নৌকাডুবিতে ১২ ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
ইউরোপগামী একটি অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকাডু্বিতে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) তিউনিশিয়া উপকূলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই সিরিয়ান নাগরিক।
১৯:১৫ ১৯ মার্চ ২০২২
তরুণ-তরুণীকে নির্যাতন করে ভিডিও ভাইরাল, মেম্বারসহ গ্রেপ্তার ৪
যশোরে ইউপি সদস্যের হাতে দুই তরুণ তরুণীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনার মামলায় ইউপি মেম্বারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ মার্চ) কোতোয়ালি মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইউপি সদস্য আনিচুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন, ইউপি মেম্বার আনিচুর রহমান, সদরের আব্দুলপুর গ্রামের ভুট্টো, আজিম আলী ও তৌহিদ হাসান।
১৯:০৭ ১৯ মার্চ ২০২২
বানারীপাড়ায় ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার
বরিশালের বানারীপাড়ার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার ও বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় সংযোগ খালে বাঁশের সাঁকো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যুগের পর যুগ ধরে পার্শ্ববর্তী দুটি ইউনিয়নের দুই গ্রামের মানুষকে ঝুঁকি ও আতঙ্ক নিয়ে বাঁশের সাকো দিয়ে চলাচল করতে হচ্ছে।
১৮:৪৮ ১৯ মার্চ ২০২২
দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত একশ’র নিচে
দেশে গত ২৪ ঘণ্টায় ৬২ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ সময়ে দেশে করোনাভাইরাসে কেউ মারা যায়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৪ জন অপরিবর্তিতই থাকল।
১৬:৫২ ১৯ মার্চ ২০২২
এশিয়া কাপ শুরু ২৭ আগস্ট
আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে আগামী ১১ সেপ্টেম্বর।
১৬:৩৯ ১৯ মার্চ ২০২২
করোনার নতুন ধরন শনাক্ত, ছড়িয়েছে ৫ দেশে
করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে অন্তত ৫টি দেশে। দেশগুলো হলো- হংকং, যুক্তরাজ্য, ইসরায়েল, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভারত।
১৬:০৫ ১৯ মার্চ ২০২২
সরওয়ার আহমদের ‘জাতীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মৌলভীবাজার’ বইয়ের মোড়ক উন্মোচন
জ্যেষ্ঠ সাংবাদিক সরওয়ার আহমদ রচিত ‘জাতীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মৌলভীবাজার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
১৫:৪০ ১৯ মার্চ ২০২২
ভারতকে হারিয়ে স্বর্ণ জিতলেন রোমান-নাসরিন
থাইল্যান্ডে এশিয়া কাপ আরচ্যারি স্টেজ-১ এ আজ (শনিবার) মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
১৫:২৩ ১৯ মার্চ ২০২২
নারায়ণগঞ্জে গণধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মুছাপুর ইউনিয়নের শাসনের বাগ গ্রামে এক গার্মেন্টস কর্মী (১৯) গণধর্ষণের শিকার হয়েছেন। অভাব-অনটন এবং অসুস্থ পিতার চিকিৎসা করার বাসনায় অতিরিক্ত অর্থ উপার্জনের আশায় আদম ব্যবসায়ীর পাল্লায় পরে ধর্ষণের শিকার হতে হয় তাকে।
১৫:০৬ ১৯ মার্চ ২০২২
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
সাবেক রাষ্ট্রপতি ও প্রাক্তন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
১৪:৩৮ ১৯ মার্চ ২০২২
স্বাধীনতা পুরস্কার : ভুল তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বিতর্ক ও সমালোচনার মুখে স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত প্রয়াত মো. আমির হামজার নাম বাদ দেওয়া হয়েছে। এবার সাহিত্যিক ও পাঠকমহলে একেবারে পরিচয়হীন এই ব্যক্তিকে এ পুরস্কারের জন্য মনোনীত করা নিয়ে যারা ভুল তথ্য দিয়েছে, তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।
১৪:১৪ ১৯ মার্চ ২০২২
রোববার অনুষ্ঠিত হবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নির্বাচন-২০২২
আগামীকাল রোববার (২০ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নির্বাচন-২০২২। এ নির্বাচনে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে মোট ১২৩ টি পদের বিপরীতে সাতটি প্যানেলে (ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ) চার শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
