করোনা : ২৪ ঘণ্টায় মারা গেলেন ২৯ জন, শনাক্ত ৮৩৪৫
দেশে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৪৫ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৯ জন করোনা রোগী।
১৬:৪৯ ৬ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে শুদ্ধাচার ও সুশাসন বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
সুশাসন- শুদ্ধাচার, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে মৌলভীবাজারে আজ রোববার (৬ ফেব্রুয়ারি) শেষ হয়েছে সাংবাদিকদের দুইদিনব্যাপী অনলাইন কর্মশালা। মন্ত্রিপরিষদ বিভাগের পিফরডি প্রকল্পের সহযোগিতায় এর আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।
১৬:১৭ ৬ ফেব্রুয়ারি ২০২২
১৫ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি চলতি সপ্তাহে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের বেশি শিক্ষকের শূন্যপদ পূরণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান।
১৫:৫২ ৬ ফেব্রুয়ারি ২০২২
সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর : রাজনগরে বিক্ষোভ মিছিল, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ
মৌলভীবাজারের রাজনগরে সাবরেজিস্ট্রি অফিস স্থানান্তর করে অন্যত্র সরিয়ে নেয়ার পায়তারার প্রতিবাদে টানা ১২ দিন ধরে আন্দোলন চলছে। দূরবর্তী স্থানের পরিবর্তে রাজনগর বাজারের নিকটে অফিস স্থানান্তরের দাবীতে ব্যবসায়ী, দলিল লেখক ও সাধারণ মানুষ সড়কে আন্দোলন করছেন। এছাড়া একই দাবিতে দলিল লেখকরা কলম বিরতি চালিয়ে যাওয়ায় গত ১২ দিনে প্রায় প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার।
১৫:২২ ৬ ফেব্রুয়ারি ২০২২
হাওরের শীতার্ত মানুষের মাঝে বোরহান উদ্দিন সোসাইটির কম্বল বিতরণ
শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের আয়োজনে সংগঠনের পৃষ্ঠপোষক অগ্রণী ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এর সহযোগিতায় হাওরাঞ্চলের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
১৪:৫০ ৬ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজার পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে এ সকল কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
১৪:৩১ ৬ ফেব্রুয়ারি ২০২২
যে কারণে বিয়ে করেন নি লতা মঙ্গেশকর
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১২ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান তিনি।
১৪:০২ ৬ ফেব্রুয়ারি ২০২২
জবিতে সরস্বতী পূজা উদযাপন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসবগুলোর মধ্যে এটি একটি। ক্যাম্পাসে পূজা উপলক্ষে নানা আয়োজন করা হয়।
১৩:৪১ ৬ ফেব্রুয়ারি ২০২২
শ্রীমঙ্গলে আহত অবস্থায় লক্ষ্মীপেঁচা উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গুরুতর আহতাবস্থায় একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করেছে Stand For Our Endangered Wildlife (SEW) টিম। এসইডব্লিউ এবং বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় উপজেলার সাতগাঁও চা বাগানের ফ্যাক্টরির সামনে থেকে পেঁচাটিকে উদ্ধার করা হয়।
১৩:১৮ ৬ ফেব্রুয়ারি ২০২২
লতা মঙ্গেশকরের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
উপমহাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২:৫৯ ৬ ফেব্রুয়ারি ২০২২
লতা মঙ্গেশকর আর নেই
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই। রোববার সকাল ৮টা ১২ মিনিটে মধ্য মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।
১১:৪১ ৬ ফেব্রুয়ারি ২০২২
বিপিএল সিলেট পর্ব শুরু
ঢাকা ও চট্টগ্রাম পর্ব শেষ করে বিপিএল শুরু হচ্ছে সিলেটে। সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ দিনে হবে ৬ ম্যাচ।
০৯:২২ ৬ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে টিকা কার্ড ছাড়া ঘর থেকে বের হলেই জেল-জরিমানা
মৌলভীবাজার জেলায় আগামী ২৮ ফেব্রুয়ারির পর থেকে করোনাভাইরাসের টিকাগ্রহণের সনদ ছাড়া ঘর থেকে বাইরে যাওয়া যাবে না। টিকাগ্রহণের সনদ প্রদর্শন না করতে পারলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।
২১:৪৭ ৫ ফেব্রুয়ারি ২০২২
সৌদি আরবের পতাকায় কালেমা থাকবে
সৌদি আরবের পতাকায় পরিবর্তনের গুঞ্জন আসলেও তা হচ্ছেনা। এর আগে শোনা গিয়েছিলো সৌদি আরবের পতাকায় আর থাকবে না কালেমা, শুধু ইংরেজি ও আরবিতে লেখা থাকবে সৌদি আরবের নাম। তবে এটি হচ্ছে না। পতাকায় কালেমা ও তলোয়ার থাকবে।
