মৌলভীবাজারে একদিনে দেওয়া হলো দেড় লাখ ডোজ টিকা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে শনিবার দেশব্যাপী চলেছে গণটিকা কার্যক্রম। এদিন মৌলভীবাজার জেলায় প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলিয়ে প্রায় দেড় লাখ ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে।
২১:৪৭ ২৬ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়ার সেনাভর্তি বিমান ভূপাতিত করলো ইউক্রেন
কিয়েভের কাছে রাশিয়ার সেনাসহ এক বিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এতে বহু সংখ্যক রাশিয়ান প্যারাট্রুপার নিহত হয়েছে।
২১:১০ ২৬ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনে রাশিয়ার হামলা: বেসামরিক ১৯৮ জন নাগরিকের মৃত্যু
রাশিয়ার সেনাদের হামলায় ৩ শিশুসহ ১৯৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী। গত বৃহস্পতিবার রুশ সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
১৯:৩০ ২৬ ফেব্রুয়ারি ২০২২
আপত্তিকর কথা বলে ঝগড়া শুরু করে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ
গোপালগঞ্জ সদর থেকে কেনাকাটা শেষে মেসে ফিরছিলেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রী ও তার বন্ধু। শহর থেকে একটু দূরে হেলিপ্যাড এলাকায় পৌঁছালে তাঁদের গতিরোধ করেন পাঁচ যুবক। এরপর আপত্তিকর কথা বলে গায়ে পড়ে ঝগড়া শুরু করেন তাঁরা। একপর্যায়ে রাস্তা থেকে তুলে নিয়ে ওই ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়।
১৯:১৪ ২৬ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনের প্রেসিডেন্ট জোলেনস্কি পালিয়েছেন, দাবি রাশিয়ার
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জোলেনস্কি পালিয়েছেন বলে দাবি করছে রাশিয়া। রাশিয়ার পার্লামেন্ট ডুমার স্পিকার ব্যাচেস্লাভ ভলোদিন বলেছেন, জেলেনস্কি ইতোমধ্যে ইউক্রেনের রাজধানী ত্যাগ করেছেন।
১৮:০৭ ২৬ ফেব্রুয়ারি ২০২২
কাজী হাবিবুল আউয়ালকে সিইসি করে নতুন নির্বাচন কমিশন গঠন
সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
১৭:৩৭ ২৬ ফেব্রুয়ারি ২০২২
করোনার টিকা প্রয়োগে লক্ষ্যমাত্রা পেরিয়েছে বাংলাদেশ
করোনাভাইরাস প্রতিরোধে টিকা প্রয়োগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া লক্ষ্যমাত্রা বাংলাদেশ অতিক্রম করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
১৭:২৩ ২৬ ফেব্রুয়ারি ২০২২
করোনায় আরও ৮ মৃত্যু, শনাক্তের হার নামল ৫ শতাংশের নিচে
দেশে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৮ জন করোনা রোগী।
১৭:০১ ২৬ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি জগৎজ্যোতি, সম্পাদক রাজু
কমলগঞ্জ সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৬:৪২ ২৬ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্র-ব্রিটেনসহ ২৮ দেশের
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তুমুল লড়াই চলছে। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এমন অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র-ব্রিটেনসহ ২৮ দেশ।
১৬:১৭ ২৬ ফেব্রুয়ারি ২০২২
গণটিকা কার্যক্রম চলবে আরো দুদিন
করোনাভাইরাস রোধে চলমান গণটিকা কার্যক্রম আরো দুদিন চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
১৫:৪৮ ২৬ ফেব্রুয়ারি ২০২২
কিয়েভের আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সামাজিক মাধ্যমে সেই আবাসিক ভবনের ধ্বংসযজ্ঞের ছবি ছড়িয়ে পড়েছে। খবর বিবিসির।
১৫:২৩ ২৬ ফেব্রুয়ারি ২০২২
বুস্টার ডোজ নেওয়া থাকলে ভারতে যেতে লাগবে না সনদ
করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া থাকলে এখন থেকে বেনাপোল দিয়ে ভারতে যেতে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ লাগবে না আর। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫:০৪ ২৬ ফেব্রুয়ারি ২০২২
