নৌকার দুই প্রার্থী পেলেন ২৬৪ ও ৯১৮ ভোট!
রাজনগরের টেংরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ২৬৪ ভোট। একই উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নৌকা প্রতীকের আরেক প্রার্থী পেয়েছেন ৯১৮ ভোট।
১৬:১৭ ২৭ ডিসেম্বর ২০২১
চমক দেখালেন উত্তরভাগের দিগেন্দ্র চন্দ্র সরকার!
রাজনগরের উত্তরভাগ ইউনিয়নে চমক দেখালেন দিগেন্দ্র চন্দ্র সরকার চঞ্চল। আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়াও হেবিওয়েট প্রার্থীদের হারিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে মাত্র ১৩২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।
১৬:০০ ২৭ ডিসেম্বর ২০২১
হবিগঞ্জের ১৩ ইউনিয়নে নৌকার জয়, সাতটিতে স্বতন্ত্র
রোববার (২৬ ডিসেম্বর) হবিগঞ্জের লাখাই ও বানিয়াচং উপজেলার ২০ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসব ইউনিয়নের ১৩টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও সাতটিতে স্বতন্ত্র প্রার্থী।
১৫:৪৩ ২৭ ডিসেম্বর ২০২১
ওসমানীতে ১১ কেজি সোনাসহ চার যাত্রী আটক
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইফেরত ১১ কেজি ২০০ গ্রাম সোনাসহ চার যাত্রীকে আটক করেছে কাস্টমস।
১৫:১৬ ২৭ ডিসেম্বর ২০২১
খালেদার বিদেশে চিকিৎসার বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় পরিবারের আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।মতামতটি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
১৪:৫১ ২৭ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মৌলভীবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) রেডিও পল্লীকণ্ঠের সভাকক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৪:৩৩ ২৭ ডিসেম্বর ২০২১
১১-১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক সম্মেলন
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দুই বছর পর হতে যাচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে।
১৪:০৭ ২৭ ডিসেম্বর ২০২১
রাজনগরে ভোট দিয়েছেন মৃত ব্যক্তি ও প্রবাসীরাও!
মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। বড়গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ১৯১৫ জন ভোটারের মধ্যে সবাই ভোট দিয়েছেন। ভোট দেয়া থেকে বিরত থাকেন নি ওই কেন্দ্রের মৃত ও প্রবাসী ভোটাররাও! বিষয়টি নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
১৩:৩৮ ২৭ ডিসেম্বর ২০২১
ইউপি নির্বাচন : ঠাকুরগাঁওয়ে ১৪ ইউনিয়নে নৌকার জয়, স্বতন্ত্র ৬
চতুর্থ ধাপে ঠাকুরগাঁওয়ের ২০ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছেন নির্বাচন। এতে চেয়ারম্যান পদে ১৪ ইউনিয়নে নৌকা, ৬ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন
১৩:৩৫ ২৭ ডিসেম্বর ২০২১
হবিগঞ্জের সাতছড়িতে কাউন্টার টেরোরিজমের অভিযান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
হবিগঞ্জের সাতছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে জঙ্গিবাদ প্রতিরোধে গঠিত বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে সিটিটিসি'র ডিসি আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
১৩:২৩ ২৭ ডিসেম্বর ২০২১
এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ গ্রেফতার
ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নি দুর্ঘটনার শিকার এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। এক আত্মীয়ের বাসায় তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
১৩:০১ ২৭ ডিসেম্বর ২০২১
রাজনগরের দুই চেয়ারম্যান প্রার্থীর হ্যাট্রিক জয়!
