ভালোবাসা দিবসে প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেমবঞ্চিত সংঘ-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মিটিং করা হয়েছে। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমবঞ্চিত সংঘ বিশ্ববিদ্যালয় এলাকায় তাঁদের বিক্ষোভ আয়োজন করেন।
১৩:২৭ ১৪ ফেব্রুয়ারি ২০২২
শিল্পী সমিতির সম্পাদক পদে স্থিতি অবস্থা বহাল
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থিতি অবস্থার আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ।
১৩:১৭ ১৪ ফেব্রুয়ারি ২০২২
শাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা উদ্যোগ
আজ ১৪ ফেব্রুয়ারি, পূণ্যভূমি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। সবুজ প্রকৃতিতে ঘেরা বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। শাবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকী 'বিশ্ববিদ্যালয় দিবস'-এর কর্মসূচিগুলোতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে শাবিপ্রবি কর্তৃপক্ষ।
০১:০৯ ১৪ ফেব্রুয়ারি ২০২২
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য
একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
০০:০০ ১৪ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষা ৪ মার্চ
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান রোববার (১৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।
২৩:৪১ ১৩ ফেব্রুয়ারি ২০২২
সাংবাদিক পরিচয়ে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে প্রাণনাশের হুমকি
সাংবাদিক পরিচয়ে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের কাছে টাকা দাবি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে একটি চক্র। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডা. হিমাংশু লাল রায়।
২৩:০৫ ১৩ ফেব্রুয়ারি ২০২২
২৮ দিন পর অফিস করলেন শাবি উপাচার্য ফরিদ উদ্দিন
২৮ দিন পর অফিস করলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ১৬ জানুয়ারি সর্বশেষ অফিস করেছিলেন ভিসি ফরিদ উদ্দিন আহমদ।
২২:৩১ ১৩ ফেব্রুয়ারি ২০২২
শেরপুরে ৪২ পিছ ইয়াবাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির অর্ন্তভুক্ত শেরপুর বাজার এলাকা থেকে ৪২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশ।
২২:০৮ ১৩ ফেব্রুয়ারি ২০২২
ভোক্তা অধিকারের অভিযান : কমলগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২১:৪২ ১৩ ফেব্রুয়ারি ২০২২
১৪ ফেব্রুয়ারি খুলছে শাবিপ্রবির হল, মঙ্গলবার থেকে অনলাইন ক্লাস
আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে খুলছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হল। প্রায় একমাস শাবিপ্রবির ক্যাম্পাস উত্তাল ছিলো তাঁদের উপাচার্য (ভিসি) ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে। অবশেষে শাবিপ্রবি আবার ফিরে যাচ্ছে নিজের রূপে।
২১:৩২ ১৩ ফেব্রুয়ারি ২০২২
দ্বিতীয়বারেও কেউ কিনল না সাকিবকে
আইপিএলের আসন্ন মৌসুমকে সামনে রেখে এবার মেগা নিলাম হচ্ছে। যেখানে নাম দিয়েছিলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে দুই বার নিলামে উঠেও দল পাননি সাকিব।
২১:১১ ১৩ ফেব্রুয়ারি ২০২২
ভ্যালেন্টাইন ডে’র নাম না নিলেও ১৪ তারিখের প্রস্তুতি নিয়েছে সৌদি আরব
রক্ষণশীল দেশ হিসেবে বিশ্বে পরিচিত সৌদি আরব। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে। এই দিবস পালন সৌদি আরবের রক্ষণশীল স্বভাবের মিল না থাকলেও, ভ্যালেন্টাইনের সাজে সাজছে সৌদির শহর-নগর। তবে এতে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে যে সাজ হচ্ছে সে কথা উল্লেখ করা হচ্ছে না।
২১:০৭ ১৩ ফেব্রুয়ারি ২০২২
এইচএসসি ফলাফল: পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। ঘোষিত ফল অনুযায়ী, গড় পাসের হার ৯৫.২৬ শতাংশ। মোট জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। তবে দেশের পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি। এই পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের সবগুলোই নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে।
২০:৪২ ১৩ ফেব্রুয়ারি ২০২২
তারাকান্দায় জৈব প্রযুক্তিতে কৃষি পণ্যের বাজারজাতকরণ বিষয়ে সভা
