গাফ্ফার চৌধুরীর মরদেহ শনিবার আসছে দেশে
আব্দুল গাফ্ফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর, বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্কুলে পড়ার সময় কংগ্রেস নেতা দূর্গা মোহন সেন সম্পাদিত কংগ্রেস হিতৈষী পত্রিকায় কাজ শুরু করেন।
২২:৩৪ ২৭ মে ২০২২
বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ ১ জন গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাহেদ উল্লাহ পাটোয়ারীকে গ্রেফতার করেছে। বুধবার সন্ধ্যায় পৌরসভার বারইগ্রাম রেলওয়ে কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাহেদ উল্লাহ পাটোয়ারী পৌরসভার বারইগ্রাম রেলওয়ে কলোনির মৃত রফিক উল্লাহ পাটোয়ারীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
২০:০৩ ২৭ মে ২০২২
এমসি কলেজের ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সকালে সৌরভ দাস রাহুলের কক্ষের দরজার ফাঁক দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পাশের রুমে থাকা ঝুমা তালুকদার তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ কল দিয়ে পুলিশ কে বিষয়টি জানান। ঝুমা তালুকদার বলেন, সে ভালো ছেলে ছিলো। আমরা রাতে তাকে মোবাইল টিপতে দেখে তাড়াতাড়ি ঘুমানোর কথা বলে ঘুমিয়ে যাই।
২০:০২ ২৭ মে ২০২২
বিয়ানীবাজার পৌর নির্বাচন: প্রতিক বরাদ্দ, প্রচারণা শুরু
বিয়ানীবাজার পৌর নির্বাচনে ১০ মেয়র প্রার্থীসহ ৬৮ প্রার্থীর প্রতিক বরাদ্দ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন। নির্বাচন কমিশন ঘোষিত শুক্রবার সকাল থেকেই প্রতিদ্ব›িদ্ধ মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।
১৯:৫২ ২৭ মে ২০২২
উপযুক্ত প্রমাণের অভাব, বেকসুর শাহরুখপুত্র!
উপযুক্ত প্রমাণের অভাবে শাহরুখপুত্র আরিয়ানসহ ৬ অভিযুক্তের নাম চার্জশিট থেকে বাদ দিলো ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।
শুক্রবার (২৭ মে) মুম্বাইয়ের প্রমোদতরী মাদক মামলায় চার্জশিট জমা দেয় এনসিবি। গত বছর অক্টোবরে এই ঘটনায় আরিয়ানসহ ১৯ জনকে গ্রেফতার করে এনসিবি। মাদক সেবন এবং পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করে প্রতিষ্ঠানটি। কিন্তু এত মাস পর মামলা থেকে আরিয়ানদের বেকসুর বলে মুক্তি দিলো এনসিবি।
শুক্রবার এনসিবি জানিয়েছে, সিট যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে গেছে তাতে প্রমাণাভাব রয়েছে। সিটের তদন্তের উপর ভিত্তি করে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং এনডিপিএস আইনে একাধিক ধারায় মামলা দায়ের হয়। কিন্তু বাকি ৬ জনের বিরুদ্ধে প্রমাণের অভাবে মামলা দায়ের করা হচ্ছে না।
১৯:২০ ২৭ মে ২০২২
৪০ বর ও ৪০ কনে
চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় বাবা মারা যান ইয়াসমিন আরার। এরপর চলে আসেন এতিম বালিকাদের জন্য গঠিত দিনাজপুর শিশু নিকেতনে। পড়াশোনা করেন এইচএসসি পর্যন্ত। গত বছর পার্বতীপুর উপজেলার মোহাম্মদপুর এলাকার আব্দুর সাত্তারের সঙ্গে তার বিয়ে হয়। গত দুই বছরে তার মতো ৪০ এতিম কন্যাকে যৌতুকবিহীন বিয়ে দিয়েছে শিশু নিকেতন।
শুক্রবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে শহরের বালুবাড়ীস্থ গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে এই ৪০ দম্পতিকে বিবাহত্তোর সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে শিশু নিকেতন।
১৯:১৫ ২৭ মে ২০২২
ওইসিডি’র দেশগুলোর কাছে অগ্রাধিকার সুবিধা অব্যাহত চান প্রধানমন্ত্রী
বাংলাদেশকে সহজে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জাপান এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা-ওইসিডি’র দেশগুলোর প্রতি অন্তত ২০২৯ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক সুবিধাগুলো অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমরা গভীরভাবে কৃতজ্ঞ থাকবো যদি জাপান এবং অন্য ওইসিডি’র দেশগুলো কমপক্ষে ২০২৯ সাল পর্যন্ত অগ্রাধিকার সুবিধাগুলো প্রসারিত করে। যাতে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের সর্বোচ্চ লক্ষ্য অর্জন আমাদের পক্ষে সম্ভব হয়।’
শুক্রবার (২৭ মে) এশিয়ার ভবিষ্যৎ বিষয়ক ২৭তম আন্তর্জাতিক নিক্কেই সম্মেলনে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
১৭:০৪ ২৭ মে ২০২২
প্রধান অতিথি ছাড়া ব্যতিক্রমী উদ্যোগে রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণ
শ্রীমঙ্গলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সাহিত্য-সংস্কৃতি সংসদের আয়োজনে বাংলাসাহিত্যের চিরস্মরণীয় তিন-কবির জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৬:৫৪ ২৭ মে ২০২২
সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি,বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা
সিভিল সার্জন সিলেট অফিস সূত্রে জানা গেছে, সিলেটে ১৭ মে থেকে বন্যাজনিত রোগের হিসাব শুরু হয়। ১৭ মে থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিলেট জেলায় ৪০০ জন ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। এছাড়া চর্মরোগ ও শ^াসনতন্ত্র জনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৫০ জন। দিন দিন পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
১৬:৪৯ ২৭ মে ২০২২
সাকিবের বিদায়ের পর ২৬ বল টিকেছিল বাংলাদেশ
