কোভোভ্যাক্সকে ছাড়পত্র দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) ও মার্কিন ওষুধ নোভাভ্যাক্সের উৎপাদিত করোনা টিকা কোভোভ্যাক্সকে জরুরি প্রয়োজনে ব্যাবহারের জন্য ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
২৩:১০ ১৭ ডিসেম্বর ২০২১
‘সবাইকে শপথ নিয়ে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বিজয়ের ৫০ বছর পেরোনোর এই শুভলগ্নে সবাইকে শপথ করতে হবে দেশকে ভালোবাসার, এগিয়ে আসতে হবে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায়।
২২:২৮ ১৭ ডিসেম্বর ২০২১
নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত ‘নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব’ এর ৯ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভার মধ্যদিয়ে ঐ আহবায়ক কমিটি গঠন করা হয়।
২২:০১ ১৭ ডিসেম্বর ২০২১
অগ্রহায়ণের ঘ্রাণ আসে সেদ্ধ ধানে
অগ্রহায়ণের বাতাসে ভেজা খড়ের গন্ধ, দৃষ্টি জুড়ে সোনালী ধানের মাঠ। চারদিকে ঘরে ফসল তোলার উৎসবের আমেজ। কেউ ধান কেটে আঁটি বাঁধছে, কেউ ব্যস্ত ধান মাড়াইয়ে। কেউ আবার উনুন জ্বেলে ধান সেদ্ধ করতে ব্যস্ত।
২১:৩১ ১৭ ডিসেম্বর ২০২১
রবিবার থেকে টিকার বুস্টার ডোজ, অগ্রাধিকার পাবেন ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা
করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ প্রতিরোধে আগামী রবিবার থেকে দেশে শুরু হবে টিকার বুস্টার ডোজ প্রয়োগ। অগ্রাধিকার ভিত্তিতে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনের (সম্মুখসারির যোদ্ধা) বুস্টার ডোজ দেয়া হবে বলে আজ শুক্রবার নিজ নির্বাচনী এলাকা মানিকগঞ্জে এক অনুষ্ঠানে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
২০:৪৫ ১৭ ডিসেম্বর ২০২১
লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের উপচেপড়া ভিড়
৫০ তম বিজয় দিবস বিজয়ের সুবর্ণজয়ন্তী আর শুক্র-শনিবার সরকারি ছুটিতে মৌলভীবাজারের কমলগঞ্জে পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। একই সাথে মাধবপুর চা বাগান লেকেও পর্যটকদের উপস্থিতি ছিলে বেশী। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানও মাধবপুর লেকে পর্যটকদের সমাগম বাড়তে থাকে।
২০:০৩ ১৭ ডিসেম্বর ২০২১
শাবিপ্রবির সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃত্বে অন্তর-অভিজিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে সমুদ্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী অন্তর সেন ও সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের একই বর্ষের শিক্ষার্থী অভিজিৎ দেবনাথকে মনোনীত করা হয়েছে।
১৯:০৯ ১৭ ডিসেম্বর ২০২১
বাংলাদেশ দলের অনুশীলন বন্ধ করে দিলো নিউজিল্যান্ড
করোনাভাইরাসের কারণে সতর্কতাবশত নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের অনুশীলন বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্রিকেটারদের আবারও রুম কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
১৮:২২ ১৭ ডিসেম্বর ২০২১
সোমবারের পর কমতে পারে তাপমাত্রা
ডিসেম্বরের শেষের দিকে উত্তরাঞ্চলসহ সারাদেশেই শীতের প্রকোপ বাড়ে। এবারও সেরকম হতে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, সোমবারের পর তাপমাত্রা আরও কমে যেতে পারে। আর তাপমাত্রা কমলে তুলনামূলক বেশি শীত অনুভূত হবে।
১৮:১২ ১৭ ডিসেম্বর ২০২১
ভাসানচরের পথে আরও পাঁচ শতাধিক রোহিঙ্গা
কক্সবাজারের উখিয়া-টেকনাফের আশ্রয়কেন্দ্র থেকে অষ্টম দফায় ভাসানচরের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেছেন পাঁচ শতাধিক রোহিঙ্গা। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নয়টি বাসে ৩৮৯ জন এবং বিকেল সাড়ে ৪টার দিকে ১৪৮ জন রোহিঙ্গা নিয়ে ছয়টি বাস উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে চট্টগ্রামের নেভাল ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়।
১৭:৫৬ ১৭ ডিসেম্বর ২০২১
ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
হকির প্রতিশোধ ফুটবল দিয়ে নিয়েই নিলো বাংলাদেশের মেয়েরা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের কাছে ৯ গোলে হেরেছিল বাংলাদেশ। দুই দিনের ব্যবধানে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েদের হারিয়ে দিলো বাংলাদেশ।
