আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন
নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী আগামী বছর (২০২৩ সাল) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে হিসেবে শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।
১৮:৪৭ ১৯ ফেব্রুয়ারি ২০২২
ভাষা ও সংস্কৃতি রক্ষার দাবিতে সাঁওতালদের মানববন্ধন
ভাষা ও সংস্কৃতি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে সাঁওতালরা। জনউদ্যোগ ও অবলম্বনের আয়োজনে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনটি গাইবান্ধা ডি.বি. রোডের গানাসাস মার্কেটের সামনে এটি অনুষ্ঠিত হয়।
১৭:৪৬ ১৯ ফেব্রুয়ারি ২০২২
কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে জানা যায়।
১৭:২৪ ১৯ ফেব্রুয়ারি ২০২২
সাধারণ মাথাব্যথা নাকি ওমিক্রন, বুঝবেন কীভাবে?
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ডেল্টার চেয়েও অনেক বেশি সংক্রামক। ইতোমধ্যে এই ভ্যারিয়েন্ট তার রূপে পরিবর্তন ঘটিয়ে এনেছে সাব-ভ্যারিয়েন্ট বিএ২।
১৭:০১ ১৯ ফেব্রুয়ারি ২০২২
করোনায় আরও ১৩ মৃত্যু, শনাক্তের হার ৮.৭১ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৫০ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৩ জন করোনা রোগী।
১৬:২৯ ১৯ ফেব্রুয়ারি ২০২২
ধর্ষণের কথা ফাঁস করে দেবেন বলায় ছয় টুকরা করা হয় জোৎস্নাকে
ধর্ষণের কথা ফাঁস করে দেবেন বলায় ছয় টুকরা করা হয় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্নাকে। এ ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতাররা হলেন জিতেশ চন্দ্র গোপ (৩০), অনজিৎ চন্দ্র গোপ (৩৮) ও অসীত চন্দ্র গোপ (৩৬)।
১৬:০৯ ১৯ ফেব্রুয়ারি ২০২২
জুড়ীতে শিকারীর কাছ থেকে ২০টি পাখি উদ্ধার করে অবমুক্ত
মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিকারীর কাছ থেকে ২০টি পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোয়ালবাড়ী এলাকায় বিক্রিকালে পাখিগুলো উদ্ধার করা হয়।
১৫:৩৯ ১৯ ফেব্রুয়ারি ২০২২
গ্রেটার শেরপুর এসোসিয়েশন ইউকে’র সদস্যদের সংবর্ধনা প্রদান
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ‘গ্রেটার শেরপুর এসোসিয়েশন ইউ.কে’ এর সদস্য প্রবাসী সালেহ আহমদ, আব্দুল হান্নান মাহমুদ ও আতাউর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৫:২৩ ১৯ ফেব্রুয়ারি ২০২২
গাছ কাটায় বাঁধা দেওয়ায় অন্তঃস্বত্ত্বা নারীকে পিটিয়ে আহত
বরিশালের বানারীপাড়ায় গাছ কাটায় বাঁধা দেওয়ায় রেখা বেগম (২৮) নামে ৬ মাসের অন্তঃস্বত্ত্বা এক নারীকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার চৌয়ারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৫:০৩ ১৯ ফেব্রুয়ারি ২০২২
প্রাথমিক তালিকায় ২০ জনের নাম, রোববার ফের বৈঠক
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দিতে পঞ্চম বৈঠকে শেষে ২০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করতে আগামীকাল পরবর্তী বৈঠকে বসবে কমিটি।
১৪:৪১ ১৯ ফেব্রুয়ারি ২০২২
এবারও ২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ
প্রতিবছরের মতো এবারও ২৫ মার্চ গণহত্যা দিবসে এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ। ওইদিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।
১৪:২০ ১৯ ফেব্রুয়ারি ২০২২
হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ, ৫৮ ছাত্রী বহিষ্কার
হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ করায় ভারতের কর্ণাটকের শিবমোগা জেলার একটি স্কুলের ৫৮ ছাত্রীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ওই ছাত্রীরা হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন। তারপরই তাদের বহিষ্কার করা হয়েছে।
১৩:৫১ ১৯ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে করোনা শনাক্তের হার শূন্য শতাংশ
মৌলভীবাজারে করোনা শনাক্তের হার শূন্য শতাংশে নেমে এসেছে। সর্বশেষ ৪৮ জনের নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। শনাক্তের হার ০% (শূন্য শতাংশ)।
১৩:৪০ ১৯ ফেব্রুয়ারি ২০২২
তালিকা চূড়ান্ত করতে বৈঠকে সার্চ কমিটি
নির্বাচন কমিশন গঠেন বৈঠকে বসেছে সার্চ কমিটি। আজকের বৈঠকে চূড়ান্ত ১০ জনের তালিকা প্রস্তুত করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হতে পারে বলে কমিটি সূত্র জানিয়েছে।