২০:২৫ ৫ ফেব্রুয়ারি ২০২২
শমশেরনগর-কুলাউড়া সড়কে ধীরগতিতে চলমান উন্নয়ন কাজে যান চলাচল ব্যাহত
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার শমশেরনগর-কুলাউড়া সড়কের ধীরগতিতে চলমান উন্নয়ন কাজে শমশেরনগর বিমান বাহিনী ইউনিট সংলগ্ন রাস্তার নির্দিষ্ট স্থানে প্রতিনিয়ত দেবে যাচ্ছে মালামাল বোঝাই ট্রাক। সড়ক ও জনপথের অধীনস্থ এই সড়কের অর্ধকিলোমিটার স্থানে পিচঢালা ভেঙ্গে ফেলার পর থেকে গত দেড়মাস যাবত স্থানটিতে প্রতিনিয়ত ট্রাক দেবে যাওয়ার ঘটনা ঘটছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টিতে আবারও মালবোঝাই ট্রাক দেবে যাওয়ায় সড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে ও দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।
১৯:২০ ৫ ফেব্রুয়ারি ২০২২
জায়েদের প্রার্থীতা বাতিল, নিপুন বিজয়ী
শিল্পী সমিতি নির্বাচন নিয়ে নাটকীয়তা নতুন মোড় নিয়েছে। নানা বিতর্কের পর অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সাধারণ সম্পাদকের এ পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে অভিনেত্রী নিপুণ আক্তারকে।
১৯:০৮ ৫ ফেব্রুয়ারি ২০২২
উত্তরায় পীর হাবিবের জানাযা বাদ এশা
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানের মরদেহ আজ শনিবার তার উত্তরার বাসায় নেওয়া হবে। বাদ এশা উত্তরা চার নম্বর সেক্টরের পার্ক মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
১৯:০৪ ৫ ফেব্রুয়ারি ২০২২
হঠাৎ ঝড়ে বঙ্গোপসাগরে ডুবে গেলো দেড় ডজন ট্রলার
বঙ্গোপসাগরের দুবলার চরের কাছাকাছি মাছ ধরার ১৮টি ট্রলার ডুবে গেছে বলে স্থানীয় জেলেরা জানিয়েছেন। শুক্রবার রাতে আকস্মিক ঝড়ে ট্রলারগুলো ডুবে গেছে। তিনজনকে সাগর থেকে উদ্ধার করা হলেও এখনো অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
১৮:৪৮ ৫ ফেব্রুয়ারি ২০২২
রাজনগরের টেংরা ইউপি চেয়ারম্যান ও তার ভাইদের বিরুদ্ধে নানা অভিযোগ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান ও তার ভাইদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। অভিযোগে নির্বাচনে প্রভাব বিস্তার করে জয়লাভ, ভাইয়ের মাদক ব্যবসা, আগ্নেয়াস্ত্র ব্যাবহার করে সন্ত্রাসী কার্যক্রম ও মামলা দিয়ে হয়রানি করার কথা উল্লেখ করা হয়েছে।
১৭:২৫ ৫ ফেব্রুয়ারি ২০২২
করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৫৯
দেশে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৫৯ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৬ জন করোনা রোগী।
১৬:৪৯ ৫ ফেব্রুয়ারি ২০২২
শাবির সরস্বতী পূজা পরিদর্শনে ভারতীয় সহকারি হাইকমিশনার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিদ্যাদেবী সরস্বতি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজা উদযাপনের বিভিন্ন অস্থায়ী পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
১৬:৩৭ ৫ ফেব্রুয়ারি ২০২২
সাংবাদিক পীর হাবিবুর রহমান আর নেই
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান মারা গেছেন। শনিবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৬:৩১ ৫ ফেব্রুয়ারি ২০২২
ঠাকুরগাঁওয়ে সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন মৌচাষিরা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষা ক্ষেত। হলুদের চাদরে ঢেকে গেছে সবুজ মাঠ। এই সুযোগে মধু চাষিরা ব্যস্ত হয়ে পড়েছেন মধু সংগ্রহে। শনিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার নারায়ণপুর, সাটিয়া, একান্নপুর, জাবরহাট ও খটশিংগাসহ বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে। যদিও দুদিন ধরে মাঘের অযাচিত হালকা বৃষ্টি ও বাতাসে বৈরী আবহাওয়ায় কিছুটা সমস্যা সৃষ্টি করেছে তবুও মধু সংগ্রহের কার্যক্রম থেমে নেই মৌচাষিরা।
১৬:২৭ ৫ ফেব্রুয়ারি ২০২২
লাইফ সাপোর্টে কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের অবস্থা আশঙ্কাজনক। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। ভারতীয় গণমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।
১৫:৫৮ ৫ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   830  
-   831  
-   832  
-   833  
-   834  
-   835  
-   836      
- পরবর্তী >    
- শেষ >>    











