ময়মনসিংহের তারাকান্দায় জৈব প্রযুক্তিতে উৎপাদিত কৃষি পন্য বাজারজাতকরণ বিষয়ে গতকাল রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বিএডিসি তারাকান্দা এর আয়োজনে মত বিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) বিএডিসি এ.এফ.এম হায়াতুল্লাহ।
২০:২৪ ১৩ ফেব্রুয়ারি ২০২২
বাপা ও বেন-এর উদ্যোগে জ্বালানী, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলন
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) এর যৌথ উদ্যোগে ১১ ও ১২ ফেব্রুয়ারী শুক্র ও শনিবার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো “জ্বালানী, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন” বিষয়ক দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন। সম্মেলনে সরাসরি এবং অন্তর্জালে দেশ ও প্রবাস থেকে অংশগ্রহণ করেন জ্বালানী বিশেষজ্ঞ, উন্নয়ন বিশেষজ্ঞ, গবেষক ও পরিবেশ আন্দোলনের সদস্যরা।
১৯:৩০ ১৩ ফেব্রুয়ারি ২০২২
লাখের বেশি সেনা মোতায়েন, ইউক্রেনকে ঘিরে ফেলেছে রাশিয়া
ইউক্রেন-রাশিয়া ইস্যু ক্রমাগত ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত জানাচ্ছে। ইউক্রেনের সীমান্তে রাশিয়া লাখের বেশি সেনা মোতায়েন করেছে। এর মাধ্যমে ইউক্রেনকে তিনদিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়া। পশ্চিমা বিশ্ব আশঙ্কা জানাচ্ছে যেকোনও মুহুর্তে ইউক্রেনে হামলা করে বসতে পারে রাশিয়া।
১৮:৫২ ১৩ ফেব্রুয়ারি ২০২২
দেশের প্রতিটি বিভাগে হবে মেরিন একাডেমি : প্রধানমন্ত্রী
দেশের প্রতিটি বিভাগে মেরিন একাডেমি তৈরির পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, যাতে তারা উচ্চ প্রযুক্তির সমুদ্র জাহাজ পরিচালনা করতে পারেন, বাংলাদেশ মেরিন একাডেমিকে এমনভাবে মেরিনার তৈরির ব্যবস্থা নিতে হবে।
১৮:৩৭ ১৩ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জে ৯ ইউনিয়নে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ
উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার দুপুর ১২ টায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক আয়োজনে তাঁরা দায়িত্বভার গ্রহণ করেন।
১৭:৫৩ ১৩ ফেব্রুয়ারি ২০২২
একদিন হিজাব পরিহিতা নারীই হবেন ভারতের প্রধানমন্ত্রী : ওয়াইসি
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের স্কুল-কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। হিজাবের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের পর বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। আর এবার হিজাব ইস্যুতে জোরালো মন্তব্য করে আলোচনায় এসেছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদউদ্দিন ওয়াইসি।
১৭:৩২ ১৩ ফেব্রুয়ারি ২০২২
শাবি উপাচার্যকে ছাত্রলীগের স্মারকলিপি
বিভিন্ন দাবি নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে স্মারকলিপি দিয়েছে শাবি শাখা ছাত্রলীগ। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপাচার্যের অফিসে গিয়ে এ স্মারকলিপি দেয় বলে জানান, ছাত্রলীগ নেতা আশরাফ কামাল আরিফ।
১৭:১৪ ১৩ ফেব্রুয়ারি ২০২২
করোনায় আরও ২৮ মৃত্যু, শনাক্ত ৪৮৩৮
দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৩৮ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৮ জন করোনা রোগী।
১৬:৪৭ ১৩ ফেব্রুয়ারি ২০২২
বিড়াল হত্যা করে ঝুলিয়ে রাখা হলো গাছে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গাজীপুর-কালিটি রোডের বিটিআরআই এলাকায় রাস্তার পাশে গাছের উপর একটি বিড়ালকে হত্যা করে কে বা কারা ঝুলিয়ে রেখেছে। ঘটনাটি গতকাল সকালেও ঘটলেও আজ বিষয়টি জানাজানি হয়।
১৬:৩১ ১৩ ফেব্রুয়ারি ২০২২
দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী : স্বাস্থ্য অধিদপ্তর
দেশে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
১৬:১৬ ১৩ ফেব্রুয়ারি ২০২২
বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যেই লাঠিটিলায় সাফারি পার্ক হচ্ছে
পরিবেশ, বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন।
১৫:৫৮ ১৩ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   821  
-   822  
-   823  
-   824  
-   825  
-   826  
-   827      
- পরবর্তী >    
- শেষ >>    











































