রাশিয়ার বিপক্ষে জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাশ
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। তবে ওই প্রস্তাবের পক্ষে-বিপক্ষে বাংলাদেশসহ ৩৫ দেশ ভোটদানে বিরত ছিল।
০৭:৫১ ৩ মার্চ ২০২২
কৃষ্ণসাগরের বন্দরে রকেট হামলায় বাংলাদেশি নাবিক নিহত
ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের একটি বন্দরে যে বাংলাদেশি জাহাজটি ২৯ জন বাংলাদেশি নাবিকসহ আটকে পড়েছিল, সেই জাহাজে রকেট হামলায় একজন বাংলাদেশি নাবিক মারা গেছেন। রকেট হামলায় জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল, কিন্তু জাহাজের ক্রুরা দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
০৭:৩৯ ৩ মার্চ ২০২২
মৌলভীবাজারে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
মৌলভীবাজারে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
০০:০০ ৩ মার্চ ২০২২
শাবিপ্রবি ইউক্লিড প্রোগ্রামিং ক্লাবের ভিপি দ্বীন মোহাম্মদ, সম্পাদক সজীব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থীদের প্রগ্রামিং বিষয়ক সংগঠন 'ইউক্লিড প্রোগ্রামিং ক্লাব'র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ সভাপতি (ভিপি) হিসেবে গণিত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ ও সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ফখরুল ইসলাম সজীবকে মনোনীত করা হয়েছে।
২৩:৪৬ ২ মার্চ ২০২২
শাবির প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় এসইউডিএস’র ফান্ড রাইজিং বিতর্ক প্রতিযোগিতা
মজিবুর রহমান রূপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের একজন প্রাক্তন শিক্ষার্থী।
২৩:১৫ ২ মার্চ ২০২২
‘শিক্ষার্থীদের ইউনিক আইডিই হবে তাদের এনআইডি নম্বর’
রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা বলেছেন, বর্তমানে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যে ইউনিক আইডি রয়েছে এক সময় এটিই তাদের এনআইডি নম্বর হবে। ঠাকুরগাঁও জেলার কোনো স্কুলের একজন শিক্ষার্থী যদি চট্রগ্রাম গিয়ে ভর্তি হয়। এই নম্বরটি দিয়েই সেখানে তার পরিচিয় নিশ্চিত হবে। তাকে নতুন করে আর এনআইডি কার্ড করতে হবে না।
২৩:০২ ২ মার্চ ২০২২
ইউক্রেনের বিস্ময় ‘গোস্ট অব কিয়েভ’
পুতিনের ইউক্রেনে সামরিক অভিযানের মাধ্যমে তা দখল করার অভিব্যক্তি প্রকাশের পরপরই বিশ্বজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রাশিয়া ও ইউক্রেনের সামরিক শক্তির তুলনা এবং ইউক্রেনের মিত্রশক্তিদের সহায়তার বিষয়গুলো। এরই মাঝে ভ্যাকুয়াম বোম্বিংসহ আকাশপথে শত শত আধুনিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে তান্ডব চালাতে শুরু করে রাশিয়ান বাহিনী। কিন্তু ইউক্রেনও তাদের আকাশে আর কারো আধিপত্য মেনে না নিয়ে পালটা জবাব দিলো যা বিশ্বকে অবাক করে দিল। "গোস্ট অব কিয়েভ" (The Ghost of Kyiv)
২২:৪৯ ২ মার্চ ২০২২
জাতীয় স্লোগান ‘জয় বাংলা’, প্রজ্ঞাপন জারি
জয় বাংলাকে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
২২:৩৩ ২ মার্চ ২০২২
নবীগঞ্জে তিন কোটি টাকা ব্যয়ে লোকনাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আক্রমপুরে তিন কোটি টাকা ব্যয়ে লোকনাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় লোকনাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয় সচিব ও বাংলাদেশ হিন্দু কল্যাণ পরিষদ ট্রাস্টি অশোক মাধব রায়।
২২:১২ ২ মার্চ ২০২২
কমলগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১:৫২ ২ মার্চ ২০২২
সাপের কামড়েই কী কৃষকের মৃত্যু!
