সৌদি আরবে হজে গিয়ে বাংলাদেশি মৃত্যুর সংখ্যা বেড়ে ৭
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মো. আব্দুল গফুর মিয়া (৬১) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বছর হজযাত্রা শুরুর পর মোট ৭ জন বাংলাদেশির মৃত্যু হলো।
১৫:৪২ ২৯ জুন ২০২২
শিক্ষক হত্যাকাণ্ডে অভিযুক্ত ছাত্র কিশোর গ্যাং সদস্য
অভিযুক্ত শিক্ষার্থী এলাকার কিশোরদের নিয়ে একটি 'কিশোর গ্যাং' পরিচালনা করে। মেয়েদের উত্যক্ত করার অভিযোগে কলেজে একাধিকবার তার বিচারও হয়েছে।
১৫:২৫ ২৯ জুন ২০২২
স্বেচ্ছাসেবক লীগ সভাপতির মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর শোক
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। দুঃখপ্রকাশ করেছেন পানি সম্পদ উপ-মন্ত্রী একে.এম. এনামুল হক শামীম।
১৪:১৩ ২৯ জুন ২০২২
শ্রীমঙ্গলে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন ৬ প্রার্থী
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে থাকা প্রেমসাগর হাজরা গত বছরের ৯ সেপ্টেম্বর চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। এরপর থেকেই পদটি শূন্য অবস্থায় ছিলো৷
১৪:০১ ২৯ জুন ২০২২
সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন
আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন। বুধবার (২৯ জুন) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
১৩:৪১ ২৯ জুন ২০২২
ফ্লাওয়ার্স কেজির অদম্য মেধাবীরা...
নওশীন, শ্রেয়া, তাওফিকা, শৈশব। ওরা সবাই দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের শিক্ষার্থী। এখন ২০২২ এর জুন মাস চলছে। এরই মধ্যে এরা চারজন জিতে নিয়েছে শ্রেষ্ঠত্বের মুকুট।
১২:২৫ ২৯ জুন ২০২২
শিক্ষক হত্যাকারী ছাত্রের বাবাকে গ্রেফতার
ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। শিক্ষক উৎপল কুমার মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। দুপুরের দিকে হঠাৎ এক ছাত্র মাঠ থেকে ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
১২:০২ ২৯ জুন ২০২২
পুতিনকে `সন্ত্রাসী` বললেন জেলনেস্কি
সোমবার (২৭ জুন) বিকেলে ইউক্রেনের পলতাভা অঞ্চলের ক্রেমেনচুক শহরের একটি শপিং সেন্টারে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ।
১১:৩৯ ২৯ জুন ২০২২
নিরুপায় হয়ে আশ্রয় নিয়েছেন মহাসড়কে শতাধিক পরিবার
সড়কের ওপরে বাঁশের সঙ্গে ত্রিপল বেঁধে ঝুপড়ি ঘর বানিয়ে মানুষ ও গবাদিপশু ঘুমাচ্ছেন। সড়কে থাকায় অধিকাংশ ঘরে নেই রান্নার ব্যবস্থা। সড়ক পথে যাওয়ার সময় সরকারি-বেসরকারি ত্রাণের ট্রাক দেখলেই হুমড়ি খেয়ে পড়ছেন তারা। যা শুকনো খাবার পাচ্ছেন সেগুলো দিয়েই জীবনধারণ করছেন। তবে রাত হলে শুরু হয় দুর্বিষহ জীবন। বিদ্যুৎহীন ঘরে ভয় আর আতঙ্কে কাটে সারা রাত
১১:২১ ২৯ জুন ২০২২
বাংলাদেশে কোরবানির ঈদ কবে জানা যাবে বৃহস্পতিবার
বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে।
১১:১৯ ২৯ জুন ২০২২
বন্যার ক্ষত শুকানোর আগেই সিলেটে ফের বৃষ্টি, আতঙ্কে বানভাসিরা
সিলেটর বিভিন্ন স্থানে থেমে মাঝারি ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বন্যার ক্ষত শুকানোর আগেই ফের বৃষ্টি শুরু হয়েছে সিলেটে। এতে ফের শঙ্কা দেখা দিয়েছে বানভাসি মানুষের মাঝে। কিছু কিছু এলাকায় পানিও বাড়ছে।
১১:০৩ ২৯ জুন ২০২২
সুনামগঞ্জে ফের বাড়ছে নদ-নদীর পানি
নতুন করে ঢলের পানি আসায় নিম্নাঞ্চলগুলোর পরিস্থিতি আবারও অবনতির দিকে যাচ্ছে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী খাসিয়ামারা ও চেলা নদীর পানি বেড়ে সংলগ্ন নিচু এলাকাগুলোতে প্রবেশ করছে।
১১:০৩ ২৯ জুন ২০২২
বড়লেখায় বন্যার্তদের মাঝে খাসি ইয়ুথ ক্লাবের ত্রাণ সামগ্রী বিতরণ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে খাসি ইয়ুথ ক্লাব সাত নম্বর পুঞ্জির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
