করোনায় আরও ৯ মৃত্যু, শনাক্ত ১৯৫১
দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫১ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৯ জন করোনা রোগী।
১৬:৩২ ২১ ফেব্রুয়ারি ২০২২
মাতৃভাষা দিবসে শাবির সাবেক ছাত্রলীগ নেতাদের শ্রদ্ধাঞ্জলি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতারা।
১৬:১০ ২১ ফেব্রুয়ারি ২০২২
যাবতীয় করোনাবিধি তুলে নিচ্ছে যুক্তরাজ্য
করোনাভাইরাসের সংক্রমণ-মৃত্যুতে ঊর্ধ্বগতি থাকলেও যাবতীয় করোনাবিধি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। সোমবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বলে জানিয়েছে রয়টার্স।
১৫:৫৬ ২১ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ ৬০, শনাক্তের হার ১.৬ শতাংশ
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৬০ জন। সোমবার (২১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
১৫:৩৬ ২১ ফেব্রুয়ারি ২০২২
নানা আয়োজনে রাজনগরে শহীদ দিবস উদযাপন
মৌলভীবাজারের রাজনগরে নানা আয়োজনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মত্যাগকারী ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।
১৫:২০ ২১ ফেব্রুয়ারি ২০২২
ভাষা শহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা
আজ অমর একুশে ফেব্রুয়ারি। অমর একুশের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। বাংলাদেশই পৃথিবীতে একমাত্র দেশ, যারা মুখের ভাষার জন্য রক্ত দিয়েছে। বায়ান্নর সেই ভাষা আন্দোলনের সঙ্গে সঙ্গে বীজ বপন হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার।
১৪:৫৯ ২১ ফেব্রুয়ারি ২০২২
শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনে মৌলভীবাজারে প্রশিক্ষণ কর্মশালা
উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার সদরের আয়োজনে এবং জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় আজ (২১ ফেব্রুয়ারি) সোমবার সদর উপজেলার হলরুমে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করা হয়েছে।
১৪:৩২ ২১ ফেব্রুয়ারি ২০২২
বাংলা ভাষা এখনও সর্বস্তরে প্রচলিত হয়নি : মির্জা ফখরুল
বাংলা ভাষা এখনও সর্বস্তরে প্রচলিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪:০৭ ২১ ফেব্রুয়ারি ২০২২
মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে ‘অনলাইনের ভাষা’ ক্যাম্পেইন
বীরত্বপূর্ণ আত্মত্যাগ ও ঐতিহাসিক ভাষা আন্দোলন আমাদের নিজেদের ভাষায় কথা বলার স্বাধীনতা দিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি নিপীড়িত বাঙালি জাতির একটি পরিচয়ে পরিণত হয়েছে, মাতৃভাষার জন্য রক্তদান করা সাহসী জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি আমরা। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন অনলাইন ও অফলাইন উভয়ক্ষেত্রেই মাতৃভাষার সঠিক ব্যবহারে সচেতনতা প্রয়োজন আছে বলে বিশ্বাস করে। মাতৃভাষার জন্য আমাদের বীর ভাষা শহীদদের আত্মত্যাগের সম্মানে টেক সার্ভিস লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘অনলাইনের ভাষা’ শীর্ষক এক ক্যাম্পেইন চালু করেছে।
১৩:৪৫ ২১ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাদিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। রাত ১২টা ১ মিনিটে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কমলগঞ্জ থানা, পৌরসভা, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, উদীচী শিল্পীগোষ্ঠী, উপজেলা পূজা উদযাপন পরিষদ, সমকাল সুহৃদ সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পার্পণ করা হয়।
১৩:৩৬ ২১ ফেব্রুয়ারি ২০২২
বানারীপাড়ায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বরিশালের বানারীপাড়ায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ২১ ফেব্রুয়ারী মহান শহীদ বিদস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১শের প্রথম প্রহরে বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ ও জাতীয় বীর ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
১৩:১৪ ২১ ফেব্রুয়ারি ২০২২
ভাষা শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে : পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা আদায়ের সংগ্রামে ভাষা শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশ্বে একমাত্র বাংলাভাষার জন্যই শহীদেরা নিজের জীবন ত্যাগ করেছেন। তাঁদের ত্যাগের জন্যই বাংলাভাষা এবং বাংলাদেশ আজ বিশ্বসভায় মর্যাদাপূর্ণ আসন করে নিয়েছে।
১৩:০২ ২১ ফেব্রুয়ারি ২০২২
ভাষা শহীদদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবার। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে বিশ্ববিদ্যালয়টি।
১২:৫৪ ২১ ফেব্রুয়ারি ২০২২
‘সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে’
আজ একুশে ফেব্রুয়ারি। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি জানান, সর্বোচ্চ আদালতে এখন বাংলা ভাষায় রায় লেখা শুরু হয়েছে। এর পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু করা হয়েছে।
১২:১৬ ২১ ফেব্রুয়ারি ২০২২
আজ অমর একুশে ফেব্রুয়ারি
আজ অমর একুশে ফেব্রুয়ারি। আমাদের ‘মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। আজ মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের দিন। অমর একুশের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি আজ। খালি পায়ে প্রভাতফেরির মিছিলে সবার কণ্ঠে থাকবে সেই অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি...’।
০০:০১ ২১ ফেব্রুয়ারি ২০২২
শাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
২৩:৪২ ২০ ফেব্রুয়ারি ২০২২
সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত : সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এজন্য পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এর জেরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
২৩:১৮ ২০ ফেব্রুয়ারি ২০২২
রাণীশংকৈলে শিক্ষক সমিতির ঘর মেরামতে বাঁধা, আহত ২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছে। রোববার (২০ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির পুরনো ঘর মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ২ শিক্ষক আহত হয়। এ নিয়ে থানায় ১১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
২৩:০১ ২০ ফেব্রুয়ারি ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ২০ নির্দেশনা
দেশে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। ওইদিন থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পাঠদান শুরু হবে। তবে শুধুমাত্র মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস ২ মার্চ থেকে শুরু হবে।
২২:৩২ ২০ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জে ইউপি চেয়ারম্যানকে কৃষকদের সংবর্ধনা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেনকে সংবর্ধনা দিয়েছে প্রান্তিক কৃষকরা।
২২:১০ ২০ ফেব্রুয়ারি ২০২২
যুবলীগ আহ্বায়কের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ ও তার ছেলে সাংবাদিক রাজন চন্দের উপর হামলার অভিযোগ উঠেছে যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন ও তার ভাতিজা আবুল বাশারের বিরুদ্ধে।
২১:৪৩ ২০ ফেব্রুয়ারি ২০২২
একুশের আলপনায় সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
একুশে ফেব্রুয়ারির আলপনায় সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দেয়ালে টানানো বিভিন্ন অঙ্গ-সংগঠনের ব্যানার উঠিয়ে লাল-নীল-সবুজ বাতি লাগানো হয়েছে ক্যাম্পাসের শহীদ মিনারের চারপাশে।
২১:২২ ২০ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজার জেলা পরিষদ প্রাঙ্গণে চালু হবে এটিএম বুথ
জনসাধারণের ব্যাংকিং সুবিধা নিশ্চিতে এটিএম বুথ স্থাপনের জন্য মৌলভীবাজার জেলা পরিষদ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
২০:২৩ ২০ ফেব্রুয়ারি ২০২২
করোনায় আক্রান্ত রানী এলিজাবেথ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। খবর প্রকাশ করেছে বিবিসি।
১৮:৪৩ ২০ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   812  
-   813  
-   814  
-   815  
-   816  
-   817  
-   818      
- পরবর্তী >    
- শেষ >>    










