১৩:৫৪ ১৯ মার্চ ২০২২
মাধবপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৯ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৩:৫০ ১৯ মার্চ ২০২২
১৯ মার্চ : এ দিনে বাঙালিরা গড়েছিলো প্রথম সশস্ত্র প্রতিরোধ
উনিশ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস। ১৯৭১ সালের ১৯ মার্চে মহান মুক্তিযুদ্ধ শুরুর আগে ঢাকার উত্তরে জয়দেবপুরে (বর্তমান গাজীপুর) অকুতোভয় মুক্তিকামী বাঙালিরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল।
১৩:২৩ ১৯ মার্চ ২০২২
সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
১৩:১২ ১৯ মার্চ ২০২২
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদ আর নেই
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদ মারা গেছেন। শনিবার (১৯ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১১:২৬ ১৯ মার্চ ২০২২
রোববার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচন
রোববার (২০ মার্চ) অনুষ্ঠিত হবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচন-২০২২। এ নির্বাচনে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে মোট ১২৩ টি পদের বিপরীতে সাতটি প্যানেলে (ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ) চার শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
০০:২৪ ১৯ মার্চ ২০২২
শাবির রসায়ন সমিতির নতুন ভিপি রাইয়ান, সম্পাদক মাহফুজুল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রিয়াজুল হাসান রাইয়ান এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুল আলমকে নির্বাচিত করা হয়েছে।
২৩:৫৮ ১৮ মার্চ ২০২২
রাষ্ট্রপতি হওয়ার মনোবাসনা ছিল মুহিতের
রাষ্ট্রপতি হওয়ার মনোবাসনা ছিল সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাতকারে এমনটি জানিয়েছেন তিনি।
২৩:১৭ ১৮ মার্চ ২০২২
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়াকু সংগ্রহ করেছ বাংলাদেশের ব্যাটাররা। ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে ৩১৪ রান। স্বাগতিকদের ৩১৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে সফরকারী বাংলাদেশ।
২১:৪০ ১৮ মার্চ ২০২২
সুখী দেশের তালিকায় সাত ধাপ এগোলো বাংলাদেশ
বিশ্বের সুখী দেশের তালিকায় সাত ধাপ এগোলো বাংলাদেশ। ২০২২ সালের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৪তম। গত বছর এ তালিকায় ১০১তম ছিল দেশটি। জাতিসংঘের সহযোগিতায় প্রস্তুত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট থেকে উঠে এসেছে এসব তথ্য।
২১:১৮ ১৮ মার্চ ২০২২
চতুর্থ ডোজের অনুমতি চায় ফাইজার-মডার্না
যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজারের পর এবার মডার্নাও করোনাভাইরাস থেকে সুরক্ষায় চতুর্থ ডোজ ব্যবহারের অনুমতি চেয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে ১৮ বছর বয়সোর্ধ্ব সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছে তারা। খবর রয়টার্সের।
২০:৩৮ ১৮ মার্চ ২০২২
করোনার যাবতীয় ভ্রমণ বিধিনিষেধ তুলে নিয়েছে যুক্তরাজ্য
বিদেশি যাত্রীদের জন্য করোনা বিষয়ক যাবতীয় ভ্রমণ বিধিনিষেধ তুলে নিয়েছে যুক্তরাজ্য। এখন থেকে টিকা না নেওয়া যাত্রীদেরকে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে আর করোনা টেস্ট করানোর বাধ্যবাধকতা থাকছে না।
২০:০৮ ১৮ মার্চ ২০২২
ফাগুয়া : চা বাগানে রঙের উৎসব
চা বাগান এখন কেমন যেন ফ্যাকাসে। সেই চিরচেনা দৃশ্য, সেই সজীবতার রং সবুজ চা-বাগানে এখন নেই। একেবারেই যে নেই, তা বলা যায় না। বৃষ্টিপ্রধান শ্রীমঙ্গলে প্রতিবছরই তো অক্টোবর থেকে দু-এক পশলা বৃষ্টি হয়। এবারও হয়েছে। তাই কোনো কোনো চা বাগানে হালকা সবুজের ছোঁয়া লেগেছে।
১৯:০১ ১৮ মার্চ ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   787  
-   788  
-   789  
-   790  
-   791  
-   792  
-   793      
- পরবর্তী >    
- শেষ >>    









































