জেলা প্রশাসক নয়, বিল পাসের দায়িত্ব এসপিকে দেওয়া উচিত : আইজিপি
বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘জুনিয়র কোনো পুলিশ সদস্যের মৃত্যুর পর পাঁচ লাখ টাকা আর্থিক অনুদান পেত পরিবার। তখন বিল পাস করত জেলা পুলিশ সুপার। সরকার ২০২০ সালে আট লাখ করার পর সেই বিল পাস করে জেলা প্রশাসকরা। এতে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। ২০২০ সালে কর্তব্যরত অবস্থায় মারা যায় ৩৭৭ পুলিশ সদস্য। এরমধ্যে মাত্র ৭৯ পরিবার টাকা পেয়েছে। বাকি সব পেন্ডিং।’
১৫:১৬ ১ মার্চ ২০২২
এবার কেড়ে নেওয়া হলো পুতিনের ‘ব্ল্যাক বেল্ট’
ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করায় পশ্চিমাদের সমালোচনা ও অর্থনৈতিক প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া। বৈশ্বিক পরাশক্তি এই দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করাসহ একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও।
১৪:৫৭ ১ মার্চ ২০২২
সন্ধ্যা ছয়টা থেকে পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৪:৪০ ১ মার্চ ২০২২
রাজনগরে বিমা দিবস উদযাপন
মৌলভীবাজারের রাজনগরে নানা আয়োজনে জাতীয় বিমা দিবস উদযাপিত হয়েছে। ‘বিমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার (০১ মার্চ) সকালে রচনা প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভা হয়েছে।
১৪:২৮ ১ মার্চ ২০২২
তাহিরপুরে বিমা দিবস পালিত
বিমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ স্লোগানকে সামনে রেখে তাহিরপুর উপজেলায় জাতীয় বিমা দিবস পালিত হয়েছে।
১৪:১৩ ১ মার্চ ২০২২
ইউক্রেনে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ, কবে ফিরবেন ২৯ নাবিক?
ইউক্রেনের বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধি'। দেশটিতে রাশিয়া হামলা চালানোর পর সৃষ্ট যুদ্ধাবস্থার ফলে জাহাজটি বের হতে পারছে না। এ অবস্থায় দুই নারী ক্যাডেটসহ ২৯ নাবিক কবে নাগাদ দেশে ফিরতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৩:৩১ ১ মার্চ ২০২২
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
আগামী জুনের মাঝামাঝি সময়ে চলতি বছরের এসএসসি ও সমমান এবং আগস্টের মাঝামাঝি এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত জানানো হয়েছে। এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করে শিক্ষাবোর্ডগুলো বিজ্ঞপ্তি দিয়েছে। চলতি বছর ১৯ জুন এসএসসি এবং ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা হতে পারে বলে জানা যায়।
১১:৪৮ ১ মার্চ ২০২২
গাড়ি কিনেছেন কাঁচা বাদামের ভুবন বাদ্যকর, চালাতে গিয়ে ঘটলো অঘটন
সম্প্রতি কাঁচা বাদাম বিক্রি করতে গান গেয়ে ভাইরাল হয়েছেন ভুবন বাদ্যকর। গানটি তুমুলভাবে জনপ্রিয় হলে নিজেকে সেলিব্রেটি দাবিও করেন তিনি। এই গান তাঁর অর্থনৈতিক অবস্থা বদলে দিয়েছে রাতারাতি, তিনি বিভিন্ন রিয়েলিটি শো-তে ডাকও পেয়েছেন এর কারণে। মিউজিক ভিডিওতে সুন্দরী মেয়েদের সাথে কোমর দুলিয়ে নেচেছেন কাঁচা বাদাম দিয়েই। তবে এবার তিনি আহত হয়েছেন।
১১:৪১ ১ মার্চ ২০২২
নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করছে রাশিয়া : ইউক্রেন
মানবাধিকার গোষ্ঠী এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত বলেছেন, রাশিয়া ক্লাস্টার বোমা এবং নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে। এই দুই অস্ত্রই আন্তর্জাতিক মহলে নিন্দিত।
১১:২৫ ১ মার্চ ২০২২
রাসুল (সা.) এর মিরাজ জাগ্রত অবস্থায় হয়েছে না স্বপ্নে
সাইয়্যিদিনা হযরত মুহাম্মদ (সা.)-এর মিরাজ কি স্বপ্নে হয়েছে না জাগ্রত অবস্থায়। অনেকে এ নিয়ে বিতর্ক করে থাকেন।
২৩:৫৩ ২৮ ফেব্রুয়ারি ২০২২
সিলেটের দক্ষিণ সুরমায় সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ড
সিলেটের দক্ষিণ সুরমায় একটি এলপিজি সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে ওই দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
২৩:৪০ ২৮ ফেব্রুয়ারি ২০২২
আমরা এই যুদ্ধ চাই না : আটক রুশ সেনা (ভিডিও)
রাশিয়ার সাধারণ সৈন্যদের মিথ্যা বলে যুদ্ধে নামানো হয়েছে এবং তারা এই লড়াই চান না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে ইউক্রেনে আটক এক রুশ সেনাকে এসব কথা বলতে শোনা গেছে।
২৩:১৪ ২৮ ফেব্রুয়ারি ২০২২
মার্চে তীব্র কালবৈশাখীর সম্ভাবনা
আসছে মার্চে দুই থেকে তিনদিন তীব্র কালবৈশাখী বা বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়াও শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তারা।
২২:৫৭ ২৮ ফেব্রুয়ারি ২০২২
পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা, আনন্দে ভাসছে ঠাকুরগাঁওবাসী
ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁও সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, এই জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। সেটি করা হবে। এ লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
২২:০৫ ২৮ ফেব্রুয়ারি ২০২২
৬৬তম জন্মদিনের ইচ্ছের বারান্দা
প্রাগৈতিহাসিক-ঐতিহাসিক কালের হিসেবে মনুষ্য প্রজাতির এই গ্রহে বিচরণ ও তার বেঁচে থাকা কালের হিসেবে এখন পর্যন্ত সুমাচার, কৃতি-কৃতিত্ব ও গৌরবের। মহাপ্রকৃতির রাজ্যে প্রাণিজগতে মানুষের এভাবে টিকে থাকাটাকে অন্য প্রাণীদের থেকে শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে। এজন্য পশুপাখি সহজেই পশুপাখি কিন্তু মানুষ তা নয় বলে আজ ও আগামীকালের মানুষ এক নয়।
২১:৫৫ ২৮ ফেব্রুয়ারি ২০২২
ছাত্রলীগের রাজনীতি না করায় ছাত্রকে নির্যাতন, প্রাণনাশের হুমকি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি না করায় এক ছাত্রকে মানসিক ও শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
২১:৩৫ ২৮ ফেব্রুয়ারি ২০২২
১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে শ্রমে নিয়োজিত করা যাবে না
আইএলও কনভেনশন-১৩৮ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে সাধারণভাবে ১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে শ্রমে নিয়োজিত করা যাবে না।
২১:০৬ ২৮ ফেব্রুয়ারি ২০২২
চাঞ্চল্যকর অপরাধ উদঘাটনে গোয়েন্দা পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে : আইজিপি
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বলেছেন, শুধু ঢাকা মহানগর নয়, দেশের কোথাও কোন ধরনের চাঞ্চল্যকর অপরাধ হলে তা উদঘাটনে গোয়েন্দা পুলিশকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২১:০৩ ২৮ ফেব্রুয়ারি ২০২২
বিয়ানীবাজারে ঠাকুমাকে খুঁজতে বের হয়ে ট্রাকচাপায় নিহত ৭ বছরের শিশু
সিলেটের বিয়ানীবাজারে বালুবাহী এক ট্রাকের চাপায় সূর্য বিশ্বাস নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার-সিলেট সড়কের সদাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০:৪৯ ২৮ ফেব্রুয়ারি ২০২২
এবার ‘মারা গেলেন’ গায়ক নোবেল
সেই তালিকায়ই এবার যোগ হলো গায়ক নোবেলের নাম। ফেসবুক কর্তৃপক্ষ এই গায়কের পেজে লিখেছে, ‘আমরা আশা করি যারা নোবেলকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার পেজ পরিদর্শন করে সান্ত্বনা দেবেন।’
২০:৩১ ২৮ ফেব্রুয়ারি ২০২২
ব্রিটেন, জার্মানি, কানাডাসহ ৩৬ দেশের জন্য রাশিয়ার আকাশপথ বন্ধ
ব্রিটেন ও জার্মানিসহ ৩৬টি দেশের জন্য নিজেদের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। সোমবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় রাশিয়া। এর আগে রাশিয়ার জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।
২০:১২ ২৮ ফেব্রুয়ারি ২০২২
ঢাবিতে ৫ মাসে ১৮ শিক্ষার্থীকে নির্যাতন
করোনাভাইরাস মহামারীর পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খোলার ৫ মাস হয়েছে। এই ৫ মাসেই ঢাবিতে নির্যাতনের শিকার হয়েছেন ১৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে রয়েছে সাংবাদিক, ফটো-সাংবাদিকরাও। এসব নির্যাতনের ঘটনায় মুখ্য ভূমিকায় ছিলো ছাত্রলীগের নেতা-কর্মীরা।
১৯:৪২ ২৮ ফেব্রুয়ারি ২০২২
সিরিজ সেরা লিটন দাস
আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তার আগে অবশ্য প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। একটি সেঞ্চুরি ও একটি ফিফটির সহায়তায় করেছেন তিন ম্যাচে ২২৩ রান। যা তিন ম্যাচে দুই দলের মধ্যে সর্বোচ্চ।
১৮:৪৬ ২৮ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জে শিবচতুর্দশী উপলক্ষে মণিপুরি দিবারাস মঙ্গলবার
মৌলভীবাজারের কমলগঞ্জে শিবচতুর্দশী উপলক্ষে মণিপুরি দিবারাস উৎসব মঙ্গলবার (১ মার্চ) দুপুর ১২টায় মাধবপুর ইউনিয়নের শিববাজারে জাগ্রত শিব মন্দির মাঠে অনুষ্ঠিত হবে। জানা যায়, মণিপুরি রাস ৫ ভাগে বিভক্ত। এর মধ্যে দিবারাস হল একটি। দিবারাস হলো মণিপুরি রাসনৃত্যের একটি ধারা। দিনের বেলায় শুরু হয়ে সুর্যাস্তের আগেই শেষ হয়ে যায় বলে এই রাসলীলাকে দিবারাস আর মণিপুরি ভাষায় বেলীরাস বলা হয়। সাধারন রাসলীলা থেকে এর পোষাক-পরিচ্ছদ, গান ও মূদ্রার ধরন কিছুটা ভিন্ন। মণিপুরি মেয়েরা মণিপুরি পোশাক, বিভিন্ন সাজসজ্জা ও অলংকার ধারা সজ্জিত হয়। শাস্ত্রীয় নিয়ম অনুসারে গোপী, রাধা ও কৃষ্ণের অংশগ্রহণে নৃত্য অনুষ্টিত হয়ে থাকে।
১৮:৩৬ ২৮ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   803  
-   804  
-   805  
-   806  
-   807  
-   808  
-   809      
- পরবর্তী >    
- শেষ >>    











































