প্রথম ওয়ানডে : জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২১৬ রান
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় সাত মাস পর ওয়ানডে খেলতে নেমেছে টাইগাররা।
১৪:৪৬ ২৩ ফেব্রুয়ারি ২০২২
বুস্টার ডোজ নেওয়ার পর পাঁচ গুণ অ্যান্টিবডি : গবেষণা
বুস্টার ডোজ নেওয়ার পর মানুষের শরীরে পাঁচ গুণ অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। করোনা টিকা গ্রহণকারী ২২৩ জনের ওপর গবেষণা করে এই তথ্য জানা গেছে।
১৪:৩১ ২৩ ফেব্রুয়ারি ২০২২
মাদক বিক্রির দায়ে ৩ মাসের কারাদন্ডিত নারী
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদক বিক্রির দায়ে স্বামী-স্ত্রীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে প্রশাসনের মোবাইল কোর্ট। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মতিলাল দাস ও তার স্ত্রী পূর্নিমা রানী দাস।
১৪:০৮ ২৩ ফেব্রুয়ারি ২০২২
ডিআইজি মিজান ও দুদক পরিচালক বাছিরের কারাদণ্ডের আদেশ
অবৈধভাবে তথ্যপাচার ও ঘুষ লেনদেনের অভিযোগে সাময়িক বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান মিজানের তিন বছর ও দুদকের তৎকালীন পরিচালক খন্দকার এনামুল বাছিরের আট বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১২:৫৪ ২৩ ফেব্রুয়ারি ২০২২
চাঁদপুরে সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহত
চাঁদপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ পাঁচ আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১টায় শাহরাস্তি উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
০৭:২২ ২৩ ফেব্রুয়ারি ২০২২
কুলাউড়ায় ৩৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়ায় ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
০৭:১০ ২৩ ফেব্রুয়ারি ২০২২
আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার ফোনালাপ ফাঁস, নেপথ্যে কী?
তাঁরা দুজনই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি। একজন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, অন্যজন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ দুই বিশিষ্ট এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির একটি ফোনালাপ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩ মিনিট ৩৭ সেকেন্ডের এ ফোনালাপে গোপন কিছু নেই, ভয়ংকর কোনো তথ্যও নেই। আইনমন্ত্রী যথার্থই বলেছেন, একটি ইনোসেন্ট ফোনালাপকে অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সাংবাদিকতায় বলা হয় অর্ধসত্য মিথ্যার চেয়েও ভয়ংকর। ফোনালাপ নিয়ে যেভাবে মিথ্যাচার ও মনগড়া অপপ্রচারের ঝুলি সাজানো হয়েছে তা বিস্ময়কর।
০০:০৮ ২৩ ফেব্রুয়ারি ২০২২
স্ত্রীকে বাসে তুলে দিয়ে ফেরার পথে নৌবাহিনীর কর্মকর্তা নিহত
বাগেরহাটে স্ত্রীকে বাসে তুলে দিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ফিরোজ নামে নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় খুলনা মোংলা মহাসড়কের চুলকাঠি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২৩:৫৯ ২২ ফেব্রুয়ারি ২০২২
স্ট্রোকের আগের যে সংকেত দেয় হাত-পা
স্ট্রোক মস্তিষ্কের রোগ। মস্তিষ্কের রক্তবাহী নালির দুর্ঘটনাকেই স্ট্রোক বলা যায়। এই দুর্ঘটনায় রক্তনালি বন্ধও হতে পারে, আবার ফেটেও যেতে পারে। এ কারণে মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। স্ট্রোক সম্পূর্ণই মস্তিষ্কের রক্তনালির জটিলতাজনিত রোগ।
২৩:৩২ ২২ ফেব্রুয়ারি ২০২২
গত আসরের চ্যাম্পিয়নদের বিদায় করে সেমিফাইনালে মৌলভীবাজার স্করপিয়ন
সিপিএএম ক্রিকেট টুর্ণামেন্টে নিজেদের ৩য় ম্যাচে প্রথম দুইম্যাচ জিতে আকাশে উড়তে থাকা গত আসরের চ্যাম্পিয়ন ক্রিকেট ষ্টারসকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালে মৌলভীবাজার স্করপিয়ন। টসে জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতীতে উইকেট হারাতে থাকে ক্রিকেট ষ্টারস।
২৩:৩২ ২২ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জ-শ্রীমঙ্গলে হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১১টি মাতৃভাষা
“ভাষা হারিয়ে যাওয়া মানে তাদের বিশ্বাস, প্রথা, আচার, জ্ঞান ও সঙ্গীত হারিয়ে যাওয়া। এগুলি সম্পদ বিশেষ। তাই ধ্বংসের হুমকির মুখে থাকা ভাষাগুলির পরিচর্চা, শিশুদের নিজস্ব মাতৃভাষায় স্কুলে পঠন পাঠনের ব্যবস্থা করা জরুরী হয়েছে।” কথাগুলো বললেন মণিপুরী সাহিত্য পরিষদ এর সভাপতি লেখক, গবেষক অধ্যাপক ড. রণজিত সিংহ।
২৩:০৩ ২২ ফেব্রুয়ারি ২০২২
খ্যাতিমান গীতিকার কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন
দেশের খ্যাতিমান গীতিকার কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন তার পরিবারের ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু।
২২:৪৬ ২২ ফেব্রুয়ারি ২০২২
জঙ্গিবাদে অর্থায়ন: সিঙ্গাপুরে বাংলাদেশি নির্মাণ শ্রমিকের কারাদণ্ড
জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে আহমেদ ফয়সাল (২৭) নামে বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে ২ বছর ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত। সিরিয়ায় জঙ্গিগোষ্ঠীর কাছে দফায় দফায় অর্থ পাঠানোর প্রমাণ পাওয়ায় সোমবার তাকে এই সাজা দেওয়া হয়েছে।
২২:২৯ ২২ ফেব্রুয়ারি ২০২২
ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত, রাষ্ট্রপতির কাছে যাবে বৃহস্পতিবার
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দিতে ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। আগামী বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এই ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
২২:০৩ ২২ ফেব্রুয়ারি ২০২২
১১ জেব্রার মৃত্যু : দায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। জেব্রা মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লিখিত মতামত অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় মামলাও দায়ের করা হবে।
২১:৩৬ ২২ ফেব্রুয়ারি ২০২২
বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে টাইগাররা
ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল (বুধবার) মাঠে নামছে দুদল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যস্ত সময় পার করল টাইগার ক্রিকেটাররা। আর এর মধ্যেই এবার আফগানিস্তানের বিপক্ষে খেলবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। অভিজ্ঞ ক্রিকেটার এবং বিপিএলে ভালো পারফর্মারদের প্রাধান্য দিয়েই সাজানো হয়েছে এবারের স্কোয়াড।
২১:৩১ ২২ ফেব্রুয়ারি ২০২২
যুক্তরাজ্যে স্টুডেন্টদের চ্যালেঞ্জ ও করণীয়
স্টুডেন্ট হিসেবে বাংলাদেশের অনেক ছেলে মেয়ে যুক্তরাজ্য এসেছে এবং আরও আসছে। বাংলাদেশের ছেলে মেয়েরা আগেও এখানে ভালো করেছে, আগামীতেও করবে।
২০:৫৫ ২২ ফেব্রুয়ারি ২০২২
নীলক্ষেতে বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
রাজধানীর নীলক্ষেতের শাহজালাল মার্কেটে একটি বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট নিয়োজিত রয়েছে।
২০:২৩ ২২ ফেব্রুয়ারি ২০২২
তাহিরপুরে পুলিশের গুলিতে নারীসহ ১০ জন আহত
সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় মানববন্ধনকে কেন্দ্র করে তাহিরপুর সদর বাজারে পরিকল্পিত হামলায় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তানসেন তালুকদার তুষার সহ প্রায় ১০ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারী ও পুলিশের গুলিতে একজন গৃহবধূও আহত হয়েছেন।
২০:১১ ২২ ফেব্রুয়ারি ২০২২
উদ্বোধনী ম্যাচে ৬ নং ওয়ার্ডের জয়
গিয়াসনগর ইউনিয়নের মোহাম্মদপুর ক্রিকেট মাঠে মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি গিয়াসনগর ইউনিয়নের আয়োজনে শুরু হয়েছে এমসিডিসি ইউনিয়ন কাপ।
১৯:০৯ ২২ ফেব্রুয়ারি ২০২২
কুবি সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর ও প্রকাশনা উৎসব
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নতুন কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নিকট দায়িত্ব হস্তান্তর এবং প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিক সমিতির বার্ষিক সাময়িকী 'সারথী'র মোড়ক উন্মোচন করা হয়।
১৯:০৫ ২২ ফেব্রুয়ারি ২০২২
দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা প্রি-অর্ডার শুরু
স্যামসাং ব্যবহারকারীরা এখন গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা স্মার্টফোন অগ্রিম বুকিং দিতে পারবেন ১৫ হাজার টাকা দিয়ে। সম্প্রতি শুরু হওয়া এ প্রি-বুকিং এর মাধ্যমে ক্রেতাদের সুযোগ থাকছে আকর্ষণীয় অফার ও নানা সুবিধা উপভোগ করার। স্যামসাং ওয়েবসাইটের। মাধ্যমে এ ডিভাইসগুলো প্রি-বুকিং দেয়া যাবে।
১৮:৪৩ ২২ ফেব্রুয়ারি ২০২২
‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে শাবি
বিসিসি ও আইসিটি বিভাগের ইবিএলআইসিটি প্রকল্পের আওতায় বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতায় ২য় হয়েছে শাবির 'SUST Bangla NLP tool kit' এর প্রজেক্ট। যেখানে ১৪৭টি প্রজেক্ট জমা দেওয়া হয়েছিলো।
১৮:১৫ ২২ ফেব্রুয়ারি ২০২২
৩৬ দিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শাবি ক্যাম্পাস
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে টানা ৩৬ দিন বন্ধ থাকার পর সশরীরে ক্লাস শুরু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এর আগে গত ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার পর অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা হয়েছিল শাবিপ্রবি।
১৮:০০ ২২ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   810  
-   811  
-   812  
-   813  
-   814  
-   815  
-   816      
- পরবর্তী >    
- শেষ >>    










































