রাষ্ট্রপতির সংলাপে যাবে না বিএনপি, কেন?
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপে অংশগ্রহণ না করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি। বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
২১:১৩ ২৯ ডিসেম্বর ২০২১
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেত্রী শাবনূর
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী শাবনূর। বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন ঝুমুর।
২১:০৭ ২৯ ডিসেম্বর ২০২১
শ্রীমঙ্গলে ‘রক্তাক্ত বটের আখ্যান’ নাটক মঞ্চস্থ
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের ৬৪ টি জেলার প্রতিটিতে বধ্যভূমিতে ‘গণহত্যার পরিবেশ থিয়েটার’ শিরোনামে নাটক নির্মাণ করছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত বধ্যভূমি ‘বধ্যভূমি ৭১’ নিয়ে নির্মিত হয়েছে গণহত্যার পরিবেশ থিয়েটার ‘রক্তাক্ত বটের আখ্যান’।
২০:৫২ ২৯ ডিসেম্বর ২০২১
২৫ দফা দাবি না মানলে কঠোর আন্দোলনে যাবে বৈকুন্ঠপুর চা বাগান শ্রমিকরা
চা বাগানের মালিক কর্তৃক দিলীপ কেউট নামক একজন শ্রমিকের বাড়ি উচ্ছেদের রেশ ধরে বন্ধ হওয়া বাগানের কার্যক্রম পুনরায় চালু করাসহ ২৫ দফা দাবি তুলেছেন বৈকুন্ঠপুর চা বাগানের শ্রমিকরা। আগামী ৩১ ডিসেম্বর শুক্রবারের মধ্যে যাবতীয় সংকট নিরসন না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের ডাক দেবেন বলে জানান তাঁরা।
২০:০৯ ২৯ ডিসেম্বর ২০২১
শ্রীমঙ্গলে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজ্ঞান মেলা উদ্বোধন হয়েছে। বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাঁথা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে এই মেলা চলবে দুইদিন। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার আয়োজন করা হয়।
১৯:৩৯ ২৯ ডিসেম্বর ২০২১
আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগে বিয়ানীবাজার-গোলাপগঞ্জে জামায়াতের প্রভাব
সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে স্থানীয় নির্বাচনে দেখা গেছে জামায়াতের নেতাদের প্রভাব। ক্ষমতায় থাকা আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীদের হারিয়ে তাঁরা জয়ী হয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে। আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামী দলের নেতাদের জয়ের অন্যতম একটি কারণ।
১৮:৫৭ ২৯ ডিসেম্বর ২০২১
আইসিইউতে চিত্রনায়ক সোহেল রানা
শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়েছে অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানাকে। বুধবার বেলা ১১টার সময় তাকে কেবিন থেকে আইসিইউতে নেয়া হয়।
১৮:০৮ ২৯ ডিসেম্বর ২০২১
এসএসসির ফল জানবেন যেভাবে
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দেওয়া তথ্য অনুযায়ী, ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসির ফল ঘোষণা করবেন।
১৭:৫০ ২৯ ডিসেম্বর ২০২১
২৪ ঘণ্টায় প্রায় পাঁচশ জনের করোনা শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই পুরুষ ঢাকা বিভাগের। এ নিয়ে সারাদেশে করোনায় ২৮ হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে।
১৭:৩২ ২৯ ডিসেম্বর ২০২১
রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম (৮০) মারা গেছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মুক্তিযোদ্ধা।
১৭:১৮ ২৯ ডিসেম্বর ২০২১
সিলেটের আলিয়া মাদ্রাসা থেকে ছাত্র শিবিরের ৩ কর্মী আটক
সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা থেকে ছাত্র শিবিরের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে মহানগর পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদ্রাসার পাঠাগার থেকে তাদের আটক করে।
১৬:৫৮ ২৯ ডিসেম্বর ২০২১
খালেদা জিয়া দেশে সুচিকিৎসা পাচ্ছেন : আইনমন্ত্রী
