ভবন ধ্বসের ঝুঁকি নিয়েই চলছে ক্লাস, বিপাকে কোমলমতি শিক্ষার্থীরা
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ একতলা একাডেমিক ভবনে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলছে পাঠদান কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।
১৮:০৫ ২৮ জুন ২০২২
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের ওপর ব্রিজ, কালভার্ট নির্মাণের নির্দেশ
সম্প্রতি ভয়াবহ বন্যা হয়েছে সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায়। সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ছিলো বিপর্যস্ত। এখনো অনেক এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে আছে। কিছু সড়ক আবার ভেঙে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব সড়কের ওপরে নতুন করে উড়াল সড়ক, কালভার্ট অথবা ব্রিজ নির্মাণ করতে হবে। এসব স্থানে নতুন করে পুনরায় সড়ক নির্মাণ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭:৫১ ২৮ জুন ২০২২
শিক্ষককে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলের কলেজ শিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের সামনে জুতার মালা পরিয়ে নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদী সমাবেশ হয়েছে। সমাবেশে এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
১৭:৩০ ২৮ জুন ২০২২
শ্বশুর বাড়ি গিয়ে লাশ হলেন সাইফ, বউকে নিয়ে হলোনা লন্ডন সফর
সাইফের বন্ধু ও সহপাঠীরা জানান, আগামী সপ্তাহে লন্ডন যাবার কথা ছিলো সাইফের। সে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
১৬:২০ ২৮ জুন ২০২২
বন্যার্তদের পাশে নবীগঞ্জ থানা পুলিশ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ও কুর্শি ইউনিয়নের বাংলাবাজার বেদে পল্লীর দূর্গতদের পাশে দাঁড়িয়েছে নবীগঞ্জ থানা পুলিশ।
১৬:১০ ২৮ জুন ২০২২
সৈয়দ কুদরত উল্যাহ সড়ক নির্মাণ, স্থায়ীত্ব ১০০ বছর
সড়কটি উদ্বোধনকালে পৌর মেয়র ফজলুর রহমান বলেন- ‘এই এলাকাটি হচ্ছে আদি এলাকা এবং ব্যবসায়িক এলাকা। আর এই এলাকাকে যানজটমুক্ত রাখার জন্য ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন সেজন্য আমাদের যা করে দেওয়া প্রয়োজন সেটা করবো। আমি মেয়র থাকাকালিন কোন কাজ অসম্পূর্ণ রেখে যাবো না। আমার পরবর্তীতে যিনি মেয়র হবেন তার জন্য কোনো কাজ রেখে যাবো না। আমি আমার সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে পৌর শহরের সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করে যাবো। আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করার চেষ্টা করবো। এই চেয়ারে বসেছি বিলাসিতা করার জন্য নয়, জনগণের জন্য কাজ করার। রাতদিন যে যখন যেখানে যে সমস্যার কথা বলেন, খবর পেলেই সেসব সমস্যা সমাধানের জন্য ছুটে যাই।
১৫:৫৯ ২৮ জুন ২০২২
ইউক্রেনে শপিং মলে ক্ষেপনাস্ত্র হামলা
মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি জনাকীর্ণ শপিং মলে ওই হামলার সময় ভেতরে এক হাজারের বেশি মানুষ ছিল।
১৫:৫৬ ২৮ জুন ২০২২
সৌদি আরব পৌঁছেছেন ৪২ হাজার হজযাত্রী
চলতি বছর এখন পর্যন্ত (২৮ জুন রাত ২টা) ৪২ হাজার ১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩৮ হাজার ৬১৬ জন।
১৫:৪৯ ২৮ জুন ২০২২
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০০ কোটি টাকার সড়ক-সেতু
