করোনায় আরও ১৫ মৃত্যু, শনাক্তের হার ১২.২০ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২৯ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৫ জন করোনা রোগী।
১৭:০৮ ১৬ ফেব্রুয়ারি ২০২২
রাজনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের প্রান্তিক পর্যায়ের খামারি ও ব্যবসায়ীরা বিভিন্ন গবাধিপশু, গৃহপালিত দেশি-বিদেশী পাখি, পশুখাদ্য, আধুনিক প্রযুক্তির যন্ত্র, ঔষধ ও চিকিৎসা সামগ্রী প্রদর্শনের মাধ্যমে স্থানীয়দের উদ্বুদ্ধ করে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই এই প্রদর্শনী করা হয়।
১৬:৫৫ ১৬ ফেব্রুয়ারি ২০২২
কিংবদন্তী গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ী
উপমহাদেশের সঙ্গীত জগতে আবারও নক্ষত্রপতন। কিংবদন্তী গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ী আর নেই। মঙ্গলবার দিবাগত রাতে ৬৯ বছরে না ফেরার দেশে চলে গেলেন তিনি। তবে রেখে গিয়েছেন ভারতীয় সিনেমাকে দেওয়া একেবারে নতুন ধরনের সুরের ঘরানা।
১৬:১৭ ১৬ ফেব্রুয়ারি ২০২২
শহীদ মিনারে ফুল দিতে লাগবে করোনা টিকার সনদ
আর মাত্র ৪ দিন পর ২১ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওইদিন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন বাঙালিরা। তবে সেক্ষেত্রে সাথে রাখতে হবে করোনা টিকার সনদ। এছাড়াও সামাজিক দূরত্ব মানার পাশাপাশি সবার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি।
১৪:৪২ ১৬ ফেব্রুয়ারি ২০২২
যে রোগে মারা গেলেন বাপ্পী লাহিড়ী
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী মারা গেছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
১৪:১৫ ১৬ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হলেন ৭৭ জন, শনাক্তের হার ৮.৮
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৭৭ জন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
১৩:৫৭ ১৬ ফেব্রুয়ারি ২০২২
শনিবার থেকে একাদশে ভর্তি শুরু
একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী শনিবার (১৯ ফেব্রুয়ারি)। যা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে, শুক্রবার নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
১২:৫১ ১৬ ফেব্রুয়ারি ২০২২
শাবি প্রশাসনে নতুন চার সহকারী প্রক্টর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রশাসনে চার শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) শাবি রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়।
১২:১১ ১৬ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি তাদের কাছে উভয় দেশের কারনে সৃষ্ট তীব্র উত্তেজনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
১১:৩২ ১৬ ফেব্রুয়ারি ২০২২
মেসির পেনাল্টি মিস হলেও এমবাপ্পের গোল জিতিয়েছে পিএসজিকে
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও পিএসজি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাতে এক দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে দুই দল। পুরো ম্যাচে পিএসজির দাপট দেখানো গোছানো খেলা, দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদকে প্রতিটি মুহূর্তে চাপে রাখা, তাদের কোনো সুযোগ না দেওয়া পুরো জমিয়ে রেখেছে দর্শকদের।
১০:৪০ ১৬ ফেব্রুয়ারি ২০২২
সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই
চলে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
১০:১৩ ১৬ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে ৬ নারী বীর মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা
মৌলভীবাজারে ৬ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাঁদের সম্মাননা প্রদান করা হয়।
২৩:৩৩ ১৫ ফেব্রুয়ারি ২০২২
ভালোবাসা দিবসে ওয়াশিংটনে সাস্টিয়ানদের মিলনমেলা
ভালোবাসা দিবস উপলক্ষে পরিবার-পরিজন নিয়ে এক মিলনমেলার আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসবাসরত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
২৩:০৮ ১৫ ফেব্রুয়ারি ২০২২
ব্রেক ফেল করে দুর্ঘটনায় শাবি কর্মকর্তা
