স্কুলে পিকআপ ঢুকে শিক্ষিকাসহ নিহত ২
মানিকগঞ্জের শিবালয়ে আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলে একটি পিকআপ ঢুকে শিক্ষিকাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। সোমবার (২১ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩:২০ ২১ মার্চ ২০২২
গভীর নিম্নচাপে পরিণত হয়েছে লঘুচাপটি
বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে এগিয়ে আসছে দেশের দক্ষিণ উপকূল ও মিয়ানমারের দিকে।
১২:৫৫ ২১ মার্চ ২০২২
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনকারী ও অত্যাধুনিক প্রযুক্তির পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে ‘পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র’ উদ্বোধন করেন তিনি।
১২:১৬ ২১ মার্চ ২০২২
চুইংগাম চিবানোর উপকারিতা ও অপকারিতা
ছোট থেকে বড় সবাই চুইংগাম খেতে বেশ পছন্দ করেন। বেশ কিছুক্ষণ ধরে রং-বেরঙের চুইংগাম চিবিয়ে, তারপর সেটাকে ফোলানো। এসব কাজ ছেলেবেলায় কে না করেছেন? কিন্তু এই চুইংগাম চিবানোতে কী উপকার কিংবা কী অপকার হচ্ছে, তা কেউই জানে না। শৈশব-কৈশোরকালে এই সব কাজ করতে আমাদের সকলেরই ভালো লাগে। তাই করা।
১২:১৩ ২১ মার্চ ২০২২
আলোচনা ব্যর্থ মানে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ : জেলেনস্কি
তিন সপ্তাহের বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার অভিযান চলছে। যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা না গেলেও কিয়েভ-মস্কো আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা ব্যর্থ হওয়ার অর্থ হবে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’।
১১:২৭ ২১ মার্চ ২০২২
কাগজ সংকট, শ্রীলঙ্কায় ১০ লাখ স্কুলে পরীক্ষা বাতিল
কাগজ সংকটের কারণে শ্রীলঙ্কায় ১০ লাখেরও বেশি স্কুলে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বাতিল করা হয়েছে। সোমবার (২১ মার্চ) থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে শনিবার (১৯ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য তা বাতিল করার সিদ্ধান্ত জানানো হয় স্কুলগুলোকে।
১১:০৫ ২১ মার্চ ২০২২
আজ বিশ্ব কবিতা দিবস
তখন ১৯৯৯ সাল। প্যারিসে ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনের অধিবেশনে একটা দিনকে বেছে নেয়া হলো। প্রতি বছরের ২১শে মার্চকে বিশ্বব্যাপী পালন করা হবে 'বিশ্ব কবিতা দিবস’ হিসেবে। সেদিনের সেই সম্মিলনে বিশ্ব নেতারা অনুধাবন করতে পেরেছিলেন যে কবিতার একটা অনুপম সামর্থ্য আছে মানব মনের সৃশটিশীল মর্ম তার গহীনে ধারণ করার।
১১:০৩ ২১ মার্চ ২০২২
বাংলাদেশের ভয়াবহ ৫ টি লঞ্চডুবির ঘটনা
ঢাকার পোস্তগোলা সংলগ্ন এলাকায় মর্নিং বার্ড নামে একটি লঞ্চডুবির ঘটনার পর বাংলাদেশে নৌপথে নিরাপত্তা দুর্ঘটনার বিষয়টি আবারো সামনে চলে এসেছে। সোমবারের সেই লঞ্চ দুর্ঘটনায় অন্তত ৩৩ জন নিহত হন।
০৯:৪০ ২১ মার্চ ২০২২
শাবির চাঁদপুর এসোসিয়েশনের সভাপতি নাঈম, সম্পাদক অয়ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েশন অব চাঁদপুরের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিএমবি বিভাগের শিক্ষার্থী মো. নাঈম সরকার এবং সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. গোলাম মোস্তফা অয়ন।
০০:৩৪ ২১ মার্চ ২০২২
করোনার প্রভাবে ছোট হয়ে যেতে পারে মস্তিষ্ক
করোনার কারণে কী কী শারীরিক জটিলতা দেখা দিতে পারে, সে বিষয়গুলো এখনও স্পষ্ট নয়। প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে হচ্ছে। তবে করোনা মস্তিষ্কে কেমন প্রভাব ফেলে, এবার সে বিষয়ে যথাযথ উত্তর পেয়েছেন বিজ্ঞানীরা।
২৩:৫০ ২০ মার্চ ২০২২
শ্রীলঙ্কায় তেলের জন্য দীর্ঘ লাইন, হঠাৎ পড়ে গিয়ে নিহত ২
শ্রীলঙ্কায় খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম আর রেকর্ড মুদ্রাস্ফীতির কারণে সস্তায় কেরোসিন এবং পেট্রোল কেনার জন্য দীর্ঘ সারিতে অপেক্ষার সময় মাটিতে লুটিয়ে পড়ে অন্তত দু’জন মারা গেছেন। রোববার দেশটির পৃথক দুই স্থানে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে।
২৩:২৭ ২০ মার্চ ২০২২
মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি
মঙ্গলবার (২২ মার্চ) সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। চার দফা দাবি আদায়ে সিলেট জেলায় এই কর্মবিরতি পালন শুরু হবে।
২২:৫৪ ২০ মার্চ ২০২২
রাশিয়ার আগ্রাসনে ইউক্রেন ছেড়ে পালিয়েছেন এক কোটি মানুষ
রাশিয়ার হামলার পর এখন পর্যন্ত ইউক্রেনের এক কোটি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। পালিয়ে যাওয়া মানুষের এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার এক চতুর্থাংশের বেশি বলে রোববার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান জানিয়েছেন।
২২:২৬ ২০ মার্চ ২০২২
লঞ্চে ধাক্কা দেওয়া সেই কার্গোসহ ৯ জন আটক
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দেওয়া সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসীকে আটক করেছে নৌ পুলিশ। রোববার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় দুর্ঘটনার পরপরই ওই কার্গোটি মুন্সিগঞ্জের হোসেন দ্য ডকইয়ার্ডে নোঙ্গর করে। সেখান থেকেই কার্গোটি আটক করে পুলিশ।