বন্যায় ২৬ জনের মৃত্যু হয়েছে। কয়েক লাখ হাঁস-মুরগির মৃত্যু হয়েছে। হাজারের বেশি গবাদি পশু প্রাণ হারিয়ে। ১৫০০ কোটি টাকার সড়ক, ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ২৬ হাজার টিউবওয়েল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
১৫:৪৬ ২৮ জুন ২০২২
মৌলভীবাজারে ৮ দিনে পানিবাহিত রোগে আক্রান্ত ৭৩০ জন
মৌলভীবাজারে হাকালুকি হাওরসহ বিভিন্ন নদ-নদী ও এলাকার পানি কমতে শুরু করেছে। এখনো কিছু জায়গায় রাস্তাঘাট পানির নিচে। এর মধ্যে গত আট দিনে শুধুমাত্র পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ৭৩০ জন।
১৫:৪২ ২৮ জুন ২০২২
পদ্মা সেতুতে স্পিড গান-সিসিটিভি বসানোর পর মোটরসাইকেলের বিষয়ে সিদ্ধান্ত
পদ্মা সেতুতে স্পিড গান, সিসিটিভি স্থাপনের পর মোটরসাইকেল চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
১৫:৩৫ ২৮ জুন ২০২২
ঠাকুরগাঁওয়ে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ রেলস্টেশন লাইনে একটি ছাগলের বাচ্চাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ছাগলের মালিক আসলাম হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
১৫:২৬ ২৮ জুন ২০২২
শ্রীলঙ্কায় পেট্রল বিক্রি বন্ধ!
৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়া শ্রীলঙ্কায় এবার ‘জরুরি নয়’ এমন যানবাহনের জন্য পেট্রল বিক্রি বন্ধ করা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই সপ্তাহ দেশটিতে কেবল বাস, ট্রেন এবং ওষুধ ও খাদ্যপণ্য পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহনের জন্য জ্বালানি কেনা যাবে।
১৫:১৯ ২৮ জুন ২০২২
শ্রীমঙ্গলে সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মো. জামাল মিয়া (৪৫) নামে এক সিএনজি চালকের গলা ও পা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৫:১২ ২৮ জুন ২০২২
গ্লোবাল ইয়ুথ অন্ট্রাপ্রেনারশীপ অ্যাওয়ার্ড ২০২২ পেলেন তরুণ উদ্যোক্তা রাহাত হোসেন পল্লব
ব্যাংককে রয়েল আর্মি থাই সেন্টারে অনুষ্ঠানে জমকালো আ্যাওয়ার্ড প্রোগ্রামে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের প্রেসিডেন্ট দিবাকর আরিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ড এর উপ-প্রধানমন্ত্রী প্রবিত ওয়াংসুয়ান, শিক্ষা মন্ত্রী ড. কালায়া সফনপা , ইউনাইটেড পিস কিপার্স ফেডারেল কাউন্সিল-এর প্রেসিডেন্ট ড. আফিনিতা চাইচানা , জাতিসংঘের রিজিওনাল ডিরেক্টর অটুস্ক ওকুডা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সরকারের প্রতিনিধি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি।
১৩:৪৪ ২৮ জুন ২০২২
সিলেটে বন্যাকবলিত এলাকায় শিক্ষা নিয়ে আশঙ্কা
ক্ষতিগ্রস্ত সব শিক্ষার্থীর হাতে নতুন বই দেওয়া সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, স্কুল চালু হওয়ার পর হয়তো কয়েকদিন দেরি হতে পারে। তবে আমরা তাদের হাতে বই তুলে দেব। প্রয়োজনে আশপাশের জেলাগুলো থেকে এনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার করে কিভাবে দ্রুত শিক্ষার্থীদের ক্লাসে নিয়ে আসা যায় সেই পরিকল্পনা করা হচ্ছে।
১৩:০৮ ২৮ জুন ২০২২
বন্যায় বিনা চিকিৎসায় কেউ মারা যায়নি, এটিই বড় প্রাপ্তি: স্বাস্থ্যমন্ত্রী
বন্যা কবলিত এলাকায় কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে সৃষ্ট সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। চলমান বন্যায় ১৮ জুন পানি ঢুকে পরে ওসমানী হাসপাতালে। এতে তলিয়ে যায় হাসপাতালের নিচতলা। পানি ঢুকে পড়া ও বিদ্যুতহীনতার কারণে ব্যাহত হয় চিকিৎসা সেবা। নতুন রোগী ভর্তিও বন্ধ হয়ে যায় সেদিন।
