কুলাউড়ায় জাল টাকাসহ গ্রেফতার এক
কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার ৫০০ টাকার জাল নোটসহ কামরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
১৬:৪৮ ১১ ফেব্রুয়ারি ২০২২
সার্চ কমিটির কাছে নাম দিয়েছে আওয়ামী লীগ
নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর সচিবালয়ে দলটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ নামের তালিকা জমা দেন।
১৬:২২ ১১ ফেব্রুয়ারি ২০২২
শাবির সমস্যা সবাইকে নিয়ে সমাধান করা হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শাবিপ্রবিতে সৃষ্ট সমস্যা খুব বড় নয়। আমাদের সন্তানতুল্য শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমাধান করা হবে। সমস্যা সমাধানে সরকার সব ধরনের চেষ্টা করছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অধিকারের পাশাপাশি দায়িত্বও আছে। সব সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।
১৫:৫৯ ১১ ফেব্রুয়ারি ২০২২
শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় শাবি শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রী ডা. দীপুমনির সাথে আলোচনায় বসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১১ শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল।
১৫:২০ ১১ ফেব্রুয়ারি ২০২২
শিল্পী সমিতি থেকে পদত্যাগ করলেন রোজিনা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরি সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন নায়িকা রোজিনা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
১৫:০৬ ১১ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে একদিনে সুস্থ হলেন ৪৮ জন, শনাক্তের হার ১০.৪
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ৪৮ জন করোনাকে জয় করেছেন। একই সময়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে ১৯ জনকে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
১৪:৪৫ ১১ ফেব্রুয়ারি ২০২২
ঢাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কার্যক্রম সশরীরে শুরু হবে।
১৪:২২ ১১ ফেব্রুয়ারি ২০২২
১০ বছরেও কূল-কিনারা হলো না সাগর-রুনি হত্যাকাণ্ডের
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার দশ বছর পূর্ণ হলো আজ। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসা থেকে এই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সেদিন ঘটনাস্থলে গিয়ে বলেছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে খুনিদের। কিন্তু তারপর একে একে কেটে গেছে দশ বছর। এখনো এই হত্যা মামলার কূল-কিনারা করা সম্ভব হয়নি।
১৩:৪৩ ১১ ফেব্রুয়ারি ২০২২
মেম্বারের কলার চেপে ধরলেন সুনামগঞ্জের ইউএনও
ইউপি মেম্বারের কলার চেপে ধরলেন সুনামগঞ্জ সদরের ইউএনও। মারধর করলেন মেম্বারের ভাইকেও। এমন অভিযোগ ইউএনও ইমরান শাহরীয়ারের বিরুদ্ধে। পজেলা প্রশাসনের অবৈধ জব্দকৃত বালু পাথর নিলামের আয়োজন করে। সেখানে স্থানীয় জনপ্রতিনিধির কলার চেপে ধরেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার। সাথে থাকা সার্ভেয়াররা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
১৩:১৩ ১১ ফেব্রুয়ারি ২০২২
রুশ হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ
ইউক্রেনে যেকোনো সময় রুশ হামলার আশক্সক্ষায় অবিলম্বে ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার ক্রমবর্ধনমান হুমকির’ কারণে ওয়াশিংটন এই নির্দেশনা জারি করে।
১২:৪৫ ১১ ফেব্রুয়ারি ২০২২
শাবিপ্রবির সংকট নিরসনে সিলেটে শিক্ষামন্ত্রী, বিকেলে বৈঠক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান সংকট নিরসনে সিলেটে এসেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শাবি ইস্যুতে বিকেলে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। সিলেটে শিক্ষামন্ত্রীর সাথে এসেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ।
১২:১২ ১১ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারের রুমান বিপিএল স্কোরার
মৌলভীবাজার আম্পায়ার এন্ড স্কোরার এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও ক্রিকেট কোচ রুমান মজুমদার প্রথমবারের মতো বঙ্গবন্ধু বিপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সিলেট ভেন্যুতে স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে টি-২০ বিশ্বকাপ এবং অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
