লকডাউনের পথে হাঁটছে কি বাংলাদেশ? জানালেন স্বাস্থ্যমন্ত্রী
মহামারি শুরুর পর থেকে করোনাভাইরাস জিনের গঠনগত পরিবর্তন ঘটিয়ে ক্রমাগত রূপ পাল্টে ফেলছে। বর্তমানে বিশ্বজুড়ে নতুন আতংকের নাম ওমিক্রন। ওমিক্রন ঠেকাতে ইউরোপের অনেক দেশে লকডাউন জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ কি লকডাউনের পথে হাঁটছে? জানতে চাওয়া হয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে।
১৭:৩৮ ২১ ডিসেম্বর ২০২১
জানুয়ারির মধ্যেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুর সম্ভাবনা
জানুয়ারির মধ্যেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
১৬:৫৫ ২১ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে প্রতিবন্ধী শিশুদের মধ্যে কম্বল, হুইল চেয়ার ও খাদ্য বিতরণ
মৌলভীবাজারে প্রতিবন্ধী শিশুদের মধ্যে কম্বল, হুইল চেয়ার ও খাদ্য বিতরণ করা হয়েছে। রঙ্গণ মহিলা সংস্থার উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন সংসদ সদস্য নেছার আহমেদ।
১৬:৩৩ ২১ ডিসেম্বর ২০২১
অভিজিৎ হত্যাকারীদের ধরতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে ইতিবাচক দেখছে বাংলাদেশ
ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যায় দণ্ডিত পলাতক দুই ঘাতক সৈয়দ জিয়াউল হক (মেজর জিয়া) ও আকরাম হোসেনসহ এই হত্যাকাণ্ডে জড়িতদের সম্পর্কে তথ্য চেয়ে ৫০ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।এ বিষয়টি বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
১৬:০৪ ২১ ডিসেম্বর ২০২১
‘পর্যটন স্পটে মাস্ক না পরায় সংক্রমণ বাড়ার আশঙ্কা’
সম্প্রতি বিজয় দিবসসহ টানা তিন দিনের ছুটি উপভোগ করতে কক্সবাজারসহ নানা পর্যটন কেন্দ্রে ভিড় জমান লাখ লাখ মানুষ। করোনাকালীন স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করেই ঘুরে বেরিয়েছেন তারা। এদিকে পর্যটন স্পটে মানুষ মাস্ক না পরায় সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
১৫:৩৭ ২১ ডিসেম্বর ২০২১
বড়দিন-থার্টি ফার্স্ট নাইট আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘শুভ বড়দিন’ (২৫ ডিসেম্বর) ও ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে বা থার্টি ফার্স্ট নাইটের (৩১ ডিসেম্বর) আয়োজনে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১৫:০১ ২১ ডিসেম্বর ২০২১
চুলের যত্নে প্রাকৃতিক উপাদান
ত্বকের ভালো যত্নের জন্য যেমন প্রাকৃতিক উপাদানের প্রয়োজন তেমনি চুলের যত্নে প্রাকৃতিক উপাদান এর প্রয়োজন। চুল আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। তাই আমরা নিজেদের চুল সব সময় সুন্দর রাখতে চাই। কিন্তু অনেক সময় পুষ্টির অভাবসহ নানা কারণে চুলে সমস্যা দেখা দেয়। চুল পড়তে শুরু করে, রুক্ষ-শুষ্ক হয়ে যায়, বৃদ্ধি কমে যায়, খুব দ্রুত সাদা হয়ে যায়, খুশকি হয়।দেখা দেয় আরো নানা সমস্যা। এসব সমস্যা থেকে চুলকে রক্ষা করতে হলে চুলের যত্ন নিতে হবে। আর চুলের যত্নে নানাধরণের প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। প্রাকৃতিক উপাদানগুলো চুলের প্রয়োজনীয় সকল পুষ্টি যোগাতে সহায়তা করবে।
১৪:৩২ ২১ ডিসেম্বর ২০২১
ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।ওমিক্রনে আক্রান্ত হয়ে দেশটিতে এটিই প্রথম কোনো মৃত্যুর ঘটনা। মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
১৩:১৬ ২১ ডিসেম্বর ২০২১
বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নবীন কর্মকর্তাদের আত্মনিয়োগের আহ্বান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সার্বিক পরিবেশের উন্নয়নের লক্ষ্যে জনগণকে সম্পৃক্ত করে আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে নবীন বন কমকর্তাগণকে আত্মনিয়োগ করতে হবে।
১২:৫৬ ২১ ডিসেম্বর ২০২১
দেশের চার অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ
মঙ্গলবার দেশের চার অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে শৈত্যপ্রবাহের আওতা আরও কমবে।
১২:৩৭ ২১ ডিসেম্বর ২০২১
ভোটারদের মাঝে টাকা বিতরণ, প্রার্থীর ভাই ও শ্যালককে জরিমানা
ঠাকুরগাঁওয়ে আসন্ন ইউপি নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের মাঝে টাকা বিতরণ করায় এক স্বতন্ত্র প্রার্থীর ভাই এবং শ্যালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
০০:০৩ ২১ ডিসেম্বর ২০২১
জফির সেতুর কবিতার ইন্দ্রজাল ও কবিতার শিল্পবিকাশ
কবিতাই একমাত্র সংবেদনশীল শিল্পমাধ্যম। ভুলিয়ে দেয় আপনাকে-আমাকে স্মৃতি-বিস্মৃতির কিনারায়। সমুদ্র মন্থন করে আনে অমৃতবারি। তখন সুখ-দুঃখের দেয়াল হয়ে উঠে সাদাকালো আর রঙিন।
২৩:৩৩ ২০ ডিসেম্বর ২০২১
গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে ইসি গঠন করতে হবে : জাপা
