বানিয়াচংয়ে মোবাইল বেচাকেনা নিয়ে সংঘর্ষ, ১ জনের মৃত্যু
হবিগঞ্জ সদর ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টার পর টিয়ার সেল ও রাবার বোলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন
১২:৪৪ ২ জুলাই ২০২২
ভারতের মণিপুর রাজ্যে ভূমিধ্বসে নিহত বেড়ে ৮১
জানা গেছে এখনো আরও ৫৫ জন ধ্বংসস্তূপে আটকা আছেন। রাজ্যের ইতিহাসে এটি সবচেয়ে খারাপ ঘটনা বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ।
১২:২৭ ২ জুলাই ২০২২
মাঙ্কিপক্সে সবচেয়ে বেশি আক্রান্ত ইউরোপে
বিশ্বব্যাপী সকল আক্রান্তের (৪৫০০) ৯০ শতাংশ রোগিই ইউরোপের বাসিন্দা বলে জানিয়েছেন ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক ক্লাগ।
১১:৫২ ২ জুলাই ২০২২
বরিশালে জমি নিয়ে বিরোধ লেগে আওয়ামী লীগ নেতার গুলি
ভাইয়ের ছেলে মাসুমকে লক্ষ্য করে গুলি করা হলে তিনি ফারুক সরদারকে ধাক্কা দিলে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মাসুম প্রাণে বেঁচে যান।
১১:০৩ ২ জুলাই ২০২২
বিশ্বব্যাপী হ্রাস পেয়েছে মত প্রকাশের স্বাধীনতা
চীন, মিয়ানমার এবং রাশিয়ার মতো কর্তৃত্ববাদী দেশগুলিতে এবং ব্রাজিল ও ভারতের মতো গণতান্ত্রিক দেশগুলিতে বিশ্বব্যাপী জনসংখ্যার ৮০% ‘র এক দশক আগের তুলনায় বর্তমানে মত প্রকাশের স্বাধীনতা হ্রাস পেয়েছে।
১০:৫৩ ২ জুলাই ২০২২
সুনামগঞ্জে দুর্গতদের ঘরে বিলাস পরিবারে ত্রাণ সহায়তা
বিলাসের পরিচালক মো. সোহাদ বলেন- আমরা টানা তিনদিন সুনামগঞ্জের তাহিরপুরে ছিলাম। নৌকায় নিয়ে রিমোট এলাকায় গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছি। নৌকায় রাত্রিযাপন করেছি। যেসব এলাকায় এখনও কেউ যায়ন, আমরা সেসব এলাকায় ত্রাণ নিয়ে গিয়েছি। বিশুদ্ধ পানি, খাদ্যদ্রব্য, মুড়ি, বিস্কুট, বাচ্চাদের জন্য দুধ, জামা-প্যান্ট, শাড়ি-লুঙ্গি দিয়েছি। রান্না করার জন্য তেল-মসলাও দিয়েছি। ঘর বানানোর জন্য নগদ অর্থ দিয়েছি।
২৩:২৩ ১ জুলাই ২০২২
করোনায় দেশে একদিনেই ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯৭
শুক্রবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করলেও ১২ হাজার ৩৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
২২:৪৫ ১ জুলাই ২০২২
কমলগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দূর্গাবাড়ীতে রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে ৯ দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- মঙ্গল আরতি, দর্শন আরতি, গীতা পরায়ন, মহাভোগরাগ, ধর্মীয় আলোচনা সভা, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত কথা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন প্রভৃতি। এদিকে, শুক্রবার বিকাল ৫টায় ভানুগাছ বাজার নামহট্ট সংঘ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
২১:৪৩ ১ জুলাই ২০২২
নবীগঞ্জে রথযাত্রা অনুষ্ঠিত
রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই সনাতন ধর্ম্বামলর্ম্বী লোকজন স্থানীয় গোবিন্দ জিউর আখড়ায় সমবেত হন। বিকাল সাড়ে ৪ টায় গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গণ থেকে হাজারো ভক্তবৃন্দের উপস্থিতে রথ বের হয়ে পশ্চিম বাজার এসে তা পুনরায় গোবিন্দ জিউর আখড়ায় গিয়ে শেষ হয়।
২১:২০ ১ জুলাই ২০২২
বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতার মটরসাইকেলে অগ্নিসংযোগ
স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে না ফেললে ৪ তলা বিশিষ্ট পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিতে পারতো। এদিকে রাজনৈতিক না কি ব্যক্তিগত কারনে তার মটরসাইকেল পোড়ানো হয়েছে তা জানা যায়নি।
১৯:৫৪ ১ জুলাই ২০২২
গাড়ি থামিয়ে পদ্মা সেতুতে চলছে ছবি-সেলফি উৎসব
পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা নিষেধ, তারপরও পদ্মা সেতুর নিরাপত্তা কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অনেকেই ছবি তুলছেন।
১৯:৩৯ ১ জুলাই ২০২২
‘শিক্ষার্থীরা আমাদের সন্তান, একে অপরের প্রতিপক্ষ নয়’
প্রতি ক্লাসের একটা দুইটা দুষ্ট, অমনোযোগী ছাত্র-ছাত্রী একদিকে আর অন্যদিকে প্রতি ক্লাসে আমাদের দিকে তাকিয়ে থাকা শ'খানেক শিক্ষার্থী। আমাদের মনযোগী ছাত্রছাত্রীদের জন্য হলেও আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। যাদের জন্য প্রতিষ্ঠানের আইনশৃঙ্খলা বিঘ্নিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান শিক্ষক স্যারেরা ভূমিকা পালন করতে হবে।
১৮:৫৬ ১ জুলাই ২০২২
মৌলভীবাজারে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত
‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুক্তিযুদ্ধের সময় আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে দেশ রক্ষার্থে ঝাপিয়ে পড়েছিলাম। এদেশ জাতি ধর্ম নির্বিশেষে সকলের। ধর্মীয় উৎসব মানুষের মনের উদারতা বিকশিত করে। সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করে।’
১৮:৩৪ ১ জুলাই ২০২২
বন্যার্তদের মাঝে অফিসার্স ক্লাবের আর্থিক সহায়তা
শুক্রবার দুপুরে তাহিরপুর উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারে ৫’শত করে টাকা প্রদান করা হয়।
১৮:১২ ১ জুলাই ২০২২
সিলেট-বিয়ানীবাজার উন্নীত হবে চার লেনের সড়ক
আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য সহজ করতে বাংলাদেশ ও নেপালকে ১০৩ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে বাংলাদেশ পাবে ৭৫ কোটি ডলার বা ৭ হাজার কোটি টাকার মতো।
১৭:৪২ ১ জুলাই ২০২২
মৌলভীবাজারে বানভাসিদের দুর্ভোগ, ঝুপড়ি ঘরে কাটে রাত
মৌলভীবাজার-শেরপুর বাজার রোডে সরেজমিন ঘুরে দেখা যায়, প্রায় ২৫ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ঝুপড়ি ঘরে আশ্রয় নিয়েছেন বানভাসিরা। শেরপুর বাজারে যাওয়ার একটু আগে এক কিলোমিটার সড়কজুড়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে এসব অস্থায়ী ঘর। বিদ্যুৎহীন এসব ঘরে বানভাসিদের রাত কাটছে ভয়, আতঙ্ক আর নিরাপত্তাহীনতায়।
১৭:১১ ১ জুলাই ২০২২
তাহিরপুরে ঢাবি মহলের উদ্যোগে বন্যার্তদের আর্থিক সহায়তা
বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক প্রফেসর ড. রফিকুল ইসলাম তালুকদারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের উদ্যোগে তাহিরপুরে বন্যা দুর্গতদের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেট এম. সি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন,বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার ডিজি এস মো: সাইফুল আলম, কার্যক্রমে সহায়তা করেন এম সি কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ বায়েজীদ আলম প্রমুখ।
১৬:৪৫ ১ জুলাই ২০২২
বাংলাদেশ স্টেম ফাউন্ডেশন জবি কমিটির ওয়েবিনার অনুষ্ঠিত
রাসায়নিক দ্রব্যাদির সঠিক রক্ষণাবেক্ষণ, আমদানিকরণ, পরিবহন, বিপণন এবং ব্যবহারজনিত ত্রুটির কারণে সৃষ্ট নিকট অতীতের ভয়াবহ অগ্নিকান্ডসমূহের উপর আলোকপাত করে এর বিভিন্ন দিক তুলে ধরেন।
১৬:৩৫ ১ জুলাই ২০২২
জবি ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।
১৬:২২ ১ জুলাই ২০২২
নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি রাজন, সম্পাদক অঞ্জন
নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে নবীগঞ্জ মডেল প্রেস ক্লাব এর কমিটি গঠিত হয়েছে।
০০:১৩ ১ জুলাই ২০২২
প্রাথমিক শিক্ষায় বিশ্বব্যাংকের ৫০০ কোটি টাকা অনুদান
বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে ৫ কোটি ৩৫ লাখ ২৫ হাজার ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক। প্রতি ডলার ৯৩ টাকা ৫০ পয়সা হিসাবে যা ৫০০ কোটি ৪৫ লাখ ৮৭ হাজার টাকা।
২৩:৫০ ৩০ জুন ২০২২
কোরবানির হাটে মানতে হবে ১৬ নির্দেশনা
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন স্থানে বসা কোরবানির হাটগুলোতে মানতে হবে ১৬টি নির্দেশনা। বৃহস্পতিবার (৩০ জুন) সরকারি এক তথ্য বিবরণীতে কোরবানির হাটের ইজারাদার, ক্রেতা বিক্রেতাদের জন্য অনুসরণীয় এসব নির্দেশনার কথা জানানো হয়েছে।
২৩:৩৫ ৩০ জুন ২০২২
শিক্ষক লাঞ্ছনা ও হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন
সমাবেশ থেকে আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চনার ঘটনায় অভিযুক্তদের কঠিন শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। মানববন্ধন ও সমাবেশে অংশ নেয় স্বাধীনতা শিক্ষক পরিষদ, প্রাথমিক শিক্ষা পরিবার, মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি,সহকারী মাধ্যমিক শিক্ষক সমিতি, বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বিবেকী তারুণ্য শ্রীমঙ্গল, দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজ।
২৩:০৭ ৩০ জুন ২০২২
২০২২–২৩ অর্থবছরের বাজেট পাস
অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ এবং মহামারির দুই বছর পেরিয়ে উন্নয়নের হারানো গতি ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে নতুন অর্থবছর। বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই কণ্ঠভোটে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে।
২২:৫৯ ৩০ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   658  
-   659  
-   660  
-   661  
-   662  
-   663  
-   664      
- পরবর্তী >    
- শেষ >>    
















































