বিচারপ্রার্থীদের যেন আদালতে ঘুরাঘুরি করতে না হয় : রাষ্ট্রপতি
আধুনিক তথ্যপ্রযুক্তির সব সুযোগ-সুবিধা ব্যবহার করে মামলা ব্যবস্থাপনায় গতি আনার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মামলার রায়ের পর এর কপির জন্য যেন বিচারপ্রার্থীকে আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে না হয় সে ব্যাপারে বিচারপতিদের তৎপর হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।
২১:০২ ১৮ ডিসেম্বর ২০২১
‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জিয়া, তাজউদ্দিন এমনকি ওসমানীর নাম উচ্চারণ হয়নি’
সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয়নি, তাজউদ্দিন আহমদের কথা উচ্চারণ করা হয়নি, এমন কি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীকে সরকার আড়ালে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।
২০:১১ ১৮ ডিসেম্বর ২০২১
ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে আগামী ৩১ জানুয়ারি নির্বাচন
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী এই দফায় দেশের ২১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
১৯:৪৮ ১৮ ডিসেম্বর ২০২১
রাজধানীতে আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে শোভাযাত্রা শুর হয়। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে এটি শেষ হওয়ার কথা রয়েছে।
১৮:৪১ ১৮ ডিসেম্বর ২০২১
ট্রাকচাপায় জবি শিক্ষার্থীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতুর মৃত্যু হয়েছে। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন। ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া সেমিস্টার পরীক্ষা দিতে ঢাকায় আসছিলেন তিনি। ঢাকায় আসার পথেই দুর্ঘটনার শিকার হন সাবরিনা।
১৮:১৩ ১৮ ডিসেম্বর ২০২১
ঘুরে এলাম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ
সূর্য দেব তার আভায় আলোকিত করছেন ভুবন। চা-বাগানের ওপর দিয়ে, ছায়াবৃক্ষের ফাঁক দিয়ে সূর্যের গোলগাল লাল শরীর থালার মতো ভাসছে। আমাদের গাড়িও এগিয়ে চলছে চা বাগানের পথ ধরে। সহযাত্রী হিসেবে আছেন সহধর্মিণী সানন্দা গুপ্ত। আমরা চলছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলই চা বাগানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ পানে।
১৭:৫৯ ১৮ ডিসেম্বর ২০২১
করোনা শনাক্তের হার নামলো এক শতাংশের নিচে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৭ জনে।
১৭:২৬ ১৮ ডিসেম্বর ২০২১
নতুন শিক্ষাক্রমের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ২০২৫ সালে : শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাক্রমের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ২০২৫ সালে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ২০২৩ সাল থেকে এটি ধাপে ধাপে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৭:১২ ১৮ ডিসেম্বর ২০২১
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে রাণীশংকৈলের ১০০ মহিলা পেলেন সেলাই মেশিন
বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ১০০ মহিলা পেলেন সেলাই মেশিন। উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের সেলাই মেশিন দেওয়া হয়েছে।
১৬:৫৬ ১৮ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
'ঘোড়দৌড় কোনো দিন দেখিনি, তাই দেখতে এসেছি।' ঘোড়দৌড় দেখতে এসে এমন উচ্ছ্বাস প্রকাশ করেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তসলিমা।
১৬:২৯ ১৮ ডিসেম্বর ২০২১
বালিগাঁওয়ে দুই দিনের বিজয় উৎসব শুরু
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁওে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে উদ্বোধন করা হয়েছে দুই দিনের বিজয় মেলা ও লোকজ উৎসবের। মেলার আয়োজক শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার।
১৫:৫৯ ১৮ ডিসেম্বর ২০২১
স্কুল বন্ধের আরেকটি ঢেউ শিশুদের জন্য সর্বনাশা হবে : ইউনিসেফ
করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল দীর্ঘদিন। এতে শিশুদের শিক্ষাজীবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজে প্রভাব পড়েছে তাদের স্বাস্থ্য ও পরিবারের ওপরও। এ অবস্থায় আরেক দফা স্কুল বন্ধ হওয়া সর্বনাশা হবে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
১৫:৩৪ ১৮ ডিসেম্বর ২০২১
বছরে প্রতি উপজেলা থেকে গড়ে ১ হাজার জন যাবেন বিদেশ
সরকার বাংলাদেশের প্রতিটি উপজেলা থেকে বছরে গড়ে ১ হাজার কর্মীকে বিদেশে প্রেরণের লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্স করোনাকালেও বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখেছে।
