নাজিরাবাদে ব্যালট বাক্স সিল না করেই ভোটগ্রহণ শুরু
মৌলভীবাজার সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি কেন্দ্রে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর ভোটগ্রহণ শুরু হয়েছে। পরে ব্যালট বক্স সিল না করেই ভোটারদের ভোটগ্রহণ শুরু করেছেন পোলিং এজেন্টরা।
১১:৪০ ২৬ ডিসেম্বর ২০২১
সুনামগঞ্জের ২১০ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু
চতুর্থধাপের ইউপি নির্বাচনে সুনামগঞ্জ জেলার তিন উপজেলার ২১ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলার ২১ ইউনিয়নের ২১০টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম, রিটার্নিং কর্মকর্তার দাবি বেলা বাড়ার সাথে সাথে বাড়বে এ উপস্থিতি।
১১:০৫ ২৬ ডিসেম্বর ২০২১
রাজনগরে ২০ মিনিট দেরি করে কেন্দ্রে গেলো ব্যালট পেপার!
রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের ইটা চা বাগান বেসরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০ মিনিট দেরিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে ৮টা ২০ মিনিটে। এ নিয়ে সাধারণ ভোটার ও প্রার্থীদের এজেন্টরা হট্টগোল করেন। পরে বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
১০:৪৯ ২৬ ডিসেম্বর ২০২১
চতুর্থধাপে সারাদেশের ৮৩৮ ইউপিতে চলছে ভোটগ্রহণ
দেশের ৮৩৮ টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ রোববার (২৬ ডিসেম্বর) চলছে চতুর্থধাপের নির্বাচন। এর মধ্যে ৩৮ টি ইউপিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ আজ বিকেল ৪টা পর্যন্ত চলবে।
১০:৩৯ ২৬ ডিসেম্বর ২০২১
বাবা হচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ
বাবা হচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। এই সুখবরটি তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে।
২৩:৫৪ ২৫ ডিসেম্বর ২০২১
চতুর্থ ধাপে ৮৩৮ ইউপিতে ভোট রোববার
চতুর্থ ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
২৩:৩১ ২৫ ডিসেম্বর ২০২১
‘মৌলভীবাজারে ইউপি নির্বাচনে কঠোর আইনানুগ ব্যবস্থা’ (ভিডিও)
কেউ কেউ কেন্দ্র দখল, কারচুপির শঙ্কা করছেন, এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন আই নিউজকে বলেন, ‘আচরণবিধি লংঘন করে কেউ পার পাবে না। নির্বাচনকে বানচাল করবে, প্রশ্নবিদ্ধ করবে এমন ধরণের কেউ স্টেপ নিলে আমরা একদম কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।’
২৩:২৫ ২৫ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে প্রায় ৪ লাখ ভোটার নির্ধারণ করবেন ৯৪ চেয়ারম্যান প্রার্থীর ভাগ্য
মৌলভীবাজারের সদর উপজেলা ও রাজনগর উপজেলার ২০ ইউনিয়নে রাত পোহালে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দুই উপজেলায় ৯৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী এবং সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদপ্রার্থী রয়েছেন ৯৮৯ জন। ভোটার রয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৮৭০ জন।
২২:৫৩ ২৫ ডিসেম্বর ২০২১
বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের মহাকাশে যাত্রা
ইতিহাস সৃষ্টি করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) সফলভাবে মহাকাশে যাত্রা শুরু করেছে। এটি তৈরি করতে খরচ হয়েছে এক হাজার কোটি ডলার।
২২:১১ ২৫ ডিসেম্বর ২০২১
লঞ্চ দুর্ঘটনা নিয়ে বিএনপির বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, লঞ্চ দুর্ঘটনা নিয়ে বিএনপির বক্তব্য তাদের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ।
২১:২৯ ২৫ ডিসেম্বর ২০২১
প্রস্তুতি শেষ, ডিমলার সাত ইউনিয়নে রোববার ভোট
চতুর্থ ধাপে নীলফামারীর ডিমলা উপজেলার সাত ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার (২৬ ডিসেম্বর)। এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের সব প্রস্তুতি শেষ। প্রিজাইডিং অফিসার, পোলিং, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা শনিবার নির্ধারিত কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিচ্ছেন।
২০:৪৮ ২৫ ডিসেম্বর ২০২১
সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলন
কারচুপির আশঙ্কা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীরা জেলার সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
২০:১৮ ২৫ ডিসেম্বর ২০২১
৩০ জনকে হত্যার পর পুড়িয়ে ফেলল মিয়ানমার সেনাবাহিনী
মিয়ানমারের পূর্বাঞ্চলের সংঘাতে-বিধ্বস্ত কায়াহ প্রদেশে ৩০ জনের বেশি মানুষকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে দিয়েছে দেশটির সামরিক বাহিনী। শুক্রবার মিয়ানমার সেনাবাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকারদের মধ্যে শিশু, নারী এবং বৃদ্ধরাও রয়েছেন। শনিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১৯:৫৭ ২৫ ডিসেম্বর ২০২১