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আইনি বিষয়টি পুনর্বিবেচনা করার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘অনেকে বলেছেন, ফৌজদারি ৪০১ ধারায় কাউকে বিদেশ যাওয়া বন্ধ করে না। আমি কখনও বলিনি ফৌজদারি ৪০১ ধারায় কাউকে বিদেশ যেতে দেওয়া হবে না, এ রকম কথা আমি বলিনি। আমি যেটা বলেছি, একবার নিষ্পত্তি করা দরখাস্ত আবার পুর্নবিবেচনার কোনও সুযোগ ফৌজদারি ৪০১ ধারায় নেই।’
১৬:৩৫ ২৯ ডিসেম্বর ২০২১
কক্সবাজার সৈকতে নারী-শিশুদের সুরক্ষায় আলাদা জোন
কক্সবাজার সমুদ্র সৈকতে নারী ও শিশুদের সুরক্ষায় আলাদা জোন উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে সৈকতের লাবনী পয়েন্টে ৬০০ ফুট দীর্ঘ এ জোন উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
১৬:০৯ ২৯ ডিসেম্বর ২০২১
গাড়িচালকদের অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, শব্দদূষণ বন্ধে গাড়িচালকদের অভ্যাসগতভাবে অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে। এ লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেয়ায় জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
১৫:৩৮ ২৯ ডিসেম্বর ২০২১
বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রস্তাব আসেনি : অর্থমন্ত্রী
নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রস্তাব এখনো অর্থ মন্ত্রণালয়ের কাছে আসেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১৫:১৬ ২৯ ডিসেম্বর ২০২১
কমলগঞ্জে পাঁচ বিদ্রোহীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দলীয় আদেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৫ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১৪:৫১ ২৯ ডিসেম্বর ২০২১
রাঙামাটিতে দু’পক্ষের গোলাগুলিতে ২ জন নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দু’পক্ষের গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলার রূপকারী ইউনিয়নের দুই কিলো নামক স্থানে এই ঘটনা ঘটে।
১৪:৩২ ২৯ ডিসেম্বর ২০২১
মালয়েশিয়ায় বৈধ হওয়ার সময় শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সময় শেষ হচ্ছে আগামী শুক্রবার (৩১ ডিসেম্বর)। সে মোতাবেক অভিবাসীরা বৈধতার জন্য আর মাত্র দুদিন সময় পাচ্ছেন।
১৪:০০ ২৯ ডিসেম্বর ২০২১
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে
চাবাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার (২৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ১১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
১৩:৪০ ২৯ ডিসেম্বর ২০২১
ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বিজিবির সোর্সকে গুলি করে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। গুরুতর অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যান তিনি।
১২:৪৫ ২৯ ডিসেম্বর ২০২১
দেশে আরও ৩ জন ওমিক্রন আক্রান্ত
দেশে করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা মোট সাতজন।
১২:৩০ ২৯ ডিসেম্বর ২০২১
সুনামগঞ্জে দুই নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই নাতির ছুরিকাঘাতে তাছলিমা বেগম ( ৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত তাছলিমা বেগম উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত চান্দ আলীর স্ত্রী।
০০:১০ ২৯ ডিসেম্বর ২০২১
সহিদ হোসেন ইকবাল আর নেই, রাজনীতির মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল আর নেই। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২৩:৫৪ ২৮ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের ৩ প্রার্থী
মৌলভীবাজার সদর উপজেলার তিনটি ইউনিয়নে জামানত হারিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। কামালপুর ইউনিয়নে আব্দুর রহমান পেয়েছেন ৬০১ ভোট। মোস্তফাপুর ইউনিয়নে খসরু আহমেদ পেয়েছেন ৬৮৪ ভোট। গিয়াসনগর ইউনিয়নে সুরুক মিয়া পেয়েছেন ১ হাজার ৬১৪ ভোট।
২৩:৩৮ ২৮ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   876  
-   877  
-   878  
-   879  
-   880  
-   881  
-   882      
- পরবর্তী >    
- শেষ >>    











































