জাতীয় স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা
ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন
১৩:৪৯ ১৫ ডিসেম্বর ২০২১
দেশে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ ঘোষণা
জীববৈচিত্র্য, পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে।
১৩:৩৫ ১৫ ডিসেম্বর ২০২১
হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের শঙ্কামুক্ত : বিএসএমএমইউ ভিসি
বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি থাকা ওবায়দুল কাদের শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
১৩:০৪ ১৫ ডিসেম্বর ২০২১
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ টাকা কমলো
দেশের বাজারে প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে বর্তমানে ভালো মানের স্বর্ণের প্রতি ভরির দাম ৭৩ হাজার ১৩৩ টাকা। নতুন এ দর আজ বুধবার (১৫ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
১২:৪৮ ১৫ ডিসেম্বর ২০২১
ঢাকায় পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
ঢাকায় পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে এসেছেন তিনি। এটি রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম বাংলাদেশ সফর।
১২:২০ ১৫ ডিসেম্বর ২০২১
বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় স্থান : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত উপযোগী ও আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।
২৩:৫৭ ১৪ ডিসেম্বর ২০২১
বিজয় দিবস : মৌলভীবাজারে সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থান পরিবর্তন
মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ৮ থেকে ২০ ডিসেম্বর ১২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
২৩:৫৩ ১৪ ডিসেম্বর ২০২১
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কুবিতে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে কুবিতে অধ্যয়নরত গাজীপুরের শিক্ষার্থীদের সংগঠন জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন গাজীপুর।
২৩:৫২ ১৪ ডিসেম্বর ২০২১
এবার বিপ্লবী চরিত্রে জয়া
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার কলকাতায় ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। নতুন সিনেমার নাম ‘কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’। মঙ্গলবার এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
২৩:৩১ ১৪ ডিসেম্বর ২০২১
অবসরে গেলেন আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) অবসরে গেলেন আলোচিত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর (মিলন)। এর আগে গত ৩০ নভেম্বর তাকে অবসর দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
২২:৫১ ১৪ ডিসেম্বর ২০২১
শাবি`র পিএসএস বিভাগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের (পিএসএস) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
২২:৩৪ ১৪ ডিসেম্বর ২০২১
করোনা আক্রান্ত ৭৮ শতাংশ গর্ভবতী জন্ম দিয়েছেন অপরিণত শিশুর
করোনা আক্রান্ত ৭৮ দশমিক ৭৯ শতাংশ গর্ভবতী নারী প্রসবের নির্দিষ্ট সময়ের আগেই অপরিণত শিশুর জন্ম দিয়েছেন। ৮৩ শতাংশেরই প্রসব করতে হয়েছে সিজারের মাধ্যমে। এছাড়া করোনা পজিটিভ মায়েদের ১ দশমিক ২ ভাগ শিশুকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিউ) রাখতে হয়েছে।
২২:০৩ ১৪ ডিসেম্বর ২০২১
মোমবাতি প্রজ্জ্বলন করে মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ
শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে একাত্তরের ১৪ ডিসেম্বর নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে মৌলভীবাজারবাসী।
২১:২৪ ১৪ ডিসেম্বর ২০২১
ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২১:০৪ ১৪ ডিসেম্বর ২০২১
নবীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে শহীদ বুদ্ধিজীবী অনুদ্বৈপায়ন ভট্টাচার্য্যের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন ও পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১:০১ ১৪ ডিসেম্বর ২০২১
নানান আয়োজনের মধ্য দিয়ে জবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
শহীদদের স্মরণে নানান আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
২০:০৬ ১৪ ডিসেম্বর ২০২১
শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী
মহান বিজয় দিবস ও বাংলাদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে শুরু হয়েছে চারদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত করতে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
১৯:৫৪ ১৪ ডিসেম্বর ২০২১
ওমানে দুর্ঘটনার শিকার প্রবাসীকর্মীকে ১ কোটি ১৪ লাখ টাকার ক্ষতিপূরণ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ আজ মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে ওমানে দুর্ঘটনায় আহত প্রবাসীকর্মী খিজমত আলীর হাতে ১ কোটি ১৪ লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, পরিচালক (অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমেদ এবং খিজমত আলীর স্ত্রী ও সন্তান উপস্থিত ছিলেন।
১৮:৪৭ ১৪ ডিসেম্বর ২০২১
বানারীপাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
বরিশালের বানারীপাড়ায় আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম
১৮:৩৬ ১৪ ডিসেম্বর ২০২১
বিজয়ের মাসকে সামনে রেখে সড়কে ‘পতাকাওয়ালারা’
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মৌসুমি পতাকা বিক্রেতারা দেশের লাল-সবুজের জাতীয় পতাকা ও স্টিকার বিক্রি করছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) উপজেলার পৌর এলাকা, শমশেরনগর বাজার, আদমপুর, পতনঊষার শহীদনগর বাজারে দেখা যায় মৌসুমি পতাকা বিক্রেতাদেরকে।
১৮:২৭ ১৪ ডিসেম্বর ২০২১
শ্রীমঙ্গলে কারিতাসের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসডিডিবি প্রকল্প কারিতাস সিলেট অঞ্চলের আয়োজনে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ৩ টায় কারিতাস টেকনিক্যাল স্কুল সভাকক্ষে প্রতিবন্ধী, মাদক ব্যবহারকারী এবং প্রবীন ব্যাক্তিদের সাথে কর্মরত সরকারী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮:১৭ ১৪ ডিসেম্বর ২০২১
প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, পাঁচ শ্রমিক পুড়ে ছাই
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। ভয়াবহ এই আগুনে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় সান্তাহার পৌরসভার বশিপুরে অবস্থিত বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজে এ আগুন লাগে।
১৮:১০ ১৪ ডিসেম্বর ২০২১
ওমিক্রনে আক্রান্ত নারী ক্রিকেটারদের হাসপাতালে ভর্তি
করোনাভাইরাসে আক্রান্ত তিন নারী ক্রিকেটারকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজন ওমিক্রন ধরন আর অপরজন ডেল্টা ধরনে আক্রান্ত।
১৬:৫৬ ১৪ ডিসেম্বর ২০২১
সংগ্রাম স্বাধীনতায় একাকার শেখ মুজিবুর রহমান
এ পৃথিবীর ইতিহাসে মানব মুক্তি ও স্বাধিকার আদায়ের সংগ্রামে যে কয়েকজন বিশ্বখ্যাত নেতা রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলা, বাঙালি ও বাংলাদেশের ইতিহাসে নামটি যুক্ত থাকবে উদীয়মান সোনালী সূরের মতো দেদীপ্যমান।
১৬:৩৪ ১৪ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   894  
-   895  
-   896  
-   897  
-   898  
-   899  
-   900      
- পরবর্তী >    
- শেষ >>    









