চাইলেন শীতবস্ত্র, পেলেন আশ্রয়ণ প্রকল্পের ঘর
চাইলেন শীতবস্ত্র, পেলেন আশ্রয়ণ প্রকল্পের ঘর। ভূমিহীন পরিবারকে সরকারের বরাদ্দকৃত ঘর প্রদান করে এমনই এক নজির স্থাপন করলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান। গণশুনানিতে অংশ নেয়া পঁচিশটি অসহায় ও ভূমিহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি তুলেন দেন তিনি।
১৯:৩২ ২৫ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে এসআইয়ের বিরুদ্ধে কৃষকের ধান লুটে নেওয়ার অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি পল্লী তিলকপুর গ্রাম থেকে জমির কাটা ধান লুটে নিয়েছেন একজন আদালতের এসআই। এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ধানি জমির মালিক। অভিযোগের পর কমলগঞ্জ থানায় উভয় পক্ষের দুই দফা বৈঠক হলেও কোন সমাধান হয়নি।
১৮:৪৮ ২৫ ডিসেম্বর ২০২১
এশিয়া কাপের সেমির পথে জুনিয়র টাইগাররা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সের ধারা ধরে রাখল জুনিয়র টাইগাররা। সুবাদে আরও একটা দুরন্ত জয় ছিনিয়ে নিল দেশের ছেলেরা। কুয়েতের বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিরা জিতল ২২৭ রানের বিশাল ব্যবধানে।
১৮:২৬ ২৫ ডিসেম্বর ২০২১
কুমিল্লায় হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত
'ভবিষ্যতের জন্য ঐতিহ্যকে সংরক্ষণ করুন' এ প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা হাফ ম্যারাথন-২০২১। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় ময়নামতি জাদুঘর থেকে এ ম্যারাথন শুরু হয়ে ব্লু ওয়াটার পার্কে শেষ হয়। এতে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে ৩৮০ জন প্রতিযোগী অংশ নেন।
১৭:৩৯ ২৫ ডিসেম্বর ২০২১
আরও ২৭৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত এক দিনে শনাক্ত হয়েছেন ২৭৫ জন। আর সুস্থ হয়েছেন ২২৪ জন। শনিবার (২৫ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৭:১৯ ২৫ ডিসেম্বর ২০২১
হিন্দুরা বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে, মুসলিমরা জানায়নি: তসলিমা নাসরিন
আজ পবিত্র বড়দিন, খৃষ্টধর্মের সবচেয়ে পবিত্রতম দিন। রাজধানী ঢাকাসহ সারাদেশের গির্জাগুলোতে শ্রদ্ধাভরে পালিত হচ্ছে এ দিনটি। আলোকসজ্জ্বাসহ বিভিন্ন জাকজমক দেখা যাচ্ছে দেশজুড়ে। তবে তসলিমা নাসরিন এমনটা ভাবছেন না দিনটি নিয়ে।
১৭:০৫ ২৫ ডিসেম্বর ২০২১
দলের দুর্নীতি নিয়ে কথা বলায় অব্যাহতি: বিএনপির মঞ্জু
বিএনপির রাজনীতিতে সক্রিয় নজরুল ইসলাম মঞ্জু। দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন খুলনার রাজনীতিতে। সবশেষ দলের কাউন্সিলে হয়েছেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। কিন্তু সম্প্রতি খুলনা মহানগরের ঘোষিত কমিটির সমালোচনা করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়ে হারালেন সাংগঠনিক সম্পাদকের পদ।
১৬:৫৩ ২৫ ডিসেম্বর ২০২১
‘মুজিববর্ষ’ বানান ভুলের জন্য উদযাপন কমিটি ক্ষমা চেয়েছে
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার ডায়াসে মুজিববর্ষ বানান ভুলের জন্য উদযাপন কমিটি ক্ষমা চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
১৬:১০ ২৫ ডিসেম্বর ২০২১
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যু
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এবং দ্য ফিন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিয়াজউদ্দিন আহমেদের বয়স হয়েছিল ৭৭ বছর।
১৬:০৪ ২৫ ডিসেম্বর ২০২১
ভারতে ফের মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত
ভারতের রাজস্থানের জয়সলমীরের কাছে দেশটির বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার দিবাগত রাতের ওই দুর্ঘটনায় পাইলট উইং কমান্ডার হর্ষিত সিনহা নিহত হয়েছেন। গত আগস্টেও রাজস্থানে একই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। খবর এনটিডিভি, টাইমস অব ইন্ডিয়া।
১৫:৪৪ ২৫ ডিসেম্বর ২০২১
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ছয় শিক্ষার্থী
স্নাতকের সর্বোচ্চ ফলাফলের উপর ভিত্তি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছয় অনুষদের ছয়জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’-এর জন্য মনোনীত হয়েছেন। এই ছয়জন মনোনীত শিক্ষার্থীর মধ্যে ৪ জনই নারী।
১৪:৪৫ ২৫ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   881  
-   882  
-   883  
-   884  
-   885  
-   886  
-   887      
- পরবর্তী >    
- শেষ >>    











































