ফ্রান্সে করোনায় একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড
করোনায় একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়েছে ফ্রান্স। সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ২০০ জন। মহামারি শুরুর পর গত দুই বছরে এত বেশি সংক্রমণ ঘটেনি দেশটিতে।
১৫:১১ ১ জানুয়ারি ২০২২
চা শ্রমিকদের যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন মেম্বার প্রার্থীরা
আগামী ৫ জানুয়ারি শ্রীমঙ্গল উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলার ৭নং রাজঘাট ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ৮ জন। তারা হলেন- সেলিম আহমেদ (টিউবওয়েল মার্কা), সুমন কুমার তাঁতী (ফুটবল মার্কা), রঞ্জিত তাঁতী (ভ্যানগাড়ি মার্কা), রুপেশ কুমার তাঁতী (তালা মার্কা), জিতু গোয়ালা (মোরগ মার্কা), অলিন তাঁতী (আপেল মার্কা), রুদন তাঁতী (ক্রিকেট ব্যাট মার্কা) এবং অল কুমার ভীম (বৈদ্যুতিক পাখা মার্কা)।
১৪:৪৮ ১ জানুয়ারি ২০২২
উৎসব ছাড়াই সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ শুরু
করোনা মহামারির কারণে গতবছরের মতো এবারও উৎসব ছাড়াই সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ শুরু হয়েছে। শনিবার (১ জানুয়ারি) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হচ্ছে।
১৪:১৪ ১ জানুয়ারি ২০২২
নতুন বছরের স্বাস্থ্যভাবনা
বিদায়ী বছরকে ছাপিয়ে মনকে উৎফুল্ল করে তোলে নতুন বছরের আগমনী বার্তা। ক্যালেন্ডারের শেষ পাতাটি ছিঁড়ে অথবা দেয়াল থেকে সরিয়ে একসঙ্গে উচ্চারিত হয় হ্যাপি নিউ ইয়ার।
১৩:৫৩ ১ জানুয়ারি ২০২২
বানারীপাড়ায় স্কুলে স্কুলে বই বিতরণ
বরিশালের বানারীপাড়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
১৩:২৮ ১ জানুয়ারি ২০২২
জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন জয়া আহসান
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শনিবার (১ জানুয়ারি) থেকে এক বছরের ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।
১৩:১৩ ১ জানুয়ারি ২০২২
ইনফ্লুয়েঞ্জা আর করোনা মিলে নতুন ‘ফ্লোরোনা’
করোনাভাইরাসের একেক নতুন ধরনে বিধ্বস্ত হচ্ছে বিশ্ব। ডেল্টা, ওমিক্রনের তাণ্ডবে এখনো ধুকছে বিশ্ববাসী। এবার নতুন এক করোনা ধরনের সন্ধান দিলেন ইসরায়েলের গবেষকরা।
১২:৪৬ ১ জানুয়ারি ২০২২
কাশ্মিরে মন্দিরে পদদলিত হয়ে ১২ তীর্থযাত্রীর মৃত্যু
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে মাতা বৈষ্ণোদেবী মন্দির প্রাঙ্গণে পদদলিত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
১০:৪৬ ১ জানুয়ারি ২০২২
নতুন বছরে করোনাকে হারানোর প্রত্যাশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ইংরেজি নতুন বছরে করোনা হার মানবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
১০:২৯ ১ জানুয়ারি ২০২২
নতুন স্বপ্ন, নতুন আশায় স্বাগত ২০২২
হাসি-কান্না, আনন্দ-বেদনায় কেটে গেলো আরও একটি বছর। বিদায় নিল ২০২১। স্বাগত ২০২২। রাত শেষে নতুন সূর্য উঁকি দেবে পুরাতনের গ্লানি ভুলে। সবাইকে শুভ নববর্ষ।
০০:০৩ ১ জানুয়ারি ২০২২
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নবী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও- রুহিয়া সড়কে এই ঘটনা ঘটে।
২৩:৪৩ ৩১ ডিসেম্বর ২০২১
কমলগঞ্জে পুষ্টি সমৃদ্ধ ব্রোকলি চাষ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝির গ্রামে পরীক্ষামূলক দুইশ ব্রোকলির চারা রোপণ করে ভালো ফলন পেয়েছেন অলি আহমেদ ও আলিফা দম্পতি।
২৩:১৮ ৩১ ডিসেম্বর ২০২১
নবীগঞ্জে রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ, জরিমানা
হবিগঞ্জের নবীগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হোটেল-রেস্টুরেন্টে খাবার রান্না ও পরিবেশন করা হচ্ছে। এমন অভিযোগে বিভিন্ন রেস্টুরেন্টকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট।
২২:৫৭ ৩১ ডিসেম্বর ২০২১
কমলগঞ্জে চেয়ারম্যান পদে দুই ভাইয়ের লড়াই