২২:০০ ২০ মার্চ ২০২২
নবীগঞ্জে ভুয়া চিকিৎসকের হাতে রোগীর মৃত্যু, স্বজনদের মধ্যে উত্তেজনা
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে ভুয়া পল্লী চিকিৎসক মিজানুর রহমান আব্দুল্লার ভুল চিকিৎসায় হাবিব উল্লা(৬৫) নামে এক বৃদ্ধ'র মৃত্যু হয়েছে। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের বাজারছড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর মৃত ব্যক্তির স্বজনরা ভুয়া ডাক্তার মিজানুর রহমান আব্দুল্লাকে তার চেম্বারে অবরুদ্ধ করে রাখেন। পরে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি দেখে দেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হলেও রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
২১:২০ ২০ মার্চ ২০২২
টিসিবির পণ্যে এক কোটি পরিবারের প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বলেছেন, টিসিবি'র পণ্যে দেশের এক কোটি পরিবারের প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন। দেশে কোনো পণ্যের অভাব নেই। প্রয়োজনের চেয়ে অনেক বেশি মজুত রয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম উপায়ে পণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। দেশে ভোজ্যতেলের চাহিদার প্রায় ৯০ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়।
২১:১০ ২০ মার্চ ২০২২
লঞ্চে ধাক্কা দেওয়া কার্গো জাহাজ জব্দ, তদন্ত কমিটি গঠন
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গো জাহাজের সামনে পড়ে একটি লঞ্চডুবির ঘটনায় দুই শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, যাত্রীবাহী লঞ্চে ধাক্কা দেওয়া মালবাহী কার্গো জাহাজটি জব্দ করা হয়েছে।
২০:২৬ ২০ মার্চ ২০২২
ফ্যামিলি কার্ড নিয়ে টিসিবির পণ্য নিতে আসলেন লন্ডন ফেরত ব্যবসায়ী!
মৌলভীবাজার জেলার সাত উপজেলার নিম্ম আয়ের অসহায় হতদরিদ্র ৭২ হাজার ৪২৬ পরিবারে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। নিম্নআয়ের মানুষের জন্য নির্ধারিত কম দামের এই পণ্যের সুবিধা এক লন্ডন ফেরত ব্যবসায়ী নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
১৯:৫৯ ২০ মার্চ ২০২২
লিটারে ৮ টাকা করে কমলো সয়াবিন তেলের দাম
কয়েক সপ্তাহ ধরে দেশের বাজারে সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী। সয়াবিন তেল প্রতি লিটার ১৬৮ টাকা, দুই লিটার ৩৩৫-৩৪৫ টাকা ও পাঁচ লিটার ৭৯৫-৮০০ টাকা বিক্রি কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।
১৯:৪০ ২০ মার্চ ২০২২
শ্রীমঙ্গলে ৮ হাজার ১২৪ পরিবার পাচ্ছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যের সুবিধা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রমজান মাস সামনে রেখে সাশ্রয়ী মূল্যে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ রবিবার (২০ মার্চ) স্থানীয় মহসিন মিয়া অডিটোরিয়ামে শ্রীমঙ্গল পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের ৫০০টি এবং উপজেলার সাতগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওই ইউনিয়নের ৩৫০টি পরিবারের মধ্যে পণ্য বিক্রির মাধ্যমে টিসিবির এই কার্যক্রম শুরু হয়েছে।
১৯:২৪ ২০ মার্চ ২০২২
ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে কমলগঞ্জে তিন পুলিশ জনতার হাতে অবরুদ্ধ
মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবা দিয়ে এক ফার্মেসির মালিককে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে উত্তেজিত জনতা তিন পুলিশ সদস্যকে আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
১৯:০২ ২০ মার্চ ২০২২
শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবি, ৫ মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গো জাহাজের সামনে পড়ে একটি লঞ্চডুবির ঘটনায় দুই শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে। এঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন নিখোঁজ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজদের উদ্ধারে যৌথভাবে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা।
১৮:৩৪ ২০ মার্চ ২০২২
নবীনদের অভিনন্দন জানিয়ে শাবি ছাত্রলীগের আনন্দ মিছিল
২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার (২০ মার্চ) বেলা ১টা ৩০মিনিটের দিকে তারা এ মিছিলের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট হতে শুরু হয়ে যেটি ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে এসে শেষ হয়।
১৮:২৮ ২০ মার্চ ২০২২
শাবির ‘এ’ ইউনিটের নবীনবরণ অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
১৬:২০ ২০ মার্চ ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   785  
-   786  
-   787  
-   788  
-   789  
-   790  
-   791      
- পরবর্তী >    
- শেষ >>    









































