ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন পুতিন
ইউক্রেনের আক্রমণের বিষয়ে সারা বিশ্বে নিন্দা উঠলেও এগুলো কানেই নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কড়াভাবে পুতিনের কথা যুদ্ধময়দানে প্রমাণ করছে রাশিয়ার ফাইটার প্লেন ও হেলিকপ্টারগুলো। তবে এর নিন্দা জানিয়েছেন বিশ্বের সব শীর্ষ নেতারা। এবার মহাশক্তিশালী রাশিয়া দিলো অন্যরকম এক হুমকি, যদি পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে সহায়তা করে তবে যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
১৯:২৮ ২৫ ফেব্রুয়ারি ২০২২
এক ম্যাচ হাতে রেখেই আফগানদের হারিয়ে সিরিজ জয় টাইগারদের
আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেমে টানা দুই জয়ে সিরিজ জিতে গেছে বাংলাদেশ দল। টাইগাররা এক ম্যাচ হাতে রেখেই এ জয় নিশ্চিত করেছে। মুশফিকুর রহিমের অভিজ্ঞ কিপিং আর তাসকিনের বোলিং এ জয় সহজ করেছে দ্বিতীয় ম্যাচে। ফলে আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়েছে টাইগাররা।
১৯:১১ ২৫ ফেব্রুয়ারি ২০২২
শনিবার সিলেটে গণটিকায় দেওয়া হবে জনসন এন্ড জনসন, এক ডোজই যথেষ্ট
সকল নাগরিকদের টিকাগ্রহণ নিশ্চিত করতে আবারও গণটিকা প্রদানের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। আগামীকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে জনসন এন্ড জনসন-এর টিকা দেয়া হবে। আর এই টিকার দুই ডোজ নিতে হবে না, ‘জনসন এন্ড জনসন’- কোভিড টিকা এক ডোজই যথাযথ সুরক্ষা প্রদান করে।
১৮:৫১ ২৫ ফেব্রুয়ারি ২০২২
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে সোহরাব আলী (৩৯) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার শিবগঞ্জের মাদারগঞ্জ রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৮:৪২ ২৫ ফেব্রুয়ারি ২০২২
রোহিঙ্গা ক্যাম্পে আগুন
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। শুক্রবার বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
১৮:৩৬ ২৫ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জে কাব্যগ্রন্থ ‘স্নিগ্ধ প্রলেপ’ বইয়ের মোড়ক উন্মোচন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরী লেখক, কবি ও সংস্কৃতিকর্মী সাজ্জাদুল হক স্বপনের প্রথম কাব্যগ্রস্থ ‘স্নিগ্ধ প্রলেপ’ এর মোড়ক উন্মোচন হয়।
১৮:১৩ ২৫ ফেব্রুয়ারি ২০২২
কর্মচারীর উপর হামলা : জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক প্রণব চন্দ্র দাসের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
১৭:৪৫ ২৫ ফেব্রুয়ারি ২০২২
বাবা হতে চলেছেন ক্রিকেটার নাসির
বাবা হতে চলেছেন ক্রিকেটার নাসির হোসেন। স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এ সুখবর প্রকাশ করেন নাসির নিজেই।
১৭:২৩ ২৫ ফেব্রুয়ারি ২০২২
করোনা : দেশে ১৪০৬ জন শনাক্তের দিনে ১১ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৬ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১১ জন করোনা রোগী।
১৬:৫৫ ২৫ ফেব্রুয়ারি ২০২২
কিয়েভে ঢুকে পড়েছে রুশ সৈন্যরা, চলছে তুমুল লড়াই
ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সৈন্যরা। শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, রুশ সৈন্যরা এখন কিয়েভে। তবে ইউক্রেনের সৈন্যরা রুশ দখলদার বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই গড়ে তুলেছে।
১৬:৩২ ২৫ ফেব্রুয়ারি ২০২২
রুশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের কথা ভাবছে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড থেকে রুশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
১৬:০৬ ২৫ ফেব্রুয়ারি ২০২২
ক্ষত-বিক্ষত লাশটি পড়েছিলো রেললাইনে, ৯৯৯ থেকে খবর পেয়ে উদ্ধার
সিলেট-আখাউড়া রেল সেকশনের মাইজগাঁও-ভাটেরা স্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইনে অজ্ঞাত ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ পড়েছিলো। লাশটি দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানায়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে সিলেট রেলথানা পুলিশ।
১৫:৩৭ ২৫ ফেব্রুয়ারি ২০২২
৪ কোটি মানুষের জন্য ৩০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশের প্রায় ৪ কোটি মানুষের জন্য ৩০ কোটি ডলার ঋণ সহায়তা অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। প্রতি ডলার ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ প্রায় ২ হাজার ৫৫০ কোটি টাকা। শহরাঞ্চলের মানুষদের করোনা মহামারির সংকট থেকে উত্তরণের লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়েছে।
