হোয়াইটওয়াশ এড়িয়ে গেলো আফগানিস্তান
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। টাইগারদের সামনে সফররত আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল। কিন্তু তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে রহমানুল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে ৭ উইকেটের জয় পেয়েছে আফগানরা। তাতেই হোয়াইটওয়াশ এড়াল হাশমতউল্লাহ শহিদি বাহিনী।
১৮:২৮ ২৮ ফেব্রুয়ারি ২০২২
বৈঠকে বসেছে রাশিয়া-ইউক্রেন
যুদ্ধ-বিরতি ও দ্রুত সেনা প্রত্যাহারের দুটি বিষয়কে সামনে রেখে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রতিবেশী দেশ বেলারুশের গোমেল অঞ্চলে আলোচনা শুরু হয়েছে। আল জাজিরা জানায়, সোমবার ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টার একটু আগে বেলারুশে দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়।
১৮:২১ ২৮ ফেব্রুয়ারি ২০২২
বড়লেখায় হত্যা মামলার আসামি গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখায় কৃষক হেলাল উদ্দিন (৫৫) হত্যা মামলায় মতিউর রহমান নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৭:৩৭ ২৮ ফেব্রুয়ারি ২০২২
করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ৮৯৭
দেশে গত ২৪ ঘণ্টায় ৮৯৭ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪ জন করোনা রোগী।
১৭:১৭ ২৮ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়ার পাঁচ হাজারের বেশি সেনা নিহত, দাবি ইউক্রেনের
টানা পঞ্চম দিনের মতো ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত চলছে। এ সংঘাতে রাশিয়ার পাঁচ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৭:০৬ ২৮ ফেব্রুয়ারি ২০২২
৩২ কোটি টাকায় যাদুকাটা নদী ইজারা
সুনামগঞ্জের যাদুকাটা বালু মহাল আবারো পেলো মেসার্স নিলম ট্রেডিং ও মেসার্স আজাদ হোসেন এন্টারপ্রাইজ।
১৬:৪৩ ২৮ ফেব্রুয়ারি ২০২২
বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
অমর একুশে বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর কর্তৃক প্রকাশিত তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
১৬:২৮ ২৮ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে মুক্তিযুদ্ধের সংগঠককে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ
মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা গ্রামের বাসিন্দা মুক্তিযুদ্ধের সংগঠক ও তৎকালীন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আছকির মিয়াকে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর আখ্যা দিয়ে নিবন্ধ লেখা ও অপপ্রচারের প্রতিবাদ করেছে পরিবার।
১৬:০৯ ২৮ ফেব্রুয়ারি ২০২২
বেলারুশে পৌঁছেছেন ইউক্রেনের প্রতিনিধিরা
রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে ইউক্রেনের পাঠানো প্রতিনিধিরা ইউক্রেন-বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যে বহুল-প্রত্যাশিত এই শান্তি আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছে বেলারুশ।
১৫:৫৪ ২৮ ফেব্রুয়ারি ২০২২
‘আমাদের প্রত্যাশা, সবাই নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে সুসংহত করবেন’
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা প্রত্যাশা করি সবাই নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে সুসংহত করবেন। যারা নির্বাচন করবেন তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব কমিশনের।
১৫:৩৬ ২৮ ফেব্রুয়ারি ২০২২
ইউরো-বাংলা প্রেসক্লাবের আয়োজনে ‘গৌরবের ৭০ বছর’ শীর্ষক আলোচনা সভা
ইউরো-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘গৌরবের ৭০ বছর’ আমাদের করণীয় শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫:১০ ২৮ ফেব্রুয়ারি ২০২২
প্রাথমিকের ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত
আগামী ২ মার্চ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণির সশরীরে ক্লাস শুরু হবে। তবে প্রাক-প্রাথমিকে (প্লে, নার্সারি, কেজি) ক্লাস শুরু হবে এরও দুই সপ্তাহ পর।
১৪:৫৩ ২৮ ফেব্রুয়ারি ২০২২
ভেন্যু প্রস্তুত, বৈঠকে বসবে রাশিয়া ও ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার জন্য ভেন্যু প্রস্তুত করা হয়েছে। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টার প্রতিবদনে এই তথ্য জানানো হয়েছে।
