রঙের তুলিতে রক্তের স্মৃতি আঁকলো শাবির আন্দোলনকারীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং বুলেটের প্রতিবাদ জানিয়েছে রক্তের রং লাল হাতের ছাপে। গত ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রথম যে স্থানে রক্ত ঝরেছিলো সে-স্থানটিকে স্মৃতি হিসেবে রাখতে তারা এ উদ্যোগ নেয়।
১৮:৫৮ ১০ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ
মৌলভীবাজারের কমলগঞ্জে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত কমলগঞ্জ উপজেলার ৯ জন চেয়ারম্যানকে শপথ বাক্যপাঠ করান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
১৮:১৬ ১০ ফেব্রুয়ারি ২০২২
সিলেটে তরুণীর আত্মহত্যা
সিলেটে মারজানা আক্তার চৌধুরী লিজা (২৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। বুধবার রাত সোয়া ১০টার দিকে নগরীর ইলেকট্রিক সাপ্লাই কলবাখানি-৫৪ নম্বর বাসার ৪র্থ তলায় এ ঘটনা ঘটে।
১৭:৪৭ ১০ ফেব্রুয়ারি ২০২২
মোহাম্মদ ইলিয়াস : মৌলভীবাজারের এক বিস্মৃত ভাষাসংগ্রামী
অদ্ভুত সত্য হচ্ছে, মুক্তিযুদ্ধের ৫০ বছর অতিবাহিত হতে যাচ্ছে, ভাষাসংগ্রামী মোহাম্মদ ইলিয়াস রাষ্ট্রের সম্মান একুশে পদকে ভূষিত হননি। মোহাম্মদ ইলিয়াসের মতো মানুষেরা যে সুকীর্তি ও মূল্যবোধ বহন করেন- তাঁদের অবমূল্যায়ন যতো দীর্ঘায়িত হবে, ততো জাতির দুদর্শা বাড়বে বৈ কমবে না। মোহাম্মদ ইলিয়াস জাতীয় রাজনীতিতে যেমন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তেমনি আওয়ামী লীগের পলিসি মেকিং-এ একজন ছিলেন। মোহাম্মদ ইলিয়াস আওয়ামী লীগের তিনবারের এমপি নির্বাচিত হবার পরও সর্বহারার মতো শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। অথচ তিনি ছিলেন তাঁর নির্বাচনী এলাকায় মুকুটহীন সম্রাটের মতো।
১৭:৪৫ ১০ ফেব্রুয়ারি ২০২২
দেশের সাত বিভাগে ছড়িয়েছে ওমিক্রন
গত এক মাসে দেশের আট বিভাগের মধ্যে সাতটিতেই ছড়িয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। সারাদেশ থেকে আসা ২৩৮টি করোনার নমুনা থেকে ১৪৮টি নমুনার জিনোম সিকোয়েন্স করে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।
১৭:৩৪ ১০ ফেব্রুয়ারি ২০২২
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৩ ফেব্রুয়ারি
২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি)। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭:১৬ ১০ ফেব্রুয়ারি ২০২২
বৈদ্যুতিক তারে জড়িয়ে চশমাপরা হনুমানের মৃত্যু
মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা বনের পাশের রাস্তায় বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি চশমাপরা হনুমান মারা গেছে।
১৭:০২ ১০ ফেব্রুয়ারি ২০২২
করোনায় আজ মারা গেলেন ৪১ জন, শনাক্ত ৭২৬৪
দেশে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৬৪ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪১ জন করোনা রোগী।
১৬:৩৩ ১০ ফেব্রুয়ারি ২০২২
উন্নয়ন প্রকল্পে ডিসিদের ‘মূল্যায়ন’, প্রতিবাদে প্রকৌশলীদের মানববন্ধন
জেলা পর্যায়ে সকল এডিপিভূক্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় সরকার। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনাও দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে জেলা প্রশাসনের মাধ্যমে পরিবীক্ষণ মূল্যায়ন মানতে নারাজ মাঠ পর্যায়ে সরকারি দফতরের প্রকৌশলীরা। এ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার বিরুদ্ধে আন্দোলনে মাঠে নেমেছেন তাঁরা।
১৬:২০ ১০ ফেব্রুয়ারি ২০২২
৪০তম বিসিএসের ভাইভা শুরু ১৬ ফেব্রুয়ারি
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষায় কারিগরি/পেশাগত ক্যাডারের পদসমূহের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ এক হাজার ৩৩৬ প্রার্থীর ভাইভা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৩ মার্চ পর্যন্ত।
১৫:৫৯ ১০ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশের সাবেক হাইকমিশনার মালয়েশিয়ায় গ্রেফতার
বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন পুলিশ। এক দশকেরও বেশি সময় ধরে তিনি মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছিলেন।
১৫:৪৪ ১০ ফেব্রুয়ারি ২০২২
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তির কারাদণ্ড
হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই দুই ব্যক্তির নাম সোহেল মিয়া (৪০) ও সাইফুর রহমান(৪৮)।
১৫:২১ ১০ ফেব্রুয়ারি ২০২২
জবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগে পিএইচডি এর দ্বিতীয় উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের বিষয় ছিল 'ডিটারমাইনিং দ্য ইমপ্যাক্ট অব ফোর্সড রোহিঙ্গা মাইগ্রেশন ইন ট্যুরিজম এট কক্সবাজার, বাংলাদেশ'। পিএইচপি’র গবেষক ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন। তিনি গবেষণার ফলাফল উপস্থাপন করেন।
১৫:০৪ ১০ ফেব্রুয়ারি ২০২২
বিএসএমএমইউতে চিকিৎসা নেওয়া ৮২ শতাংশই ওমিক্রনে আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক মাসে (৯ জানুয়ারি-৯ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নেওয়া ৮২ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। আর বাকি ১৮ শতাংশ রোগী ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।
১৪:৪৪ ১০ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে আরও ৩৫ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারে আরও ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৪:২৩ ১০ ফেব্রুয়ারি ২০২২
জায়েদ খান ‘মৃত’, বলছে ফেসবুক
চিত্রনায়ক জায়েদ খানের ভেরিফায়েড অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
১৪:০২ ১০ ফেব্রুয়ারি ২০২২
ঢাকা-সিলেটসহ ৫ বিভাগে বৃষ্টির প্রবল আশঙ্কা, আরও কমতে পারে তাপমাত্রা
রাজধানী ঢাকা, সিলেটসহ পাঁচ বিভাগে বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে আজ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া তীব্র শীতে এই বৃষ্টিপাতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানা গেছে।
১৩:৪৬ ১০ ফেব্রুয়ারি ২০২২
সিলেটে শিশুকে শ্বাসরোধে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা
মাত্র ১৭ মাস বয়সী শিশু সাবিহা। আর সেই শিশুকেই পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে। শিশুটির মা নাজনিন আক্তারের (২৮) বিরুদ্ধে এ নিয়ে মামলা দায়ের করা হয়েছে। শিশুটিকে হত্যায় মায়ের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা সাব্বির হোসেন।
১৩:৩৫ ১০ ফেব্রুয়ারি ২০২২
‘শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই দেশের উন্নয়ন হয়’
শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই দেশের উন্নয়ন হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন মানেই প্রতিটি পরিবারেরই উন্নয়ন। বাংলাদেশ শান্তির দেশ, আমরা শান্তিতে বিশ্বাস করি। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
১৩:০৩ ১০ ফেব্রুয়ারি ২০২২
ভাগ্নি জামাতা কর্তৃক জাল দলিলে প্রবাসীর ভূমি আত্মসাতের চেষ্টা
মৌলভীবাজারের কুলাউড়ায় ভাগ্নি জামাতা কর্তৃক জাল দলিলে নামজারী করে যুক্তরাজ্য প্রবাসীর দুই কোটি টাকা মূল্যের ভূমি আত্মসাতের চেষ্টায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৩:৫৮ ৯ ফেব্রুয়ারি ২০২২
মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ-লিয়াকত কাশিমপুর কারাগারে
সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে চট্টগ্রাম থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে আনা হয়েছে।
২৩:৩৬ ৯ ফেব্রুয়ারি ২০২২
শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে হবে
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন. পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানভাণ্ডার হচ্ছে ইন্টারনেট। জ্ঞানের এই জগৎ থেকে শিশুদের দূরে রেখে তাদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা যাবে না।
২৩:০৭ ৯ ফেব্রুয়ারি ২০২২
সিলেটে মেয়েকে হত্যার পর মায়ের আত্মসমর্পণ!
সিলেটে নিজের দেড় বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগ ওঠেছে মায়ের বিরুদ্ধে। এবং অভিযোগ স্বীকার করে থানায় আত্মসমর্পণও করেছেন সেই মা। বুধবার সকালে সিলেট নগরের শাহপরাণ এলাকায় এ ঘটনা ঘটে।
২২:৩০ ৯ ফেব্রুয়ারি ২০২২
সিলেটকে হারিয়ে প্লে-অফে কুমিল্লা
সিলেটকে হারিয়ে ফরচুন বরিশালের পর প্লে-অফের টিকিট পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিন আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১৬৯ রান তুলে সিলেট। ১৭০ রানের লক্ষ্য টপকাতে নেমে ৪ উইকেট এবং ১ বল হাতে রেখে জয় পায় কুমিল্লা।
২২:০০ ৯ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   825  
-   826  
-   827  
-   828  
-   829  
-   830  
-   831      
- পরবর্তী >    
- শেষ >>    











