১৫:১৯ ২৫ ফেব্রুয়ারি ২০২২
বান্দরবানে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা
বান্দরবানের রুমায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৪:৫৪ ২৫ ফেব্রুয়ারি ২০২২
আত্মসমর্পণ না করে মৃত্যুকে বেছে নিলেন ১৩ ইউক্রেনীয় সেনা
ইউক্রেন জুড়ে চলছে রাশিয়ার সামরিক বাহিনীর ভয়াবহ হামলা। এর মধ্যে বীরত্বের কারণে ইউক্রেনের ১৩ সেনাসদস্য ভাসছেন মরণোত্তর প্রশংসায়। আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানানোয় রাশিয়ার বোমা হামলায় তারা নিহত হন।
১৪:২৯ ২৫ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে শুক্রবারেও চলছে করোনার টিকা প্রদান
সারা বাংলাদেশের মত শুক্রবারেও মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চলছে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা কার্যক্রম। অন্যান্য দিনের মত লোক-সমাগম না থাকলেও টিকা প্রদানকারী ও স্বেছাসেবকরা যথাসময়ে উপস্থিত থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
১২:৪০ ২৫ ফেব্রুয়ারি ২০২২
এবার আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন বসুন্ধরার আনভীর
আলোচিত মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলা নিয়ে সারাদেশে সমালোচনার সৃষ্টি করা বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবার ‘সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয় বলে জানানো হয়েছে।
১১:৫৬ ২৫ ফেব্রুয়ারি ২০২২
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি অধিনায়ক তামিম ইকবাল খান। ফলে কিছুক্ষণের মধ্যেই ফিল্ডিংয়ে নামছে আফগানরা। প্রথম ওয়ানডের একাদশ নিয়েই মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ।
১১:৪৭ ২৫ ফেব্রুয়ারি ২০২২
সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামবে টাইগাররা
আফগানিস্তানের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের সিরিজের প্রথম লড়াইয়ে জয় পেয়েছে টাইগাররা। আজকে আবার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান আর বাংলাদেশ। এবার দ্বিতীয় এই লড়াইটা টাইগাররা তুলে নিতে পারলেই আফগানিস্তানের সিরিজ জয়ের আশা চুকে যাবে, বাংলাদেশ সিরিজটি পেয়ে যাবে এমনকি পরে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করারও সুযোগ পাবে টাইগারদল। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজকের ম্যাচটি জিতলে সুপার লিগের শীর্ষে উঠে আসবে বাংলাদেশ দল।
০৯:০৩ ২৫ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনে সহিংসতায় উদ্বেগ প্রকাশ বাংলাদেশের
ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়ার হামলা ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। উভয় দেশের সংকট নিরসনের আহবান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রনালয়, বাংলাদেশের ফেসবুক পেইজ থেকে থেকে একটি পোস্ট করা হয়।
০৮:৫৭ ২৫ ফেব্রুয়ারি ২০২২
পিলখানা ট্র্যাজেডি দিবস আজ
১৩ বছর আগে ২০০৯ সালে এ দিনে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতর পিলখানায় বিপথগামী সৈস্যরা ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করে। সেই ২৫ ফেব্রুয়ারির পিলখানা ট্র্যাজেডি দিবস আজ।
০৮:৩৯ ২৫ ফেব্রুয়ারি ২০২২
জন্ম নিয়ে কটূক্তি, ফেসবুক লাইভে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। এক শিক্ষকের দ্বারা তার জন্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
২৩:৫৮ ২৪ ফেব্রুয়ারি ২০২২
আজারবাইজানে বাংলাদেশি ছাত্রী খুন
আজারবাইজানে রিয়া ইসলাম নামে এক বাংলাদেশি ছাত্রী রহস্যজনকভাবে খুন হয়েছেন। দেশটির একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করতেন তিনি। গ্রামের বাড়ি রাজশাহীর পুঠিয়ার পৌর সদরের কাঁঠালবাড়িয়া এলাকায়।
২৩:১৩ ২৪ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে আসছে ব্যান্ড ‘কুঁড়েঘর’
মৌলভীবাজারে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘কুঁড়েঘর’। শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ‘কার্নিভাল ২০২২’ অনুষ্ঠানে গান পরিবেশন করবে ব্যান্ডটি।
২২:৩৭ ২৪ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   807  
-   808  
-   809  
-   810  
-   811  
-   812  
-   813      
- পরবর্তী >    
- শেষ >>    










