জগন্নাথপুর থেকে নিখোঁজ তরুণী শ্রীমঙ্গলে উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে নিখোঁজ এক তরুণীকে শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করা হয়েছে।
১৪:৪৫ ২৬ ফেব্রুয়ারি ২০২২
আগামী তিনদিনে তাপমাত্রা বাড়বে
দেশে বর্তমানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে আগামী তিনদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।
১৪:১৮ ২৬ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনের শক্তিশালী প্রতিরোধ, ৩৫০০ রুশ সেনা নিহত
রাশিয়ার তীব্র আক্রমণের মুখে শক্তিশালী প্রতিরোধের চেষ্টা করছে ইউক্রেনের সেনারা। পূর্ব ইউরোপের এই দেশটির দাবি, রুশ আক্রমণ শুরুর পর ইউক্রেনের পাল্টা হামলায় এখন পর্যন্ত রাশিয়ার সাড়ে ৩ হাজারেরও বেশি সেনা নিহত হয়েছেন।
১৩:৫৫ ২৬ ফেব্রুয়ারি ২০২২
অবশেষে হলে কাঙ্ক্ষিত সিট বরাদ্দ পেলেন জবির ১২’শ ছাত্রী
বহুল প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র আবাসিক হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল’-এ সিট বরাদ্দ পেলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। ১৬ তলা হলটির ১৫৬টি কক্ষে চারজন করে ৬২৪ ছাত্রী থাকার কথা থাকলেও ১৫০ টি কক্ষে ৮ জন করে মোট ১২০০ জন ছাত্রীর তালিকা প্রকাশ করা হয়েছে।
১৩:৩৫ ২৬ ফেব্রুয়ারি ২০২২
আজ লক্ষ্যমাত্রা এক কোটি ডোজ টিকা দেওয়ার
ইতিমধ্যে দেশের সিংহভাগ মানুষ টিকার আওতায় চলে এসেছে। সরকার এবার এক দিনে এক কোটি মানুষকে টিকা দিয়ে এই কর্মসূচি ত্বরান্বিত করতে চায়। সে লক্ষে আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) এক দিনে দেশের এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে এর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাটি।
০৯:৩৯ ২৬ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজার জেলা খেলাঘরের আহ্বায়ক কমিটি গঠন
মৌলভীবাজার জেলা খেলাঘরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
২৩:৫৪ ২৫ ফেব্রুয়ারি ২০২২
ক্ষমতা ছিনিয়ে নিন, ইউক্রেনের সেনাবাহিনীকে পুতিন
হামলার দ্বিতীয় দিনে এসে ইউক্রেনের সামরিক বাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেওয়া ভাষণে কিয়েভের ক্ষমতাসীন সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
২৩:২৯ ২৫ ফেব্রুয়ারি ২০২২
১ হাজারের বেশি রুশ সৈন্য নিহত, দাবি ইউক্রেনের
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শুরু হওয়া রাশিয়ার সবচেয়ে বড় আগ্রাসনের প্রথম দুই দিনে ১ হাজারের বেশি রুশ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। শুক্রবার রাজধানী কিয়েভে রাশিয়ার সামরিক বাহিনী ঢুকে পড়ার পর এই দাবি করেছে ইউক্রেন।
২২:৪৮ ২৫ ফেব্রুয়ারি ২০২২
দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অপরিসীম : মিলাদ গাজী
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, একটি দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। শ্রমিক ছাড়া দেশ অচল। শ্রমিকরা দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে।
২২:২৫ ২৫ ফেব্রুয়ারি ২০২২
আমি কি কেবলই ভাবী?
এবার এয়ারপোর্টে নামার পরই এক অপরিচিত মহিলার সাথে আলাপ হলো।
২২:০০ ২৫ ফেব্রুয়ারি ২০২২
মনু নদী উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার
প্রায় ৯৯৬ কোটি টাকা ব্যয়ে চলছে মৌলভীবাজারের মনু নদী উন্নয়ন প্রকল্পের কাজ। শুক্রবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার বাঁশতলা এবং কুলাউড়া উপজেলার রাজাপুরে মনু নদী প্রকল্পের কাজ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
২১:৩৫ ২৫ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   806  
-   807  
-   808  
-   809  
-   810  
-   811  
-   812      
- পরবর্তী >    
- শেষ >>    










































