রাণীশংকৈলে ২১ ফেব্রুয়ারি উদযাপনে প্রস্তুতি সভা
২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
২১:৪৭ ১৭ ফেব্রুয়ারি ২০২২
প্রবাসীর বাসায় চুরি: ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট
মৌলভীবাজার শহরে দিনদুপুরে প্রবাসীর বাসার চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় কাউন্সিলর ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
২১:৪৫ ১৭ ফেব্রুয়ারি ২০২২
সুনামগঞ্জে ওষুধের দোকান থেকে প্রবাসীর স্ত্রীর খণ্ডিত লাশ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ওষুধের দোকান থেকে শাহনাজ পারভীন (৩৪) নামে এক গৃহবধূর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর স্বামী সৌদি আরব প্রবাসী। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের অভি মেডিক্যাল হল থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।
২১:৩৬ ১৭ ফেব্রুয়ারি ২০২২
কুমিল্লায় ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলায় একটি বর্ণাঢ্য র্যালি পালন করা হয়েছে।
২১:২৭ ১৭ ফেব্রুয়ারি ২০২২
আসন্ন রোজামাসে কোটি মানুষ পাবে টিসিবির নিত্যপণ্য
আসন্ন রোজার মাসে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি দেশের কোটি মানুষের কাছে নিত্যপণ্য সরবরাহ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। তিনি বলেছেন, সরকারের পরিকল্পনা ছিল পঞ্চাশ লাখ মানুষের কাছে পণ্য সরবরাহের, কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এক কোটি মানুষের জন্য পণ্য সরবরাহ করতে।
২১:২০ ১৭ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘরহারা নারীর পাশে আর্থিক ও খাদ্য সহায়তা নিয়ে গেলেন ডিসি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামে ছেলে হারানোর ১৩দিনের মাথায় আগুনে মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী নুরজাহান বেগমের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। গত ৩ ফেব্রুয়ারি বিধবা নারী নুরজাহানের একমাত্র উপার্জনক্ষম ছেলে রং মিস্ত্রি নুর ইসলাম মোল্লা রোগভোগে মারা যায়। আর ১৫ কমলগঞ্জ সন্ধ্যা রাতে তার বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। ঘটনার পর থেকে খোলা আকাশের নিচে ছিলেন বিধবা নারী নুরজাহান বেগম।
২১:০৬ ১৭ ফেব্রুয়ারি ২০২২
অনাকাঙ্ক্ষিত দুই মৃত্যু, স্তব্ধ বড়লেখা
মধ্যপ্রাচ্যের কাতারে চলন্ত মোটরসাইকেলে হার্ট অ্যাটাকে মারা যাওয়া মুহিবুজ্জামান মুন্নাকে (২৯) দাফন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় উপজেলার রতুলীবাজার সংলগ্ন মাঠে তার জানাজা শেষে তাকে দাফন করা হয়। অন্যদিকে বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নিহত তরুণ ব্যবসায়ী আব্দুর রবকে (২৭) দাফন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিক্ষারমহল পূর্বজামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
২০:৫১ ১৭ ফেব্রুয়ারি ২০২২
বড় জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো শাহমোস্তফা লিজেন্ডস
নেছার আহমদ এমপি কাপ সিপিএএম ক্রিকেট টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় খেলায় গতবারের রানার্সআপ দল শাহমোস্তফা লিজেন্ডস ৭৪ রানে আর এস সোলজার্সকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে।
২০:২৩ ১৭ ফেব্রুয়ারি ২০২২
পিরিত হইলো ‘ফ্রিল্যান্সিং’, বিবাহ হইলো ‘চাকরি’ : মারজুক রাসেল
সোশ্যাল মিডিয়া সরগরম মারজুক রাসেলের কবিতার বই 'হাওয়া দেখি, বাতাস খাই'। প্রতিদিনই মারজুক রাসেল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাঁর কবিতা। নিজেই আবৃত্তি করে শোনান ভক্তদের। তাঁকে বলতে শোনা যায়- পিরিত হইলো ‘ফ্রিল্যান্সিং’, বিবাহ হইলো ‘চাকরি'। তাতে রাসেলের ভক্তরা কমেন্টে তাঁদের নিজেদের 'ফ্রিল্যান্সিং'এর দুইএকটা মন্তব্য তুলে ধরেছেন।
২০:১৫ ১৭ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে ২৬ ফেব্রুয়ারির মধ্যে ৩ লাখ মানুষকে দেওয়া হবে টিকা
মৌলভীবাজার জেলার মোট জনসংখ্যা সাড়ে ২২ লাখ, এর মধ্যে করোনাভাইরাস প্রতিরোধী টিকা (ভ্যাকসিন) নিয়েছেন ১২ লাখ মানুষ। তবে টিকাগ্রহীতাদের এ সংখ্যাকে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যেই ১৫ লাখে উন্নীত করার টার্গেট নিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়।
১৯:৫৪ ১৭ ফেব্রুয়ারি ২০২২
সেলিব্রেটি হওয়ায় আর কাঁচা বাদাম বিক্রি করবেন না ভূবন বাদ্যকর
জনপ্রিয় ‘কাঁচা বাদাম’ গানটি নেট দুনিয়ায় বহুল আলোচিত হওয়ার পর বাদাম বেচাকেনা থেকে অবসর নিচ্ছেন ভুবন বাদ্যকর। আর বাদাম বিক্রি করবেন না বলে জানিয়েছেন ভারতের বীরভূমের ভাইরাল হওয়া এই কাঁচা বাদাম বিক্রেতা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এমন এক ঘোষণা দিয়েছেন তিনি।