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আপন দুই ভাই ভোটযুদ্ধে নেমেছেন। ছোট ভাই সাবেক চেয়ারম্যান মো. সুলেমান মিয়া আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে। আর বড় ভাই বিএনপি ঘরানার মো. আব্দুল হান্নান আনারস প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং তিনি ইসলামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। একই ইউনিয়নে একই পদে একই পরিবারের দুজন চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় বেশ জমে উঠেছে নির্বাচনী মাঠ।
২২:৫৪ ৩১ ডিসেম্বর ২০২১
‘খেলাঘরের মতো সংগঠনকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি’
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, আমরা এখন এমন একটি সময় অতিক্রান্ত করছি আমাদের শিশু-কিশোরদের অন্ধকারের আলো হাতছানি দেয়, তাদেরকে মাদক হাতছানি দেয়। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে থাকার কারণে সেই কমিটি বৈঠকগুলোতে আমরা অনেক বিষয় আমরা শুনি দেখি তথ্য আসে ভয়ঙ্কর ভয়ঙ্কর মাদক আমাদের দেশে প্রবেশ করে এবং আমাদের এ তরুণ সমাজকে হাতছানি দিয়ে অন্ধকার জগতে নিয়ে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
২২:১১ ৩১ ডিসেম্বর ২০২১
সহযোগীকে ধর্ষণের সুযোগ না দেওয়ায় প্রেমিকাকে গলাকেটে হত্যা
হবিগঞ্জের নবীগঞ্জে গত ২৭ ডিসেম্বর এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার ওই কিশোরীর প্রেমিক খলিল উদ্দিন (২০) ও তার সহযোগী গোলাম হোসেনকে (৫০) জিজ্ঞাসাবাদে জানা যায়, তারাই ওই কিশোরীকে শ্বাসরোধ ও গলাকেটে হত্যা করেছে। চাঞ্চল্যকর এ ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
২১:৫৫ ৩১ ডিসেম্বর ২০২১
দুবাইয়ে বাংলাদেশি মালিকানায় প্রথম আমের সেন্টার উদ্বোধন
আমিরাতের ব্যস্ততম নগরী দুবাইয়ের হায়াত রিজেন্সী হোটেলের পাশে বাংলাদেশি মালিকানাধীন আমের সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। গত শনিবার (২৫ ডিসেম্বর) উপস্থিত থেকে ফিতা কেটে আমের সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এবং দুবাই সরকারের ড. আহমেদ আল নুসেইরাত।
২১:৫১ ৩১ ডিসেম্বর ২০২১
দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ই-পাসপাের্ট কার্যক্রমের উদ্বোধন
দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ই-পাসপাের্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ই-পাসপাের্ট কার্যক্রমের উদ্বােধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাে. আবু জাফর।
২১:৩৩ ৩১ ডিসেম্বর ২০২১
দুই বছর পর বৃষ্টির দেখা পেলো দুবাই
মরুর দেশ দুবাই। চারদিকে মরুভূমি আর বালিয়াড়ি। শরীর ঝলসে যাওয়া গরমে অতিষ্ট দুবাইবাসীর কাছে বৃষ্টিবাদল অনেকটাই স্বপ্নের মতো। প্রায় দুই বছর পর এবার বৃষ্টির দেখা পেলো দুবাই।
২১:১৪ ৩১ ডিসেম্বর ২০২১
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৫১২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সারাদেশে করোনায় ২৮ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে।
১৮:৩০ ৩১ ডিসেম্বর ২০২১
এসএসসির ফলাফলে চমক দেখালো হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় চমক দেখিয়েছে মৌলভীবাজার সদরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। প্রথমবারের মতো বিদ্যালয়টির ৯৭ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
১৮:১৮ ৩১ ডিসেম্বর ২০২১
শপথ নিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
১৭:৫০ ৩১ ডিসেম্বর ২০২১
দেশে আরও তিনজনের ওমিক্রন শনাক্ত
দেশে আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত ১০ জনের শরীরে ওমিক্রন শনাক্তের তথ্য পাওয়া গেছে।
১৭:৩৪ ৩১ ডিসেম্বর ২০২১
বিদায়ী বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হারিয়েছে ১১ শিক্ষার্থীর প্রাণ
এক বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউট এর মোট এগারো শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। যার মধ্যে অধিকাংশই আত্মহত্যার শরণাপন্ন হয়েছে বলে জানা যায়। এছাড়া জ্বর, লিউকেমিয়া, সড়ক দুর্ঘটনা, নৌযান দুর্ঘটনায়ও শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে।
১৬:৫৭ ৩১ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   873  
-   874  
-   875  
-   876  
-   877  
-   878  
-   879      
- পরবর্তী >    
- শেষ >>    











































