কমলগঞ্জে ২১শে ফেব্রুয়ারি উদযাপনে প্রস্তুতি সভা
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সোমবার সকাল সাড়ে ১১টায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
২০:৫১ ১৪ ফেব্রুয়ারি ২০২২
সার্চ কমিটিতে আসা ৩২২ জনের তালিকা প্রকাশ
নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির করে দেওয়া সার্চ কমিটির কাছে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের পক্ষ থেকে যে ৩২২ জনের নাম এসেছে তা প্রকাশ করেছে এই কমিটি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এসব নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
২০:৩৮ ১৪ ফেব্রুয়ারি ২০২২
বইমেলায় সালাহউদ্দিন শুভ্র’র থ্রিলার ধাঁচের উপন্যাস ‘খুন হওয়া ঘুম’
চাকরি না থাকলে ঢাকা শহরে টেকা সম্ভব না এমন নাগরিকদের একজন মনছুর। বেতন বাড়ে না, ছুটি পায় না, প্রমোশন হয় না তার। ক্রমাগত বঞ্চিত আর অপমানিত মনছুর তাই ভাবল বিদ্রোহ করবে। কিন্তু কার সঙ্গে লড়বে সে, কে তার বিরোধী, বন্ধুই বা কে হবে–এমন অনেক সহজ প্রশ্নের জটিল উত্তর খোঁজার উপন্যাস ‘খুন হওয়া ঘুম’।
২০:১৫ ১৪ ফেব্রুয়ারি ২০২২
আফগানিস্তান বনাম বাংলাদেশ সিরিজ : টাইগারদের দল ঘোষণা
বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান দল। বাংলাদেশের সাথে সীমিত ওভারের একটি সিরিজ খেলবে আফগানরা। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পেসার এবাদত হোসেন, স্পিনার নাসুম আহমেদ ও টপঅর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়।
২০:০২ ১৪ ফেব্রুয়ারি ২০২২
ভালোবাসা দিবসে ভালোবাসার গল্প
দৃশ্যটা মৌমিতার নজরে পড়তেই তার চোখ ছানাবড়া! লজ্জায় সে আড়ষ্ট! কিংকর্তব্যবিমূঢ়! মৌমিতা বালিশে মুখ গুঁজে শুয়ে থাকে। মৌমিতা ভাবে, খানিক বাদে বাবা মাও জেনে যাবে ব্যাপারটা তখন কি জবাব দেবে মৌমিতা? মৌমিতা স্বস্তি পাচ্ছে না। পুরো ঘটনাটা তার চোখের সামনে বার বার ভেসে উঠছে।
১৯:৩৫ ১৪ ফেব্রুয়ারি ২০২২
টাঙ্গাইলে ‘পুষ্পা’ সিনেমার স্টাইলে পাচারের সময় বিপুল গজারি কাঠ জব্দ
সম্প্রতি ভারতীয় উপমহাদেশে আলোড়ন সৃষ্টি করা সিনেমা 'পুষ্পা'র স্টাইলে টাঙ্গাইলে গজারি কাঠ পাচার করা হচ্ছিলো। তবে টাঙ্গাইল জেলা বন বিভাগের উদ্যোগে বিপুল পরিমাণ গজারি কাঠ জব্দ করা হয়েছে।
১৯:১৪ ১৪ ফেব্রুয়ারি ২০২২
১৪ ফেব্রুয়ারি ‘লজ্জা দিবস’ পালন করলো পাকিস্তান
আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। সারাবিশ্বেই এ দিনটিকে ভালোবাসা নিয়ে পালন করা হচ্ছে। কিন্তু পাকিস্তানে এ দিনটিকে আখ্যা দেওয়া হয়েছে লজ্জা দিবস বা `হায়া দিবস` হিসেবে। শুধু তাই নয়, ভালোবাসার এ দিনে কোনও ছেলে-মেয়ে কাছাকাছি আসলেই জরিমানা করার নোটিশ দিয়েছে দেশটির বিভিন্ন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান।
১৮:৫৩ ১৪ ফেব্রুয়ারি ২০২২
এবাদতকে হারিয়ে আইসিসির মাসসেরা কিগান পিটারসেন
জানুয়ারিতে কেবলই দুটো ম্যাচ খেলেছিলেন এবাদত হোসেন। নিউজিল্যান্ডের মাটিতে দুই টেস্টের সিরিজে ২৯.৩৩ গড়ে তুলে নিয়েছেন ৯ উইকেট। তবে প্রথম টেস্টে তিনি ৪৬ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। যার ফলেই বাংলাদেশ পায় নিউজিল্যান্ডের মাটিতে তাদের প্রথম টেস্ট জয়। সেই পারফর্ম্যান্সই এবাদতকে নিয়ে এসেছিল আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায়।
১৭:৪৮ ১৪ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজার শহরের চৌমোহনা, কোর্ট পয়েন্ট ও কুসমবাগে টিকা বুথ
মৌলভীবাজার শহরের তিনটি পয়েন্টে টানা তিনদিন থাকবে করোনার টিকা বুথ। সকল নাগরিককে টিকার আওতায় আনতে মৌলভীবাজার পৌরসভা এ উদ্যোগ নিয়েছে।
১৭:৩৮ ১৪ ফেব্রুয়ারি ২০২২
স্বপ্নের শহর মৌলভীবাজারে উন্মুক্ত মঞ্চ
এক সময় শিল্প সাহিত্যে অনেক অগ্রসর ছিলো আমাদের স্বপ্নের শহর মৌলভীবাজার। কালের পরিক্রমায় নানা প্রতিকূলতায় এতে কিছু ভাটা পরে।
১৭:২৫ ১৪ ফেব্রুয়ারি ২০২২
একদিনে আরও ৪৬৯২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১৯
দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৯২ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৯ জন করোনা রোগী।
১৭:১০ ১৪ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজার শহরে নির্মাণ হচ্ছে উন্মুক্ত মঞ্চ
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে মেয়র চত্বরে নির্মাণ হচ্ছে উন্মুক্ত মঞ্চ। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উন্মুক্ত মঞ্চের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মেয়র ফজলুর রহমান। এ সময় জেলা শহরের সাংস্কৃতিক সংগঠক ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।
