মৌলভীবাজার আইনজীবী সমিতির সভাপতি আজাদ, সম্পাদক বদরুল
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পুনরায় সভাপতি অ্যাডভোকেট এ. এস. এম. আজাদুর রহমান আজাদ ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল নির্বাচিত হয়েছেন।
২২:৩৪ ২৪ ফেব্রুয়ারি ২০২২
মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ভর্তির আবেদন শুরু হবে।
২২:০৩ ২৪ ফেব্রুয়ারি ২০২২
সিসিকের ১২ ওয়ার্ডের সীমানা নির্ধারণ, দেওয়া যাবে আপত্তি বা পরামর্শ
সিলেট সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকাগুলো নিয়ে ১২ ওয়ার্ডের সীমানা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। তবে ওইসব এলাকার বাসিন্দারা চাইলে দিতে পারবেন আপত্তি বা পরামর্শ।
২২:০২ ২৪ ফেব্রুয়ারি ২০২২
জাতীয় সবজি মেলা শুরু ২৮ ফেব্রুয়ারি
জাতীয় সবজি মেলা শুরু হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। তিন দিনব্যাপী এ মেলার এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস’।
২১:৩২ ২৪ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করলো রাশিয়ান বাহিনী
ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রাশিয়ার সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
২১:৩১ ২৪ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে হ্যান্ডস ফ্রি পুলিশিং
পুলিশ সদস্যদের কাঁধে বা হাতে করে ভারী রাইফেল বা বন্দুক বহনের দিন ফুরালো। মৌলভীবাজার জেলা পুলিশে সংযোজিত হলো অত্যাধুনিক ইকুইপমেন্টসহ ট্যাকটিক্যাল বেল্ট। কোমরের বেল্টের সঙ্গে বাঁধা হোলস্টার। তাতে উরুতে সংযুক্ত ছোট আগ্নেয়াস্ত্র। হ্যান্ডকাফ, ওয়ারলেস, পানির বোতলও রয়েছে বেল্টে। ট্যাকটিক্যাল বেল্টে ১৩ ধরনের ইকুইপমেন্ট সংযোজন করা হয়েছে।
২১:২২ ২৪ ফেব্রুয়ারি ২০২২
শুক্রবারও খোলা থাকবে করোনার টিকাকেন্দ্র
করোনাভাইরাস প্রতিরোধে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সরকারি ছুটির দিনেও রাজধানীসহ সারাদেশে করোনার টিকাকেন্দ্র খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২১:১০ ২৪ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়ার হামলা: ইউক্রেনে থাকা বাংলাদেশিদের সরিয়ে নেওয়া হচ্ছে পোল্যান্ডে
রাশিয়ার সাথে উত্তাপ ইউক্রেনে যুদ্ধাবস্থার সৃষ্টি করেছে। ইউক্রেনে ক্ষেপনাস্ত্র নিয়ে হামলা করছে রাশিয়া, সারা বিশ্বে থমথমে পরিস্থিতি। এমন অবস্থায় বিপাকে পড়েছেন ইউক্রেনে অবস্থানকারী প্রবাসীরা। তবে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পোল্যান্ডে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।
২০:৪০ ২৪ ফেব্রুয়ারি ২০২২
সেনা কমকর্তা সেজে কোটি টাকা হাতিয়ে নিলেন তিন প্রতারক
বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিন প্রতারক। র্যাবের জালে ধরা পড়েছেন তাঁরা। তারা হলেন-মো. সামসুজ্জোহা ওরফে জুয়েল, শামীম হাসান তালুকদার ও আলমগীর হোসেন।
২০:২৭ ২৪ ফেব্রুয়ারি ২০২২
শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যানজট নিরসন করতে যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ ব্যবসা পরিচালনা, পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল প্রশাসন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন।
১৯:১২ ২৪ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়ার ৫০ ও ইউক্রেনের ৪০ সেনা নিহত
ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার অন্তত ৫০ জন সেনাকে হত্যা করেছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে অন্তত ৫০ জন সেনাকে হত্যা করা হয়েছে।
১৮:৫০ ২৪ ফেব্রুয়ারি ২০২২
উদ্বোধনের অপেক্ষায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ভবন
উদ্বোধনের অপেক্ষায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত অত্যাধুনিক ভবন। আশা করা হচ্ছে আগামী মার্চ মাসে ভবনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭:০৬ ২৪ ফেব্রুয়ারি ২০২২
দেশে ২৪ ঘণ্টায় ১৫১৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১০
দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৬ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১০ জন করোনা রোগী।
১৬:৪৮ ২৪ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের সাহায্য করবে পোল্যান্ড দূতাবাস
ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা পোল্যান্ড যেতে ইচ্ছুক তাদের সেখানে আশ্রয় দিতে কাজ করছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস। এদের মধ্যে যাদের পাসপোর্ট নেই তাদেরও ভিসার ব্যবস্থা করে দেবে দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
১৬:৩৬ ২৪ ফেব্রুয়ারি ২০২২
নিপুণের বিরুদ্ধে জায়েদ খানের আদালত অবমাননার মামলা
আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন জায়েদ খান।
১৬:১২ ২৪ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়ার অর্থনীতির ভিত্তি দুর্বল করে দেবো : ইউরোপীয় ইউনিয়ন
রাশিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার অর্থনীতির ভিত্তি দুর্বল করে দেওয়ার হুমকি দেন তারা।
১৫:৫১ ২৪ ফেব্রুয়ারি ২০২২
২০২১ সালের জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন দুই ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান
পরিবেশ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় ২০২১ সালের জাতীয় পরিবেশ পদক এর জন্য দুই ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
১৫:৩২ ২৪ ফেব্রুয়ারি ২০২২
টিকাদান কর্মসূচি সফল করতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে ‘একদিনে এক কোটি’ করোনা টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে চলেছে। এই ক্যাম্পেইনকে সফল ও সাধারণ মানুষকে টিকাগ্রহণে উদ্বুদ্ধ করতে মৌলভীবাজারে এক বর্ণাঢ্য র্যালি ও সাইকেল-গাড়ি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৪:৫৬ ২৪ ফেব্রুয়ারি ২০২২
ভ্রমণ কাহিনী: সবুজে ঘেরা শমসেরনগরের সৌন্দর্য সন্ধানে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর। সেদিন ভ্রমণে গিয়েছিলাম সেখানেই। সিলেট বিভাগের প্রাণকেন্দ্রখ্যাত শেরপুর থেকে আমরা তিনজন ভ্রমণপ্রেমী মানুষ রওনা দিলাম মৌলভীবাজারের দিকে। উদ্দেশ্য কমলগঞ্জ উপজেলার শমসেরনগর। মৌলভীবাজার জেলার বেশিরভাগ ভ্রমণ গন্তব্যে বিভিন্ন সময় ভ্রমণ করা হলেও শমসের নগরে ভ্রমণের উদ্দেশ্যে যাইনি কখনো। দুয়েকবার গেলেও কাজে গিয়েছি, ঘুরতে যাওয়া হয়নি...
১৪:৪৮ ২৪ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়ার হামলা : কিয়েভ ছাড়ছে সাধারণ মানুষ
ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। দেশটির তিন দিকের সীমান্ত দিয়ে হামলা চালানো হয়েছে। মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা ৫৫ মিনিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরই ইউক্রেনে বোমা এবং মিসাইল হামলা শুরু হয় বলে খবর প্রকাশিত হয়।
১৪:১১ ২৪ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনে হামলা, রাশিয়ার ৫ বিমান ও ১ হেলিকপ্টার ভূপাতিত
ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও ইউক্রেনের স্বঘোষিত স্বাধীন দুই প্রদেশকে স্বীকৃতি দিয়েছেন তিনি। এমন অবস্থায় ইউক্রেন জানাচ্ছে, রাশিয়ার ৫ টি বিমান ও ১টি হেলিকপ্টার ভূপাতিত করেছে তাঁরা।
১৩:৫০ ২৪ ফেব্রুয়ারি ২০২২
‘নাসেক নাসেক’ দিয়ে শুরু হলো কোক স্টুডিও বাংলার প্রথম সিজন
‘নাসেক নাসেক’ শিরোনামের প্রথম গান দিয়ে শুরু হলো কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের যাত্রা। ফেসবুক লাইভ ও ইউটিউব লাইভ প্রিমিয়ারে মুক্তি পেয়েছে নতুন গানটি। এর আগে, থিম সং ‘একলা চলো রে’-এর মুক্তি দিয়ে মিউজিক্যাল প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ।
১৩:৪২ ২৪ ফেব্রুয়ারি ২০২২
আন্তর্জাতিক কেমিক্যাল গবেষণা প্রতিযোগিতায় তৃতীয় শাবি
আন্ডারগ্রাজুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলোর অন্যতম 'সামার ইন্টার্ন কম্পিটিশন অব রিসার্চ এ্যাবস্ট্রাক্ট সাবমিশন'। 'আমেরিকার ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স' (এআইসিএইচই) এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
১৩:২২ ২৪ ফেব্রুয়ারি ২০২২
ওসমানী মেডিকেলের ছাত্রাবাসের দখল নিয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ
সিলেট ওসমানী মেডিকেল কলেজের শামসুদ্দিন ছাত্রাবাস দখল করা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
১০:৫৮ ২৪ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   808  
-   809  
-   810  
-   811  
-   812  
-   813  
-   814      
- পরবর্তী >    
- শেষ >>    










