মৌলভীবাজারের রাজনগরে ইউপি চেয়ারম্যান পদে দুই প্রার্থী জয়ের হ্যাট্রিক করেছেন। তারা হলেন- রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান।
১২:৪৮ ২৭ ডিসেম্বর ২০২১
নির্বাচনে হেরে গেলেন শাল্লায় হামলার প্রধান আসামি স্বাধীন মেম্বার
গ্রামের হিন্দুদের অন্তত ৯০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। ভাঙচুর করা হয় মন্দিরও। এ ঘটনার পর হামলাকারীদের ‘মদদদাতা’ হিসেবে স্বাধীন মেম্বারের নাম আসে। স্বাধীন নোয়াগাঁওয়ের পাশে নাচনি গ্রামের বাসিন্দা। নাচনি গ্রামের অবস্থান দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নে।
০১:১৮ ২৭ ডিসেম্বর ২০২১
ঠাকুরগাঁওয়ে কেন্দ্রে সংঘর্ষ থামাতে পুলিশের গুলি, নিহত ১
ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সৃষ্ট উত্তেজনার জেরে এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া গুলিতে হামিদুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
০০:১০ ২৭ ডিসেম্বর ২০২১
সুনামগঞ্জে আবারও ডুবলো নৌকা : ২১ ইউপি ১৪টিতেই জয়ী স্বতন্ত্র
দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভরাডুবির পরও চতুর্থ ধাপে সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাশীল দল আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। তিন উপজেলার ২১ ইউনিয়নের মধ্যে মাত্র ৭টিতে জয় এসেছে আওয়ামী লীগের। বাকি ৯টিতে আওয়ামী লীগ বিদ্রোহী, ৪টিতে বিএনপি এবং ১টিতে জাতীয় পার্টির প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
০০:০০ ২৭ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজার সদরের ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী যারা
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের সদর উপজেলার ১২ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে, ১২ টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ বিদ্রোহী, তিনটিতে বিএনপি বিদ্রোহী এবং চারটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
২৩:১৩ ২৬ ডিসেম্বর ২০২১
চাঁদনীঘাট ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের আখতার উদ্দিন
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আখতার উদ্দিন আহমদ।
২২:৫৩ ২৬ ডিসেম্বর ২০২১
কক্সবাজারে পর্যটক ধর্ষণ : প্রধান আসামি আশিকুল গ্রেফতার
কক্সবাজারে নারী পর্যটককে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আশিকুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২৬ ডিসেম্বর) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
২২:৩৫ ২৬ ডিসেম্বর ২০২১
নারায়ণগঞ্জে ট্রেন-বাস সংঘর্ষ : নিহত বেড়ে ৩
নারায়ণগঞ্জে ট্রেন-বাস সংঘর্ষে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। এর আগে দুর্ঘটনাস্থলেই নিহত হন দুইজন। তবে তাদের কারও নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া আহত হয়েছেন আরও আটজন।
২২:২০ ২৬ ডিসেম্বর ২০২১
রাজনগরের আট ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী যারা
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের রাজনগর উপজেলার আট ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে প্রাথমিকভাবে উপজেলার আট ইউনিয়নের চেয়ারম্যান পদের ফল পাওয়া গেছে। এতে চারটিতে আওয়ামী লীগ বিদ্রোহী, তিনটি আওয়ামী লীগ এবং একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।
২১:৪১ ২৬ ডিসেম্বর ২০২১
নাজিরাবাদে স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন আহমদ বিজয়ী
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০টি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ। চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন আহমদ বিজয়ী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
২১:২৯ ২৬ ডিসেম্বর ২০২১
রাজনগরের টেংরায় বিজয়ী চেয়ারম্যান আওয়ামী লীগ বিদ্রোহী টিপু খান
চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী টিপু খান বিজয়ী হয়েছেন। রোববার সন্ধ্যায় প্রাথমিকভাবে এই তথ্য পাওয়া গেছে।
২১:০৫ ২৬ ডিসেম্বর ২০২১
আপার কাগাবলায় বিজয়ী ইমন মোস্তফা
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০টি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ। চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইমন মোস্তফা বিজয়ী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
২০:৫৬ ২৬ ডিসেম্বর ২০২১
যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ২
নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাতজন।
২০:৪৭ ২৬ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   879  
-   880  
-   881  
-   882  
-   883  
-   884  
-   885      
- পরবর্তী >    
- শেষ >>    











