স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়েছে। সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে বঙ্গভবনে প্রথম দল হিসেবে সংলাপ শুরু করে জাতীয় পার্টি (জাপা)। তারা গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে আগামী নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রস্তাব দিয়েছে।
২২:১৬ ২০ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারের জিয়াকে ধরতে আমেরিকার ৪৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা
সেনাবাহিনী থেকে পদচ্যুত মেজর জিয়ার পৈতৃক বাড়ি মৌলভীবাজার শহরতলির মোস্তফাপুর গ্রামে। তার পিতার নাম সৈয়দ জিল্লুল হক। ‘মেজর’ জিয়ার পুরো নাম সৈয়দ জিয়াউল হক। তিনি মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলে ভর্তি হয়েছিলেন। পরে পরিবারের সঙ্গে ঢাকায় চলে যান। ঢাকার উত্তরার হলিচাইল্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করার পর সিলেট ক্যাডেট কলেজে পড়াশোনা করেন। জিয়ার বাবা-মা ঢাকায় বসবাস করেন।
২১:৫৩ ২০ ডিসেম্বর ২০২১
‘এই নদীতেই সাঁতার কেটেছি, নৌকা ডুবিয়েছি; এই নদীতেই ভেসে গেলো বাবার মৃতদেহ’
একদল রাজাকার আমাদের বাড়ি ঢুকে এবং বাড়ির পেছন দিক থেকে আমার বাবাকে ধরে নিয়ে আসে। মা তার সব গহনা রাজাকারদের দিয়ে বলল – 'তোমরা এগুলি সব নিয়ে যাও, শুধু উনাকে ছেড়ে দাও।' রাজাকাররা মার কাছ থেকে গহনাগুলি নিয়ে বলল, ডাক্তারবাবুকে নিয়ে যাচ্ছি আমাদের নেতার সাথে দেখা করার জন্য। নেতার সাথে দেখা করেই তিনি চলে আসবেন।
২১:৩৮ ২০ ডিসেম্বর ২০২১
যৌতুক চাওয়ায় বিয়ের আসরেই বরকে উত্তম-মধ্যম!
বিয়ের আসরেই বরকে গণধোলাই দিয়েছেন কনেপক্ষের লোকজন। ওই যুবক বিয়েতে যৌতুক চাওয়ায় তাকে গণধোলাই দেয়া হয় বলে ভারতীয় গণমাধ্যম ডেইলি নিউজ শনিবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে।
২১:০১ ২০ ডিসেম্বর ২০২১
শহীদজায়া বেগম মুশতারী শফী আর নেই
একাত্তরের রণাঙ্গনে বিশেষ অবদান রাখা শহীদজায়া বেগম মুশতারী শফী আর নেই। সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২০:৫২ ২০ ডিসেম্বর ২০২১
টাঙ্গাইল-৭ উপনির্বাচনে আ.লীগ প্রার্থীসহ চারজনের মনোনয়ন বাতিল
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঋণ খেলাপির দায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। একই সাথে অন্য আরোও তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা নির্বাচন অফিস।
২০:৩৭ ২০ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে প্রদীপ প্রজ্জ্বলন ও সম্মাননায় শহীদদের স্মরণ
আজ ২০ ডিসেম্বর। মৌলভীবাজারের স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের এদিনে সারাদেশ যখন বিজয়ের আনন্দে ভাসছিল, সেইদিন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত মাইন বিস্ফেরাণে শহীদ হয়েছিলেন অর্ধ শতাধিক ঘরে ফেরা মুক্তিযোদ্ধা।
২০:১১ ২০ ডিসেম্বর ২০২১
অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগ, জামিন পেয়েছেন নাসির-তামিমা
অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগের মামলায় জামিন পেলেন ক্রিকেটার নাসির হোসাইন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও শাশুড়ি সুমি আক্তার। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত সোমবার (২০ ডিসেম্বর) তাদের জামিনের আদেশ দেন।
১৯:২৮ ২০ ডিসেম্বর ২০২১
বিসিবি ছাড়ছেন আকরাম খান!
অন্যতম বড় এবং শক্তিশালী ক্রিকেট বোর্ড বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। এই বিসিবির গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিচ্ছেন আকরাম খান। পারিবারিক সিদ্ধান্তে পরিচালনা বিভাগের প্রধান পদ ছেড়ে দিচ্ছেন আকরাম খান।
১৮:৫৩ ২০ ডিসেম্বর ২০২১
সহিংসতায় স্বতন্ত্র প্রার্থী নিহত: পাবনার ভাঁড়ারার সব পদের নির্বাচন বাতিল
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের সব পদের নির্বাচন বাতিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সোমবার (২০ ডিসেম্বর) পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
১৮:১৭ ২০ ডিসেম্বর ২০২১
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার আইভিকে জেতাতে প্রধানমন্ত্রীর আহ্বান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দুইবারের মেয়র সেলিনা হায়াত আইভীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এজন্য তার পক্ষে সব নেতাকর্মীকে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭:৫৪ ২০ ডিসেম্বর ২০২১
২৩-২৭ ডিসেম্বরের মধ্যে হতে পারে এসএসসির ফল প্রকাশ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে। এরই মধ্যে শেষ হয়েছে ফলাফল তৈরির কাজ। সেটি প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। সোমবার (২০ ডিসেম্বর) সংশ্লিষ্ট মাধ্যমে এ তথ্য জানা গেছে।
১৭:৫৩ ২০ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   887  
-   888  
-   889  
-   890  
-   891  
-   892  
-   893      
- পরবর্তী >    
- শেষ >>    









