১৪:৪৯ ২৮ ফেব্রুয়ারি ২০২২
আফগানদের ১৯৩ রানের টার্গেট দিলো টাইগাররা
শুরুর দশ ওভার শেষে তামিম ইকবাল আউট হওয়ার পর যখন লিটন দাস ও সাকিব আল হাসান ব্যাট করছিলেন, তখন মনে হচ্ছিল আজও বড় স্কোর গড়বে বাংলাদেশ। কিন্তু সেটি আর হয়নি। পরবর্তী ব্যাটারদের ব্যর্থতায় ৪৬.৫ ওভারে ১৯২ রানেই অলআউট হয়ে গেছে তামিম বাহিনী।
১৪:৪১ ২৮ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। জানা গেছে, এ যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
১৪:৩৫ ২৮ ফেব্রুয়ারি ২০২২
কারফিউ তুলে নিয়েছে ইউক্রেন
ইউক্রেনে কারফিউ তুলে নেওয়া হয়েছে। তবে দেশটির প্রায় সব জেলাতেই এখনও রুশ সৈন্যদের সঙ্গে লড়াই চলছে। এদিকে কারফিউ তুলে নেওয়ায় মুদি দোকানগুলো খোলা হয়েছে। ফলে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে। গত দুই দিন ধরে বেশিরভাগ মানুষই বাড়ির আন্ডারগ্রাউন্ডে অবস্থান করছিলেন। এখন কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন তারা।
১৪:১৩ ২৮ ফেব্রুয়ারি ২০২২
শ্রীমঙ্গলে দুই ঘণ্টার অভিযানে দাঁড়াশ সাপ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে একটি দাঁড়াশ সাপ উদ্ধার হয়েছে। শহরের একটি দোকান থেকে সাপটি উদ্ধার করা হয়। এ সাপের দৈর্ঘ্য প্রায় পাঁচ ফিট। দোকানের লোহার গ্রিল কেটে ২৩:৫৬ ২৭ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেফতার
মৌলভীবাজারে শুভন মাহমুদ(২৮) নামে সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।
২৩:৩৮ ২৭ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়া নাকি ইউক্রেন? সামরিক শক্তিতে কে কোন অবস্থানে?
সারা বিশ্বে আলোচনার কেন্দ্রে যুদ্ধরত দুই দেশ- ইউক্রেন ও রাশিয়া। দুই দেশই সামরিক শক্তিতে বেশ এগিয়ে বিশ্বের অনেক শক্তিশালী দেশগুলোর থেকেও। প্রযুক্তির ব্যবহার, বিশাল সেনাবাহিনী আর কূটনৈতিক ক্ষমতা তাঁদের এই পর্যায়ে নিয়ে গেছে। মহাপরাক্রমশালী রাশিয়ার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো ইউক্রেনের রয়েছে যুক্তরাষ্ট্রের বিশাল অস্ত্রসহায়তা। এদিকে রাশিয়ার কারো সমর্থনের প্রয়োজন নেই, যে কোনও সময়ে পারমাণবিক অস্ত্রের ব্যবহার রাশিয়ার পক্ষে বদলে দিতে পারে যুদ্ধের অবস্থা। এবার প্রশ্ন উঠছে, কে টিকে থাকবে? যুদ্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কার সামরিক শক্তি কতোটুকু? অন্যান্য দেশের থেকে এই দুই দেশ কতোটা শক্তিশালী?
২৩:২১ ২৭ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজার শহরে গ্যাস থাকবে না দুই ঘণ্টা
মৌলভীবাজার শহরে গ্যাস থাকবে না দুই ঘণ্টা। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে রাত দুইটা পর্যন্ত গ্যাসলাইন বন্ধ থাকবে।
২৩:০৯ ২৭ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেন ছেড়েছেন ৪২৮ বাংলাদেশি
ইউক্রেন থেকে পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়ায় ৪১৮ জন বাংলাদেশি আশ্রয় নিয়েছেন। এর মধ্যে পোল্যান্ডে ৪০০ জন, হাঙ্গেরিতে ১৫ জন এবং রোমানিয়ায় তিনজন আশ্রয় নিয়েছেন।
২৩:০৪ ২৭ ফেব্রুয়ারি ২০২২
নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪
নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
২২:১৫ ২৭ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে যুব সংস্থার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মৌলভীবাজার জেলার সর্ববৃহৎ মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ বিরোধী প্রতিবাদী সামাজিক সংগঠন জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজার- এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও মাদক থেকে বাঁচতে যুব সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১:৫৬ ২৭ ফেব্রুয়ারি ২০২২
কুবিতে বর্ণাঢ্য আয়োজনে ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১:২০ ২৭ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   804  
-   805  
-   806  
-   807  
-   808  
-   809  
-   810      
- পরবর্তী >    
- শেষ >>    











