১৫:০৯ ১৮ ডিসেম্বর ২০২১
কর্ণফুলী গার্ডেন সিটিতে দুই স্বর্ণের দোকানে চুরি
রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটির দুটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে শপিং মলের চারতলার দুটি দোকানে চুরির ঘটনা ঘটে।
১৫:০৮ ১৮ ডিসেম্বর ২০২১
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : সাধারণ জ্ঞান
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়া হবে বিষয়ভিত্তিক বহু নির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও কম্পিউটার থেকে মোট ৮০টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা যাবে অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে। তাই নিশ্চিত না হয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়া উচিত হবে না। তবে প্রস্তুতি ভালো থাকলে অনেক ক্ষেত্রেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় না।
১৪:৪৩ ১৮ ডিসেম্বর ২০২১
গান গেয়ে মঞ্চ মাতালেন মৌলভীবাজারের ইউএনও সাবরিনা বাঁধন
দেশাত্মবোধক ও লোকগানে বিভিন্ন গায়কের কণ্ঠে আনন্দমুখর হয়ে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ ছিলেন ক্লোজআপ ওয়ান’ তারকা মেহরাব।
১৪:৩৫ ১৮ ডিসেম্বর ২০২১
এখনও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে ওঠেনি: জিএম কাদের
বিজয়ের ৫০ বছর পূর্ণ হলেও এখনও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আজকে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। কিন্তু যে উদ্দেশ্যে আমাদের দেশের ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিল, দুই লক্ষ লাখ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছিল, তাদের প্রত্যাশা কি আমরা পূরণ করতে পেরেছি?
১৪:২৪ ১৮ ডিসেম্বর ২০২১
তিন দিনের মধ্যে কমবে রাতের তাপমাত্রা
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও, তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কমবে বলে পূ্র্বাভাস দিয়েছে সংস্থাটি।
১৪:২১ ১৮ ডিসেম্বর ২০২১
‘বীর মুক্তিযোদ্ধা’র ইংরেজি প্রতিশব্দ নির্ধারণ করে গেজেট
‘বীর মুক্তিযোদ্ধা’র ইংরেজি প্রতিশব্দ নির্ধারণ করলো সরকার। ‘বীর মুক্তিযোদ্ধা’র ইংরেজি প্রতিশব্দ ‘Heroic Freedom fighter (হিরোইক ফ্রিডম ফাইটার)’ নির্ধারণ করে দিয়ে সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরে সেটির গেজেট জারি করা হয়।
১৩:৫৩ ১৮ ডিসেম্বর ২০২১
ওমিক্রনে বুস্টার ডোজ ৮০ শতাংশ কার্যকর
দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে সুরক্ষায় বুস্টার ডোজ ৮০ থেকে সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত কার্যকর বলে ব্রিটিশ গবেষণায় উঠে এসেছে।
১৩:৪৮ ১৮ ডিসেম্বর ২০২১
বিমানের সিটের নিচে মিললো ৮৬ স্বর্ণের বার
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা দুবাইফেরত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তল্লাশি করে আনুমানিক ১০ কেজি ওজনের ৮৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
১৩:৩৫ ১৮ ডিসেম্বর ২০২১
স্বাস্থ্যকর্মীদের দিয়ে শুরু হবে বুস্টার ডোজ
রোববার (১৯ ডিসেম্বর) থেকে করোনার বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে ট্রায়াল হিসেবে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের দিয়ে এই কার্যক্রম শুরু হবে এবং পরে বয়স্কদের দেওয়া হবে।
১৩:১৬ ১৮ ডিসেম্বর ২০২১
ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিবরের সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান সংবাদ সম্মেলন করেছেন। তার কর্মী ও সমর্থকদের ওপর হুমকির প্রতিবাদে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
২৩:৫৯ ১৭ ডিসেম্বর ২০২১
অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানা করল ভারত
যুক্তরাষ্ট্রের ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানা করেছে ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই)। জানা গেছে, অ্যামাজনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। তাই দেশটির ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ বহুজাতিক প্রতিষ্ঠানের দুই বছরের পুরোনো চুক্তিকেও আপাতত স্থগিত ঘোষণা করেছে সিসিআই।
২৩:৩৬ ১৭ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   890  
-   891  
-   892  
-   893  
-   894  
-   895  
-   896      
- পরবর্তী >    
- শেষ >>    









































