দেশের প্রতিটি বিভাগে হবে মেরিন একাডেমি : প্রধানমন্ত্রী
দেশের প্রতিটি বিভাগে মেরিন একাডেমি তৈরির পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, যাতে তারা উচ্চ প্রযুক্তির সমুদ্র জাহাজ পরিচালনা করতে পারেন, বাংলাদেশ মেরিন একাডেমিকে এমনভাবে মেরিনার তৈরির ব্যবস্থা নিতে হবে।
১৮:৩৭ ১৩ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জে ৯ ইউনিয়নে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ
উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার দুপুর ১২ টায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক আয়োজনে তাঁরা দায়িত্বভার গ্রহণ করেন।
১৭:৫৩ ১৩ ফেব্রুয়ারি ২০২২
একদিন হিজাব পরিহিতা নারীই হবেন ভারতের প্রধানমন্ত্রী : ওয়াইসি
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের স্কুল-কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। হিজাবের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের পর বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। আর এবার হিজাব ইস্যুতে জোরালো মন্তব্য করে আলোচনায় এসেছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদউদ্দিন ওয়াইসি।
১৭:৩২ ১৩ ফেব্রুয়ারি ২০২২
শাবি উপাচার্যকে ছাত্রলীগের স্মারকলিপি
বিভিন্ন দাবি নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে স্মারকলিপি দিয়েছে শাবি শাখা ছাত্রলীগ। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপাচার্যের অফিসে গিয়ে এ স্মারকলিপি দেয় বলে জানান, ছাত্রলীগ নেতা আশরাফ কামাল আরিফ।
১৭:১৪ ১৩ ফেব্রুয়ারি ২০২২
করোনায় আরও ২৮ মৃত্যু, শনাক্ত ৪৮৩৮
দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৩৮ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৮ জন করোনা রোগী।
১৬:৪৭ ১৩ ফেব্রুয়ারি ২০২২
বিড়াল হত্যা করে ঝুলিয়ে রাখা হলো গাছে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গাজীপুর-কালিটি রোডের বিটিআরআই এলাকায় রাস্তার পাশে গাছের উপর একটি বিড়ালকে হত্যা করে কে বা কারা ঝুলিয়ে রেখেছে। ঘটনাটি গতকাল সকালেও ঘটলেও আজ বিষয়টি জানাজানি হয়।
১৬:৩১ ১৩ ফেব্রুয়ারি ২০২২
দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী : স্বাস্থ্য অধিদপ্তর
দেশে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
১৬:১৬ ১৩ ফেব্রুয়ারি ২০২২
বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যেই লাঠিটিলায় সাফারি পার্ক হচ্ছে
পরিবেশ, বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন।
১৫:৫৮ ১৩ ফেব্রুয়ারি ২০২২
ভারতের জেল থেকে দেশে ফিরলেন ২২ বাংলাদেশি
ভারতের বিভিন্ন জেলে বন্দী থাকা ২২ বাংলাদেশি নিজ দেশে ফিরে এসেছেন। দীর্ঘ জেল জীবন শেষে তারা স্ত্রী-সন্তান, মা-বাবা, স্বজনদের দেখা পেয়েছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি)) সিলেটের সুতারকান্দি স্থলবন্দর দিয়ে তারা বাংলাদেশে প্রত্যাবাসন করেন।
১৫:৪৩ ১৩ ফেব্রুয়ারি ২০২২
রাজনগরে সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন
মৌলভীবাজারের রাজনগরে সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর নিয়ে পক্ষে-বিপক্ষে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। এনিয়ে একাধিকবার প্রতিবাদ ও মানববন্ধন করেছেন দু'পক্ষ।
১৫:১২ ১৩ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে বিশ্ব বেতার দিবস পালিত
‘সবাই মিলে বেতার শুনি,বেতারে আস্থা রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে পালিত হলো বিশ্ব বেতার দিবস। রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে রোববার (১৩ ফেব্রুয়ারি) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৪:৫৩ ১৩ ফেব্রুয়ারি ২০২২
সিলেটে এবার পাসের হার ৯৪.৮০, জিপিএ-৫ পেয়েছে ৪৭৩১ জন
২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সিলেট বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থী। সিলেট শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
