করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৭৪৬
দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৪৬ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৪ জন করোনা রোগী।
১৬:৪২ ১৫ ফেব্রুয়ারি ২০২২
‘ওসমানী বিমানবন্দর থেকে বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট যাবে’
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালের কাজ শুরু হয়েছে। এ কাজ শেষ হলে বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট চালু হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
১৬:২৭ ১৫ ফেব্রুয়ারি ২০২২
বর না আসায় কনে অজ্ঞান, বিয়ে করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
সব আয়োজন শেষ, বিয়ের আসরে শুধু বরের অপেক্ষা। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলেও এলেন না বর। আর বর না আসায় কনে অজ্ঞান হয়ে যান।
১৬:০৪ ১৫ ফেব্রুয়ারি ২০২২
সিলেটে আফগান শিবিরে করোনার হানা
তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। শুক্রবার রাতে বাংলাদেশে পৌঁছানোর পর এখন সপ্তাহব্যাপী কন্ডিশনিং ক্যাম্পের জন্য সিলেটে অবস্থান করছে আফগানিস্তান বহর। সোমবার অনুশীলনও করেছে তারা। কিন্তু এর মাঝেই পেলো এক দুঃসংবাদ।
১৫:৪৬ ১৫ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেন সীমান্ত থেকে সেনা ফিরিয়ে নিচ্ছে রাশিয়া
দুই মাসের বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন উত্তেজনা যুদ্ধে রূপ নিতে যাচ্ছে বলে পশ্চিমা বিশ্বের উদ্বেগের মাঝেই ইউক্রেন সীমান্ত থেকে সেনা ফিরিয়ে নিতে শুরু করেছে ক্রেমলিন। মঙ্গলবার মস্কো বলেছে, ইউক্রেন সীমান্তে মোতায়েনরত কিছু সৈন্যকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
১৫:৩৪ ১৫ ফেব্রুয়ারি ২০২২
অহেতুক খরচ পরিহার করতে হবে : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষ খরচের বিষয়ে অনেক আগ্রহী। প্রকল্পে কে টাকা দিলো, কত সুদে দিলো, কেন দিলো এসব বিষয়ে সাধারণ মানুষ অনেক খবর রাখেন। এজন্য আমাদের অহেতুক খরচ পরিহার করতে হবে।
১৫:০৮ ১৫ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজার শহরের তিন পয়েন্টে করোনা টিকাদান কর্মসূচি শুরু
মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ তিন পয়েন্টে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
১৪:৪৪ ১৫ ফেব্রুয়ারি ২০২২
করোনা : মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় শনাক্ত ৬, সুস্থ ১৯
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ১৯ জন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
১৪:১৮ ১৫ ফেব্রুয়ারি ২০২২
খায়রুজ্জামানকে ফেরত পাঠাতে মালয়েশিয়ার স্থগিতাদেশ
মালয়েশিয়ার গ্রেফতার হওয়া বাংলাদেশের সাবেক হাইকমিশনার মোহাম্মদ খায়রুজ্জামানকে দেশে ফেরত পাঠানোর ওপর স্থগিতাদেশ আরোপ করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার হাইকোর্ট দেশটির অভিবাসন বিভাগের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ মঞ্জুর করে।
১৩:৫৭ ১৫ ফেব্রুয়ারি ২০২২
মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল জমা দেওয়ার নিয়ম
আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করে দিচ্ছে প্রযুক্তি। ইন্টারনেট বা অনলাইনে ঘরে বসেই করা যাচ্ছে বাইরের কাজ। যেখানে আগে বিদ্যুৎ বিল পরিশোধ করতে লাইনে দাঁড়াতে হতো, নির্ধারিত বুথে যাওয়া লাগতো- সেখানে আজ ঘরে বসেই আপনার মোবাইল বা স্মার্টফোন দিয়ে অনলাইনে বা বিকাশ অ্যাপের মাধ্যমে বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবেন। এছাড়াও প্রি-পেইড মিটারের জন্য রিচার্জ করতে পারবেন অনলাইনে।
১৩:৫৬ ১৫ ফেব্রুয়ারি ২০২২
অমর একুশে বইমেলার পর্দা উঠছে আজ
অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় মেলা ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস মহামারির কারণে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মেলা আরম্ভ হয়নি।
১৩:০৪ ১৫ ফেব্রুয়ারি ২০২২
আবারও চেয়ার ফিরে পাওয়ার আশা জায়েদ খানের
চলচ্চিত্র শিল্পী সমিতিতে তিনি তার সাধারণ সম্পাদকের চেয়ার ফিরে পাবেন- এই পদের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থিতাবস্থার আদেশ সোমবার আপিল বিভাগে বহাল থাকার পর এমনটাই আশা করছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেছেন, নির্বাচনী আপিল বোর্ডকে দিয়ে নিপুণ আক্তার জোর করে চেয়ার দখল করেছেন, এটা আদালতে প্রমাণিত হবে। আমি আমার চেয়ার ফিরে পাব।’
