কুবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২২ উদ্বোধন করা হয়েছে।
১৭:৩২ ৩ জানুয়ারি ২০২২
দেশে করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্তের হার ছাড়াল ৩ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে করোনায় ২৮ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে।
১৭:২১ ৩ জানুয়ারি ২০২২
দুই-একদিনের মধ্যে আসছে শৈত্যপ্রবাহ
আগামী দুই একদিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে শৈত্য প্রবাহ আসতে পারে। সোমবার (৩ জানুয়ারি) অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামী দুই একদিনের মধ্যে উত্তরবঙ্গের দিকে শৈত্য প্রবাহ আসতে পারে। ফলে রাতের এবং দিনের তাপমাত্রা কমে যাবে।
১৭:১১ ৩ জানুয়ারি ২০২২
বস্তিবাসীদের শরীরে করোনার অ্যান্টিবডি বেশি
বস্তি-সংলগ্ন এলাকার চেয়ে বস্তিতে বসবাস করা মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি বেশি পাওয়া গেছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এর গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সোমবার (৩ জানুয়ারি) এ গবেষণার তথ্য প্রকাশ করা হয়।
১৬:৪২ ৩ জানুয়ারি ২০২২
দোয়ারায় দোকানের বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীর উপর হামলা, গ্রেফতার ৩
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দোকানের বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
১৬:১০ ৩ জানুয়ারি ২০২২
আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের মিলন মেলা
নতুন বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত গণমাধ্যমকর্মীরা ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন একখণ্ড বাংলাদেশকে। কাঁধে কাঁধ মিলিয়ে সকল প্রকার মতপার্থক্য ভুলে প্রিয় বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার অঙ্গীকার করলেন বাংলাদেশি এইসব কলম সৈনিকরা।
১৫:৪৮ ৩ জানুয়ারি ২০২২
কুবিসাসের নতুন কমিটির পুষ্পস্তবক অর্পণ
কেন্দ্রীয় শহিদ মিনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ।
১৫:২৮ ৩ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে শীতবস্ত্র পেলেন অসচ্ছল নারীরা
মৌলভীবাজারে অসচ্ছল নারীদের মধ্যে উন্নতমানের শীত বস্ত্র সোয়েটার বিতরণ করেছে স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্বা আজিজুর রহমান ফাউন্ডেশন। গৃহকর্মী ছুরুপা খাতুন, গৃহকর্মী খুকি বেগম, গৃহিনী আলেয়া আক্তারের মতো ১৫০ জন অসচ্ছল নারী পেলেন উন্নতমানের শীতবস্ত্র সোয়েটার।
১৫:১২ ৩ জানুয়ারি ২০২২
আমেরিকার কোপেন স্টেট ইউনিভার্সিটির সাথে কুবির সমঝোতা চুক্তি স্বাক্ষর
আমেরিকার কোপেন স্টেট ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা (এমওইউ) চুক্তি স্বাক্ষর করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
১৪:৫৫ ৩ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৩
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর নতুনবস্তিতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৩ জন আহত হয়েছেন।
১৪:৩৯ ৩ জানুয়ারি ২০২২
কমলগঞ্জে এমপির গাড়িবহর ও নৌকার অফিসে হামলা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১নং রহিমপুর ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্যের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জুনেল আহমদ তরফদার ও তার সমর্থকদের বিরুদ্ধে।
১৪:২১ ৩ জানুয়ারি ২০২২
দেশে ফের কমলো এলপিজির দাম
আন্তর্জাতিক বাজারে দাম কমায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দেশেও কমলো। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়ালো এক হাজার ১৭৮ টাকায়। আজ সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হবে।
১৩:৫৬ ৩ জানুয়ারি ২০২২
কুয়াশাচ্ছন্ন সকাল, থেমে নেই কর্মজীবন
এটা কিন্তু ভোরের চিত্র নয়। ঘড়ির কাঁটায় তখন প্রায় ১০ টা ছুঁই ছুঁই। বেলা বাড়ার সাথে সাথে যেখানে সূর্যের আলোর প্রখরতা দেখা যায়, সেখানে আজ সূর্যের দেখা নেই। কুয়াশার তীব্রতার আড়ালে উঁকি দিয়ে নিজের আলো ছড়াতেও আজ যেন ব্যর্থ হচ্ছে সূর্য। তবে থেমে নেই কর্মব্যস্ত মানুষের নিজ নিজ কর্মক্ষেত্রে ছুটে যাওয়ার তাড়া। সোমবার (৩ জানুয়ারি) শ্রীমঙ্গলের রামনগর, কাকিয়া ছড়া,কাঁটাবট এলাকায় এরকম চিত্রই দেখা গেল।
১৩:৩৬ ৩ জানুয়ারি ২০২২
কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে রিট
কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে বেড়াতে যাওয়া এক নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল হারুন রিটটি করেন।
১৩:০৩ ৩ জানুয়ারি ২০২২
রেকর্ড রেমিট্যান্স এলো দেশে
সদ্য সমাপ্ত বছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। ২০২১ সালে রেকর্ড দুই হাজার ২০৭ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে কোনো বছর এত বেশি রেমিট্যান্স দেশে আসেনি।
২৩:৫৫ ২ জানুয়ারি ২০২২
জবিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) এর কেন্দ্রীয় গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।
২৩:৩৮ ২ জানুয়ারি ২০২২
ডিসেম্বরে দেশে করোনায় ৯১ মৃত্যু, ৭৫ জনই নেননি টিকা
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে করোনার দুই ডোজ টিকা দেওয়া হলেও অনেকেই অবহেলা করে টিকা গ্রহণ করছেন না। টিকা না গ্রহণের ফলে করোনায় আক্রান্ত ও মৃত্যু ঝুঁকি বাড়ছে। গেল ডিসেম্বর মাসে দেশে মোট ৯১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এর মধ্যে ৭৫ জন অর্থাৎ ৮২.৪ শতাংশই টিকা নেননি।
২৩:১০ ২ জানুয়ারি ২০২২
পিছিয়ে পড়া শিশু-কিশোরদের পাশে দানশীলদের দাঁড়ানোর আহবান
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন পিছিয়ে পড়া শিশু কিশোরদের পাশে দানশীল ব্যাক্তিদের দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, শুধুমাত্র সরকারি সেবা দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নে মূলধারায় নিয়ে আসা যাবে না। এজন্য বেসরকারি সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে, আমি বেসরকারি সংগঠনের যারা আজকে আছেন তাদের অভিনন্দন জানাই এবং আরও যারা আমাদের মধ্যে বিত্তশালী আছেন সম্পদশালী আছেন তাদেরকে আহবান জানাই আপনারা এই পিছিয়ে পড়া শিশু-কিশোরদের পাশে দাঁড়ান, তাদের যোগ্যতা অনুসারে আমরা লেখাপড়ার যদি সুযোগ করে দিতে পারি এবং তারা যেনো সমাজের মূলধারায় ফিরে আসতে পারে সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।
২২:৪৭ ২ জানুয়ারি ২০২২
পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিবা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ জানুয়ারি) ভোমরাদহ রেল স্টেশনের উত্তরের লোহাগাড়া বনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২২:২৮ ২ জানুয়ারি ২০২২
বাংলাদেশ থেকে কর্মী নেবে সিঙ্গাপুর
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের পথ তৈরি করতে অতি প্রয়োজনীয় খাতগুলোতে অভিবাসী শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। শনিবার দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং নতুন বছরের শুভেচ্ছা বার্তায় অভিবাসী শ্রমিক নেওয়ার এই ঘোষণা দেন।
২২:০৪ ২ জানুয়ারি ২০২২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি`র ৩৫ ক্যাডেটের পদোন্নতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বিএনসিসি প্লাটুনের ৩৫ জন ক্যাডেটকে কর্পোরাল ও ল্যান্স কর্পোরালে পদোন্নতি দেওয়া হয়েছে।
২১:৩৮ ২ জানুয়ারি ২০২২
টিকা কেন্দ্রে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতি, আহত ৩
কুলাউড়ায় করোনার ভ্যাকসিন নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্র্রে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপচে পড়া ভীড়ে চরম বিশৃঙ্খলা দেখা দেয়।
২১:২২ ২ জানুয়ারি ২০২২
সুনামগঞ্জে হাসন রাজার জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
মরমী কবি দেওয়ান হাসন রাজার ১৬৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২১:০৫ ২ জানুয়ারি ২০২২
ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের আনুষ্ঠানিক পথচলা শুরু হলো। আগামী দুই বছর (২০২২-২৩) এর জন্যে এই কমিটি ঘোষণা করা হলো। অনলাইন সভায় সদ্য প্রয়াত জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি একুশে পদকপ্রাপ্ত জ্যাষ্ঠ সাংবাদিক ও দ্যা ফিন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুশোকে নবগঠিত কমিটি এক মিনিট নীরবতা পালন করে ও তার রুহের মাগফেরাত কামনা করেন সবাই।
২০:২৮ ২ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   870  
-   871  
-   872  
-   873  
-   874  
-   875  
-   876      
- পরবর্তী >    
- শেষ >>    











