১২:৪৮ ১৯ ফেব্রুয়ারি ২০২২
এবার প্রেমের টানে কাঁটাতার টপকে বাংলাদেশে ঢুকলেন তরুণী
প্রেমের টানে কাঁটাতার টপকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়ে ভারতীয় তরুণী। পঞ্চগড়ের তেতুঁলিয়া সীমান্ত এলাকা ঘটে এই ঘটনা। পরে খবর জানতে পেরে তাকে আটক করে বাংলাদেশ পুলিশ।
০৯:৩১ ১৯ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ রুশ সেনা আছে : যুক্তরাষ্ট্র
ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের যে তথ্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দিয়েছে, তা নাকচ করে যুক্তরাষ্ট্র বলেছে, সীমান্তে এখনও আছে ১ লাখ ৯০ হাজারেরও বেশি সৈন্য।
২৩:৫৪ ১৮ ফেব্রুয়ারি ২০২২
চতুর্থবারের মতো টুর্নামেন্ট সেরা সাকিব
চতুর্থবারের মতো বিপিএলের টুর্নামেন্ট সেরা পারফরমারের পুরস্কার জিতলেন সাকিব আল হাসান।
২৩:৩২ ১৮ ফেব্রুয়ারি ২০২২
অতিথি পাখিদের দেখতে রামরায় দিঘীতে দর্শনার্থীদের ভীড়
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রাচীন ও সর্ববৃহৎ রামরায় দিঘীটি অতিথি পাখিদের কলতানে মুখরিত। এসব পাখি দেখতে প্রতিদিন ভীড় করছেন অনেক দর্শনার্থী।
২৩:১০ ১৮ ফেব্রুয়ারি ২০২২
গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবকের মৃত্যু
গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তারিক আহমদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
২২:৪৫ ১৮ ফেব্রুয়ারি ২০২২
বরিশালকে ১ রানে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা
শেষ বলে জয়ের জন্য ফরচুন বরিশালকে করতে হতো ৩ রান। কিন্তু মাত্র ১ রান নিতে পেরেছেন স্ট্রাইকে থাকা ব্যাটার তৌহিদ হৃদয়। যার ফলে মাত্র ১ রানের জয়ে তৃতীয়বারের মতো বিপিএলের চ্যাম্পিয়ন হয়ে গেলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২২:০৭ ১৮ ফেব্রুয়ারি ২০২২
বাংলা গানের সন্ধ্যা নামল
এটা আঁচ করা যাচ্ছিলো; গোধূলির আশেপাশে সন্ধ্যা নামার সব চিহ্নই ছিলো। আমার দাদা কিংবা নানার কল্পনার 'চন্দন পালংকে শুয়ে' গ্রামোফোন রেকর্ডে "এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার' সেই মন্দ্রসুরের ছিমছাম সময়টা ছিলো মন্দ্রলয়ের। আম্মা সেসময় নানার সাবস্ক্রিপশন করা সিনে পত্রিকা পড়ে চলচ্চিত্র আর সংগীত গেজেট হয়ে উঠছিলেন। আব্বা তখন কলকাতায় উত্তম-সুচিত্রার প্রেম-বিরহের ছবি দেখে চোখ ভিজিয়ে কারমাইকেল হোস্টেলে ফিরছিলেন। "আমি তার ছলনায় ভুলবো না" বলে বান্ধবীরা কফি হাউজ থেকে ফিরে গেলে; উত্তমের মতো বসে ধোয়ার রিং বানিয়ে ছাড়তেন। এরফলে আকাশবাণীতে 'হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো' শুনে তারা বড় হলেন। তারপর ক্যাসেট প্লেয়ার এলে আমাকে চেপে ধরে 'সন্ধ্যাকে ভালোবাসতে বললেন'।
২১:৪২ ১৮ ফেব্রুয়ারি ২০২২
রোববার বৃষ্টির আভাস
আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস রয়েছে। বৃষ্টিপাতের পর তাপমাত্রা কিছুটা কমলেও শীত বাড়বে না।
২১:৪০ ১৮ ফেব্রুয়ারি ২০২২
দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের বিরুদ্ধে যতো অভিযোগ
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কক্সবাজার সহ-সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়ের সাবেক বহুল আলোচিত উপ সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন-কে তার চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বুধবার ১৬ ফেব্রুয়ারী ৭৪৯০ নম্বর স্মারকে জারীকৃত দুদক এর চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চাকরি থেকে অপসারণের আদেশ দেওয়া হয়।
১৯:৫৮ ১৮ ফেব্রুয়ারি ২০২২
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রপ্তানি বৃদ্ধির উদ্যোগ
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে পর্যাপ্ত আলু উৎপাদিত হচ্ছে। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রপ্তানি বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। দেশে রপ্তানি আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আলু রপ্তানি থেকে আয় এতে অবদান রাখবে। সরকার আলু উৎপাদন, ব্যবহার ও রপ্তানি বিষয়ে সজাগ রয়েছে।
১৯:৪৮ ১৮ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   814  
-   815  
-   816  
-   817  
-   818  
-   819  
-   820      
- পরবর্তী >    
- শেষ >>    











