১৯:৪৯ ১৭ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করেনি রাশিয়া : যুক্তরাষ্ট্র
ইউক্রেন সীমান্তে গত কিছুদিন থেকে রাশিয়ান সেনার সশস্ত্র উপস্থিতি গোটা ইউক্রেনকে হুমকির মুখে ফেলে দেয়। তবে সর্বশেষ রাশিয়া দাবি করেছে তাঁরা সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেন সীমান্ত থেকে। তবে রাশিয়ার এ দাবিতে মিথা বলছে যুক্তরাষ্ট্র।
১৮:২৯ ১৭ ফেব্রুয়ারি ২০২২
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে হলে উঠবে জবি ছাত্রীরা : প্রভোস্ট
সকল জটিলতার অবসানের পর আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রী উঠাতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তার আগে খুব শীঘ্রই ছাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
১৮:০৫ ১৭ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই ও খেলার সামগ্রী বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৭:৫৬ ১৭ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জের তিলকপুরে ‘শতবর্ষ কুম্ভমেলা’ অনুষ্ঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে ‘বাংলাদেশ মণিপুরি যুবকল্যাণ সমিতি, তিলকপুর শাখা’র উদ্যোগে গ্রামবাসীর সহযোগিতায় ৩দিন ব্যাপী ‘শতবর্ষ কুম্ভমেলা’ উদযাপন করা হচ্ছে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
১৭:৪২ ১৭ ফেব্রুয়ারি ২০২২
একুশে পদক দেওয়া হবে রোববার
২০২২ সালের একুশে পদক দেওয়া হবে রোববার (২০ ফেব্রুয়ারি)। ওইদিন বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হওয়ার কথা রয়েছে।
১৭:২১ ১৭ ফেব্রুয়ারি ২০২২
ভূমি মন্ত্রণালয়ে বিশাল জনবল নিয়োগ
বিশাল জনবল নিয়োগ দেবে ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। প্রতিষ্ঠানটি ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় উপজেলা বা সার্কেল বা মেট্রো ভূমি অফিসে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৭:০১ ১৭ ফেব্রুয়ারি ২০২২
করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩৯
দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৩৯ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ২০ জন করোনা রোগী।
১৬:৪৯ ১৭ ফেব্রুয়ারি ২০২২
তাহিরপুরে সনাতনী গীতা শিক্ষা কেন্দ্র চালু করলো যুবকরা
হিন্দু ধর্মাবলম্বী কিশোর-কিশোরীদের ধর্মীয় শিক্ষায় ও গীতার আদর্শ শেখাতে তাহিরপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বৈদিক গীতা শিক্ষা কেন্দ্র (গীতা স্কুল)।
১৬:১২ ১৭ ফেব্রুয়ারি ২০২২
ইভ্যালির ৫০ শতাংশ শেয়ার রাসেলের শ্বশুর-শাশুড়ি-ভায়রাকে হস্তান্তরের অনুমতি
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ শেয়ার রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তার ভায়রাকে হস্তান্তর করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।
১৫:৫১ ১৭ ফেব্রুয়ারি ২০২২
ভারতে বিয়ের অনুষ্ঠানে কুয়ার মধ্যে পড়ে ১৩ জনের মৃত্যু
ভারতের উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠানে কুয়ার মধ্যে পড়ে ১৩ নারী ও শিশু নিহত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাজ্যটির কুশিনগর জেলার একটি গ্রামে বিয়ের অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
১৫:৩৩ ১৭ ফেব্রুয়ারি ২০২২
শ্রদ্ধা আর ভালোবাসায় বাপ্পী লাহিড়ীর চিরবিদায়
শ্রদ্ধা আর ভালোবাসায় কিংবদন্তী গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ীকে বিদায় জানালেন তার ভক্তরা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মুম্বাইয়ের পবনহংস শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
১৫:১৬ ১৭ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারের ডিআইও-১ এর বদলীজনিত বিদায় সংবর্ধনা
মৌলভীবাজার জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোহাম্মদ আবু তাহেরের ঢাকা রেঞ্জে বদলীজনিত বিদায় উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৪:৫১ ১৭ ফেব্রুয়ারি ২০২২
প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত দুই সপ্তাহ পর
দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তবে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে আরও দুই সপ্তাহ পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১৪:৩৭ ১৭ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   816  
-   817  
-   818  
-   819  
-   820  
-   821  
-   822      
- পরবর্তী >    
- শেষ >>    











































