শেরপুরের শ্রীবরদীতে নির্বাচনে অনিয়ম, ভোট পুনঃগণনার দাবি
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গণনায় অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ফরিদ মিয়া ভোট গণনায় অনিয়ম এবং ভোট পুনঃগণনার আবেদন দিয়ে একটি অভিযোগ পত্র দায়ের করেন।
২২:৫৫ ২৮ ডিসেম্বর ২০২১
আচরণবিধি লঙ্ঘন : কমলগঞ্জে ৮ প্রার্থীকে জরিমানা
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তিন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৮ জনকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় আলীনগর ইউনিয়ন এলাকায় এ জরিমানা করা হয়।
২২:৩৬ ২৮ ডিসেম্বর ২০২১
রাজনগর ও মৌলভীবাজারে ‘সিলেট চ্যাপ্টার ৯৭/৯৯’ এর শীতবস্ত্র বিতরণ
এদিকে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা সদরে ২৫০ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে ৯৭/৯৯ সিলেট চ্যাপ্টারের উদ্যোগে বিতরণ করা এসব কম্বল পেয়েছেন শীতার্ত অসহায় মানুষজন।
২২:০৬ ২৮ ডিসেম্বর ২০২১
মা-বাবা হচ্ছেন ফারুকী-তিশা
মা-বাবা হচ্ছেন দেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি। এমন খবরে দারুণ উচ্ছ্বসিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
২১:৩১ ২৮ ডিসেম্বর ২০২১
পারিবারিক কবরস্থানে সমাহিত সাবেক রেফারি আশিকুর রহমান
মৌলভীবাজারের সাবেক রেফারি আশিকুর রহমান আশিক আর নেই। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় তাঁকে সমাহিত করা হয়েছে।
২১:১১ ২৮ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫ (ভিডিও)
মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউপির সরকার বাজারে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ২৫জন গুরুতর আহতের খবর পাওয়া গিয়েছে।
২০:১৮ ২৮ ডিসেম্বর ২০২১
সংলাপে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন প্রতিষ্ঠার প্রস্তাব ওয়ার্কার্স পার্টির
রাষ্ট্রপতির সাথে সংলাপে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সংক্রান্ত আইন তৈরির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ রাষ্ট্রপতিকে বলেন, যদিও আইন মন্ত্রী বলছেন আইন প্রণয়নের যথেষ্ট সময় নেই তবে পার্লামেন্টেই উদাহরণ আছে যে এরচেয়েও কম সময়ে আইন প্রণয়ন কেবল নয়, সংবিধানও সংশোধন হয়েছে। যেটা প্রয়োজন সেটা হলো সংবিধানকে অনুসরণ করা।
২০:০২ ২৮ ডিসেম্বর ২০২১
খালেদা জিয়া মুক্ত হলে জাতীর নেতৃত্ব তাঁর হাতে চলে যাবে: নোমান
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান সরকার আইন-আদালতের কোন প্রক্রিয়া অনুরণ না করে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রেখেছে। কারণ হচ্ছে, সরকার প্রধান শেখ হাসিনা বেগম জিয়া এবং তাঁর জনপ্রিয়তাকে ভয় পান। কারণ তিনি জানেন খালেদা জিয়া মুক্ত হলে দেশের এই সংকটময় মুহূর্তে জাতির নেতৃত্ব তাঁর হাতে চলে যাবে। রাজনৈতিক প্রতিযোগিতায় তাঁর সাথে পারবেন না বলে অন্যায়ভাবে তাকে জেলে বন্দী করে রেখেছেন। কাজেই খালেদা জিয়ার ব্যক্তিগত স্বার্থে নয়, জাতির স্বার্থে, মানুষের কল্যাণে আন্দোলনে মাধ্যমে তাঁকে মুক্ত করে নিয়ে আসতে হবে।
১৯:৫১ ২৮ ডিসেম্বর ২০২১
বিএনপি ক্ষমতায় যেতে চোরাগলির পথ খুঁজছে
বিএনপি ক্ষমতায় যেতে চোরাগলির পথ খুঁজছে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতাদের সাম্প্রতিক মন্তব্য ‘সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে’ এ বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
১৯:৪০ ২৮ ডিসেম্বর ২০২১
তারাকান্দায় সংখ্যালঘু ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা-ভাংচুর
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল হাসনাত কর্মী সমর্থকদের বাড়িতে হামালার অভিযোগ উঠেছে আ.লীগ সমর্থনকারী নেতা শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে।
১৯:২৬ ২৮ ডিসেম্বর ২০২১
শ্রীমঙ্গলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারী ও বেসরকারী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে অধিপরামর্শ সভা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার ইইছবপুর কারিতাস কারিগরি স্কুলে অধিপরামর্শ সভা ও শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান সভা অনুষ্ঠিত হয়।
১৯:০৩ ২৮ ডিসেম্বর ২০২১
