আইনিউজে সংবাদ প্রকাশের পর অনশনরত যুবতীর বিয়ে!
আইনিউজে সংবাদ প্রকাশের পর বিয়ে হয়েছে রাজনগরে বিয়ের দাবিতে অনশন করা সেই যুবতীর (২১)। সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ইউপি চেয়ারম্যান-মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে ছেলে ও মেয়ের পরিবারের লোকজনের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
১৬:০২ ৭ ফেব্রুয়ারি ২০২২
বিপিএল থেকে ছিটকে গেলেন তাসকিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি অংশ থেকে ছিটকে গেলেন পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে এবারের বিপিএলে আর মাঠে নামতে পারবেন না এই ডানহাতি পেসার। তার পরিবর্তে একেএস স্বাধীনকে দলে নিয়েছে সিলেট সানরাইজার্স কর্তৃপক্ষ।
১৫:৩৯ ৭ ফেব্রুয়ারি ২০২২
পুলিশের বিরুদ্ধে যত অভিযোগ - কেন অপরাধে জড়ায় তারা?
২০১৯ সালের তেসরা ডিসেম্বর টেকনাফের হোয়াইকং ইউনিয়নের সিএনজি চালক আব্দুল জলিল টেকনাফ বাজার থেকে নিখোঁজ হন। একজন প্রতিবেশীর কাছ থেকে তার স্ত্রী সেনুয়ারা বেগম খবর পান, মি. জলিলকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি থানায় ছুটে যান, কিন্তু থানা থেকে তাকে বলা হয় যে সেখানে নেই তার স্বামী।
১৫:৩০ ৭ ফেব্রুয়ারি ২০২২
‘আদালতে ন্যায়বিচার পেয়েছি, আমিই জয়ী সাধারণ সম্পাদক’
জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত।
১৫:২০ ৭ ফেব্রুয়ারি ২০২২
কুবিতে ১৬ বছরেও হয়নি কমনরুম, নারী শিক্ষার্থীদের ভোগান্তি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রতিষ্ঠার ১৬ বছর পার করলেও ছাত্রীদের ব্যক্তিগত অবস্থানের জন্য হয়নি কোন কমনরুম। এমনকি নামাজ আদায়ের জন্য কোন স্থান দিতে পারে নি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। যার ফলে নানারকম ভোগান্তিতে এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে ছাত্রীদের।
১৫:০৩ ৭ ফেব্রুয়ারি ২০২২
সুন্দরবনে বাঘ-মানুষের লড়াই
সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন তিন জেলে। খালের মধ্যে জ্বালানি কাঠ সংগ্রহ করার জন্য নৌকা থেকে খালের পাশে প্রবেশ করেন তারা। এরমধ্যে হঠাৎ বন থেকে বের হয়ে হামলা করে বসে বাঘ। শুরু হয় বাঘ ও মানুষের যুদ্ধ।
১৪:৪৯ ৭ ফেব্রুয়ারি ২০২২
সপ্তম ধাপে সিলেট বিভাগের ৮ ইউপিতে চলছে ভোট
সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ৮ ইউপিতে ভোট চলছে। কড়া নিরাপত্তার মধ্যে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এসব ইউপিতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ২৬০ জন।
১৪:১৯ ৭ ফেব্রুয়ারি ২০২২
চলতি বছরের মধ্যে সবার টিকাদান সম্পন্ন হবে : স্বাস্থ্যমন্ত্রী
চলতি বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৩:৫৬ ৭ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে করোনা শনাক্তের হার ১৬.২ শতাংশ
মৌলভীবাজারে আরও ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৩:৩৭ ৭ ফেব্রুয়ারি ২০২২
জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের ১৩:১৭ ৭ ফেব্রুয়ারি ২০২২
লতা মঙ্গেশকর: মোদির কাছে শোকপত্র পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
লতা মঙ্গেশকরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৭ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক চিঠিতে ভারত সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
১১:০০ ৭ ফেব্রুয়ারি ২০২২
১৩৮ ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ
সপ্তম ধাপে দেশের ২০ জেলার ২৪টি উপজেলার ১৩৮ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল আটটায় এ ভোট শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
১০:৪৫ ৭ ফেব্রুয়ারি ২০২২
অভিযানে গেলেই বনের পাখি হয়ে যায় হাঁস কোয়েল
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে বন্যপ্রানী আইনে সংরক্ষিত পাখির মাংস প্রকাশ্যে বিক্রি করা হয় বছরের পর বছর। মাঝেমধ্যে এই নিয়ে আলোচনা হলেও বিক্রেতারা থাকেন ধরা ছোয়ার বাইরে। প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানের পাখি বিক্রি ও খাওয়ার ছবি প্রকাশ হয় কিন্তু অভিযানে গেলেই সব হয়ে যায় হাঁস কিংবা কোয়েল পাখি।
০৯:১৮ ৭ ফেব্রুয়ারি ২০২২
ইসলাম ধর্মকে সংস্কার করতে কমিটি গঠন করেছে ফ্রান্স সরকার