শুক্রবার প্রথম সেশনে এই দুজনের দৃঢ়তায় মুশফিক ছাড়া কোনো উইকেট হারায়নি টাইগাররা। কিন্তু মধ্যাহ্ন বিরতি শেষে ২০ মিনিটের মধ্যে পাল্টে গেল দৃশ্যপট।
১৬:২৭ ২৭ মে ২০২২
ঢাবি ছাত্রদলের উপর হামলা : কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
গত ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে যাওয়ার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপর হামলা-মামলা সহ সারা দেশে ছাত্রদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
২২:২৫ ২৬ মে ২০২২
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। কিন্তু বাংলাদেশকে এ আঘাত সহ্য করতে হবে। সে ক্ষেত্রটা চিন্তা করে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। কিছু স্বল্পমেয়াদি, কিছু মধ্যমেয়াদি ও কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছি।
১৫:২৬ ২৬ মে ২০২২
হজ প্যাকেজে খরচ বাড়লো আরও ৫৯ হাজার টাকা
এবারের হজ প্যাকেজে খরচ ৫৯ হাজার টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি। বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে কমিটির সভা শেষে ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ তথ্য জানান।
১৫:০১ ২৬ মে ২০২২
বাংলালিংকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন জেমস
কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে টেলিকম অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করেছেন দেশের শীর্ষ সংগীত তারকা জেমস।
১৪:৪০ ২৬ মে ২০২২
অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ
দেশের সব অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ের পর নিবন্ধনহীন কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৪:০৯ ২৬ মে ২০২২
জন্মবার্ষিকীতে কাজী নজরুল ইসলামকে মৌলভীবাজারে স্মরণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৩:৩৭ ২৬ মে ২০২২
নটরডেম স্কুল এন্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নটরডেম স্কুল এন্ড কলেজের দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।
১৩:২৪ ২৬ মে ২০২২
মৌলভীবাজার গিয়াসনগর ইউপির ৯৫ লাখ টাকার উন্মুক্ত বাজেট দিলেন চেয়ারম্যান
মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউপির উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩:০১ ২৬ মে ২০২২
কার্জন হল এলাকায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ
কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাইকোর্টের সামনে থেকে ছাত্রদল নেতাকর্মীর এবং কার্জন হলের সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীর মিছিল নিয়ে জড়ো হলে তাদের মধ্যে সংঘর্ষ হয়।
১৩:০১ ২৬ মে ২০২২
গ্রিসে এক বছরে অর্ধশতাধিক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
প্রবাসে স্ট্রোকে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এসব মৃত্যু অনেকটাই নিয়তিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকা এবং নানা কারণে মানসিক চাপে হতাশায় স্ট্রোক করেন এসব প্রবাসী। ইউরোপের দেশ গ্রিসেও বেড়েই চলছে বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের অপ্রত্যাশিত মৃত্যুর সংখ্যা।
১২:৩৭ ২৬ মে ২০২২
মৌলভীবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক, অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা, অনূর্ধ্ব-১৭)-২০২২ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
১২:১৩ ২৬ মে ২০২২
সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা প্রদর্শনী শুরু
সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সিলেটে বুধবার থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ২০তম চারুকলা প্রদর্শনী। বিকাল সাড়ে ৩টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। প্রদর্শনীটি চারুশিল্পী ও প্রশিক্ষক প্রয়াত অরবিন্দ দাস গুপ্তকে উৎসর্গ করা হয়।
২০:৩৯ ২৫ মে ২০২২
শমশেরনগর দাতব্য হাসপাতালের জমির দলিল হস্তান্তর
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর দাতব্য হাসপাতাল স্থাপনে কন্ঠশিল্পী সেলিম চৌধুরীকে আহŸায়ক করে ২ বছর আগে শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছিল। আর লন্ডন প্রবাসী শমশেরনগরের সন্তান আলেয়া জামান হাসপাতালের প্রয়োজনীয় জমি দান করার প্রতিশ্রæতি দিলে সে জমিতে ইতিমধ্যে প্রশাসনিক ভবন নির্মাণ কাজ চলছে। স¤প্রতি প্রবাসী আলেয়া জামান দেশে আসার পরদিন সোমবার শমশেরনগর হাসপাতালের নামে ১ একর ৫১ শতক জমি দলিল করে দেন। এ উপলক্ষে মঙ্গলবার রাত ৮টায় শমশেরনগর নগরস্থ ব্রাদার্স পার্টি সেন্টারে আনুষ্ঠানিকভাবে জমির দলিল হস্তান্তর ও জমিদাতা দম্পতি আলেয়া জামান ও সারওয়ার জামানকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
২০:২৯ ২৫ মে ২০২২
পানি কমতে শুরু করেছে জগন্নাথপুরে, জনমনে কিছুটা স্বস্তি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বুধবার থেকে পানি কমতে শুরু করেছে বলে স্থানীয়রা জানান। এতে পানিবন্দি জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।
২০:২১ ২৫ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   701  
-   702  
-   703  
-   704  
-   705  
-   706  
-   707      
- পরবর্তী >    
- শেষ >>    















































