পর্তুগাল বাংলা প্রেসক্লাব পালন করল বিজয়ের ৫০ বছর
বিজয়ের ৫০ বছর উদযাপন করল পর্তুগালে অবস্থানরত বাংলা গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন ‘পর্তুগাল বাংলা প্রেসক্লাব’।
১৪:৩৬ ২৮ ডিসেম্বর ২০২১
সুনামগঞ্জে ইয়াবাসহ ভুয়া পুলিশ আটক
সুনামগঞ্জের পৌর এলাকার জামতলা এলাকা থেকে অভিযান চালিয়ে ইয়াবাসহ আব্দুল জব্বার শিপলু (২৮) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে র্যাব। আটককৃত শিপলু আরপিন নগর এলাকার মৃত সরাব মিয়ার ছেলে।
১৪:১৬ ২৮ ডিসেম্বর ২০২১
জরাজীর্ণ ক্লাসরুম, ঝুঁকি নিয়েই জবির দর্শন বিভাগে শিক্ষার্থীদের পাঠদান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দর্শন বিভাগে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। বিভাগের ক্লাস ও অফিস রুমের বিভিন্ন জয়েন্টে ফাটলসহ পলেস্তারা উঠে গেছে। ক্লাস চলাকালীন সময় পলেস্তারা পড়ে যাচ্ছে বলে দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের।
১৪:০১ ২৮ ডিসেম্বর ২০২১
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই তথ্যটি নিশ্চিত করে জানিয়েছে, আপাতত হাসপাতালে আছেন তিনি।
১৩:৪৫ ২৮ ডিসেম্বর ২০২১
ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে সাড়ে ১১ হাজার ফ্লাইট বাতিল
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ব্যাপক প্রভাব পড়েছে বিশ্বের বিমান পরিষেবায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে সাড়ে ১১ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। এতে ব্যাপক সমস্যার মুখে পড়ছেন যাত্রীরা।
১৩:২৬ ২৮ ডিসেম্বর ২০২১
দেশে সীমিত পরিসরে টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু
সীমিত পরিসরে রাজধানীতে মঙ্গলবার থেকে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে রাজধানীতে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে এর পরিধি বাড়ানো হবে।
১২:১৩ ২৮ ডিসেম্বর ২০২১
নৌকা ভেঙে ইন্দোনেশীয় উপকূলে ভাসছে রোহিঙ্গারা
কয়েক ডজন রোহিঙ্গা শরণার্থীকে বহনকারী একটি নৌকা ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে ভেঙে গেছে। নৌকাটি ভেঙে যাওয়ায় সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশের উপকূলে আটকা পড়েছেন তারা। স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থার বরাত দিয়ে সোমবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
২৩:৩৮ ২৭ ডিসেম্বর ২০২১
অতিরিক্ত যাত্রী বহনের জন্য অভিযান-১০ এ বসানো হয় অধিক ক্ষমতার ইঞ্জিন
অধিক যাত্রী বহনের জন্য এমভি অভিযান-১০ লঞ্চটিতে গত মাসে (নভেম্বরে) অধিক ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন সংযোজন করা হয়। ৬৮০ হর্স পাওয়ার ইঞ্জিন পরিবর্তন করে ৭২০ হর্স পাওয়ারের জাপানি রিকন্ডিশনড ইঞ্জিন সংযোজন করা হয়। এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়নি। লঞ্চটিতে কর্মরত মাস্টার ও ড্রাইভারদের মধ্যে ৩ জনের জাহাজ চালানোর অনুমোদনও ছিল না।
২২:৫৪ ২৭ ডিসেম্বর ২০২১
সুনামগঞ্জে মাসল নিউট্রেশনের যাত্রা শুরু
সুনামগঞ্জে প্রথমবারের মতো বডি বিল্ডিং এর জন্য প্রয়োজনী সাপ্লিমেন্ট ও ভিটামিন নিয়ে যাত্রা শুরু করলো ম্যাসল নিউট্রেশন।
২২:১৩ ২৭ ডিসেম্বর ২০২১
হৃদযন্ত্র-মস্তিষ্কে কয়েক মাস ধরে টিকে থাকতে পারে করোনা : গবেষণা
আমরা আগেই জেনেছি করোনাভাইরাস কেবল শ্বাসকষ্টের সংক্রমণ নয়। নতুন খবর, এটি আক্রান্ত ব্যক্তির শ্বাসনালী থেকে হৃদযন্ত্র, মস্তিষ্ক এবং শরীরের প্রায় প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গে ভাইরাসটি কয়েক দিনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। শুধু তাই নয়, এসব অঙ্গ-প্রত্যঙ্গে করোনাভাইরাস কয়েক মাস ধরে টিকে থাকতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।
২১:৪৬ ২৭ ডিসেম্বর ২০২১
কাগাবলায় পুননির্বাচনের দাবি আওয়ামী লীগসহ ৩ প্রার্থীর (ভিডিও)
ভোট গ্রহণ শেষে বদলে ফেলা হয়েছে ভোটের ফলাফল। এমন অভিযোগ এনে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের তিনটি কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিন চেয়ারম্যান প্রার্থী। তাঁরা হলেন- নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান, চশমা প্রতীকের প্রার্থী ফারুক আহমদ ও আনারস প্রতীকের প্রার্থী আব্দুল মতিন।
২১:২৫ ২৭ ডিসেম্বর ২০২১
মঙ্গলবার থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু, মোবাইলে যাবে এসএমএস
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। যারা বুস্টার ডোজ পাওয়ার যোগ্য, তাদের মোবাইল ফোনে এসএমএস চলে যাবে। তবে আপাতত কেবল ঢাকায় বুস্টার ডোজ দেওয়া হবে।
২১:০৮ ২৭ ডিসেম্বর ২০২১
তারাকান্দায় চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে জয় পেলেন যারা
বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যদিয়ে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তা ঘোষণা করা হয়।
২১:০০ ২৭ ডিসেম্বর ২০২১
বিসিবি একাডেমি কাপে বিভাগীয় চ্যাম্পিয়ন মৌলভীবাজার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত বিসিবি একাডেমি কাপে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার ক্রিকেট একাডেমি (এমসিএ)। সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় মৌলবীবাজার ক্রিকেট একডেমি ঢাকায় জাতীয় পর্যায়ে অংশ নেবে। বিভাগীয় চ্যাম্পিয়ন প্রাইজমানি হিসেবে এমসিএ ১ লাখ টাকা ও ট্রফি পেয়েছে।
২০:৩৬ ২৭ ডিসেম্বর ২০২১
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অষ্টমবার বিপুল অস্ত্র উদ্ধার
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান এমনিতে পর্যটন স্পট হলেও এতে যেন অস্ত্রের নিঃশব্দ ঝনঝানানি লেগেই আছে। বেশ কয়েকবার এখানে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ নিয়ে অষ্টমবার হবিগঞ্জের সাতছড়িতে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০:১৩ ২৭ ডিসেম্বর ২০২১
এএসডি ফেলোশিপ পেলেন মানবকণ্ঠের সেলিম
শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক প্রতিবেদনের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) ফেলোশিপ-২০২১ পেলেন মানবকণ্ঠের নিজস্ব প্রতিবেদক সেলিম আহমেদ। সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বাবর রোডে অবস্থিত সংস্থাটির কার্যালয়ে দৈনিক পত্রিকা ক্যাটাগরিতে মনোনীত সেলিমসহ নির্বাচিত মোট ৪ জনের হাতে...
১৯:১৮ ২৭ ডিসেম্বর ২০২১
পরীমনির অশ্লীল ছবি ও ভিডিও সরাতে আইনি নোটিশ
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আগামী ৩০ দিনের মধ্যে নিজের অশ্লীল ছবি ও ভিডিও সরানোর জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। আজ সোমবার (২৭ ডিসেম্বর) যৌথভাবে তার ঠিকানায় এ নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার।
১৯:১১ ২৭ ডিসেম্বর ২০২১
নবীগঞ্জে হাতমুখ বাঁধা অবস্থায় তরুণীর গলাকাটা লাশ উদ্ধার
নবীগঞ্জে হাতমুখ বাঁধা অবস্থায় এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ ডিসেম্বর) উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউপির হরিনগর সড়কের পাশে ফসলি জমি থেকে ঐ তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধার হওয়া তরুণী ঐ ইউপির বাগাউড়া গ্রামের সুফু মিয়ার মেয়ে জুবা বেগম (১৭)।
১৮:৩৫ ২৭ ডিসেম্বর ২০২১
জয়নাল হাজারী আর নেই
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক আলোচিত সংসদ সদস্য জয়নাল হাজারী মারা গেছেন। সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
১৮:০৮ ২৭ ডিসেম্বর ২০২১
কমলগঞ্জের ৩ ইউপিতে ৫ বিদ্রোহী নিয়ে বেকায়দায় নৌকার প্রার্থীরা
মৌলভীবাজারের কমলগঞ্জে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। নির্বাচনী আলোচনা চলছে উপজেলার হাটবাজার, হোটেল-রেস্তোরাঁ, গ্রাম্য দোকানপাট, পাড়া-মহল্লা সবখানে। আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থীদের ঘিরেই আলোচনা বেশি। উপজেলার রহিমপুর, শমশেরনগর ও আলীনগর ইউনিয়নে ৫ জন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আছেন। এসব বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় পড়েছেন দলীয় প্রার্থীরা।
১৭:৫৬ ২৭ ডিসেম্বর ২০২১
জর্ডানে নতুন গার্মেন্টস ফ্যাক্টরি, বাংলাদেশ থেকে নিয়োগ পাবেন ৭ হাজার কর্মী
জর্ডানের বন্দরনগরী আকাবায় GIA Apparels নামে গার্মেন্টস ফ্যাক্টরি উদ্বোধন করা হয়েছে। যাতে বাংলাদেশ থেকে ৭ হাজার কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
১৭:৫৪ ২৭ ডিসেম্বর ২০২১
রাণীশংকৈলে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির তাদের শপথ পাঠ করান।
১৭:৪৫ ২৭ ডিসেম্বর ২০২১
২৪ ঘণ্টায় তিন শতাধিক মানুষের করোনা শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় তিন শতাধিক মানুষের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন একজন নারী। তিনি ঢাকা বিভাগের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬১ জনে।
১৭:৩৬ ২৭ ডিসেম্বর ২০২১
বাবার ইচ্ছা পূরণে বিদ্যালয় প্রতিষ্ঠা করছেন ব্যবসায়ী জিয়াউল হক
বাবার ইচ্ছা পূরণ ও স্বপ্নের বাস্তবিক রূপ দিতে হাওর অঞ্চলের নারীদের শিক্ষা বিস্তারে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করছেন সুনামগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক।
১৬:৫৩ ২৭ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   878  
-   879  
-   880  
-   881  
-   882  
-   883  
-   884      
- পরবর্তী >    
- শেষ >>    











































