তাহিরপুর সদরে নৌকার ব্যাপক প্রচারণা
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শামীম আখঞ্জীর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
১৫:৪১ ৫ ফেব্রুয়ারি ২০২২
বিরলপ্রজ প্রতিভা সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত, সত্তরের ঐতিহাসিক নির্বাচনেই চমক সৃষ্টি করেছিলেন। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির হয়ে নির্বাচন করে জয়ী হন। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিরও সদস্য ছিলেন। এরপর ধীরে ধীরে কেবলই এগিয়ে চলা। আটবার নির্বাচনে জয়ের রেকর্ড আর কারইবা আছে? সংসদে ঝড় তুলেছেন বারবার।
১৫:৩৫ ৫ ফেব্রুয়ারি ২০২২
সুশাসন বাস্তবায়নে মৌলভীবাজারে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)-এর উদ্যোগে মৌলভীবাজারে শুরু হয়েছে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক দুইদিনব্যাপী অনলাইন কর্মশালা।
১৫:১২ ৫ ফেব্রুয়ারি ২০২২
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে বাইডেনের নতুন পদক্ষেপ
পড়াশোনা শেষ করার পর যুক্তরাষ্ট্রে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে (স্টেম) ক্যারিয়ার গড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে নতুন পদক্ষেপ ঘোষণা করেছে বাইডেন প্রশাসন।
১৪:৪৬ ৫ ফেব্রুয়ারি ২০২২
কেন পড়ব সমাজকর্ম?
সমাজকর্ম সামাজিক বিজ্ঞান অনুষদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সমাজকর্মের জন্ম মূলত ইংল্যান্ডে যা বিকশিত হয়েছে আমেরিকায়। প্রথম দিকে দান খয়রাত, মানবিকতা ও সাহায্যকারী পেশা হিসেবে গণ্য হলেও আধুনিক সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সমাজকল্যাণমূলক ব্যবস্থা। বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর সমস্যা সমাধান প্রক্রিয়া। বিশ্বের প্রায় সব দেশেই এটি পেশা হিসেবে স্বীকৃত।
১৪:২১ ৫ ফেব্রুয়ারি ২০২২
বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি
নতুন আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে অনুসন্ধান (সার্চ) কমিটি করা হয়েছে। ছয় সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে।
১৩:৫৩ ৫ ফেব্রুয়ারি ২০২২
নানা প্রতিকূলতার মধ্যেও শুরু হয়েছে বেইজিং অলিম্পিকস ২০২২
কয়েক দশকের মধ্যে নজিরবিহীন এক কঠিন পরিস্থিতির মাঝে বেইজিংয়ে শুরু হয়েছে শীতকালীন অলিম্পিক গেমস। একদিকে, কোভিড-১৯ নিয়ে চীনে কঠোর বিধিনিষেধের বেড়াজাল, অন্যদিকে চীনে মানবাধিকার লংঘনের অভিযোগ তুলে পশ্চিমা কিছু দেশের গেমস বয়কটের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক উত্তেজনা।
১১:৫৩ ৫ ফেব্রুয়ারি ২০২২
সেশনজটের হতাশায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী পল্লবী মণ্ডলের (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, করোনার কারণে পড়াশোনা শেষ না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে ঐ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
১১:৪১ ৫ ফেব্রুয়ারি ২০২২
সুনামগঞ্জের মহিষখোলা গ্রাম
সুনামগঞ্জের মহিষখোলা গ্রাম : স্থপতি রাজন দাশ সিলেটের জনপ্রিয় এক নাম। স্যারের বেশ কিছু স্থাপত্য কর্ম বেশ প্রশংসাও অর্জন করেছে। অনেক দিন ধরে প্ল্যান করছি স্যারকে নিয়েই বের হবো তার স্থাপত্য কর্মগুলো দেখতে। কিন্তু স্যার সব সময় ব্যস্ত থাকায় ব্যাটে বলে মিলছিলো না। তারপরেও আশা ছাড়িনি।
১১:২৮ ৫ ফেব্রুয়ারি ২০২২
আমেরিকান ডলারের ব্যবহার বাদ দিতে আলোচনায় চীন ও রাশিয়া
আমেরিকার নিষেধাজ্ঞা এড়াতে দ্বিপক্ষীয় বাণিজ্য লেনদেনে ডলারের ব্যবহার বাদ দেওয়ার চেষ্টা করছে জাতিসংঘে ভেটো ক্ষমতা সম্পন্ন বড় অর্থনীতির দুই দেশ চীন ও রাশিয়া। এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আলোচনা শুরু করেছেন বলে জানিয়েছে রয়টার্স।
১১:১৯ ৫ ফেব্রুয়ারি ২০২২
সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন জায়েদ খান? জানা যাবে আজ
শিল্পী সমিতি নির্বাচন নিয়ে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। আজ চূড়ান্ত হবে জায়েদের ভাগ্য নির্ধারণ। জায়েদ খান সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিতে পারবেন কি-না, আজ তা চূড়ান্তভাবে জানা যাবে। শেষ হয়েও যেন শেষ হচ্ছে না বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন। ভোটাভুটি হয়েছে ৬ দিন হয়ে গেল। তবুও থামছে না নির্বাচনে অনিয়ম নিয়ে আলোচনা ও বিতর্ক।
১১:০৬ ৫ ফেব্রুয়ারি ২০২২
বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী পূজা আজ
আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা । পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন অগণিত ভক্ত। এ উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০:৫৬ ৫ ফেব্রুয়ারি ২০২২