০০:০১ ২৯ জুন ২০২২
আশ্রয় কেন্দ্রে স্বস্তি নেই, বাড়ি ফেরার প্রতীক্ষা
বন্যায় বাড়ি ঘর প্লাবিত। এক সপ্তাহ ধরে প্রাপ্তবয়স্ক দুই মেয়ে ও ছোট এক ছেলে নিয়ে নূরজাহান বেগম থাকছেনমৌলভীবাজারের কুলাউড়ার ভূকশীমইল স্কুল এন্ড কলেজের আশ্রয় কেন্দ্রে। তাঁদের বাড়ি ওই এলাকার মদনগৌরীগ্রামে।
২৩:৫২ ২৮ জুন ২০২২
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো মরগান
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মরগান । আজ মঙ্গলবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
২৩:৩০ ২৮ জুন ২০২২
মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১৯
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের নাসিক নগর এলাকার একটি চারতলা ভবন ধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বেশ আকস্মিকভাবেই ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।
২৩:১৭ ২৮ জুন ২০২২
করোনা সংক্রমণ রোধে মাস্ক পরাসহ ৬ নির্দেশনা সরকারের
দেশে করোনার সংক্রমণ আবারও বাড়ছে। এ প্রেক্ষাপটে মসজিদ-শপিংমলসহ সব ক্ষেত্রে মাস্ক পরা আবারও বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (২৮ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
২৩:০৩ ২৮ জুন ২০২২
বাড়ছে করোনার সংক্রমণ, মসজিদে নামাজের জন্য ১০ বিশেষ নির্দেশনা
করোনার সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মসজিদে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ ১০টি নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় মঙ্গলবার (২৮ জুন) এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।
২২:৩৮ ২৮ জুন ২০২২
মানুষের নিমর্মতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি ‘সতীদাহ মঠ’
ধর্ম নারায়ণ ঘোষ ও তার স্ত্রী হেমলতা ঘোষের সহমরণ হওয়ার পর এর নিদর্শন হিসেবে সেখানে মঠটি নির্মাণ করা হয়েছিল।
২০:২২ ২৮ জুন ২০২২
বাইডেনের স্ত্রী, মেয়েসহ ২৫ আমেরিকানকে রাশিয়ায় নিষিদ্ধ
ইউক্রেনের উপর হামলা শুরুর আগে থেকেই রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক ছিলো অনেকটাই দা-কুমড়োর মতোন। যুদ্ধের আগে নানাসময় রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।
১৯:২১ ২৮ জুন ২০২২
পদ্মা সেতুর নাট খোলে `ভাইরাল` বায়েজিদ ছাত্রদল করতেন
পদ্মা সেতু চালুর প্রথমদিনই সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে আলোচনায় আসেন পটুয়াখালীর মো. বায়েজিদ মৃধা। এহেন ঘটনায় যদিও ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার জানা গেলো গ্রেপ্তার হওয়া মো. বায়েজিদ মৃধা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
১৯:০৬ ২৮ জুন ২০২২
ডিম ভাজি না সেদ্ধ, কোনটা বেশি উপকারী?
একই ঘরের মানুষ কিন্তু খাবারের রুচি ভিন্ন। কারো ডিম ভেজে খেতে ভালো লাগে আবার কারো সেদ্ধ করে। কেউ ডিম ভেজে খাওয়ার পক্ষে সাফাই গান, আর কেউ সেদ্ধ করে খেলেই বেশি উপকারি এমনটা বলেন। আসলে কে সঠিক? ডিম ভেজে খেলে পুষ্টি বেশি পাওয়া যায় না সেদ্ধ করে খেলে বেশি পাওয়া যায় তাই জানার চেষ্টা করবো আজ।
১৮:৫২ ২৮ জুন ২০২২
কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুলাউড়া থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
১৮:৩৬ ২৮ জুন ২০২২
শিক্ষার ডিজিটাল রূপান্তরের দায়িত্বও রাষ্ট্রকেই নিতে হবে: মোস্তাফা
ডিজিটাল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার ডিজিটাল রূপান্তরের দায়িত্বও রাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
১৮:২১ ২৮ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   662  
-   663  
-   664  
-   665  
-   666  
-   667  
-   668      
- পরবর্তী >    
- শেষ >>    
















































