শারজাহ স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে বাংলাদেশ কনস্যুলেটের মতবিনিময়
স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৮ ডিসেম্বর শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ কনস্যুলেট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের হেনস্থা ও আয়োজনের নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর বাংলাদেশ-মিশনের সাথে সাংবাদিকদের সৃষ্ট দূরত্ব কমিয়ে আনতে এক মতবিনিময় বাংলাদেশ কনস্যুলেটে অনুষ্ঠিত হয়েছে।
২০:৪৬ ২৩ ডিসেম্বর ২০২১
কক্সবাজারে গৃহবধূকে ধর্ষণ: অভিযোগ জানালেও সহায়তা করেনি পুলিশ
রাজধানী ঢাকা থেকে পরিবারটি বেড়াতে গিয়েছিলো কক্সবাজারে, এই ছুটি কাটাতে যাওয়াই হয়েছে তাদের কাল। স্বামী-সন্তানকে জিম্মি করে রেখে দলবেধে ওই পরিবারের নারীকে ধর্ষণ করে একদল দুর্বৃত্তরা। তবে ভুক্তভোগী ওই নারী জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করেছিলেন, পুলিশ সহায়তা করেনি - এমন অভিযোগ পাওয়া গেছে।
২০:১৭ ২৩ ডিসেম্বর ২০২১
দেশের ২২ বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন বীর মুক্তিযোদ্ধারা
দেশের ২২টি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা পাবেন বীর মুক্তিযোদ্ধারা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সরকারি ও বিশেষায়িত হাসপাতালগুলোতে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করা হয়েছে। এ সমঝোতা স্মারক আগামী পাঁচ বছর পর্যন্ত বলবৎ থাকবে।
২০:০৩ ২৩ ডিসেম্বর ২০২১
রাজনগরে সেচ্ছাসেবক লীগের আহ্বায়ককে দল থেকে অব্যাহতি
মৌলভীবাজারের রাজনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আকমল হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯:৩০ ২৩ ডিসেম্বর ২০২১
কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে দলবেধে গৃহবধূকে ধর্ষণ
রাজধানী ঢাকা থেকে পরিবারটি বেড়াতে গিয়েছিলো কক্সবাজারে, এই ছুটি কাটাতে যাওয়াই হয়েছে তাদের কাল। স্বামী-সন্তানকে জিম্মি করে রেখে দলবেধে ওই পরিবারের নারীকে ধর্ষণ করে একদল দুর্বৃত্তরা।
১৯:১৪ ২৩ ডিসেম্বর ২০২১
‘গরু আমাদের মা’
বিরোধীদের কটাক্ষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কিছু লোক গরু নিয়ে আইনবিরোধী কথা বলেছে, কিন্তু আমাদের কাছে গরু মায়ের মতো। বৃহস্পতিবার বানারসিতে ২২ টি উন্নয়নশীল প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেছেন।
১৮:৩৩ ২৩ ডিসেম্বর ২০২১
বিএনপি মুখে যাই বলুক, সংলাপে অংশ নেবে: তথ্যমন্ত্রী
বিএনপি নেতারা মুখে যাই বলুক, নির্বাচন কমিশন (ইসি) গঠনে চলমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
১৭:২২ ২৩ ডিসেম্বর ২০২১
করোনায় আজ মারা গেলেন ২ জন, শনাক্ত ৩৮২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুইজনই পুরুষ। এর মধ্যে একজন চট্টগ্রামও অপরজন খুলনা বিভাগের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৪ জনে।
১৬:৫৩ ২৩ ডিসেম্বর ২০২১
কুলাউড়ায় দুই প্রবাসী কমিউনিটি নেতাকে সংবর্ধনা
মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী কমিউনিটি নেতার সাথে কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৬:৪২ ২৩ ডিসেম্বর ২০২১
কে হচ্ছেন নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান?
মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমাঞ্চলের একটি ইউনিয়ন পরিষদ নাজিরাবাদ। আর মাত্র তিনদিন বাকি এই ইউনিয়নের নির্বাচনের। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে নাজিরাবাদ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চেয়ারম্যান পদপ্রার্থীরা নিয়মিত গণসংযোগ করে যাচ্ছেন।
১৬:০৮ ২৩ ডিসেম্বর ২০২১
মাস্টার্স শেষপর্বের ফরম পূরণ শুরু ২৬ ডিসেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স শেষপর্বের আবেদন ফরম পূরণ শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর থেকে।চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। বুধবার (২২ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।
১৫:৪৫ ২৩ ডিসেম্বর ২০২১
মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে চলবে আংশিক পাঠদান
জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও আগামী মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে চলবে আংশিক পাঠদান। বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১৫:২৩ ২৩ ডিসেম্বর ২০২১
বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে দ্বৈত কর পরিহারসহ তিন চুক্তি স্বাক্ষরিত
বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আজ দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১৪:৫৫ ২৩ ডিসেম্বর ২০২১
ভারতে আদালতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২
ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা জেলা আদালতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন।
১৪:৩৯ ২৩ ডিসেম্বর ২০২১
কালভার্টের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
বরিশালের বানারীপাড়ায় একটি কালভার্টের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। উপজেলার ইলুহার ইউনিয়নের বিহারী লাল একাডেমি ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়।
১৪:২৫ ২৩ ডিসেম্বর ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের আনুষ্ঠানিক অভ্যর্থনা
ছয় দিনের সফরে মালদ্বীপে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে তিনি সেখানে পৌঁছেছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছে মালদ্বীপ।
১৪:০২ ২৩ ডিসেম্বর ২০২১
আচরণবিধি লঙ্ঘন : রাজনগরে ৫ প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করায় ৫ প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এসময় প্রার্থীদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
১৩:৪৮ ২৩ ডিসেম্বর ২০২১
বিএনপি-পুলিশ সংঘর্ষ, সিলেটের সব জেলা-উপজেলায় বিক্ষোভ ঘোষণা
হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশ হামলা চালিয়েছে বলে দাবি করেছে দলটি। তাই আগামী শনিবার (২৪ ডিসেম্বর) সিলেট বিভাগের উপজেলা ও রোববার সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
১৩:৩৫ ২৩ ডিসেম্বর ২০২১
এবারও হচ্ছে না বই উৎসব
করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও হচ্ছে না বই উৎসব। তবে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার মাতুয়াইল প্রেস পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
১৩:১৬ ২৩ ডিসেম্বর ২০২১
বানারীপাড়ায় সরকারি খাল ভরাট করে অবৈধ দখলের অভিযোগ
বরিশালের বানারীপাড়া উপজেলার কচুয়া গ্রামে সরকারি খাল ভরাট করে অবৈধ দখলের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে জনগুরুত্বপূর্ণ খালটি রক্ষায় জনস্বার্থে ওই এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জহিরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার কাছে লিখিত অভিযোগ করেছেন।
১২:৪৬ ২৩ ডিসেম্বর ২০২১
শিক্ষা কর্মকর্তাকে চড় মারা সেই মেয়র র্যাবের হাতে গ্রেফতার
শিক্ষা কর্মকর্তাকে চড় মারার ঘটনায় আলোচিত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরা-৬ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে তাকে গ্রেফতার করা হয়।
১২:০৮ ২৩ ডিসেম্বর ২০২১
ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে মেহেদি (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরমান (১৫) নামে আরও একজন আহত হয়েছে।
২৩:৫৭ ২২ ডিসেম্বর ২০২১
ঢাবির হলে থাকতে পারবেন বিবাহিত ছাত্রীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা অবস্থায় ছাত্রীদের না থাকার নিয়মের বিধান বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সন্ধ্যায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২৩:৪৮ ২২ ডিসেম্বর ২০২১
বৃহস্পতিবার সিলেটে বৃষ্টির আভাস
বুধবার সিলেট বিভাগে সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারও এ বিভাগের কোথাও কোথাও বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া আগামী দু-তিন দিনে তাপমাত্রা কমার পূর্বাভাস নেই।
২৩:২৭ ২২ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   884  
-   885  
-   886  
-   887  
-   888  
-   889  
-   890      
- পরবর্তী >    
- শেষ >>    











