কয়েক কোটি মানুষের তথ্য গায়েব, নতুন করে করতে হবে জন্মনিবন্ধন
দেশের কয়েক কোটি মানুষের তথ্য গায়েব হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্বে থাকা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এবং ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তাই তাদের আবার নতুন করে জন্মনিবন্ধন সনদ তৈরি করতে হবে।
০১:০২ ৫ ফেব্রুয়ারি ২০২২
অতি বায়ু দূষণে রেডজোনে মৌলভীবাজার জেলা
বাংলাদেশে অতি বায়ু দূষণে রেডজোনে রয়েছে চা-বাগান, হাওর, পাহাড়, সমতল ও বনাঞ্চল ঘেরা মৌলভীবাজার জেলা। নতুন এক গবেষণায় দেখা গিয়েছে, বাংলাদেশে ৬৪টি জেলার মধ্যে ৫৪টি জেলারই বায়ুর মান আদর্শ মাত্রার চেয়ে খারাপ অবস্থায় আছে। আদর্শ মাত্রার মধ্যে আছে মাত্র ১০টি জেলার বায়ুর মান।
০০:১৮ ৫ ফেব্রুয়ারি ২০২২
বৃষ্টির বাধায় পরিত্যক্ত সিলেট-বরিশাল ও কুমিল্লা-ঢাকা ম্যাচ
বৃষ্টির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের টানা দুই ম্যাচ পরিত্যক্ত করতে হয়েছে। বিকেলে সিলেট সানরাইজার্স বনাম ফরচুন বরিশাল ম্যাচ পরিত্যক্ত হয়। এরপরেই টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার ঢাকার ম্যাচটিও।
২৩:৫২ ৪ ফেব্রুয়ারি ২০২২
মাঠে সিগারেট টানলেন ওপেনার শাহজাদ
বৃষ্টির কারণে বঙ্গবন্ধু অষ্টম বিপিএলের মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটা মাঠে গড়াবে কিনা তা নিয়ে শঙ্কা। বৃষ্টি থেমে যাওয়ায় ঢাকার ক্রিকেটাররা ফুটবল নিয়ে মাঠে ওয়ার্ম আপ করছিলেন। এর মধ্যে মাঠেই ই-সিগারেট টেনে বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে বসলেন দলটির আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ।
২৩:৪৮ ৪ ফেব্রুয়ারি ২০২২
কাদা-পানিতে পিচ্ছিল হয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক
শীতকাল হলেও গুড়িগুড়ি বৃষ্টি সারাদিন। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের খাড়াই নামক এলাকার সড়কে আগে থেকেই কাদা ফেলা ছিলো। বৃষ্টির পানিতে সেই মাটি মিশে কাদার সৃষ্টি হয়েছে, সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক এই কাদাপানিতে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে।
২৩:৩০ ৪ ফেব্রুয়ারি ২০২২
শীতকালে বর্ষার মতো বৃষ্টি কৃষকের কপালে দিচ্ছে চিন্তার ভাঁজ
সারাদেশে তীব্র শীত অনুভূত হচ্ছে, এর মধ্যেই দেখা যাচ্ছে টানা বর্ষণ। দেশের বিভিন্ন যায়গায় বর্ষাকালের মতো এই বৃষ্টি কৃষকের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অনাহূত এই বৃষ্টিপাত ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে ওঠতে পারে।
২২:৫৯ ৪ ফেব্রুয়ারি ২০২২
করোনার টিকাদানে পিছিয়ে সিলেট : স্বাস্থ্য অধিদফতর
করোনাভাইরাসের টিকাদানে সিলেট পিছিয়ে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সিলেটে টিকাগ্রহীতাদের সংখ্যা বাড়াতে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন।
২২:২৭ ৪ ফেব্রুয়ারি ২০২২
পতাকা থেকে কালেমা তাইয়্যেবা বাদ দিচ্ছে সৌদি আরব
পতাকা থেকে কালেমা তাইয়্যেবা বাদ দিচ্ছে সৌদি আরব। নতুন পতাকাতে আরবি ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সৌদি আরবের নাম। একই সাথে বদলাচ্ছে দেশটির জাতীয় সংগীত।
২২:০৬ ৪ ফেব্রুয়ারি ২০২২
ইঞ্জিনিয়ার অমিয় চক্রবর্তীর আকস্মিক মৃত্যু
সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রকৌশলী অমিয় চক্রবর্তী আর নেই। তিনি আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
২১:১২ ৪ ফেব্রুয়ারি ২০২২
ঠাকুরগাঁওয়ে বৃষ্টি ও বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি
ঠাকুরগাঁও জেলায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ায় ফসলসহ বসতির ব্যাপক ক্ষতি হয়েছে। বাধাগ্রস্ত হয়েছে কৃষিকাজ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে প্রাণীকূলেও। বৃষ্টি ও বাতাসে ছিন্নমূল মানুষেরা প্রচণ্ড শীতে কষ্টের মধ্যে দিন পার করছে।
২১:০৩ ৪ ফেব্রুয়ারি ২০২২
বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর, মহিলাসহ আহত ৩
তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর ও হামলায় মহিলাসহ ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২০:২৮ ৪ ফেব্রুয়ারি ২০২২
জবির লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের নতুন ডিন অধ্যাপক মনিরুজ্জামান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার।
২০:১৪ ৪ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   831  
-   832  
-   833  
-   834  
-   835  
-   836  
-   837      
- পরবর্তী >    
- শেষ >>    











