১১:৫৮ ১১ ফেব্রুয়ারি ২০২২
সাংবাদিক রিজভীর উপর হামলার বিচার দাবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব' এর সদস্য হাবিবুল হাসান রিজভীর উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাবি প্রেসক্লাব।
০০:১১ ১১ ফেব্রুয়ারি ২০২২
ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির ‘রেড কোরাল কুকরি’ সাপ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের নতুন প্রজাতির এই সাপটির নাম ‘রেড কোরাল কুকরি স্নেক’।
২৩:৫০ ১০ ফেব্রুয়ারি ২০২২
আট ধাপে ভোট পড়েছে ৭২.২ শতাংশ, সহিংসতায় প্রাণহানি ১০০
অষ্টম ধাপে ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো দশম ইউনিয়ন পরিষদ নির্বাচন। আট ধাপে অনুষ্ঠিত নির্বাচনে সব মিলিয়ে ভোট পড়েছে ৭২.২ শতাংশ। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট চার হাজার ১৩৬টি ইউনিয়ন পরিষদে। নির্বাচনি সহিংসতায় প্রাণ গেছে ১০০ জনের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩৭১ জন।
২২:৫৭ ১০ ফেব্রুয়ারি ২০২২
শিক্ষার্থীদের আপাতত হিজাব না পরার নির্দেশ কর্ণাটক হাইকোর্টের
শিক্ষার্থীদের আপাতত হিজাব বা যেকোনো ধরনের ধর্মীয় পোশাক পরা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট। যতদিন এ বিষয়ে মামলা চলছে, ততদিন ধর্মীয় পোশাক পরে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। আগামী সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আবারও এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন আদালত।
২২:২৬ ১০ ফেব্রুয়ারি ২০২২
সাফারি পার্কের বন্যপ্রাণী সুপারভাইজারকে বদলি
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১৩টি প্রাণীর মৃত্যুর ঘটনায় এবার পার্কের বন্যপ্রাণী সুপারভাইজার সারোয়ার হোসেনকে সরিয়ে নেওয়া হয়েছে।
২১:৫২ ১০ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জে সাংবাদিক ইসহাক কাজলের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা একাডেমির পুরষ্কারপ্রাপ্ত লেখক-গবেষক, সাংবাদিক ইসহাক কাজল এর ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে ইসহাক কাজল গণপাঠাগারের উদ্যোগে সবুজ বাংলা সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অয়োজন করা হয়।
২১:২৪ ১০ ফেব্রুয়ারি ২০২২
নবীগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত এক
হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মুরাদনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
২১:২২ ১০ ফেব্রুয়ারি ২০২২
নেছার আহমদ এমপি সিপিএএম টি২০ উদ্বোধন
ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন মৌলভীবাজার- সিপিএএম সদর এর আয়োজনে শুরু হয়েছে নেছার আহমদ এমপি সিপিএএম টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
২১:০৫ ১০ ফেব্রুয়ারি ২০২২
জেলা পরিষদের উদ্যোগে বড়লেখায় দরিদ্রদের জন্য কম্বল ও মাস্ক হস্তান্তর
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জেলা পরিষদের উদ্যোগে শীতার্ত জনগোষ্ঠীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বড়লেখায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানিকভাবে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।
২০:২৪ ১০ ফেব্রুয়ারি ২০২২
শ্রীমঙ্গল-কমলগঞ্জের নবনির্বাচিত ১৮ চেয়ারম্যানের শপথ গ্রহণ
পঞ্চম ধাপে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদে (ইউপি) অনুষ্ঠিত নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
২০:০৪ ১০ ফেব্রুয়ারি ২০২২
শাবিতে নতুন প্রক্টর
শাবি প্রক্টর অধ্যাপক ড. আলমগীর কবিরকে অব্যহতি দেওয়া হয়েছে। নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগে সহযোগী অধ্যাপক মো. ইসরাত ইবনে ইসমাইল।
১৯:২১ ১০ ফেব্রুয়ারি ২০২২
শুক্রবার শাবিতে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
আগামীকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শাবিতে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থী সুদীপ্ত ভাস্কর বিষয়টি নিশ্চিত করেন।
১৯:০৯ ১০ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   824  
-   825  
-   826  
-   827  
-   828  
-   829  
-   830      
- পরবর্তী >    
- শেষ >>    











































