৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১২:০৯ ২১ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৭৮ জন
মৌলভীবাজারে একদিনে আরও ৭৮ জনের করোনা শনাক্ত খবর দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এ অবস্থায় উদ্বিগ্ন অনেকেই। সকল প্রকার অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
২৩:৪৪ ২০ জানুয়ারি ২০২২
ব্যাংকারদের সর্বনিম্ন বেতন বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
ব্যাংকারদের সর্বনিম্ন বেতন বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সর্বনিম্ন বেতন হবে ২৮ হাজার টাকা। পাশাপাশি নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না পারলে বা অদক্ষতার অজুহাতে কোনো ব্যাংকারকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না।
২৩:২৭ ২০ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে সকল প্রকার সভা-সমাবেশ বন্ধ রাখতে জেলা প্রশাসকের নির্দেশ
মৌলভীবাজারে সকল প্রকার অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বার্তায় তিনি জানান, আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মৌলভীবাজার জেলায়
২২:৫৪ ২০ জানুয়ারি ২০২২
আইপিটিভিতে সংবাদ প্রচার বন্ধের দাবি এটকোর
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধে ডিসিদের আরো তৎপর হবার আহ্বান জানিয়েছেন।
২২:২৪ ২০ জানুয়ারি ২০২২
‘সন্তানদের উন্মুক্ত আকাশের নিচে অভুক্ত অবস্থায় রেখে আমরা সুখনিদ্রায় যেতে পারি না’
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে দেশে ও প্রবাসে থাকা সিলেটের প্রতিনিধিত্বশীল ২৫ নাগরিক একটি বিবৃতি প্রদান করেছেন।
২১:৫৪ ২০ জানুয়ারি ২০২২
সিলেটের গুরুত্বপূর্ণ তিন পয়েন্টে ফের ওএমএস’র পণ্য বিক্রি শুরু
সিলেটের কিন ব্রিজের পাশে ওএমএস এর ট্রাকের সামনের লম্বা লাইনে দাঁড়িয়ে আছে ৫২ বছর বয়সী জলালপুরের মনু মিয়া। খাদ্য অধিদপ্তর পরিচালিত ট্রাকে করে পণ্য কার্যক্রমের নিয়মিত ক্রেতা তিনি। ২ মাস পর আবার খাদ্য অধিদপ্তরের এ কার্যক্রম শুরু হয়েছে দেখে এতে অনেকটাই খুশি কাঁচামালের ব্যবসার সাথে জড়িত এই ব্যক্তি।
২১:৩৪ ২০ জানুয়ারি ২০২২
দেশের চার উপজেলায় এসএমই ই-ডাটাবেজ প্রণয়ন শুরু
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, এসএমই ই-ডাটাবেজে নিবন্ধিত হলে সহজে সেবা পাবেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। প্রধানমন্ত্রী ঘোষিত শিল্পসমৃদ্ধ উন্নত দেশ গঠনের লক্ষ্যে ২০২৬ সাল নাগাদ এলডিসি থেকে চূড়ান্তভাবে উত্তরণ, ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে নিরলসভাবে কাজ করতে হবে। এসএমই পলিসিতে দেশের সকল এসএমইদের তথ্যভাণ্ডার করার নির্দেশনা আছে। সে মোতাবেক এসএমই ডাটাবেজ প্রণয়ন করার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এবং এটুআই এর যৌথ প্রচেষ্টা ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস।
২০:৫৭ ২০ জানুয়ারি ২০২২
কমলগঞ্জের সোনালী ব্যাংকে আনুষ্ঠানিকভাবে নতুন কৃষি ঋণ বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জের সোনালী ব্যাংক শমশেরনগর শাখায় আনুষ্ঠানিকভাবে বকেয়া কৃষি ঋণ আদায় ও নতুন করে ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় সোনালী ব্যাংক শমশেরনগর শাখায় বকেয়া কৃষি ঋণ আদায় ও নতুন কৃষি ঋণ বিতরণ করা হয়।
২০:৫২ ২০ জানুয়ারি ২০২২
মাসুদ রানায় আচ্ছন্ন কয়েক প্রজন্ম
সাম্প্রতিক কালে মাসুদ রানা সিরিজ নিয়ে বিবিধ বিতর্ক উপেক্ষা করে উদ্যোক্তা, অনুবাদক, প্রকাশক ও পৃষ্ঠপোষক হিসেবে কাজী আনোয়ার হোসেনের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা যায়। তিনি তাঁর সৃজনশীল উদ্যোগের মধ্য দিয়ে কয়েক প্রজন্মকে আচ্ছন্ন করে রেখেছিলেন।
২০:১৯ ২০ জানুয়ারি ২০২২
দুই বাসের রেষারেষিতে প্রাণ গেলো শিশুর
রাজধানীর মগবাজারে আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের রেষারেষিতে পিষ্ট হয়ে মো. রাকিব (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।
২০:১৭ ২০ জানুয়ারি ২০২২
কমলগঞ্জে চা গাছের উৎপাদন বাড়াতে চলছে প্রুনিং
চা গাছ ছেঁটে ফেলার পদ্ধতিকে বলা হয় প্রুনিং। তবে স্থানীয় ভাষায় বলা হয় ছাঁটাই। মৌলভীবাজারের চা বাগানগুলোতে এখন চলছে প্রুনিং এর কাজ। এ সময় বাগানের সেকশন জুড়ে চা গাছগুলোর মাথা কেটে ছেঁটে ফেলা হয়।