১৪:২৭ ১৩ ফেব্রুয়ারি ২০২২
‘আশা করি এ মাসের শেষের দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন একটু খারাপ সময় যাচ্ছে। আমরা আশা করি এ মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে। সেই সময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।
১৪:০৬ ১৩ ফেব্রুয়ারি ২০২২
এইচএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ৮৯ হাজার ১৬৯ শিক্ষার্থী
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাস করেছে মোট ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন শিক্ষার্থী। মোট পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন পেয়েছে জিপিএ-৫। যার হার ১৩ দশমিক ৭৯ শতাংশ।
১৩:৫০ ১৩ ফেব্রুয়ারি ২০২২
এইচএসসির ফল প্রকাশ
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হয়।গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২:১৭ ১৩ ফেব্রুয়ারি ২০২২
ফাগুনের আগুন লেগেছে তাহিরপুরের শিমুল বাগানে
বসন্ত আসার আগেই ফাগুনের আগুন লেগেছে দেশের সর্ববৃহৎ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জয়নাল আবেদীন শিমুল বাগানে। প্রকৃতি আর কল্পনার যেনো মিলন চলছে অপরুপ শিমুলের এই বাগানে।
২৩:৪৫ ১২ ফেব্রুয়ারি ২০২২
সাতগাঁও প্রবাসী ফোরামের উদ্যোগে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও প্রবাসী ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
২৩:১২ ১২ ফেব্রুয়ারি ২০২২
যাদুকাটা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদী থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলী গ্রাম সংলগ্ন যাদুকাটা নদী থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
২২:৪৮ ১২ ফেব্রুয়ারি ২০২২
স্কুলছাত্রীকে পরপর চার ডোজ টিকা দেওয়ার অভিযোগ
নেত্রকোনায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে পরপর চার ডোজ করোনা টিকা দেওয়ার অভিযোগ ওঠেছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
২২:২৮ ১২ ফেব্রুয়ারি ২০২২
বিপিএল : প্লে অফে কে কার প্রতিপক্ষ
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের গ্রুপ পর্ব শেষে চার দল পেয়ে গেছে প্লে অফের টিকিট। দলগুলো হলো- ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।
২১:৫৪ ১২ ফেব্রুয়ারি ২০২২
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানবেন যেভাবে
২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে রোববার (১৩ ফেব্রুয়ারি)। ওইদিন বেলা সাড়ে ১১টায় ভার্চুয়ালি যোগ দিয়ে ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১:২৭ ১২ ফেব্রুয়ারি ২০২২
২৭ দিন পর আন্দোলন প্রত্যাহার করলো শাবিপ্রবির শিক্ষার্থীরা
উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ২৭ দিন ধরে আন্দোলন চালিয়ে আসা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
২০:২৫ ১২ ফেব্রুয়ারি ২০২২
প্রথম ম্যাচেই হোঁচট খেলো গতবারের রানার্সআপ শাহমোস্তফা লিজেন্ডস
নেছার আহমদ এমপি কাপ সিপিএএম ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নিজেদের প্রথম খেলায় গতবারের রানার্সআপ দল শাহমোস্তফা লিজেন্ডসকে ১৬ রানে হারিয়ে দারুণ শুরু করেছে ফ্রেন্ডস গার্ডেন।
১৭:৫১ ১২ ফেব্রুয়ারি ২০২২
পাঁচ ভাইয়ের মৃত্যু : চালকের নেই লাইসেন্স, পিকআপ ফিটনেসবিহীন
কক্সবাজারের চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে বেপরোয়া গতির পিকআপের চাপায় পাঁচ ভাই মৃত্যুর ঘটনায় পিকআপচালক সহিদুল ইসলাম ওরফে সাইফুলকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
১৭:৩৮ ১২ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   799  
-   800  
-   801  
-   802  
-   803  
-   804  
-   805      
- পরবর্তী >    
- শেষ >>    
















