প্রতিবেশি আহমদ উদ্দিন আই নিউজকে জানান, মঙ্গলবার (১ মার্চ) রাতে রকিব চৌধুরী বাড়ির কাছে মরিচ ক্ষেতে পানি সেঁচ দিচ্ছিলেন। এ সময় একটি গর্ত দিয়ে ক্ষেতের পানি চলে যাচ্ছিলো। তখন তিনি পা দিয়ে গর্ত বন্ধ করার চেষ্টা করেন। এ সময় পায়ে বিষাক্ত কোনো একটা কিছু কামড় দিয়েছে বলে অনুভব করেন। সেটা সাপের কামড় বলে সবাইকে জানান রকিব চৌধুরী। সাপেড় ওপর পা দিয়েছেন বলেও জানান। পরে বাড়িতে এসে গামছা দিয়ে পা বাঁধেন।
১৮:০৩ ২ মার্চ ২০২২
তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক অস্ত্রের এবং ধ্বংসাত্মক : রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তাহলে এতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং সেটি হবে ধ্বংসাত্মক।’ রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আরআইএ-এর বরাত দিয়ে এনডিটিভি এমনটি জানিয়েছে।
১৭:৫২ ২ মার্চ ২০২২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। বুধবার (২ মার্চ) দুপুর ১২ টায় প্রেসক্লাব সামনে এ কর্মসূচি পালন করে বিএনপি।
১৭:২৯ ২ মার্চ ২০২২
বাংলাদেশ সফরে আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে আগামী ১৬ মার্চ তিনি সফরে আসবেন বলে জানা গেছে।
১৭:০৯ ২ মার্চ ২০২২
পাঁচ পদে নিয়োগ দেবে পূবালী ব্যাংক লিমিটেড, বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশের স্বায়ত্বশাসিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম পূবালী ব্যাংক লিমিটেড। সম্প্রতি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। প্রতিষ্ঠানটির পাঁচ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৬:৪৫ ২ মার্চ ২০২২
করোনায় একদিনে আরও ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.২২
দেশে গত ২৪ ঘণ্টায় ৭৩২ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৮ জন করোনা রোগী।
১৬:২৪ ২ মার্চ ২০২২
রুশ বাহিনীর হামলায় দুই ইউক্রেনীয় ফুটবলারের মৃত্যু
রুশ বাহিনীর হামলায় দুই ইউক্রেনীয় ফুটবলারের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ২১ বছর বয়সী ফুটবলার ভিতালি সাপিলো ও ২৫ বছর বয়সী দিমিত্রো মার্টিনেঙ্কোর মৃত্যুর এই খবর জানিয়েছে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো।
১৬:০১ ২ মার্চ ২০২২
করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার সুযোগ এখনও রয়েছে
করোনাভাইরাস প্রতিরোধে প্রথম ডোজের টিকা নেওয়ার সুযোগ এখনও রয়েছে। যারা নেননি তারা রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিবন্ধন কিংবা তথ্য-উপাত্ত দিয়ে টিকা নেওয়ার সুযোগ পাবেন।
১৫:৪৬ ২ মার্চ ২০২২
আমি ন্যায় বিচার পাইনি, সুপ্রিম কোর্টে আপিল করব : নিপুণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারের আপিল অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
১৫:১৫ ২ মার্চ ২০২২
ইউক্রেনের নগরাঞ্চল-আবাসিক এলাকাগুলোতে হামলা চালাচ্ছে রুশ সেনারা
ইউক্রেনে অভিযানের শুরুর দিকে কেবল সামরিক স্থাপনাসমূহে হামলা চালালেও মঙ্গলবার থেকে কৌশলে কিছু পরিবর্তন এনেছে রুশ বাহিনী। সামরিক স্থাপনার পাশাপাশি ইউক্রেনের নগরাঞ্চল ও বেসামরিক এলাকাগুলোতেও হামলা চালাচ্ছে রুশ সেনারা।
১৫:০১ ২ মার্চ ২০২২
জনপ্রিয়তাই আমার শত্রুতার কারণ : জায়েদ খান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। পদ ফিরে পাওয়ার পর চিত্রনায়ক জায়েদ খান বলেছেন, জনপ্রিয়তাই আমার শত্রুতার কারণ।
১৪:৪৩ ২ মার্চ ২০২২
জায়েদ খানই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারের আপিল অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে চিত্রনায়ক জায়েদ খানই থাকছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।
১৪:২৫ ২ মার্চ ২০২২
স্মাট কার্ড বিতরণ-র্যালীর মধ্য দিয়ে মৌলভীবাজারে ভোটার দিবস পালন
‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্যে চতুর্থ জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে মৌলভীবাজারে।
১৪:০৫ ২ মার্চ ২০২২
কুবি রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প শুরু
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপি বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে৷
১৩:৪৮ ২ মার্চ ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   801  
-   802  
-   803  
-   804  
-   805  
-   806  
-   807      
- পরবর্তী >    
- শেষ >>    









































