদুর রহমান প্রধান। তিনি ঢাকার ডেমরার বাসিন্দা। টাকার মালিক বুরকিনা ফাসোর নাগরিক। তিনিও মদিনায় অবস্থান করছেন।
১৯:২৮ ৩০ জুন ২০২২
পোশাক নিয়ে মন্তব্য করায় আইনমন্ত্রীর ওপর ক্ষোভ রুমিন ফারহানার
পোশাক নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের এক মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপি দলীয় নারী সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, যুক্তিতে না পেরে আইনমন্ত্রী ব্যক্তিগত আক্রমণের পথ বেছে নিয়েছেন। তার এই বক্তব্য পুরো সংসদের জন্যই লজ্জার। এই সংসদের প্রধানমন্ত্রী ও স্পিকার একজন নারী হওয়ার পরও এমন বক্তব্য আশা করা যায় না।
১৯:১২ ৩০ জুন ২০২২
মৌলভীবাজারে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ৬ কর্মকর্তা
জাতীয় শুদ্ধাচার কৌশলের রূপকল্প ‘সুখী-সমৃদ্ধ সোনার বাংলা’ এবং ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা’ করা।
১৮:৫৯ ৩০ জুন ২০২২
শিক্ষককে পিটিয়ে হত্যা: ৫ দিনের রিমান্ডে জিতু
আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামি আশরাফুল আহসান জিতুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব হাসান তার রিমান্ড মঞ্জুর করেন।
১৮:৫৩ ৩০ জুন ২০২২
অ্যাপস্টোর-প্লেস্টোর থেকে টিকটক সরাতে চায় আমেরিকা
যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুকিপূর্ণ হিসেবে উল্লেখ করে অ্যাপল ও গুগল থেকে টিকটক অ্যাপ অপসারণ চেয়েছেন দেশটির ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) সদস্যরা। গত ২৪ জুলাই অ্যাপল ও গুগলের প্রধান কর্মকর্তার কাছে এ সংক্রান্ত একটি চিঠি দেন এফসিসি কমিশনার ব্রেন্ডন কার। বৃহস্পতিবার (৩০ জুন) মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
১৮:৪৫ ৩০ জুন ২০২২
ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আসাদুজ্জামান।
১৮:৩৫ ৩০ জুন ২০২২
করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৮৩
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় চার জন মারা গেছেন। এ সময়ে শনাক্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। গতকাল শনাক্ত ছিল ২ হাজার ২৪১ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ।
১৮:২৮ ৩০ জুন ২০২২
মৌলভীবাজারে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
নব নির্বাচিত সভাপতি প্রফেসর দেবাশীষ দেবনাথ অনুভূতি ব্যাক্ত করে বলেন, ' সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।সকলের সহযোগীতায় সততা ও নিষ্ঠার সাথে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতির দায়িত্ব পালন করতে চাই।'
১৮:২৫ ৩০ জুন ২০২২
বন্যায় সারাদেশে মৃতের সংখ্যা বেড়ে ৯২
বন্যার কারণে বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৪৯৬ জনে দাঁড়িয়েছে। আর ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৫২ জন। এতে একজনের মৃত্যু হয়েছে। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৩৮১ জন।
১৮:২০ ৩০ জুন ২০২২
ডিমলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা
নীলফামারীর ডিমলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সম্মন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে ও উপজেলা প্রশাসনের আয়েজেন এ ১৮:১৩ ৩০ জুন ২০২২
সিলেটে পশু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা, বন্যার পানিতে তলিয়ে গেছে হাট
কোরবানির ঈদের আর ৯ দিন বাকি। জেলার বেশিরভাগ হাটগুলো তলিয়ে যাওয়ায় পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। দক্ষিণ সুরমা উপজেলার লালবাজার এলাকার খামারি আব্দুস সাত্তার প্রায় ২০ লাখ টাকা বিনিয়োগ করে খামার গড়ে তুলেছেন। সেখানে এখন বিক্রির জন্য উপযুক্ত গরু আছে ৪০টি। এই ঈদে সেগুলো বিক্রি করবেন ভেবেছিলেন। কিন্তু এখনও হাট না বসায় তিনি লোকসানের শঙ্কায় আছেন।
১৭:৫৯ ৩০ জুন ২০২২
ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি দুর্ঘটনা, ৫ জনের মৃত্যু
ঘটনায় নিহতরা সবাই খুব দরিদ্র মানুষ। তারা কৃষি কাজ করে সেই ফসল বাজারে বিক্রি করে সংসার চালাতেন। কিন্তু বাজারের মধ্যে কার্ভাডভ্যান তাদের পেছন থেকে ধাক্কা দেয়।
১৬:৫৩ ৩০ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   659  
-   660  
-   661  
-   662  
-   663  
-   664  
-   665      
- পরবর্তী >    
- শেষ >>    
















