প্রাইভেট কারের ব্রেক ফেল করে দুর্ঘটনায় পড়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা। তিনি বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত এ ব্যক্তির নাম মৃন্ময় দাশ ঝুটন।। দুর্ঘটনার সময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন।
২২:৪৪ ১৫ ফেব্রুয়ারি ২০২২
২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছে। এবার ২৭টি বিভাগে ৩১জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিজয়ীদের নাম প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।
২২:২৮ ১৫ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জের ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করছে কিছু দুর্বৃত্তরা মঙ্গলবার (১৫ ফেব্রæয়ারি) সকাল ১০টার সময় দেখা যায় ধলই নদীতে কিছু দুর্বৃৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে এবং দেখা যায় স্থানীয়রা মাছ সংগ্রহ করার জন্য হুমড়ি খাচ্ছে নদীতে।
২১:৪৫ ১৫ ফেব্রুয়ারি ২০২২
প্রখ্যাত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই
উপমহাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
২১:৩৩ ১৫ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারের হাসপাতালগুলো থেকে নতুন পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ করবে পৌরসভা
মৌলভীবাজার শহরের হাসপাতালগুলো থেকে আর সনাতন (পূর্বের) পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ করবে না মৌলভীবাজার পৌরসভা। আগামী ১ মার্চ থেকে নতুন পদ্ধতিতে এ বর্জ্য সংগ্রহ করে রিসাইকেল বা পুনরায় প্রকৃতির গ্রহণযোগ্য উপাদানে পরিণত করবে পৌরসভা।
২১:১৭ ১৫ ফেব্রুয়ারি ২০২২
জানাজা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
জানাজা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছন এক যুবক। তাঁর নাম আব্দুর রব (২৭)। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের পানিধার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি প্রাণ হারান।
২০:৫৩ ১৫ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়ার সাথে উত্তেজনা: বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ
সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়ার সাথে উত্তেজনা ক্রমেই তুঙ্গে উঠছে। ইউক্রেনকে ঘিরে ফেলেছে রাশিয়ান সেনারা। পশ্চিমা বিশ্বের আশঙ্কা, ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। এমন অবস্থায় ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ইউক্রেন ছাড়তে পরামর্শ দিয়েছে বাংলাদেশের দূতাবাস।
২০:২৩ ১৫ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ থেকে বেশিসংখ্যক ইমাম ও মুয়াজ্জিন নিতে চায় কাতার
বাংলাদেশ থেকে আরও বেশিসংখ্যক ইমাম ও মুয়াজ্জিন নিতে চায় কাতার। এ ব্যাপারে দেশটির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী ঘানিম শাহীন আল ঘানিমের সঙ্গে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। গত রবিবারের বৈঠকের বিষয়টি মঙ্গলবার গণমাধ্যমকে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৯:০৮ ১৫ ফেব্রুয়ারি ২০২২
‘একদিনে এক কোটি’ টিকা ক্যাম্পেইন, ২৬ ফেব্রুয়ারি শেষ প্রথম ডোজ
দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান টিকা কর্মসূচিতে প্রথম ডোজ টিকা প্রয়োগ কার্যক্রম আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এরপর থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হবে।
১৭:৫০ ১৫ ফেব্রুয়ারি ২০২২
অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি।
১৭:২৫ ১৫ ফেব্রুয়ারি ২০২২
একজন পূর্ণাঙ্গ বাউল ও শোষিত মানুষের কবি : শাহ আব্দুল করিম
ভাটির কবি শাহ আব্দুল করিমকে অনেকেই শুধুমাত্র ‘বাউল‘ ভাবেন। এই ভাবনা থেকেই হয়তো ‘বাউল সম্রাট‘ তকমাটি তার নামের আগে লাগানো হয়। এই ভাবনায় একটু সমস্যা আছে বলে আমার মনে হয়। কেননা, শাহ আব্দুল করিম শুধুমাত্রই একজন বাউল নয়। তিনি শুধুই বাউল ধারায় নিজেকে প্রবাহিত করেন নি। বরং, নিজগুণে নিজেকে নিয়ে গেছেন তারও ঊর্ধ্বে, হয়েছেন হা-ভাতা মানুষের কবি। যাকে আমরা বলি, গণমানুষের কবি।
১৭:০৬ ১৫ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   818  
-   819  
-   820  
-   821  
-   822  
-   823  
-   824      
- পরবর্তী >    
- শেষ >>    











