১৯:৫৮ ২০ জানুয়ারি ২০২২
৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২২৯ জন
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯:৩০ ২০ জানুয়ারি ২০২২
স্বাস্থ্যবিধি মানতে হবে, হার্ডলাইনে যাচ্ছে সরকার
দেশে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা৷ তাই নাগরিকদের স্বাস্থ্যবিধি মানাতে অতীতের মতো কঠোর হতে যাচ্ছে সরকার। যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
১৫:৩২ ২০ জানুয়ারি ২০২২
পাঁচ কোম্পানির শেয়ার বিক্রেতা গায়েব, দর বেড়ে আকাশে
দেশের প্রধান পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ার সর্বোচ্চ দরেও পাওয়া যাচ্ছে না আজ। লেনদেন শুরুর কিছুক্ষণ পর কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে যায়। বেড়েছে শেয়ারের দামও।
১৩:৩১ ২০ জানুয়ারি ২০২২
দেশে রেকর্ড পরিমাণ চা উৎপাদন
করোনাকালীন সময়ে বিগত বছরে দেশে রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে দেশের ১৬৭টি চা বাগানে ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে। যা ২০২০ সালের চেয়ে ১ কোটি ১ লাখ ১২ হাজার কেজি বেশি।
১৩:২১ ২০ জানুয়ারি ২০২২
করোনায় আরও ৩৩ লাখের বেশি শনাক্ত, একদিনে মৃত্যু আরও ৮ হাজার
ওমিক্রন ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে বেড়ে চলেছে দৈনিক শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত এক দিনে তা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৮ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ২৪ হাজার।
১৩:০৭ ২০ জানুয়ারি ২০২২
স্বৈরশাসকের গুলিতে আজকের দিনে প্রাণ দিয়েছিলেন শহীদ আসাদ
বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ দিন আজ। ১৯৬৯ সালের এদিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। শহীদ আসাদের এই আত্মত্যাগ- চলমান আন্দোলনকে বেগবান করে। পরবর্তীকালে গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয় স্বৈরশাসক আইয়ুব খানের।
১২:২১ ২০ জানুয়ারি ২০২২
বেসামরিক নির্বাচনসহ যেকোনও প্রয়োজনে সেনাবাহিনী সহায়তা করবে
বেসামরিক প্রশাসন নির্বাচনসহ যেকোনো প্রয়োজনে ডাকলে সেনাবাহিনী সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সামরিক প্রশাসনের সঙ্গে বেসামরিক প্রশাসন মিলে কাজ না করলে সোনার বাংলা গড়ার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানো যাবে না।
১১:৩৬ ২০ জানুয়ারি ২০২২
শাবিপ্রবিতে সাম্প্রতিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিবৃতি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিবৃতি প্রদান করা হয়েছে।
০০:০২ ২০ জানুয়ারি ২০২২
‘২৬ বছর আগে রোজ মনে হতো মরে যাই, এখন মনে হয় অনেকদিন বাঁচি’
দাম্পত্য জীবনের ২৭ বছর পার করছেন বৃন্দাবন দাস এবং শাহনাজ খুশি। ২৭ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি। কোনো আয়োজন ছিল না। কোনো উৎসবও না। এমনকি প্রিয়জনদের উপস্থিতি তো দূরে থাক, সঙ্গে ছিল না তাঁদের শুভকামনাও।
২৩:৪৬ ১৯ জানুয়ারি ২০২২
‘শিশু ও অপ্রাপ্ত বয়স্কদের বুস্টার ডোজের প্রয়োজন নেই’
বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রতি শিশু ও অপ্রাপ্ত বয়স্কদের করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। এ কর্মসূচির সমালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, স্বাস্থ্যবান শিশু ও অপ্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।
২৩:১৬ ১৯ জানুয়ারি ২০২২
ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
সুনামগঞ্জের জগন্নাথপুরে ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বাবা। ঘটনাটি উপজেলার ধরাইল (মুরাদাবাদ) গ্রামে ঘটেছে।
২২:৪০ ১৯ জানুয়ারি ২০২২
কর্মকর্তা থেকে রেজিস্ট্রার দেওয়ার দাবি কুবি কর্মকর্তা-কর্মচারীদের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তাদের মধ্য থেকে রেজিস্ট্রার পদে দায়িত্ব দেয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ ও বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ।
২২:১৯ ১৯ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   827  
-   828  
-   829  
-   830  
-   831  
-   832  
-   833      
- পরবর্তী >    
- শেষ >>    
















