১২:৩৭ ২৮ জুন ২০২২
সিলেট ও মৌলভীবাজারে পানি কমছে, চরম দুর্ভোগে বানভাসী
বাড়ি-ঘর, হাটবাজার থেকে বন্যার পানি ধীর গতিতে নামায় বানভাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি ও বেসরকারিভাবে বন্যার্তদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও দুর্গম স্থানে বসবাসকারী পানিবন্দী মানুষ ত্রাণ পাচ্ছে না। আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো লোকজন রয়েছেন। হবিগঞ্জে বন্যায় এক শিশুর মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্নস্থান দিয়ে এখনও বন্যার পানি প্রবাহিত হচ্ছে। ফলে সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে।
১২:২৭ ২৮ জুন ২০২২
পদ্মা সেতুর নাট খোলা যুবকের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড
পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। এটিকে একটি পূর্ব পরিকল্পিত কাজ বলেই মনে করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সেতুর ওপরের রেলিংয়ের ইস্পাতের পাতের সংযোগস্থলের নাট খোলা নিছক খেয়ালের ছলে হয়নি; পরিকল্পনা করে এমনটা করা হয়েছে বলে ধারণা তাদের। ফলে এরকম কিছু হলে নাট-বল্টু খোলা টিকটকার বায়েজিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে।
১২:০৫ ২৮ জুন ২০২২
পদ্মা সেতুর নাট-বল্টু খোলায় টিকটকারের বাড়িতে ছাত্রলীগের হামলা
পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলার ঘটনায় গ্রেফতার বায়েজিদ তালহা মৃধার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনায় এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১১:৫০ ২৮ জুন ২০২২
লরির ভেতরে পাওয়া গেলো ৪৬টি লাশ, অর্ধমৃত অবস্থায় আরও ১৬ জন
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি লরির ভেতর থেকে অন্তত ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মৃত সবাই অভিবাসনপ্রত্যাশী। স্থানীয় সময় সোমবার (২৭ জুন) এসব মরদেহ খুঁজে পাওয়া যায়।
১১:১৪ ২৮ জুন ২০২২
উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করে : প্রধানমন্ত্রী
‘আমরা রেল যোগাযোগ পুনরুজ্জীবিত ও নতুন নতুন রেলপথ স্থাপন এবং সেতু নির্মাণের পাশাপাশি ড্রেজিংয়ের মাধ্যমে নদীগুলো খনন করছি। উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করে এবং বাণিজ্য ও ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করে।’
১০:৫৬ ২৮ জুন ২০২২
সুনামগঞ্জের পানিবন্দি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে উই ফর বাংলাদেশ
বন্যার পানিতে ভাসছে সুনামগঞ্জ জেলা। হাট-বাজার, বাড়িঘরে ঢুকছে পানি। ডুবে রয়েছে রাস্তাঘাট। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় নিম্নাঞ্চলের পানিবন্দী মানুষ চরম খাদ্যসংকটে রয়েছে। এ অবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে উই ফর বাংলাদেশ।
২৩:৫৬ ২৭ জুন ২০২২
বৃষ্টি হলেই টিনের চালের ছিদ্র দিয়ে পানি চুঁইয়ে পড়ে ঘরে
‘আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।’
পল্লীকবি জসীম উদ্দিনের কবিতার আরেক বাস্তব চিত্র যেনো ফুটে ওঠেছে মৌলভীবাজারের কুলাউড়ার ষাট বছরের বৃদ্ধ কৃষক নৃপেন্দ্র নাথের ২৩:৩৭ ২৭ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   663  
-   664  
-   665  
-   666  
-   667  
-   668  
-   669      
- পরবর্তী >    
- শেষ >>    
















































