ফের বেড়েছে সুরমা নদীর পানি
পাউবো সূত্রে জানা যায়, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানির বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই পয়েন্টে পানি ছিল ১৩ দশমিক ৪৬ সেন্টিমিটার। সেখানে আজ সকাল ৬টায় ১৩ দশমিক ৪৯ সেন্টিমিটারে পৌঁছায়। পরে সকাল ৯টায় ১৩ দশমিক ৪৭ সেন্টিমিটারে নামে। নদীর সিলেট পয়েন্টেও গতকালের তুলনায় পানির প্রবাহের পরিমাণ বেড়েছে। গতকাল সন্ধ্যা ৬টায় নদীর পানি ১০ দশমিক ৬৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হলেও আজ সকাল ৯টায় ১০ দশমিক ৭৭ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল।
২৩:২৯ ২৭ জুন ২০২২
বন্যায় হবিগঞ্জে ভেসে গেছে ৪২ কোটি টাকার মাছ
হবিগঞ্জের ৭ উপজেলায় ৮ হাজার পুকুর, ফিশারি ও মাছের খামার বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ হাজার ৮৫৩ জন মৎস্য চাষি। ক্ষয়-ক্ষতি হয়েছে ৪২ কোটি ২৩ লাখ টাকার। এমতাবস্থায় মাথায় হাত পড়েছে মাছ চাষিদের। এদের মধ্যে অনেকেই ঋণ নিয়ে ফিশারিতে মাছ চাষ করেন। বন্যার পানিতে ফিশারির মাছ ভেসে যাওয়ায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। ঋণ পরিশোধ নিয়ে এখন দুঃশ্চিন্তায় পড়েছেন অনেক মৎস্য চাষি।
২৩:০৯ ২৭ জুন ২০২২
মৌলভীবাজারে বন্যাপীড়িতদের দুর্ভোগ উপশমে রেড ক্রিসেন্ট
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিটের উদ্যোগ সদরের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়। চলমান এ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে তৈরী খাবার বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২২:৫৭ ২৭ জুন ২০২২
বাংলাদেশকে আরও ৪০ লাখ ফাইজারের টিকা দিল যুক্তরাষ্ট্র
করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও ৪০ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশকে দেওয়া দেশটির টিকার পরিমাণ দাঁড়াল ৬ কোটি ৮০ লাখেরও বেশি।
২২:৪৯ ২৭ জুন ২০২২
রাণীশংকৈলে মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অসমাপ্ত ৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থী যাচাই বাছাই করছেন দলটি। এরই অংশ হিসাবে যাচাই-বাছাই শেষে গত ২৬ জুন ৩ টি ইউনিয়ন পরিষদের মনোনয়ন ঘোষণা করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড।
২২:২৭ ২৭ জুন ২০২২
বন্যার পানিতে ডুবে সুনামগঞ্জে ৭ বছরের শিশুর মৃত্যু
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে আরিয়ান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে জগন্নাথপুর পৌরসভার হরিহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
২২:২১ ২৭ জুন ২০২২
এবার পাবনায় একসঙ্গে তিন শিশুর জন্ম, নাম রাখা হলো পদ্মা, সেতু, উদ্বোধন
নারায়ণগঞ্জ, কুমিল্লা, বরিশাল, নেত্রকোণার পর এবার একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন পাবনার এক গৃহবধূ। পদ্মা সেতু উদ্বোধনের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ওই তিন নবজাতক জন্ম নেয়। আর পদ্মা সেতুর উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখার জন্য ওই তিন নবজাতকের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও উদ্বোধন।
২১:৫১ ২৭ জুন ২০২২
স্বপ্নের পদ্মা সেতু দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু
স্বপ্নের পদ্মা সেতু দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন চাঁদপুরের কচুয়ার ডুমুরিয়া গ্রামের রিয়াদ হোসেন (২৩)। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
২১:৪৫ ২৭ জুন ২০২২
‘যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ভালো’
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো বলে সংসদে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এর কারণ হিসেবে তিনি বলেছেন, বাংলাদেশে গুয়ানতানামো বে’র মতো কারাগার নেই। এখানে মা বাবার কাছ থেকে শিশুদের বছরের পর বছর আলাদা করে রাখা হয় না।
২১:৩৯ ২৭ জুন ২০২২
তরুণ ফটোগ্রাফারদের জন্য রিয়েলমি’র নাইট ফটোওয়াক প্রতিযোগিতা
তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি স্মার্টফোনপ্রেমীদের জন্য এক নাইট ফটোওয়াক প্রতিযোগিতার আয়োজন করেছে। যারা মোবাইলের মাধ্যমে যেকোনো স্মৃতিময় মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ভালোবাসেন, এই আয়োজন তাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিয়েছে। এই প্রতিযোগিতা একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করবে এবং ফটোগ্রাফি বিষয়ে আগ্রহীদের একজন স্বনামধন্য ফটোগ্রাফারের সাথে আলোচনার সুযোগ করে দিবে। ওই স্বনামধন্য ফটোগ্রাফার আগ্রহীদের ফটোগ্রাফি দক্ষতা বৃদ্ধিতে নানা পরামর্শ প্রদান করবেন।
২১:১৯ ২৭ জুন ২০২২
নারায়ণগঞ্জে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা
২১:১২ ২৭ জুন ২০২২
পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবকের বাড়িতে হামলা
পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করে গ্রেপ্তার হওয়া বাইজিদ তালহার পটুয়াখালীর গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।
২১:০৭ ২৭ জুন ২০২২
প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রুমন সরকার রনি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১:০২ ২৭ জুন ২০২২
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। করোনাকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য গঠিত ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের অব্যবহৃত স্থিতির ন্যূনতম ৪০ শতাংশ অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ হিসেবে দিতে বলা হয়েছে।
২০:২৬ ২৭ জুন ২০২২
৫ থেকে ১২ বছর বয়সীরাও পাবে ফাইজারের টিকা
পাঁচ থেকে ১২ বছর বয়সীদের টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে। জন্ম সনদের মাধ্যমে নিবন্ধন করে শিশুদের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
২০:২১ ২৭ জুন ২০২২
বাবা-মা হতে যাচ্ছেন রণবীর-আলিয়া
মাত্র আড়াই মাস হলো রণবীর কাপুর ও আলিয়া ভাট বিয়ের পিড়িতে বসেছেন। বিয়ের পরেও নিজেকে বিবাহিত মনে হচ্ছিলো না বলে দাবি করেছিলেন। তার স্ত্রী আলিয়ারও ছিল একই অভিমত। কারণ হিসেবে দুজনই নিজেদের পেশাগত জীবনের ব্যস্ততাকে তুলে ধরেছিলেন।
২০:১৪ ২৭ জুন ২০২২
ঘোষণার পরও বাজারে কমেনি সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ছয় টাকা পর্যন্ত কমানোর ঘোষণা এলেও এর প্রভাব পড়েনি বাজারে। খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। নতুন দামের পণ্য ডিলাররা সরবরাহ না করায় দাম কমেনি বলে ভাষ্য ব্যবসায়ীদের।
২০:০৮ ২৭ জুন ২০২২
বাংলাদেশে সন্ত্রাসী কনটেন্ট শনাক্তে কাজ করছে ফেসবুক
বাংলাদেশে সন্ত্রাসী কনটেন্ট শনাক্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একদল বাংলাদেশি বিশেষজ্ঞ কাজ করছেন বলে জানিয়েছে ফেসবুকের মূলপ্রতিষ্ঠান মেটা। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোনো সন্ত্রাসী কার্যক্রম সমর্থন করা হয় না। এ ধরনের কাজের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি বা সংগঠনকে ফেসবুকে অ্যাকাউন্ট বা পেজ খুলতে দেওয়া হয় না। শুধু তা–ই নয়, ঘৃণ্য বক্তব্য বা সহিংসতা ছড়ায়- এমন পোস্টও দ্রুত সরিয়ে ফেলা হয়। যেকোনো ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে আক্রমণাত্মক বা অবমাননাকর পোস্ট দিলেও সেগুলো মুছে ফেলা হয়।
১৯:৫৩ ২৭ জুন ২০২২
দেশের উন্নয়নে অংশীদার হওয়ার মনোভাব নিয়ে কাজ করতে হবে
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বর্তমান সরকার ২০৪১ সালের উন্নত বাংলাদেশের লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। প্রজাতন্ত্রের কর্মচারীদের দক্ষতা এবং দায়বদ্ধতা বৃদ্ধির মাধ্যমে অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে।
১৯:৫৩ ২৭ জুন ২০২২
পদ্মা সেতুতে উল্টে গেলো পেঁয়াজ বোঝাই ট্রাক
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে উল্টে গেছে পেঁয়াজ বোঝাই ট্রাক। সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে ট্রাকটি উল্টে যায়। এতে তিনজন আহত হন।
১৯:৪৬ ২৭ জুন ২০২২
রিকশা চালাচ্ছেন তানজিন তিশা
শিখা! এক সংগ্রামী নারীর নাম! এই শহরে তার অন্য এক জীবন, ভিন্ন রকম বেঁচে থাকা। শহরের কোন এক বস্তিতে ছোট বোন পরীকে নিয়ে তার সংগ্রামের এক সংসার! প্রতিদিন সে তার রিক্সা নিয়ে কাজে যায়, বোনকে স্কুলে নামিয়ে! পরী নামের সে মেয়েটি দেখতে ভীষণ মায়াময়। তবে শিখার রিক্সা চালানোর পেছনে লুকিয়ে ‘রেজাউল' নামের অন্য এক মানুষের গল্প।
১৯:৪১ ২৭ জুন ২০২২
নবীগঞ্জে বন্যার্তদের পাশে হবিগঞ্জের এসপি মুরাদ আলী
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার বন্যা দূর্গতদের পাশে দাড়িয়েছেন হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলি।
১৯:৩৮ ২৭ জুন ২০২২
পদ্মা সেতুতে টহল দিচ্ছে সেনাবাহিনী
পদ্মা সেতুতে সোমবার থেকে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষ যেন সেতুতে চলাচলের সময় নির্ধারিত আইন মেনে চলে, তা নিশ্চিত করতে কাজ করছেন তারা।
১৯:৩৫ ২৭ জুন ২০২২
পদ্মাসেতুর নাট-বল্টু খোলা বায়েজিদ ৭ দিনের রিমান্ডে
পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটকে ভিডিও আপলোড করা যুবক বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ জুন) বিকেলে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সালেহুজ্জামান তাকে রিমান্ডে পাঠান।
১৯:৩০ ২৭ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   664  
-   665  
-   666  
-   667  
-   668  
-   669  
-   670      
- পরবর্তী >    
- শেষ >>    
















