১২:৫৫ ১৫ ফেব্রুয়ারি ২০২২
ভারতে বন্ধ হচ্ছে ওয়ান-টাইম প্লাস্টিকের ব্যবহার
আগামী ১ জুলাই থেকে সিঙ্গল ইউজ বা ওয়ান-টাইম বা এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা তা দিয়ে তৈরি সামগ্রী নিষিদ্ধ করেছে ভারত সরকার। বৃহস্পতিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়।
১২:৫০ ১৫ ফেব্রুয়ারি ২০২২
বিশ্বজুড়ে করোনায় আরও ৭ হাজারের বেশি মৃত্যু
করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ২২৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দুই হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৮ লাখ ৪৩ হাজার ৬৭৯ জনে।
১১:৫১ ১৫ ফেব্রুয়ারি ২০২২
ছাত্রীদের হিজাব খুলে স্কুলে ঢুকতে বাধ্য করা হচ্ছে কর্ণাটকে (ভিডিও)
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের স্কুল-কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিক্ষোভ-প্রতিবাদের মুখে বেশ কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়া হয়। সোমবার কর্ণাটকের উদুপি জেলায় কিছু স্কুল ফের চালু হলেও স্কুলের মূল ফটকে মুসলিম ছাত্রীদের হিজাব খুলে ফেলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
২৩:৪৮ ১৪ ফেব্রুয়ারি ২০২২
এক সপ্তাহে করোনায় ২৩০ মৃত্যু, টিকা নেননি ১৩৭ জনই
দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে মৃত্যু হয়েছে ২৩০ জনের। এদের মধ্যে টিকা নেননি ১৩৭ জনই। যার হার ৫৯ দশমিক ৬ শতাংশ। বাকি ৯৩ জন, অর্থাৎ ৪০ দশমিক ৪ শতাংশ টিকা নিয়েছিলেন।
২৩:২৪ ১৪ ফেব্রুয়ারি ২০২২
প্রসঙ্গ শিক্ষা: বিক্ষিপ্ত ভাবনা
দুই খন্ডে বিভক্ত ভারতবর্ষে পাকিস্তানের জন্মের দীর্ঘ ২৩ বছর পাকিস্তানী শাসনের নাগপাশে থাকতে থাকতে বহু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় পৃথিবীর ইতিহাসে একটা অনন্য ঘটনা। ২৩:১৬ ১৪ ফেব্রুয়ারি ২০২২
ইসি গঠনে প্রস্তাবিত তালিকায় তিন সাংবাদিক
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে অনুসন্ধান (সার্চ) কমিটির কাছে ৩২২ জনের নাম সুপারিশ করা হয়েছে। এতে রয়েছে তিন সাংবাদিকের। তারা হলেন- ইকবাল সোবহান চৌধুরী, অজয় দাস গুপ্ত ও আবু সাঈদ খান।
২২:৫৬ ১৪ ফেব্রুয়ারি ২০২২
কুলাউড়ায় পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়ায় র্যাপিড অ্যাকশন টিম (র্যাব) এর অভিযানে দুইটি পাইপগানসহ বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
২২:২৬ ১৪ ফেব্রুয়ারি ২০২২
বিপিএলের অষ্টম আসরে সর্বপ্রথম ফাইনাল নিশ্চিত করলো বরিশাল
দেশে চলমান বিপিএলের অষ্টম আসরে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। বিপিএলের এ আসরে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়ে প্রথম ফাইনাল শিওর করেছে বরিশাল।
২২:০৪ ১৪ ফেব্রুয়ারি ২০২২
নবীগঞ্জে ভারতের দেওয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর
নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভারত সরকারের দেওয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন ভারতীয় হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল।
২১:৫৭ ১৪ ফেব্রুয়ারি ২০২২
অখণ্ড কুবির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্পে দ্বিতীয় ক্যাম্পাস বর্তমান ক্যাম্পাস থেকে প্রায় ১.২ কিলোমিটার দূরে স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সালমানপুর এলাকাবাসী। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দ্বিখণ্ডিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন তারা। ১৪ই ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২১:২১ ১৪ ফেব্রুয়ারি ২০২২
ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোরের মৃত্যু
ইসরায়েলি সেনাদের গুলিতে ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি বালক নিহত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের নিকটে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
২১:১৮ ১৪ ফেব্রুয়ারি ২০২২
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনজীবী নিয়োগ দিচ্ছে সরকার
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস গুরুত্বের সঙ্গে কাজ করছে।
২১:০৪ ১৪ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   819  
-   820  
-   821  
-   822  
-   823  
-   824  
-   825      
- পরবর্তী >    
- শেষ >>    











