ইসলাম ধর্মকে সংস্কার করতে কমিটি গঠন করেছে ফ্রান্স সরকার। দেশকে চরমপন্থা থেকে মুক্ত করার লক্ষ্যে এই কমিটি কাজ করবে বলে জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সরকার। পশ্চিম ইউরোপের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীকে নেতৃত্ব দেবে এই কমিটি।
০০:০৭ ৭ ফেব্রুয়ারি ২০২২
আবারও বাড়লো সয়াবিন তেলের দাম, আগামীকাল থেকে কার্যকর
সয়াবিনের তেলের দাম ফের বাড়িয়েছে সরকার। আগামীকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে এ দাম কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
২২:০৫ ৬ ফেব্রুয়ারি ২০২২
চট্টগ্রামে বাংলায় সাইনবোর্ড না থাকায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নাসিরাবাদে বাংলায় সাইনবোর্ড না লেখায় আট ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ২২ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রবিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে চসিকের সিডিএ এভিনিউ এলাকায় এ অভিযান চালানো হয়।
২১:৩৯ ৬ ফেব্রুয়ারি ২০২২
শুরুতে অনেকেই বলেছিলেন ‘গলাটা বড্ড সরু’
উপমহাদেশের কিংবদন্তী লতা মঙ্গেশকর মারা গেছেন। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। উপমহাদেশের মানুষকে সুরের সাগরে সবাইকে ভাসিয়েছেন, প্রেম-ভালোবাসার সংজ্ঞা শিখিয়েছেন লতা মঙ্গেশকর। যদিও প্রথম দিকে তাঁকে শুনতে হয়েছিলো, ‘গলাটা বড্ড সরু’।
২০:৪৯ ৬ ফেব্রুয়ারি ২০২২
‘খালেদা জিয়া সুস্থ হওয়ায় বিএনপি এখন আর কোনও ইস্যু পাচ্ছে না’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘খালেদা জিয়া সুস্থ হওয়ার কারণে বিএনপি নেতারা অসুস্থ হয়ে পড়েছেন কারণ তারা আন্দোলনের আর কোনো ইস্যু খুঁজে পাচ্ছেন না।’
২০:০৩ ৬ ফেব্রুয়ারি ২০২২
কুলাউড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, দুই বিদ্যুৎকর্মীর মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্থানীয় বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কর্মী নিহত হয়েছেন। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪ টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লোয়াইউনি চা বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
১৯:৫১ ৬ ফেব্রুয়ারি ২০২২
স্বামীর সাথে ঘুরতে যাওয়া গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২
নরসিংদীর পলাশে স্বামীর সঙ্গে ঘুরতে এসে এক গৃহবধূ দলবদ্ধধর্ষণের শিকার হয়েছেন। শনিবার রাতে উপজেলার ঘোড়াশাল স্টেশনের পাশে স্বামীর সামনেই তিনি এ ঘটনার শিকার হন। পরে ৯৯৯ কল পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ।
১৯:৩৪ ৬ ফেব্রুয়ারি ২০২২
শাবির নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন। শারীরিক অসুস্থতার কারণে অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমেদকে অব্যহতি দিয়ে অধ্যাপক আমিনা পারভীনকে এ পদে দেওয়া হয়।
১৮:২২ ৬ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জে ধ্রুপদী মণিপুরি নৃত্যালয়ের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও গীতা পাঠের মধ্য দিয়ে শীতের সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জে ধ্রুপদী মণিপুরি নৃত্যালয়ের শুভ উদ্ভোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথিদের মাধ্যে ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এরপর একের পর এক মঞ্চে চলতে থাকে মনোমুগ্ধকর নৃত্য। এসময় মণিপুরি নৃত্য দেখতে স্কুল মাঠ ছিলো কানায় কানায় দর্শক পূর্ণ।
১৭:৪৫ ৬ ফেব্রুয়ারি ২০২২
মাঘের বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের ভাটা মালিকদের ব্যাপক ক্ষতি
বৃহস্পতিবার থেকে শনিবার রাত পর্যন্ত হওয়া বৃষ্টির প্রভাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিভিন্ন ইট ভাটায় কাঁচা ইট ভিজে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভাটা মালিকেরা।
১৭:২৪ ৬ ফেব্রুয়ারি ২০২২
বিভাগগুলো চাইলে নতুন পরীক্ষার রুটিন দিতে পারবে: কুবি রেজিস্ট্রার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে ক্লাস বন্ধের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। তবে বিভাগ গুলো চাইলে নতুন করে পরীক্ষার রুটিন দিতে পারবে।
১৬:৫৮ ৬ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   829  
-   830  
-   831  
-   832  
-   833  
-   834  
-   835      
- পরবর্তী >    
- শেষ >>    











