১৭:২৫ ১৭ ডিসেম্বর ২০২১
বাংলাদেশের ভালোবাসা আমাকে গভীরভাবে ছুঁয়েছে : রামনাথ কোবিন্দ
তিন দিনের সফর শেষে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত বছর করোনা মহামারি প্রাদুর্ভাবের পর এটাই তার প্রথম বিদেশ সফর ছিল। তিনি এই সফরকে সবচেয়ে সঠিক ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
১৭:০৪ ১৭ ডিসেম্বর ২০২১
করোনা : দেশে ১৯১ জন শনাক্তের দিনে মৃত্যু ২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৩ জনে।
১৬:৫২ ১৭ ডিসেম্বর ২০২১
কুমিল্লায় লালমাই থিয়েটারের বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন
নানান আয়োজনে কুমিল্লার কোটবাড়িতে বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে কুমিল্লার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘লালমাই থিয়েটার’। বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।
১৬:৩০ ১৭ ডিসেম্বর ২০২১
বাবার মুখে শোনা মুক্তিযুদ্ধের গল্প
তখন ১৯৭১ সাল, উত্তপ্ত পরিস্থিতিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাজছে যুদ্ধের দামামা। আমার বাবা চাকরিসূত্রে উনার কর্মস্থল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলই চা বাগানে। বৃহত্তর সিলেটের উল্লেখযোগ্য যুদ্ধ আক্রান্ত স্থান ধলই চা বাগান। এখানে কয়েকটি সম্মুখযুদ্ধসহ পাকবাহিনীর উপর মুক্তিবাহিনীর কয়েকটি অপারেশন সংঘটিত হয়।
১৬:০৭ ১৭ ডিসেম্বর ২০২১
আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কানির্ভালকে সামনে রেখে সংবাদ সম্মেলন
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘কানির্ভাল ২০২২' উদযাপনকে সামনে রেখে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৫:৪২ ১৭ ডিসেম্বর ২০২১
চাইলেই বাসায় যেতে পারবেন ওবায়দুল কাদের
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
১৫:২৬ ১৭ ডিসেম্বর ২০২১
জাপানের একটি ভবনে অগ্নিকাণ্ড, ২৭ জনের মৃত্যুর আশঙ্কা
জাপানের ওসাকায় একটি ৮ তলা ভবনে আগুন লেগে ২৭ জন মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। সম্প্রচার মাধ্যম এনএইচকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৪:৩৬ ১৭ ডিসেম্বর ২০২১
ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
তিন দিনের সফর শেষে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
১৪:১৯ ১৭ ডিসেম্বর ২০২১
পর্তুগালে বিজয় দিবস পালন করলো বঙ্গবন্ধু ফাউন্ডেশন
সততা-দেশপ্রেম, ঐক্যবদ্ধ-প্রগতি এই স্লোগানকে সামনে নিয়ে ও বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগালের এগিয়ে যাওয়া। এর ধারাবাহিকতায় পর্তুগালের করোনাকালীন বিধিনিষেধ মেনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল বিজয়ের ৫০বছর উদযাপন করেছে।
১২:২২ ১৭ ডিসেম্বর ২০২১
রমনা কালীমন্দিরের ভবন উদ্বোধন করে পূজা দিলেন ভারতের রাষ্ট্রপতি
ঢাকার প্রাচীনতম রমনা কালীমন্দিরের সংস্কার হওয়া অংশের উদ্বোধন করেছেন বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সফরের তৃতীয় দিন শুক্রবার সকালে মন্দিরটিতে পূজাতেও অংশ নেন তিনি।
১১:৪৮ ১৭ ডিসেম্বর ২০২১
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। দিবসটি পালনে ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার০ জাতীয় পতাকা উত্তোলন ও সুর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
০০:০২ ১৭ ডিসেম্বর ২০২১
জবিতে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ‘মুক্তির গান’ চলচ্চিত্র প্রদর্শন
মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৬ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতা বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে সন্ধ্যা ৫.৩০ মিনিটে ‘মুক্তির গান’ চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
২৩:৫৫ ১৬ ডিসেম্বর ২০২১
বিজয় দিবসে মৌলভীবাজার মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
২৩:৪৬ ১৬ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   891  
-   892  
-   893  
-   894  
-   895  
-   896  
-   897      
- পরবর্তী >    
- শেষ >>    









