১৬:৫৩ ১৪ ফেব্রুয়ারি ২০২২
খুলনাকে হারিয়ে ফাইনালের দৌঁড়ে টিকে রইল চট্টগ্রাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই জয়ের ফলে এবারের বিপিএলের ফাইনালে উঠার দৌঁড়ে এখনো টিকে রইল চট্টগ্রাম। আর আসর থেকে বিদায় নিয়েছে মুশফিকুর রহীমের খুলনা।
১৬:২৭ ১৪ ফেব্রুয়ারি ২০২২
সত্য আজ বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত : শাবি ভিসি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, অন্যায়ের কাছে মাথা নত করি নাই, ভবিষ্যতেও করব না। আমরা ন্যায় এবং সত্যের পথে থাকব। আপনারা দেখতে পেয়েছেন সত্য এবং ন্যায় আজকে বিজয়ী হয়েছে, টিকে আছে। মিথ্যা আজকে পরাভূত হয়েছে।
১৬:১৩ ১৪ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজে আফগানিস্তানের দল ঘোষণা
তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। শুক্রবার রাতে বাংলাদেশে পৌঁছানোর পর এখন সপ্তাহব্যাপী কন্ডিশনিং ক্যাম্পের জন্য সিলেটে অবস্থান করছে আফগানিস্তান বহর। এরই মধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে তারা।
১৫:৫৮ ১৪ ফেব্রুয়ারি ২০২২
টিকার আওতায় দেশের ৮৫ শতাংশ জনগণ : স্বাস্থ্যমন্ত্রী
দেশের ৮৫ শতাংশ জনগণ টিকার আওতায় চলে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
১৫:৩৮ ১৪ ফেব্রুয়ারি ২০২২
পাঁচ বছরে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে : সিইসি
বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, পাঁচ বছরের দায়িত্বে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। আমাদের ওপর যে দায়িত্ব ছিল, কঠোর পরিশ্রম করে সে দায়িত্ব পালন করেছি।
১৫:১৯ ১৪ ফেব্রুয়ারি ২০২২
সাব-রেজিস্ট্রি অফিস সরানোর সিদ্ধান্ত : রাজনগরে ৮ ঘণ্টার অবরোধ
মৌলভীবাজারের রাজনগরে সাব-রেজিস্ট্রি অফিস উপজেলা পরিষদ থেকে দূরবর্তী স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ব্যবসায়ী, দলিল লেখক ও সাধারণ জনগণ ৮ ঘণ্টার ধর্মঘট পালন করেছেন। দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
১৪:৫৩ ১৪ ফেব্রুয়ারি ২০২২
আইপিএলে দল পাননি সাকিব, মুখ খুললেন শিশির
আইপিএলের পঞ্চদশ আসরে কোনো দল পাননি সাকিব আল হাসান। নিলামের পরপর দুই দিন দুইবার ডাক উঠলেও সাকিবের প্রতি কেউ আগ্রহ দেখায়নি। চলছে নানান আলোচনা ও বিশ্লেষণ। এ নিয়ে এবার মুখ খুললেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।
১৪:৩০ ১৪ ফেব্রুয়ারি ২০২২
বিদায় নিলো শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়বে
বিদায় নিয়েছে মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। কিছুটা উষ্ণতায় হচ্ছে বসন্তবরণ। এখন তাপমাত্রা বাড়ার ধারা অব্যাহত থাকবে। ফলে বিলীন হতে থাকবে শীতের অনুভূতি। একই সঙ্গে আগামী সপ্তাহের শুরুর দিকে বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
১৪:১৩ ১৪ ফেব্রুয়ারি ২০২২
৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সীমান্ত উত্তেজনা ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে রাশিয়া ও ইউরোপীয় নিরাপত্তা দলের অন্য সদস্যদের সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠক চায় ইউক্রেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, রাশিয়া সেনা গঠনের ব্যাখ্যা দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ উপেক্ষা করেছে।
১৪:০৯ ১৪ ফেব্রুয়ারি ২০২২
একুশে বইমেলার সময় আরও বাড়তে পারে
করোনা সংক্রমণ কমলে অমর একুশে বইমেলার সময় বাড়তে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইমেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
১৩:৫৯ ১৪ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে করোনা শনাক্তের হার নামল ২ শতাংশের ঘরে
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৪২ জন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
১৩:৫৪ ১৪ ফেব্রুয়ারি ২০২২
হিজাব না পড়ায় ভারতে ধর্ষণের হার বেশি : কংগ্রেস নেতা
হিজাব না পরার কারণেই ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিরোধীদলীয় দল কংগ্রেসের এক নেতা। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের হিজাব বিতর্ককে কেন্দ্র করে তিনি এ মন্তব্য করেন।
১৩:৫১ ১৪ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   820  
-   821  
-   822  
-   823  
-   824  
-   825  
-   826      
- পরবর্তী >    
- শেষ >>    











