সংরক্ষিত বনের গাছ কর্তন, মৌলভীবাজারে একজনের ২ বছর জেল
সংরক্ষিত বনের গাছ কর্তন করায় মৌলভীবাজারে আব্দুল বাছিত নামের এক ব্যক্তিকে ২ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত। অনাদায়ে আরও ২ মাসের জেল প্রদান করা হবে বলে রায় দেওয়া হয়েছে।
১৮:৩৭ ২৮ ডিসেম্বর ২০২১
কমলগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের পাহাড়সম অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময়
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যাপকহারে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
১৭:৫৭ ২৮ ডিসেম্বর ২০২১
নিরাপত্তা খাতে মার্কিন বাধ্যবাধকতায় নীতিগত সম্মত বাংলাদেশ
নিরাপত্তা খাতে সহায়তায় মার্কিন বাধ্যবাধকতায় নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ। তবে এখনো সম্মতির শর্তাবলি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
১৭:৫৭ ২৮ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারের দর্শনীয় স্থান
মৌলভীবাজার, বাংলাদেশের উত্তর-পূর্বে অবস্থিত অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক জেলা। হাওড়, পাহাড়, নদী, ঝর্ণা, চা বাগান আর সমতল বৈচিত্র্যময় এর গঠন প্রকৃতি। এই মৌলভীবাজারের দর্শনীয় স্থান নিয়ে একসাথে জানুন আইনিউজে।
১৭:৪৪ ২৮ ডিসেম্বর ২০২১
যাদুকাটার বালু মহালের সীমানা নির্ধারণ করে দিলেন জেলা প্রশাসক
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তনদী যাদুকাটার বালু মহাল (এক) দীর্ঘদিন প্রশাসনিক ঝটিলতায় বন্ধ থাকার পর পুনরায় ইজারাদারকে সীমানা নির্ধারণ করে দিয়েছেন জেলা প্রশাসন।
১৭:৩৯ ২৮ ডিসেম্বর ২০২১
একদিনে আরও ৩৯৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় চারশত মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।
১৭:০৯ ২৮ ডিসেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রে উপসর্গবিহীন রোগীদের কোয়ারেন্টাইন শিথিল
করোনার উপসর্গবিহীন রোগীদের কোয়ারেন্টাইন শিথিল করল যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। নাগরিকদের জীবনযাপন স্বাভাবিক করার জন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির পরিচালক রসেল ওয়ালেনস্কি।
১৬:৪৯ ২৮ ডিসেম্বর ২০২১
খালেদাকে বিদেশে পাঠানোর আইনি সুযোগ নেই
অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে আইনি কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
১৬:৪১ ২৮ ডিসেম্বর ২০২১
খাদ্য অধিদপ্তরে নিয়োগ : উচ্চমান সহকারী পদে পরীক্ষা ৩১ ডিসেম্বর
খাদ্য অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে আবেদনকারীদের এমসিকিউ বা লিখিত পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে ১১.৩০টা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৬:২৩ ২৮ ডিসেম্বর ২০২১
ইউপি নির্বাচন : চতুর্থ ধাপে আওয়ামী লীগ ৩৯৬, স্বতন্ত্র ৩৯০
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ধাপে আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গেছে।
১৬:০১ ২৮ ডিসেম্বর ২০২১
নিজের ভোট দিতে পারেননি প্রার্থী, আরেকজন পাননি কোনো ভোট
মৌলভীবাজারের রাজনগরে এক মেম্বার প্রার্থী নিজের ভোট দিতে পারেন নি। আরেক প্রার্থী নিজের ভোটটিও পাননি। এমন ঘটনায় এলাকা জুড়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। এসব ঘটনা ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড ও মুন্সিবাজার ইউনিয়নের ওয়ার্ডে।
১৫:৩৯ ২৮ ডিসেম্বর ২০২১
তাহিরপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি গঠন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের পক্ষে নেতৃত্বদান সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নকল্পে তাহিরপুর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ( টিডব্লিউএ) এর কমিটি গঠন করা হয়েছে।
১৫:১০ ২৮ ডিসেম্বর ২০২১
এসএসসির ফল প্রকাশ ৩০ ডিসেম্বর
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ায় এদিন ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
১৪:৫১ ২৮ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   877  
-   878  
-   879  
-   880  
-   881  
-   882  
-   883      
- পরবর্তী >    
- শেষ >>    











































